এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ০৬ মে ২০১৪ ০১:৩৭231839
  • পিটিশনে গুরুচন্ডালির সাইট অ্যাড্রেস কিন্তু গুরুচন্ডলি যুক্ত না ঃ-)))

    হ্যাঁ আমিও লোকের বোঝা লোককেই বুঝতে দিতে প্রেফার করি।

    অনেকে অনেক কিছুই ভুলে যান। তখন ডকুমেন্টেড অংশ তুলে দেখালে অন্যের ইন্টার্প্রিটেশনও তাকেই করতে দিই।
  • ঈশান | ০৬ মে ২০১৪ ০১:৩৭231840
  • মাথা গরম করে বাজে বকছ। "গুরুচন্ডালির উদ্যোগ" এরকম কোনো ডিক্লারেশন নেই। ওটা বললে মিথ্যা প্রচার হবে। সেটা কোরো না।
  • ঈশান | ০৬ মে ২০১৪ ০১:৩৬231838
  • সোজা প্রশ্ন? সোজা উত্তর। গুরুচন্ডালি এর সঙ্গে যুক্ত ছিলনা। নেই।
  • a x | ০৬ মে ২০১৪ ০১:৩৫231837
  • তাহলে গুরুচন্ডালি যুক্ত নয়। তাইলে কোন ডিক্লেরেশন মিথ্যে প্রচার?
  • ঈশান | ০৬ মে ২০১৪ ০১:৩৪231836
  • দমুর কাছে ঠিক মেসেজই তো গেছে।আমিও সেরকমই জানি। গুরুচন্ডালি যুক্ত নয়, অন্যরাও সেটাই জানে। তুমি আর আকা লোকে "ভুল" জানে মনে করলে সেটা তোমাদের ব্যক্তিগত ইন্টারপ্রিটেশন, লোকের "ভুল" নয় তো। আর এই ইন্টারপ্রিটেশন, কোথা থেকে পেলে সেটাও জানানো দরকার তো। তুমি "ভুল" মনে করলেই তো আর পাথরে লেখা হয়ে গেলনা।
  • a x | ০৬ মে ২০১৪ ০১:৩২231835
  • বেশ তো, ঈশান, গুরুচন্ডালী কি এই পিটিশনের ড্রাইভের সাথে যুক্ত ছিল না নেই? একটু ছিল, গোড়ায় ছিল, এখন নেই, এইসব বল্লেও চলবে।
  • a x | ০৬ মে ২০১৪ ০১:২৯231834
  • ডিক্লেরেশনের কথাও আমি বলিনি। তুমি যে শব্দ ব্যবহার করবে তার দায় তোমার। তুমি মিথ্যে বললে সেটা তুমি বলবে। আমি বলেছি মেসেজ।

    হ্যাঁ দমুর কথায় আমার মনে হয়েছিল গুরুচন্ডালী কোনোভাবেই যুক্ত না এই মেসেজ গেছে।
  • জেডি র শোভন | ০৬ মে ২০১৪ ০১:২৮231833
  • এরা কেন বারবার জলের মত ঘুরে ঘুরে একই কথা কয় :(
  • ঈশান | ০৬ মে ২০১৪ ০১:২৬231832
  • গুরুচন্ডালি এরকম কোনো ডিক্লারেশন দিয়েছে? দেখিও প্লিজ। নইলে এটা মিথ্যে প্রচার বলতেই হবে।
  • a x | ০৬ মে ২০১৪ ০১:২৫231831
  • কোনো পিঠ বাঁচানো না। গুরুচন্ডালী কোনো ভাবেই যুক্ত না এই মেসেজটা সর্বৈব ভুল।
  • ঈশান | ০৬ মে ২০১৪ ০১:২৪231830
  • তুমি "ইতি গজ" ইনফর্মেশন দিয়েছ। তার অর্থ ও ইনটারপ্রিটেশন কি হয় তুমি জান। পিঠ বাঁচানোর জন্য প্লি কথা ঘুরিওনা, এত স্পষ্টবক্তার নিজের বক্তব্যের দায় স্বীকার করার মতো ক্ষমতাও থাকতে হয়।
  • a x | ০৬ মে ২০১৪ ০১:২৩231828
  • ঈশান -

    ১) আমি বলিনি গুরুর পিটিশন ছিল।

    ২) আমি বলেছি গুরুচন্ডালির সাইটের ঠিকানা ছিল - যা আছে।

    স্মৃতি বিভ্রাট বা অন্য কোনো বিভ্রাটের দায় আমি নিতে পারবনা।
  • Ekak | ০৬ মে ২০১৪ ০১:২৩231829
  • ওহ। হাঁটা দূরত্ত্ব মানে কয়েক পা।
  • a x | ০৬ মে ২০১৪ ০১:২১231827
  • হ্যাঁ একেই তিনপাতা প্রমাণ চাওয়া বলে। প্রেডিক্টেবল। কমদিন তো দেখলাম না ঃ-)
  • pi | ০৬ মে ২০১৪ ০১:১৯231826
  • সেটা নাহয় পাওয়া গেল না, যদিও যাবেনা জানতাম ঃ)
    তো, একই মানে বোঝায়, সেরকম মেইল হলেও আপাতত হবে।
  • pi | ০৬ মে ২০১৪ ০১:১৭231824
  • আমার প্রশ্ন ছিল, তখন এই হপ্তাতেই জমা দেওয়া হবে জানানোর পরে কেউ আর তখন জানতেই চাইলেন না, সেটা জমা পড়লো কিনা ! খুবই আগ্রহ, উদ্যোগ ইঃ। পদ্ধতিগত ভাবে একেবারে নির্ভুল আচরণ।
  • a x | ০৬ মে ২০১৪ ০১:১৭231825
  • এক কথা বার বার বললেই কি সত্যি যায় ঈশান। লিফলেটে কী লেখা ছিল বলে যা লিখেছিলাম। এক্স্যাক্টলি তাই লেখা ছিল, তোমার কপি-পেস্টেও এক্স্যাক্টলি তাই ছিল। ঘুরঘুর করলেই কি সব ঘোরে?
  • ঈশান | ০৬ মে ২০১৪ ০১:১৬231822
  • হ্যাঁ, অক্ষদা আবার তিনপাতা প্রমাণ খুঁজতে পারেনা। :-)
  • a x | ০৬ মে ২০১৪ ০১:১৬231823
  • ও টপিকালিটি শব্দটা ব্যবহার করেছি কিনা তার প্রমাণ? হয়ত করিনি, করলেও সেটা খোঁজা পোষাবেনা।
  • ঈশান | ০৬ মে ২০১৪ ০১:১৫231821
  • আর অক্ষদা মেল খুঁজে না পেয়েই এত কথা কি করে বলে চলেছে? স্মৃতি থেকে? তাহলে স্মৃতি তঞ্চকতা করছে বলতেই হয়। যেমন লিফলেট বিষয়ে করেছিল। :-)
  • pi | ০৬ মে ২০১৪ ০১:১৩231819
  • শুধু পিটিশন জমা দেওয়া নয়, 'এইবার পিটিশন জমা দেওয়া হোক, এরপরে আর টপিকালিটি থাকবেনা,' এবং সেটা বারবার বলা সংক্রান্ত মেইলগুলো।

    আর নভেম্বরের ঐ মেইলের উত্তরে কেউ কিছু লিখলোনা কেন, তার উত্তরও পেলে ভালো লাগবে।

    খুঁজতে সময় লাগতেই পারে, তবে গ্রুপে হাজার হাজার মেইল হয়েছিল জেনেই পরম বিস্মিত হলাম ঃ)
  • ঈশান | ০৬ মে ২০১৪ ০১:১৩231820
  • সবকিছু হঠাৎ করে হয়। আমিও এই কদিন আগেই হঠাৎ করে শুনেছি, যে, এইটা গুরুর পিটিশন ছিল। যদিও, মনে পড়ল, মিছিল টিছিল যখন হচ্ছিল, তখন, এটা যে গুরুর উদ্যোগ নয়, সে নিয়ে সকলেই সচেতন ছিলেন। আমি গোটা চার পোস্টার বানিয়েছিলাম কামদুনি নিয়ে, তার মধ্যে অভ্যাসদোষে গোটা দুই এর নিচে লিখেছিলাম। তখন প্রশ্ন এসেছিল, এখানে গুরুর নাম কেন লেখা। আমি উত্তর দিয়েছিলাম, যে, ওই দুটো আমি গুরুকে ডোনেট করেছি, বা এরকম কিছু একটা, তাই লেখা।

    এর পরেও সেই নিয়ে টন্টিং হয়েছে। মিছিলের নামে সাইকেল বেচা হচ্ছে, ইত্যাদি। তখনও লোকে জানতেন ওটা গুরুর ব্যাপার নয়। গুরু ছোঁয়া দেখলেও রিঅ্যাক্ট করছিলেন। তখন পিটিশান ইত্যাদি গড়গড়িয়ে চলছিল বলেই বোধহয়।

    আজকে জিনিসটা গড়গড়িয়ে চলছেনা। আজকে হঠাৎ করেই সবটা গুরুর দায় হয়ে গেছে। গুরুর ইনভলভমেন্ট প্রমাণের কী অক্লান্ত চেষ্টা। ১৮০ ডিগ্রি উল্টে। দেখে শুনে খুবই ইন্টারেস্টিং লাগে আর কি।
  • pi | ০৬ মে ২০১৪ ০১:১২231818
  • একক, হুগলির বনে ঃ)
  • a x | ০৬ মে ২০১৪ ০১:১১231816
  • ও অন্য উত্তরটা - পদ্ধতিগত ত্রুটি বলেই মনে হয়েছে।
  • Atoz | ০৬ মে ২০১৪ ০১:১১231817
  • ওঃ, এই কুল কাঁচাআম লেবু আইসক্রীম কুলফি সব মিস করেছি ছোটোবেলা, গলাব্যথা আর অ্যাজমা আর টন্সিলের কারণে। পরের দিকে শুকনো কুল শিলে বেটে সঙ্গে কাঁচালঙ্কা বেটে আচারমত করে খেতাম, তবে খুব হিসেব করে। ঃ-)
  • a x | ০৬ মে ২০১৪ ০১:০৯231815
  • পিনাকী কি একটা পোস্ট পড়েই লিখছ? আমি বিন্দুমাত্র খচিনি। খালি এই মাঝে মাঝেই লোকের ধমকে কথা বলার বদভ্যেসের দিকে পয়েন্ট আউট করেছি মাত্র। তাতেই লোকে খচে গেলে কী আর করা।

    সোমনাথ যাবে এই ব্যপারটাতে রিয়াক্ট করেছি এইটে আবার কোন অ্যাংগেলে দেখে বুঝলে?

    সোমনাথ যাবে জানিয়েছে বলে যে মেইল করেছিল পাই, সেই মেইলটা আজ ঐ গ্রুপে ও ফরোয়ার্ড করেছে। এবং বলেছে, কই তখন তো কেউ উত্তর দেয়নি। তার উত্তরে আমি লিখেছি, এই ঠিক হওয়াটা যেমন অফলাইন হয়েছে, পাই ব্যক্তিগত উদ্যোগেই করেছে সেরকম কলকাতা থেকে আর কে যেতে পারে সেটাও সেইভাবেই হয়ত আয়োজিত হয়েছে লোকে ভেবে নিতেই পারে। কিন্তু সোমনাথ যে যেতে পারেনি, এটা আর জানানো হয়নি।

    না আমি ট্রাস্টের অভাবের কথা বলিনি। পাই ব্যক্তিগত উদ্যোগ নিয়েছে, লোকের সাথে জনে জনে কথা বলেছে এনিয়ে কোথাও কোনো দ্বিমত বা প্রশ্ন রাখিনি।

    কিন্তু যখন জিজ্ঞেস করা হল পিটিশনের কী হল, তখন আমি উল্টো আক্রমণ সেন্স করেছি, যে এই এখন জিজ্ঞেস করার আপনারা কারা। আমি বারবার একটাই কথা বলে চলেছি, যারা উদ্যোগ নেন, তারা দায়িত্বও নেন। অন্যের সাজেশন বাইপাস করেও যখন নেন, তখন আরোই নেন, এবং প্রশ্ন করলে উত্তরও তাদেরকেই দিতে হয়। আর নভেম্বরের আগে যদি লোকে বলে পিটিশন জমা হল? এবার পিটিশন জমা দেওয়া হোক। তখন যদি বলা হয়, না হবার কথা ভাবা হচ্ছে। তখন মনে হয়, হ্যাঁ আপনাদের ভাবতে হবেনা। আমরা ভাবছি, এই অ্যাটিচিউডও রয়েছে। তো এরপরে খুব স্বাভাবিক ভাবে লোকের জিজ্ঞেস করার ফ্রিকোয়েন্সিও কমে আসে।
  • pi | ০৬ মে ২০১৪ ০১:০৫231813
  • আমিও মোট্টে টকেটিভ ছিলুমনা। আমার মামাতো দিদি ছিল। আমার মা ও ছিল। ইন ফ্যাক্ট আমার মামাতো দিদি ভীষণ রকমভাবে তার পিসির মত ছিল, আর তার পিসতুতো বোনটি মোট ছিলনা। এক তো বিড়ালসম মৎস্যাখোর মা র টোটাল নন মেছো মেয়ে। তার উপর এই টক্জাত অমিল।। আর তারও উপর ছিল সেই পায়ের পাতার অমিল। যেটা নিয়ে আগেই লিখেছিলুম। সেই যেই অমিল হওয়া মানেই হাসপাতালে বদলে যাওয়া মেয়ে।
    তো, পায়ের পাতাতেও পিসি ভাইঝির কী মিল।
    না তো, কথা তো হচ্ছিল টক নিয়ে। আমার মা নাকি এমনি টকখোর ছিল যে মা র ভয়ে দিদিমা আচার দেওয়াই বন্ধ করে দিয়েছিল। গরমের দুপুরে আচার চুরির নানা রোমহর্ষক গপ্পো চোখ বড় বড় করে শুনতাম, আর ভাবতাম, আমি কী না লক্ষ্মী মেয়ে। ভেবে খুব শান্তি পেতাম। দিদিও টক খেতে ভালোবাসতো। দিদি আমাদের বাড়ি এলেই, ছুটি পড়লেই আসতো, দুদিনের ছুটি পড়লেও, আমার ছোটোবেলার জীবনের জীবনের সর্বোত্তম সুখ ছিল ছুটি পড়লে মামাতো দিদির পিসিমণির বাড়ি আসা। তো দিদি এলেই মা মনের সুখে চাটনি বানাতো, নইলে আমি তো ওসব মুখে দিতাম না, আমার জন্যে মা র ও আর বানাতে ইচ্ছে করতো না। আচারও। সেবারই প্রথমবার বানালো। আমার জ্ঞানতঃ। তখন ছয় কি সাত হবো। দিদি আসবে বলেই। লেবুর আচার। সে ইয়াব্বড় লেবু। ওদ্কিএ এক তো সাইজ, দুই, তার লেডিকেনির মত রং দেখে আমারো কেমন করে তার প্রতি লোভ জন্মে গেল। কিন্তু মা তো আর বয়াম খোলে না। আর আমি কিনা লক্ষ্মী মেয়ে। তাই সারা দুপুর একা থেকেও সে জিনিস এদিক ওদিকে দিয়ে খালি দেখেই যাই।
    গরমের ছুটি পড়তে দিদি এল। আর এল সেই মাহেন্দ্রক্ষণ। মা লেবুর আচারের উদ্বোধন করল। করল, মানে আমাদেরই আপিস যাবার আগে বলে গেল, দুপুরবেলায় নিয়ে খেতে। 'একটা' করে নিয়ে খেতে।
    আর পায় কে ! জম্পেশ সাইজের দুটো লেবু তো বের করেছি। সেই আবার আমার প্রথম আচার ভক্ষণ। এদিকে একটু মুখে দিতেই, উঃ বাবারে !
    কিন্তু মার্তৃ আজ্ঞা, বড় আজ্ঞা, মাত্রাদেশ, বিষম আদেশ, 'একটা' লেবু খেতে বলেছে যখন তো খেতেই হবে। এমনিতে তো কথা শুনে উল্টে দিতুম, কিন্তু কিছু স্পেসিফিক ব্যাপারে আমার সুবোধ সত্ত্বা এমন চিড়বিড়িয়ে উঠতো কেন কে জানে। সে যাগ্গে, আমি নাহয় নন টকেটিভ, কিন্তু আমার দিদি ? সে বেচারিও 'একটা' লেবু নিয়ে নাজেহাল।
    দুজনের মুখ পুরো টকে মকে একসা। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। তখনো দুজনে 'একটা' করে লেবু নিয়ে লড়ে যাচ্ছি। যাহোক, খেলতে তো যেতে হবে। ফিরে এসে সন্ধেবেলায় হাত মুখ ধুয়ে আবার শুরু হল লেবু অভিযান। ততক্ষণে মা এসে গেছে।
    এবং এসে চক্ষু চড়কগাছ।
    আমাদের নাকি 'একটু' করে লেবু খেতে বলে গিয়েছিল।
  • Ekak | ০৬ মে ২০১৪ ০১:০৫231814
  • এক ভয়ংকর খুদেখুদে আঁশ ওয়ালা মাছ। বাছতে হল খারাপ হয় ! মৌরলা যেরকম সিমেন্টে ঘষলেই পরিস্কার তা নয়।
    http://en.wikipedia.org/wiki/Anchovy
  • Atoz | ০৬ মে ২০১৪ ০১:০২231812
  • একক, এন্কভি কী জিনিস?
  • Atoz | ০৬ মে ২০১৪ ০১:০০231811
  • এইসব গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো একটা আলাদা টই খুলে আলোচনা করুন না! ভাটে তো হারিয়ে যাবে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত