এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৬ মে ২০১৪ ০০:০৫231781
  • কোথায় থাকবো সেও ঠিক করে রেখেছিলাম, ঐ যে রাস্তা তৈরীর কাজ করতে আসে লোকেরা, মেক শিফ্ট কুটিরে থাকে বাঁশবাগানের ওখানে, অনেক দূরের কোনো জায়্গায় ওরকম ঘরে থাকবো, ওদের সঙ্গে সন্ধ্যেবেলা আগুন-ঝাল তরকারি দিয়ে গরম ভাত খাবো। ঃ-)
  • kumu | ০৬ মে ২০১৪ ০০:০৪231778
  • এজেড তাও ৫০ টাকা ভাবতো।আমি তো সর্বদা প্ল্যান করতাম ১৫ টাকা নিয়ে ব্যারাকপুর চলে যাব।যদিও তারপর কী করবো জানতাম নস।
  • Ekak | ০৬ মে ২০১৪ ০০:০৪231779
  • আমাদের ছোটবেলা মানে তো পাঁচ পয়সা আলুর চপ, দশ পয়সা বেগুনি, বত্রিশ বাসের ভাড়া চল্লিশ পয়সা আর হজ্মিগুলি দশ পয়সায় চারটে। তখন পঞ্চাশ টাকা কম না।
  • Atoz | ০৬ মে ২০১৪ ০০:০০231775
  • ভাবা যায়, মাত্র পঞ্চাশটাকায় বাকী জীবন নির্বাহ হয়ে যাবে ভেবেছিলাম ছোটোবেলা! যেন শের শাহের আমল! ঃ-)
  • pi | ০৬ মে ২০১৪ ০০:০০231776
  • তুলসী চক্কোত্তিকে নারাণজেঠু হলে ভারি মানাতো।
  • Ekak | ০৬ মে ২০১৪ ০০:০০231777
  • আমাকে ছোটবেলায় বলা হত তুমি এই বাড়িতে থাকবে। আমরা পালিয়ে যাব। আমার তাই কখনো পালানো হলো না।
  • kumu | ০৫ মে ২০১৪ ২৩:৫৭231774
  • ভারী নরমসরম হাসিমুখ গল্পটি।নারায়ণ জ্যেঠুকে পরিষ্কার দেখা যাচ্ছে।
  • Atoz | ০৫ মে ২০১৪ ২৩:৫৬231773
  • মধু কেন চলে গেছিল কেজানে! হয়তো ভেবেছিল বাইরে মুক্তি আর স্বাধীনতা।
    আম্মো যেমন ছোটোবেলা, এই আট নয় বছর বয়সে ভাবতাম একদিন পঞ্চাশটাকা চুরি করে পালিয়ে যাবো। ঃ-)
  • Ekak | ০৫ মে ২০১৪ ২৩:৫৫231772
  • কী ভাঅলেন্ট ভালবাসা। শোভনের ভাল্লাগলো।
  • Atoz | ০৫ মে ২০১৪ ২৩:৫৩231771
  • আহ, গল্পটা খুব সুন্দর। মধু র গল্পটা।
  • pi | ০৫ মে ২০১৪ ২৩:৫২231770
  • হুতেন্দ্রবাবুর গল্পটা এত সুন্দর যে এখানে হারিয়ে গেলে দুক্ষু হবে। টইতেই রেখে দিলাম।
  • dd | ০৫ মে ২০১৪ ২৩:৪২231769
  • না,না। হেথায় এসেই ভালো হয়েছে।
  • dd | ০৫ মে ২০১৪ ২৩:৪১231768
  • হুতোশ্রীর গল্পোটি খুব প্রফুল্লকর।

    আগেরদিনের লোকেদের মধ্যে একটা বেশ নরোমপাকের ভেলু ছিলো। এদানী ক্যামন একটা শিরীষ কাগোজ টাইপের হয়ে গ্যাছে।
  • rabaahuta | ০৫ মে ২০১৪ ২৩:৩৯231767
  • এহেহে এটা ঢাকাঢুকি আড্ডায় যেত। সরি সরি।
  • rabaahuta | ০৫ মে ২০১৪ ২৩:৩২231766
  • আমাদের বাঘায্তীন পাড়ার সব আদি বাসিন্দারা ছিলেন স্বাধীনতাঘটিত ভিটেচ্যুত লোক। পাশের পাড়া ছিল আরো এককাঠি ওপরে, কোন জমিদার পরিবার প্রজা টজা শুদ্ধ এসে বসতি করেছিলেন, জমিদার বাড়ির পুকুরে এখন ঘটি না ডুবলেও বিশাল ফটক আছে, আর ভেতরে ঘোড়ার জল খাওয়ার গামলা, আর বয়স্ক পুরনো লোকজন ছাড়া ঐ ফটক বিশেষ কেউ পেরোয়না। নর্মাল শহরতলীর পাড়া, শুধু ফটকের ভেতরে আমবাগান আর মেন্টেনেন্সহীন একতলা জনবিরল পুরনো দালান। মাঝামাঝি একটা ছোট সাঁওতাল বস্তি ছিল, বিপ্লবী উল্লসকর দত্ত রোডের ধারে অন্নপূর্ণা ইটিং হাউস থেকে রাতে খেয়ে ফেরার পথে তাদের গান বাজনা শোনা ও দেখা যেত। পরে তাদের উৎখাত করে সেখানে ফ্ল্যাটবাড়ি উঠলো। তো যাগ্গে সেসব কোন কথা নয়। পাড়ায় পুরনো মুদী দোকান (নাম ভুলে গেছি, নারায়ন সাহা বলি, যদিও আসল নারায়ণকাকু মোটেই সুবিধের লোক না)। তো নারায়নজেঠু প্রাচীন বাঙাল ভদ্রলোক, পরনে ধুতি শার্ট, মাথায় টাক, চোখে চশমা ও হাতে গণশক্তি, আর দোকানে বাচ্চা কর্মচারীর নাম মধু, ওদের বাড়িতেই থাকা খাওয়া। নারয়নজেঠীমার খুবই প্রিয়পাত্র, সে আগে দোকানে ঘুমতো, কিন্তু রাতে স্বপ্ন দেখে কাঁদে বলে এখন বাড়ির ভেতরেই শোয়। তো মজা হল, মধুর নাম কিন্তু মধু নয়, পলাশ মিঞা। তো মধু কেন? না মুসলমান নামে শুনে তো দোকানে খদ্দের কমে যেতে পারে। পাড়ার সবাই সেটা জানে, কিন্তু ব্যাপারটাকে বেশ এক্সক্লুসিভ গোপন তথ্যের স্টেটাস দিয়ে রাখা হয়, মধু তথা পলাশ মিঞা এবং নারায়ণ জেঠুর অনিষ্ট আর কে চায়। তো গোঁফের রেখা গজাতে মধু দোকানের তহবিল ভেঙে পালালো। নারায়ন জেঠুর ধরা গলা, দোকানে নতুন বাচ্চা ছেলের আবির্ভাব, স্বনামে। কদিন পর দেখা গেল আবার সে এসেছে ফিরিয়া, পাশশো মুসুরীর ডাইল বা দেড় কিলো পিয়াইজ মাইপ্যা দেওয়ার পাশাপাশি নতুন ছেলের ম্যানেজারিও সে করছে। কি ব্যাপার? শুনলাম নারায়ণ জেঠু হাসি মুখে জনে জনে ব্যাখ্যা দিচ্ছেন বাচ্চা পুলা, ঐ কয়টা টাকায় আর কয়দিন চলে, ইত্যাদি।

    এসব অবশ্য বছর পনেরো আগের গল্প।
  • PM | ০৫ মে ২০১৪ ২৩:১৮231765
  • আচ্ছা দেখছি পড়ে, ধন্যবাদ। শুভো উদ্যোগ সন্দেহ নেই।। কিন্তু লক্ষ্যের থেকে বাধার ওপোর ফোকাস বেশী হয়ে যাচ্ছে কি? অনধিকার চর্চা, নিতান্ত বাইরের লোক হিসেবে। তবু মনে হলো।
  • pi | ০৫ মে ২০১৪ ২৩:১৫231764
  • যাইহোক, মেইলগুলোর জন্য এখনো অপেক্ষা করছি।
  • pi | ০৫ মে ২০১৪ ২৩:১৪231763
  • ঋতেন, যে পিটিশনটা খুলেছিল, সে গ্রুপে একটা জবা দিয়েছে। এখানেই যখন বিচারসভা বসেছে, তখন সেটাও এখানেই থাক। ওর অনুমতি নিয়েই দিলাম।

    'er pore for the record, somnath da ke amar kaachhe rakha soigulor pdf/csv version pathiye di. otai amar sesh involvement. tar pore soi collection initiatives ja hoyechhe, khobor rakhi ni. ogulo ipsita di aar bakira nijer udyoge jotokhani korar korechhe.

    ei poroborti soi collection stage ta kono nirdishto somoy poridhir bepar emnitei chhilo naa. lokjonke involve kora,aaro anyanyo joitilota chhilo. abashyai esob kaaje jara baire thake tader directly involved howa difficult.

    at the same time ami ba amar moto jara ei step guloi ekdomi ongsho niyni, ( actual kaaj e baa co-ordination e) --tara kaaj ta *jara korchhe* ba organize korchhe, tader ghare ei deri hobar day ekebarei felte pari naa. amra hardly eta niye group e kotha bolechhi. kotokhani somoysapekkho baa aar ki ki joitilota sei niye kono alochonao korini. atreyi di arjo da ra feedback cheyechhen majhemodhye, kintu as a group etake ekebarei kono process e fela hoyni.

    sobcheye bhalo upay bhobishyote erokom hole kono timely feedback er bebostha rakhte. tahole confusion aar bhul bojhabujhi gulo kichhuta erano jabe.'
  • pi | ০৫ মে ২০১৪ ২৩:০৪231761
  • এর আগে বহুবার সেটাই বলা হয়েছিল, গ্রুপের ব্যাপার, এখানে লিখবো না। কিন্তু না, এঁরা এখানেই খোঁচা দিয়ে যাবেন। গ্রুপে কোন উত্তর নেই। বাধ্য হয়ে এখানেই জবাব দিতে হল। দুঃখিত।
  • PM | ০৫ মে ২০১৪ ২৩:০২231760
  • আপনাদের মধ্যে কিছু ব্যাপার নিয়ে সমস্যা আছে। যার সবটা খোলা পাতায় হয় নি, ক্লোস্ড মেল গ্রুপে হয়েছে। তার ফলে আমরা যারা তার বাইরের লোক তারা খেই খুঁজে পাচ্ছি না, উৎসাহ-ও পাচ্ছি না।

    ব্যাপারটা অন্য ভাবে হ্যন্ডেল করা যায় না?
  • pi | ০৫ মে ২০১৪ ২২:৫৭231759
  • অপেক্ষা করছি।
  • a x | ০৫ মে ২০১৪ ২২:৪৯231758
  • আমারও প্রশ্ন কী খার আছে বলে সন্দেহ করা হচ্ছে? ভিত্তিহীন সন্দেহ হলে সেটা সবাইকে জানানো হোক।

    পাই পাঠিয়ে দেব মেইল।
  • ঈশান | ০৫ মে ২০১৪ ২২:৪৭231757
  • মানে, আমারও এটাই প্রশ্ন। খারাখারি টা কী নিয়ে? খোলসা করে বললেই হয়। আর সেটা এখানেই বা কেন? কথা বলার জন্য সুবিস্তীর্ণ মেলগ্রুপ পড়ে আছে। সেখানে লিখলেই হয়।

    নিজেরা একটা মেলগ্রুপ বানিয়ে, সেটা নিয়ে চাট্টি লোককে বা একটি সাইটকে খোলা পাতায় এসে ফিংগার পয়েন্টিং করে যাবার মানেটা কি?
  • kumu | ০৫ মে ২০১৪ ২২:৪৬231756
  • শান্তি শান্তি প্লীজ।শান্ত হোন সকলে।
  • pi | ০৫ মে ২০১৪ ২২:৪৫231755
  • মানে, এবারের আলোচনার আগে। এবারে আলোচনা হতেই শোনা গেল, এখনি টু লেট। আর পাঠাবার মানে নেই।
  • pi | ০৫ মে ২০১৪ ২২:৪৪231753
  • এবং তার আগে জমা দেওয়া নিয়ে যখন কথা হবে, তখন তাই নিয়ে কোন কথা বলা হবেনা, আলোচনা করা হবেনা। কোন আগ্রহ প্রকাশ করা হবেনা। কোন দায়িত্ব নেওয়া হবেনা। ঃ)

    আর, তাছাড়া, খুঁজে দেখলাম, এরপর আর টপিকালিটি থাকবে না, জমা দেওয়া হোক, এরকম কোন মেইল ও আসেনি। এই প্রথমবার এসেছে। এখন আর জমা দেবার কোন মানে নেই বলে।

    'যখন কেউ কেউ বলছে এইবার পিটিশন জমা দেওয়া হোক, এরপরে আর টপিকালিটি থাকবেনা' .. এই মর্মে কোনো মেইল সত্যি করা হয়ে থাকলে সেটা একবার পাঠিয়ে দিলে ভাল হয়।

    বারেবারে শুনছি, বারবার নাকি লোকজন জিগেশ করেছিল, পিটিশন কবে দেওয়া হচ্ছে। আমি তো এইবারের আগে আর একবার অক্ষদার জিগেশ করা মনে করতে পারছি। সেটারই নাম বারবার ? সেখানেও এখনই জমা দেওয়া হোক, আর সই সংগ্রহ করতে হবেনা, বলা হয়েছিল ? একটু পাঠানো যাবে ?

    মিস করে যেতে পারি। এই বারবার জিগেশ করা সংক্রান্ত মেইলগুলোও একটু পাঠিয়ে দেওয়া হোক।
  • kumu | ০৫ মে ২০১৪ ২২:৪৪231754
  • যদি জানতেম
    মূল তক্কো বিষয়
    তোমায় জানাতেম--
    প্রায় পুরো প্যারডি বানিয়ে ফেলিচি কিন্তু হাওয়া দেখে দিতে সাহস হল না।
  • ঈশান | ০৫ মে ২০১৪ ২২:৪২231752
  • আমি আমার কথাটা বললাম। সেটাও ঘটেছে, এবং বলার সময় অমিট করা হল।

    আর আমার জ্বালা বাড়ানো নিয়ে চিন্তা না করলেও হবে। নিজের জ্বালায় নিজে মলম দাও। কেমন?
  • তাপস | ০৫ মে ২০১৪ ২২:৪০231751
  • মূল খারাখারির বিষয় (যা আছে বলে আমার পোক্ত ধারণা হচ্ছে) সেইটা কি কোনো শুভানুধ্যায়ী আমাকে অফলাইনে জানাবেন? আমার আগের একটি পোস্ট চাপা পড়ে গেছে, এই পোস্টটা যেন চাপা দেবেন না প্লিজ !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত