এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ০৬ মে ২০১৪ ০৩:৫১231900
  • আমি কাকে উদ্দেশ্য করে পোস্ট করব, তার রাইট তো আমিই এক্সারসাইজ করব।

    ঈশান, হ্যাঁ তুমি বলনি, পাই বলেছ। পাই গুরুকে বহু ক্ষেত্রেই রিপ্রেজেন্ট করে। লোকে পাইকে সম্পাদকমন্ডলীর একজন বলেই মনে করে। এটা যদি বল আমার ভুল ধারণা তাহলে আমার কিছু বলার নেই। দুজন প্রস্তাব দিল, ধর পাই না, তুমি লিখলে হ্যাঁ তাই হোক - তখন কী ধরা উচিৎ ছিল তাহলে? হ্যাঁ ভুল বোঝা এড়াতে তাহলে ওখানেই জাননো উচিৎ ছিল যে নাহ, গুরুর নাম থাকবেনা। এই হ্যাঁ থাকুক দিয়ে শেষ এবং গুরুচন্ডালীর সাইটের অ্যাড্রেস দিয়ে পোস্টার/লিফলেটের পরে এই উদ্যোগের সাথে গুরুচন্ডালী যুক্ত এটা মনে হলে সেটার দায় আমার না।

    পিনাকী, নাহ, ঈশান আমার সাথেও লড়ছে যে গুরুচন্ডালী যুক্ত নয় বলে। যুক্ত আর একেবারে গুরুচন্ডালীর তরফে এইদুটো আলাদা। একজন পার্টিসিপেন্ট, আরেক্জন হোতা। আমি বলিনি আগেও বা এখনও যে এই পিটিশনের দায় গুরুচন্ডালীর - আমি একবারও গুরু কর্তৃপক্ষ বা গুরুচন্ডালি পত্রিকার কাছে কোনো প্রশ্নও করিনি। আমি কয়েকজন ব্যক্তিবিশেষকে প্রশ্ন করেছি। আগেও বললাম তো, আমি যা বলিনি তার সাথে আমি যা বলেছি দুটো মিশিয়ে দেওয়া হচ্ছে। এটাও ট্যাকটিক্স। ঃ-)
  • pi | ০৬ মে ২০১৪ ০৩:৩৯231899
  • আর আমাকে উদ্দেশ্য করে পোস্ট করাও বন্ধ হলে ভালো হর।
  • pi | ০৬ মে ২০১৪ ০৩:৩৩231898
  • এনিওয়ে, আপনাকে খুঁজতে হবেনা। আমি আর চাইবো ও না। এ বিষয়ে ( বা অন্য বিষয়েও) আমার দিক থেকে আর কোনোরকম ইন্টারাকশনে যাবোনা।
    শুভরাত্রি।
  • pi | ০৬ মে ২০১৪ ০৩:২২231897
  • কারুর মনে হয়েছে পিটিশনটা যেভাবেই হোক জমা পড়া দরকার, কারুর মনে হয়েছে যেন তেন প্রকারেণ জমা করে লাভ নেই, অর আরো সই সংগ্রহ দরকার, এটা একটা সচেতনতা ড্রাইভও। কেউ সেইমত কাজ করে গেছে। এটা নিয়ে দ্বিমত থাকতেই পারে। তাই নিয়ে কনসার্ন থাকলে গ্রুপে সেই প্রসঙ্গ তুলে অনেক আগেই ( মানে যবে থেকে আপনাদের মনে হচ্ছে বা আপনারা জানাচ্ছেন) আলোচনা বা সুস্থ বিতর্ক ইনিশিয়েট করতেই পারতেন। সেটাই কাম্য ছিল না কি ? সেটা না করাটা কোন 'পদ্ধতিগত ত্রুটি' নয় কি ? নাকি, ত্রুটি খালি তার জন্য বরাদ্দ, যে কাজ করার চেষ্টা করবে ?
  • pi | ০৬ মে ২০১৪ ০৩:০৪231896
  • *তাই জন্যই আপনার কাছে সমানে চাওয়া হয়েছে।
  • pi | ০৬ মে ২০১৪ ০৩:০২231895
  • অনেক কথাই শোনা কথা হয়। গুজব হয়। সেটা যে বলছে, তার দোষ না ও হতে পারে। সে মিথ্যে বলছে, এমনটা নাও হতে পারে। তাকে মিথ্যেবাদী ধরে নিয়েছি, এটা আপনার ভ্রান্ত ধারণা।
    আপনি জানিয়েছেন, আগেই বারবার আমাকে প্রশ্ন করা হয়েছিল, বলা হয়েছিল, তখন না দিলে টপিকালিটি থাকেনা, আমার এরকম কিছু মনে পড়ছে না। আমার মেইলেও এরকম কিছু খুঁজে পাইনি। অভিযোগটা যেহেতু আপনি করেছেন, এবং আপনি নিজেই জানিয়েছেন, মেইল করে দেবেন, তাই জন্যই আপনার কাছে চাওয়া হয়েছে। আপনাকে কোন ট্র্যাপে ফেলবার জন্য নয়। অনেক কিছুর মত ওটাও আপনার ভ্রান্ত ধারণা।
  • ঈশান | ০৬ মে ২০১৪ ০৩:০০231893
  • ঠিক জানি, অক্ষদা সময় পাবেনা। :-)

    ট্যাকটিক্সটা চমৎকার। একট দাবী করে দিলাম যা খুশি। খুব কনভিন্সিংলি। প্রমান চাইলে বলব, আমার সময় নেই। তাহলে দাবী করা কেন বাপু। :-)
  • একক | ০৬ মে ২০১৪ ০৩:০০231894
  • আরে ধুর সার্ভের কানের পাশে নীল চামড়া না বাদামী তা নিয়ে মাথা ঘামিয়ে করব টা কী :| একটা বাংলা সার্ভে সাইট নেই, ফর্ম্সেন্ত্রাল কিছুতেই বাংলা ফন্ট এমবেড করছেনা এগুলো নিয়ে ভাবলে কাজে দেয়। ডেটা ম্যাটার করে কার নাম দিয়ে গেল নয়। যাগ্গে যাক। প্রশ্নটা আদপে রাজনৈতিক স্ত্যান্দ নিয়ে আগেই বলেছিলুম। কাজাতে যাই। সবাই ভালো থাকবেন। সবে গুটি গুটি পা ফেলা শুরু এখনি কন্ফ্রন্ট ভায়োলেন্স এর বদলে কন্ফ্রন্ট ইচাদার গ্রুপ খুলবেননা তাইলেই হলো।
  • pinaki | ০৬ মে ২০১৪ ০২:৫৯231891
  • অক্ষদা, আমি হাপ চোখ মেলে যা বুঝলাম যে তুমি লড়ছ ঈশানের বক্তব্য 'গুরু একেবারেই যুক্ত নয়' - এটাকে ভুল প্রমাণ করার জন্য। আর ঈশান লড়ছে আকার বক্তব্য 'এটা গুরুচণ্ডালির উদ্যোগ' - এটাকে ভুল প্রমাণ করার জন্য। আমি যা বুঝি নি তা হল তোমার আর আকার বক্তব্যে কি কোনো শেডের তফাৎ আছে, নাকি একই কথা বলতে চাইছ?
  • ঈশান | ০৬ মে ২০১৪ ০২:৫৯231892
  • ওঃ ওই একটি মেলের তলায় লেখা হয়নি বলে অক্ষদা লিফলেট টা ইতিগজ করে লিখেছে? জানা ছিলনা।

    কেন লিখিনি পরিষ্কার। গুরুতে কী যাবে না যাবে, এটা ওই গ্রুপের এক্তিয়ারের বাইরে। সেটা নিয়ে ওই গ্রুপে আলোচনা আমি করবনা। এই "ভুল" এক্সপেক্টেশন টা না থাকাই উচিত ছিল, তবে এখনও যখন আছে, আর রেখোনা।
  • a x | ০৬ মে ২০১৪ ০২:৫৫231890
  • পাই, আমি তুমি যা বলছ, প্রতি কথায় প্রমাণ দাবী করছিনা। আমি ধরেই নিই ঠিকই বলছ, যখন বলছ। কিন্তু তুমি এটাই করে থাক। লোকের পক্ষে সম্ভব না পুরোন মেইল, পুরোনো লিংক, পুরোন টই খুঁজে সব হাজির করা। এই একই জিনিস তেহেলেকার সেই থিংক ফেস্টে টিকিটের দাম নিয়ে করেই গেছ। অ্যাস ইফ লোকে মিথ্যে বলছে, প্রমাণ দাও। আমি জানা সত্ত্বেও তখন দিইনি। অন্য একজন দিয়েছিল। তখন তুমি কোনো কথাই বলনি আর তা নিয়ে। আমি এই ট্র্যাপে পা দিয়ে একেবারেই সময় নষ্ট করবনা। আমি বলেছি পিটিশন এবার জমা দেওয়া হোক। সইগুলো জমা দেওয়া এখনই দরকার। এইটা এইখানে টইতে/মেইলগ্রুপে বলেছি। যদি ইচ্ছে হয়, যখন ইচ্ছে হবে, তখন হয়ত খুঁজব। নাও খুঁজতে পারি।
  • pi | ০৬ মে ২০১৪ ০২:৫৪231889
  • আর হ্যাঁ, কিছু কাজের দায়িত্ব স্বতঃপ্রণোদিত হয়ে নিয়েছি বলে আমিও লিডার হয়ে যাইনি, আর সেটা হবার বাসনাও নেই।
    বরং এই গ্রুপে এক্সপেক্টেশন ছিল,সবার আরো অনেক উৎসাহ থাকবে। সেটা পাইনি, সেটা আমার খারাপ লাগাই। আমারো গ্রুপ সম্বন্ধে উৎসাহ হারিয়ে ফেলার কারণ।
  • a x | ০৬ মে ২০১৪ ০২:৫০231888
  • তাইলে ঐ মেইলের তলায় লিখে দিলেই হত, না গুরুচন্ডালীর নাম থাকবেনা। সেসব না করা হলে প্রবঞ্চনা, তঞ্চকতা, মিথ্যে প্রচার সহ কত ভুল বোঝা ঘটে যেতে পারে।
  • pi | ০৬ মে ২০১৪ ০২:৪৮231887
  • পিনাকীদা, আগে এই গ্রুপের কেউই আমাকে জানান নি, জে পিটিশনটা তখনই জমা না দিলে দেবার আর কোন মানে হয়না।
    আমার যা মনে আছে, এই এতদিনের মধ্যে জাস্ট কোন একবার কেউ জানতে চেয়েছিলেন, তখন কোথায় সই সংগ্রহ চলছে জানানো হয়। তার আগে আমি নিজেই জানিয়েছিলাম, কোথায় কোথায় ড্রাইভ নেওয়া হচ্ছে বা হবে। তখন যদি কেউ জানাতেন, এখনি জমা দেওয়া হোক, নাহলে মানে থাকবেনা, তাহলে সেইনিয়ে আলোচনা করে উদ্যোগ নেবার চেষ্টা করা যেতে পারতো। এমনিতেও, সেটা ছাড়াই, এই উদ্যোগ বেশ কয়েকবার নেওয়া হয়। আমি কোলকাতার যে লোকজনকে নিয়ে সই সংগ্রহের কাজ করছিলাম, তাদের মধ্যে অনেকবার জানতে চাই। অবশেষে একবার সোমনাথের যাওয়া ফাইনালাইজ হবার পরে গ্রুপে জানাই। সেটাও হয়না। কিন্তু সেটা জানানোর পরেও গ্রুপে কোনোরকম উচ্চবাচ্যা হয়না দেখে আমিও কিছুটা হতাশ হয়েই আপডেট দেওয়া বন্ধ করে দি।
    এবারে যখন জানতেচাওয়া হয়, তখন যা করা হচ্ছে, সেটা ভালোভাবেই জানানো হয়। কিন্তু সেটাকে এক কথায় নস্যাৎ করে দেওয়া হয়, কোন মানে নেই বলে। তারপরই অভিযোগের পর অভিযোগ আসতে থাকা শুরু হয়। এগুলো সবই মেইল গ্রুপে আছে। এবং আমার সত্যি মনে হয়েছে, এই উদ্যোগটা যে কেউ ই নিতে পারেন, কেউ আটকায়নি। সবাইকে ইম্কুল্ড করে চলার কথাই ওখানে লেখা হয়েছে। একজনের উপরে নির্ভর না করে।

    যাইহোক, গুছিয়ে লেখা সম্ভব না। শরীরও ঠিকঠাক লাগছে না। গেলাম।
  • ঈশান | ০৬ মে ২০১৪ ০২:৪৭231886
  • সার্ভেতে গুরুর নাম যাবেনা, এই সিদ্ধান্ত আমি নিয়েছিলাম। একটা মেলগ্রুপে সিদ্ধান্ত হয়ে যায় নাকি, গুরুর পক্ষ থেকে কী হবে আর কী হবেনা? ওটা গ্রুপের এক্তিয়ারের বাইরে। সেটা নিয়ে কোনো "ভুল" বোঝা রাখবেন না।

    তাছাড়া পরশুদিন এসে কেউ বলবেন না, যে গুরুর মার্কেটিং হয়ে গেল সার্ভের উপরে নাম লিখে, তার গ্যারান্টি কোথায়? ওসব ঝামেলায় যায় নাকি? পাগোল?
  • a x | ০৬ মে ২০১৪ ০২:৪৪231885
  • আবার পিনাকী আধ খানা চোখ মেলে দেখছে। আমার কোনো সমস্যা নেই। গুরুচন্ডালী যুক্ত থাকলেও নেই, না থাকলেও নেই। সমস্যা কোথায় দেখলে? জোর করে গুরু কোনোভাবেই যুক্ত নয় এইটে বললে সেটা কিঞ্চিৎ সমস্যা। এই যেমন গুরুচন্ডালির নাম থাকবে কিনা তা নিয়ে খান তিনেক মেইল হয়েছিল। তাতে দুজন লিখেছিলেন নাম থাক, পাই লিখেছিল তাই হোক। এখন জানলাম আল্টিমেটলি করা হয়নি। গুরুর নাম যে থাকবেনা, কেউ বা কাহারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন, কবে নিয়েছিলেন তাহাও জানিনা। গ্রুপ ইউজার হিসেবে আমি শেষ জেনেছিলাম এইগুলো গুরুর পক্ষ থেকে করা হবে (তা নিয়ে কোনো আপত্তি আমি করিনি, এটা জানিয়ে রাখি)।

    আর ঈশান আমি যা বলিনি, তার সাথে আমি যা বলেছি দুই পাঞ্চ করে মিসলিড করে যাচ্ছে।
  • ঈশান | ০৬ মে ২০১৪ ০২:৪২231884
  • আমার একটাই সমস্যা। ফ্র্যাটার্নিটির লোকজন এসে ক্যাঁক করে ধরবেন, ওমুকটা হলনা কেন। এখন যেমন ধরছেন। যেন আমার পিতৃদেবের বিবাহ আয়োজন। ওসব ঝামেলায় আমি নেই। প্রথম থেকেই নেই। কিছু করার হলে করব, কোনো লেখা পোস্ট করার হলে করব, কিন্তু "লিডার" হতে আমি অক্ষম।

    অনেকে অনেক কিছু লেখেন। ভালো ভালো কথাই লেখেন। ইমপ্লিমেন্ট করুন না। আমি ব্যক্তিগতভাবে সঙ্গে আছি, সব বাওয়ালের পরেও। কিন্তু লিডার হইতে পারুম না।

    এইটা হল ব্যক্তিগত সমস্যা। গুরুরও কেস একইরকম।
  • pinaki | ০৬ মে ২০১৪ ০২:৪১231883
  • মানে এই দফার বাওয়াল গ্রুপে যা হয়েছে পড়েছি।
  • pinaki | ০৬ মে ২০১৪ ০২:৪০231882
  • গ্রুপে বোধহয় প্রথম থেকে ছিলাম। কিন্তু সমস্ত কমিউনিকেশন পড়ি নি।
  • aka | ০৬ মে ২০১৪ ০২:৩৯231881
  • পিনাকি কি গ্রুপে প্রথম থেকে ছিল? সবকিছু পড়েছে? সমস্ত কমিউনিকেশন?
  • pinaki | ০৬ মে ২০১৪ ০২:৩৭231880
  • গুরুচন্ডালির যুক্ত থাকা নিয়ে বিতর্কটা আমি একেবারেই ধরতে পারছি না। কনফ্রন্ট ভায়োলেন্সটা একটা মেইল গ্রুপ। পিটিশনের উদ্যোগ সেখান থেকে। কিন্তু যেহেতু উদ্যোক্তারা অধিকাংশ গুরুর সাথে যুক্ত তাই গুরুর সাইট পিটিশনটা হোস্ট করছে। ফ্র্যাটার্নিটির জায়গা থেকে। ব্যাপারটা এরকমই তো? নাকি অন্য কিছু। এ নিয়ে আগে কোনো বিতর্ক হয়ে থাকলে আমি দেখি নি। কাজেই আমাকে উত্তর দিতেই হবে এমন নয়। কিন্তু আমি যা বুঝেছি সেটা ঠিক হলে সেটায় সমস্যা কিসের? অক্ষদার কাছে প্রশ্ন গুরুর কোনো ইনভলভমেন্ট না থাকলেই বা সমস্যা কী? ঈশানের কাছে প্রশ্ন গুরু ফ্রাটার্নিটির জায়গা থেকে ইনভলভড এরকম হলেই বা সমস্যা কী? হতে পারে আমি এই তর্কটা যেখানে শুরু হয়েছে সেখানটা পড়ি নি তাই বুঝছি না।

    আর অক্ষদাকে, সোমনাথের ব্যাপারটা নিয়ে তোমার বক্তব্য বুঝলাম। আগে ভুল বুঝেছিলাম। আমার বক্তব্য হল পাই তো অভিজ্ঞ সাংগঠনিক ব্যক্তিত্ব নয়। মূলতঃ নিজের উদ্যোগে যেরকম পারছে করছে। যতজনকে সম্ভব জড়িয়ে নিতে চাইছে। কিন্তু সবাইকে কনফিডেন্সে নিয়ে চলতে গেলে যে ধরণের কমিউনিকেশন দরকার, সেটা শিখতে ওকে আমাদের সাহায্য করা উচিৎ। আমার ধারণা আকা জমা না দেওয়া নিয়ে রিঅ্যাক্ট করার সাথে সাথে ও অতিরিক্ত ডিফেন্সিভ হয়ে গেছে। আমি তোমার জায়গায় থাকলে আকার সাথে পাই এর ডায়নামিক্সটা বুঝে নিজের প্রতিক্রিয়াকে র‌্যাশনালাইজ করার চেষ্টা করতাম এটুকু বলতে পারি। ঃ-)

    আর এই তর্ক মাইরি! দেখলেই মাঠে নেমে পড়ার জন্য হাত চুলকায়, আর দুঘন্টা নষ্ট করার পরে মনে হয় 'কী লাভ হইল?' ঃ-(
  • pi | ০৬ মে ২০১৪ ০২:৩৬231878
  • তবে ax এর মেইলের আশা আর না করাই ভালো বোধহয়। শুতে যাই।
  • aka | ০৬ মে ২০১৪ ০২:৩৬231879
  • পোস্টার্গুলো দেখা যাবে? বেশ ভালো হয়েছিল পোস্টারগুলো।
  • ঈশান | ০৬ মে ২০১৪ ০২:৩৫231877
  • অফলাইন? অফলাইন কিছু বলিনি তো। গ্রুপে কথা হয়েছে, লোকে নিজের নিজের মতামত দিয়েছে। সে তো হতেই পারে। পোস্টার নিয়েও দিয়েছে, আগেই লিখলাম।

    গুরুতে কী যাবে আর কী যাবেনা, সে সিদ্ধান্ত তো ওই গ্রুপে হয়না। নাকি এই নিয়েও কোনো "ভুল" বোঝা আছে?
  • a x | ০৬ মে ২০১৪ ০২:৩০231876
  • অফলাইন আলোচনা কোন তঞ্চকতার দোষে দেখতে পাইনা তা আর কীকরে বলি!
  • a x | ০৬ মে ২০১৪ ০২:২৯231875
  • একক অনির্বাণের প্রস্তাব ছিল, এবং তোমার সায় ছিল পাই।
  • একক | ০৬ মে ২০১৪ ০২:২৪231874
  • আরে, সার্ভে কস্চেনেয়ার বানানো হয় এবং সেটা একটা ভদ্রস্থ সেপ দিতে আমি বেশ কিছুদিন ঝুলিয়ে সময় নিয়ে তারপর পাই এর হাতে দি :) আমি ঝুলিয়েছি আমি জানবনা। আর সার্ভে ব্যাপারটা গুরুর পক্ষ থেকে হোক এটা আমি চেয়েছিলুম তার কারণ এরকম প্রচুর সার্ভে শিক্ষা-স্বাস্থ্য-দেমগ্রাফি এইসব নিয়ে করার ইচ্ছে আছে যার সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই। একেবারে ডেটা ওরিয়েন্টেড। একবছর যাবত খুব খারাপভাবে ফেঁসে আছি বলে কিছুই এগোতে পারিনি। নিজেই লজ্জিত।
  • ঈশান | ০৬ মে ২০১৪ ০২:২২231873
  • তাহলেই দেখছেন, গুরু কি গুরু নয়, এই নিয়ে কয়েক প্রস্থ আলোচনা আগেই হয়ে গেছে। স্মৃতি কাকে তঞ্চকতা করছে, সেটাও দেখছেন। :-)

    তবে এই মার্কেটে অক্ষদা আর মেল খুঁজে পাবে বলে মনে হচ্ছে না।
  • aka | ০৬ মে ২০১৪ ০২:২১231872
  • তো সেই উত্তর দেওয়ার আগে প্রিফেস দিয়ে রাখি। হ্যাঁ টন্টিং ইত্যাদি তো পার্ট অফ দা কমিউনিকেশন হয়ে দাঁড়িয়েছে। সেটা কয়েকজনের সাথে বটেই। প্রতিটা টন্টের একটি বিপরীত টন্ট খুঁজে পাওয়া যাবে। তো আপনি আচরি ধর্ম ইত্যাদি। এক্সপ্লানেশন যখন দেব তখন এইসব পার্সোনাল আকচা আকচি বাদ দিয়েই করব।
  • a x | ০৬ মে ২০১৪ ০২:২০231871
  • একক, তখন গ্রুপ তৈরি হয়ে গেছে। এইটা গ্রুপেই লেখা হয়েছিল - নইলে আমি জানলাম কীভাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত