এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ০৬ মে ২০১৪ ১৩:৫৫232080
  • চাঁদসীরা বোধহয় মনসা ঠাকুরুণের পুজারী - তাই সাপের ছবি! এরথে' বেশী কিসু জানিনা!
  • kumu | ০৬ মে ২০১৪ ১৩:৫৪232078
  • চৈতালী দাশগুপ্ত ও শাশ্বতী একে অন্যকে যে সব চিঠি লিখেছিলেন সেগুলো নিয়ে একটি বই বেরোচ্ছে "ওলো সই"।সপ্তর্ষি প্রকাশনার।
  • Tim | ০৬ মে ২০১৪ ১৩:৫৪232079
  • বিষই হবে, নইলে তো তেলের বিজ্ঞাপন হয়ে যায়
  • তাপস | ০৬ মে ২০১৪ ১৩:৪৬232077
  • চাঁদসীর চিকিত্সালয়ে কেন সাপের ছবি থাকে, এর সঙ্গে অসব্যইতার সম্পক্ক এই নিয়ে।
  • kumu | ০৬ মে ২০১৪ ১৩:৪৪232076
  • ব্যাংও যেমন!!!
    ডিডিদা সব বানিয়ে বানিয়ে লিখচে।
  • Tim | ০৬ মে ২০১৪ ১৩:৩৭232075
  • একক, এইটা মনে হয় বায়োলজিতে পড়েছিলাম। স্যালিসাইলিক অ্যাসিডটা।
  • Tim | ০৬ মে ২০১৪ ১৩:৩৬232074
  • সাপের কেসটা কি? মানে প্রশ্নটাই জানিনা।
  • Ekak | ০৬ মে ২০১৪ ১৩:৩৩232073
  • টিম
    দাদের অসুধ বা চর্মরোগে যে স্যালিসাইলিক এসিডের ব্যবহার ওটা কিন্তু প্রাচীন চান্দ্সী দের ই অবদান। পরে প্যাকেজিং হয়েছে।
  • jhiki | ০৬ মে ২০১৪ ১৩:৩০232072
  • হয়ত সাপের বিষ দিয়ে ওষুধ তৈরী হয়।
  • তাপস | ০৬ মে ২০১৪ ১৩:২৪232071
  • কিন্তু কেউ সাপ চিত্র ব্যাখ্যা করবে(ন) না?
  • jhiki | ০৬ মে ২০১৪ ১৩:২১232070
  • এদেশে মালিশের চিকিৎসা খুব চলে।

    মাসদেড়েক আগে আমার সাতবছুরের পা মচকে গেছিল। এক্স-রে রিপোর্ট ঠিকই ছিল। তাও দুদিন সে কোলে চেপেই ঘুরল, তৃতীয়দিন স্কুলে হুইল চেয়ার সার্ভিস নিয়ে গেল। তার মা একটু বদ ধরণের। লাডলা বিগড়ে যাচ্ছে দেখে সন্ধেয় এক স্থানীয় বুড়ী মালিশওয়ালীকে ডাকল। ছেলের চিৎকারে সে মালিশওয়ালী বিশেষ কেরামতি দেখানোর সুযোগ পেল না তবে তার ভয়ে পরদিন থেকে ছেলে নিজেই হাঁটার চেষ্টা করতে লাগল। এর সপ্তাহখানেক পর থেকে আবার ফুটবল খেলতেও শুরু করল!!

    এই গল্পটাই অন্য কেউ মালিশওয়ালীর কেরামতি হিসেবেও বলতে পারে ঃ
  • Ekak | ০৬ মে ২০১৪ ১৩:২০232068
  • না ভাগবত থেকে না। ভগ শব্দের এক্জটা অর্থে একগুচ্ছ কিসব গুন আছে। ঐশ্বর্য্য -মহত্ত্ব এরকম কিছু হাবিজাবি। ওই প্যাকেজ তা থাকলে ভগবান হয়।
  • Tim | ০৬ মে ২০১৪ ১৩:২০232069
  • আরে এই অ্যাসিড দিয়ে সব সারিয়ে দেওয়ার আইডিয়াটা আমার ছোটবেলা থেকেই বারেবারে আসতো। সত্যিই কাজ হয় তালে।
  • Ekak | ০৬ মে ২০১৪ ১৩:১৮232067
  • চান্দসী দের চিকিচ্ছে তো এসিড দিয়ে হয়। নানারকম ও নানা ঘনত্বের এসিডের কারবার ওদের।
  • dd | ০৬ মে ২০১৪ ১৩:১২232066
  • পিটার উস্তিনভের নাম বোধয় শোনেন নি আপনেরা? স্বাভাবিক।

    আমাদের আর্লি কৈশোরেই উনি বুরোর পার্ট করতেন, হলিউডী সিনেমায়। জন্মসুত্রে রাশান। ওনার অটো বায়োগ্রাপীতে পড়েছিলাম উনার পিঠের ব্যাথায় এক ম্যসজউলীর কাছে উনি যান। সে তার পিঠের উপর উঠে নেচে নেচে ডলে ডলে মারাত্মক ব্যাথা দিয়ে পর পর কদিন ম্যাসাজ করে দেয়।

    রেজাল্ট? ব্যাথাও কমে যায় প্লাস উনি নাকি আদ ইঞ্চিরো বেশী লম্বা হয়ে যান।
  • pi | ০৬ মে ২০১৪ ১৩:০৮232065
  • *দা
  • pi | ০৬ মে ২০১৪ ১৩:০৭232064
  • বি দ, ঃ))
  • তাপস | ০৬ মে ২০১৪ ১৩:০৪232062
  • কিন্তু এগুলো ফলপ্রদ। হাড়ের ডিসলোকেশনে এরম পদ্ধতিই তো চালু ছিল, এখন নেই? বাঘাবাঘা এলোপ্যাথরা এরম চিকিচ্ছে করতেন তো, যখন আমাদের নিয়ত এইসব হতেই থাকত।
    কাজু দু নয়া দিছি
  • b | ০৬ মে ২০১৪ ১৩:০৪232063
  • চন্দ্রগুপ্তের বরিশালী ভার্শানঃ
    ্‌---------------------------------------------
    হইত্য হ্যালুকাস, কি বিসিত্র এই দ্যাশ। এখানে দিনে সুজ্জির কিরণ আইয়া পিডখান পুরাইয়া জামা কইর‌্যা দেয়, আবার রাত্রে সান্দের কিরন আইয়া পিডে জ্যান চাঁদসীর মলম মাহাইয়া দ্যায়।
  • byaang | ০৬ মে ২০১৪ ১৩:০২232061
  • ডিডিদার পোস্ত পড়ে আমি ঠাস করে অজ্ঞান হয়ে পল্লুম। মাগো মা! কী সাংঘাতিক!
  • Kaju | ০৬ মে ২০১৪ ১৩:০০232060
  • তাপসদা একাডেমিক নীতির টই দেখিয়েগা।
  • dd | ০৬ মে ২০১৪ ১২:৫৬232059
  • এক ইন্ডাইরেক্ট অভিজ্ঞতা।
    এক বন্ধুর পায়ে পেরেক ফুঁড়ে ঘা হয়ে টাটিয়ে উঠেছে। হাঁটতেই পারছে না। পাড়ার বন্ধুরা কইলো,খামোখা এলোপাথাড়ির কাছে যাইস না। শালার ইঞ্জেকশন দিবে। হ্যান করবে,ত্যান করবে। তাচ্চে পাড়ার চাঁদসী কাছে যা।

    চাঁদসীর ডাক্তার দেখে টেখে ব্যাজার মুখে একটি দেশলাইএর বাস্কো থেকে চেঁছে চেঁছে বারুদটা বার কল্লো। তার পর ক্যামন অন্যমনষ্ক ভাবে সেটা রোগীর পায়ের ক্ষতে ঠেলে ঠুলে ঠুকিয়ে,ও বাবারে, ফস করে দেশলাই জ্বালিয়ে আগুন জ্বালিয়ে দিলো। বিভৎস যন্ত্রন্না।

    রোগী জমিয়ে মুর্ছা গ্যালো। কিয়ৎক্ষণ পরে জ্ঞান ফিরলে বেশ খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ী চলে গেলো। বিকেল নাগাদ একেবারে ফিট। বিলকুল।

    এটা আর্বান লিজেন্ডও হতি পারে।
  • তাপস | ০৬ মে ২০১৪ ১২:৫২232058
  • ভগবান শব্দের উত্পত্তিও ভগ শব্দ থেকেই। হিন্দিভাষীদের মধ্যে স্ত্রীকে ভাগ্যবান বলে ডাকাটাও ওই একই ভগ থেকে উদ্ভূত।
    এ বিষয়ে কলিম খান পচন্ড বিশদে ব্যাখ্যা করেছেন। আমার খুব ডিটেল মনে নেই। যেটুকু বললাম সেটুকু ছাড়া।

    সাপ বিষয়ে জানি না। সত্যিই জানি না।
  • jhiki | ০৬ মে ২০১৪ ১২:৪৭232057
  • তাহলে চাঁদসী দাওয়াখানার সাইনবোর্ডে সাপের ছবি থাকে কেন সেটাও বলে দিন।
  • jhiki | ০৬ মে ২০১৪ ১২:৪৫232056
  • ঝিকির ঝিঝুত্ব প্রাপ্তি কেন হল কে জানে!!

    সিকিকে বলার ছিল যে রামায়ন-মহাভারতে যদি সুগ্রীব, সুবাহু থাকতে পারে তো সুভগও থাকতে পারে! তাতে হিনী দেওয়ার প্রয়োজন ফুরায় না ঃ))

    শিবুদা, ভগবান শব্দের উৎপত্তি নিশ্চয় ভাগবত থেকে। ভাগবত কোথা থেকে এসেছে সেটা ডিডিদা বলবে।
  • তাপস | ০৬ মে ২০১৪ ১২:৪০232055
  • না, না - হয়ত অন্য কোনো মানে আছে। আমি এই তথ্যটা এইরকম ভাবে জানি - অন্যরকম কিছু আছে হয়ত। কিন্তু যে তথ্যগুলো দিলাম সেগুলো একদম ঠিকঠাক।
  • byaang | ০৬ মে ২০১৪ ১২:৩০232054
  • ঝিকি কি ঝিজু হয়ে এল?
    ইয়ে মানেকে থ্যাংকু। এইটা নিয়ে বাকিদের এত রহস্যের কী ছিল কে জানে!
  • ইয়ে মানে | ০৬ মে ২০১৪ ১২:২৭232053
  • চাঁদসী একটি জায়গার নাম। বরিশালের। সেখানকার পুরনো দিনের চিকিত্সকরা ক্ষতের চিকিত্সা করতেন। মানে ওই রেক্টাম বা ওই সব জায়গার। তাঁদের একটি পরম্পরাগত বিদ্যা ছিল। চাঁদসীর ক্ষত চিকিত্সালয় অনেকটা কেরালা আয়ুর্বেদ পদ্ধতির মত।
    আমি এইরকম জানি।
  • jhiju | ০৬ মে ২০১৪ ১২:২৫232052
  • অপরাজিতা নিয়ে আমিও বুঝতে চাই। যেটুকু বুঝছি, তাতে ভিউ নিয়ে কথা হছে, বলতে নেই ফুলটার টপ ভিউ একটু অসইভ্য মতন ঃ)
  • byaang | ০৬ মে ২০১৪ ১২:০৭232051
  • অপরাজিতার মানে টা ক্লিয়ার হল অফলাইনের সাহায্যে। এবার চাঁদসীর ক্ষতটা হলেই পাড়া জুড়োয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত