এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ০৬ মে ২০১৪ ২২:০৮232290
  • কল্লোলদা তুমি কি ইয়ার্কি করছ আমাকে রাগানোর জন্য?
  • byaang | ০৬ মে ২০১৪ ২২:০৪232289
  • তাহলে আমার ছোটমাসীর পাড়ার ভোটের প্রচার শোনো।

    দুপুর দুটো নাগাদ দরজায় বেল। ছোটমাসী দরজা খুলে দেখে এক বয়স্ক ভদ্রলোক করিডোরে বসে আছেন, এক কমলা পাঞ্জাবিপরা লোক একটা ম্যাগাজিন রোল করে সেই দিয়ে ঐ মাটিতে বসা ভদ্রলোককে মারার ভঙ্গী করে হাত উঁচিয়ে আছে। পিছনে আরো ৪-৫জন বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে ছোটমাসীর দিকে তাকিয়ে আছে। আর মাটিতে বসা ভদ্রলোক ছোটমাসীকে বলছেন "দেখেচেন আমাদের কেমন মাচ্চে?"

    এখানে বলে রাখা ভালো, আমার ছোটমাসী নিজের চোখে যা দেখে, সেটা বিশ্বাস করে না। সেই যে কলেজে পড়ার সময়ে রাত্তিরবেলায় বারান্দায় দাঁড়িয়ে বলেছিল "দ্যাখ দ্যাখ দিদি চশমাপরা ভদ্রমহিলা কেমন আমাদের দিকে তাকিয়ে আছেন!" তখন মা তাকিয়ে দেখে একটা নেড়িকুকুর বসে আছে আর তার চোখদুটো জ্বলছে। সেই নিয়ে সবাই হাসাহাসি করার পর থেকেই ছোটমাসীর মেন্টাল ব্লক হয়ে গেছে। নিজের চোখে কিছু দেখলে তা আর বিশ্বাস করে না।

    তো এইদিন ঐ মারামারির দৃশ্য দেখেও বিশ্বাস করতে পারছিল না। হাঁ করে তাকিয়ে দেখছিল আর বোঝার চেষ্টা করছিল সত্যি দেখছে না মিথ্যে। এমন সময়ে ভদ্রলোক আবার বললেন "দেখচেন তো কেমন মাচ্চে আমাদের?"
    তখন ছোটমাসী একটু ঘাবড়ে গিয়ে বলেছে "দুপুরবেলায় লোকের বাড়ির দরজায় এরকম মারামারি করতে আছে?" তখন লোকগুলো বলেছে "শুধু বাড়ির দরজায় কেন এবার তিনোমুলিরা বাড়ির ভিতর ঢুকে সবাইকে মারবে। ওদের গদি থেকে সরান। সিপিএমকে ফিরিয়ে আনুন। ওরা আমাদের মাচ্চে।"
  • rabaahuta | ০৬ মে ২০১৪ ২২:০২232288
  • সরি, বারবার ঘ্যানঘ্যান করে যাচ্ছি, এই লাস্ট এটা লিখে মিটিং মিছিলে চলে যাই।

    একে তো টইয়ের পোস্ট ভাটে করে অনুচিত কাজ করছি, কিন্তু সরি, ঐ যে বললাম, এই লাস্ট।

    দমদি, ছাপোষা মানুষের জন্যে নয় কমেন্টটাতে সত্যিই আমার শান্তি বিঘ্নিত হয়্ছে ভালোরকম, একে কুচুটেপনা বললেও কিছু করার নেই। এলিটিজমে আমার প্রবল অনীহা আছে। তো গুরু ছাপোষা মানুষের জন্যে নয় কথাটা প্রবল এলিটিজম, রিজেকশন এইসব আছে, যেটা এতদিনের গুরুবিষয়ক ধারনাকে ধাক্কা দিচ্ছে। আমি জানি এটাকে গুরুর বক্তব্য হিসেবে নেওয়ার প্রয়োজন নেই, এবং নিলে সেটা ভুল হবে। কিন্তু তবু, অশান্তি হচ্ছে, গুরুর পাতায় এরকম একটা বক্তব্য দেখতেই।
  • | ০৬ মে ২০১৪ ২২:০০232287
  • বাপরে! শ্ব আরেকটা বোমাসদৃশ কবিতা লিখেছে!
  • Ekak | ০৬ মে ২০১৪ ২১:৫৯232286
  • মানুষের গায়ের গন্ধে চালের গন্ধ থাকে। কারো বাসী আতপ, কারো গোবিন্দভোগ, কারো বাসমতি। কাছে গেলে পাওয়া যায়।
  • | ০৬ মে ২০১৪ ২১:৫৮232284
  • প্রচুর পেঁয়াজ রসুন টমেটো দিয়ে কষিয়ে ফেলো না বাপু। খেয়েই ফেলতে পারবে।

    আর ওহে অক্ষমা-মা,
    ক্যাপসিকামের বদলে শুধু নয় আলুর বদলেও যেখানে সেখানে দিব্বি কুমড়ো ব্যবহার করা যায়। আমি তো কুমড়ো ফুলকপির ডালনাও করে থাকি।
    হুঁঃ
  • pinaki | ০৬ মে ২০১৪ ২১:৫৮232285
  • "হ্যাঁ আমার প্রশ্ন ছিল, যখন মেইলগ্রুপে লেখা হল, এইসব সার্ভে, লেখালেখি গুরুর পক্ষ থেকে করা হোক, তখন পাই লিখেছিল, তাই হোক। এইটা পাই না লিখে ঈশান লিখলেও কি তুমি এই ব্যক্তি সত্ত্বা ও রাজনৈতিক ইত্যাদি ও কে কোন মুহূর্তে গুরুর পক্ষে বলছে না ব্যক্তিগত ভাবে বলছে এই কথা তুলতে?"

    এটা তো দেখাই গেল পাই চেয়েছে গুরুর পক্ষে করা হোক, ঈশান অন্য সিদ্ধান্ত নিয়েছে। পাই পরে এগ্রী করেছে তার পরে ঈশান সিদ্ধান্ত নিয়েছে, নাকি পাই এর আপত্তি সত্ত্বেও ঈশান নিজদায়িত্বে সিদ্ধান্ত নিয়েছে - সেটা আমি জানি না। কিন্তু আমি এটুকু বুঝি গুরুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার শেষতম লোক ঈশান। কাজেই পৃথিবীর যেকোনো ফোরামে দাঁড়িয়ে 'গুরু কী করবে' সে নিয়ে ঈশান কোনো মন্তব্য দিলে আমি ধরে নেব সেটা সেই মুহুর্তে গুরুর মত। পরে ঈশান অন্যদের সাথে আলোচনা করে মত বদলাতে পারে, পাল্টে অন্য কিছু করতে পারে। সেক্ষেত্রে ধরতে হবে 'গুরুর স্টান্স' এর বদল ঘটল। আমি এভাবে বুঝি। ঈশান কী বলবে জানি না।

    এই মুহুর্তে গুরুর কোনো সিদ্ধান্তগ্রহণকারী কমিটি নেই। কাজেই যারা যারা গুরুর জন্য বেশী দায়িত্ব নেয় ঈশান নিশ্চয়ই গুরুর ব্যাপারে অধিকাংশ সময়ে তাদের কনফিডেন্সে নিয়েই সিদ্ধান্ত নেয়। বা না নিলেও তাদের নিশ্চয়ই এতে অসুবিধে হচ্ছে না। হলে তাদের মুখ থেকে জানা যেত। এটা পদ্ধতি হিসেবে আমার আইডিয়াল না লাগতে পারে, কিন্তু আমি যতক্ষণ না পর্যন্ত গুরুর হয়ে সক্রিয় ভূমিকা নিচ্ছি (মানে এখানে এসে রোজ ভাট করা নয়), আর আমাকে কনফিডেন্সে না নিয়ে টপাটপ সিদ্ধান্ত হয়ে যাচ্ছে, আমার এ নিয়ে সাজেশন দেওয়া ছাড়া অন্য কোনো ভূমিকা আমি ইমাজিন করি না। কিন্তু এজ আ গুরু ইউজার আমার এই দাবী কখনই থাকতে পারে না যে আমার মত নিয়ে সিদ্ধান্ত হবে। এটা আমার মনে হয়। ইউজার হিসেবে আমি চাইব মেজরিটির ওপিনিয়নের একটা রিফ্লেকশন থাকুক গুরুর সিদ্ধান্তে।

    আমি জনিনা এগুলো তোমার প্রশ্নের উত্তর হল কিনা। না হলে লিখে যেও, পরে লিখব। এটা নিয়ে অরো কয়েকটা কথা লেখার আছে।
  • Tim | ০৬ মে ২০১৪ ২১:৫৭232283
  • কিজানি, পরিষ্কার মিষ্টি একটা বাসমতির গন্ধ পাই।
    এখ্ন অবশ্য আর পেলাম না। সেটা খুব সচেতন হয়ে চেষ্টা করছি বলে হতে পারে। এসব সাটল ব্যাপার, কবিতার মত।
  • Ekak | ০৬ মে ২০১৪ ২১:৫৪232281
  • বাসমতি থাকে তো পার্ল্পেট না কী বলে ওই প্লাস্টিকের বড় জারে। গন্ধ যায়না। অবশ্য এককালীন পান্চ্কেজির বেশি মজুত করিনা। আজকাল এক্সট্রা ফ্লেভার বাসমতি পাওয়া যায়। সেগুলো এদেদ ফ্লেভার একচুয়ালি।
  • hu | ০৬ মে ২০১৪ ২১:৫৪232282
  • আরে দমদির থেকে এতদিনে কিছু তো শিখবো! ঃ-)

    আমার ইচ্ছা কিছুই না করে ফ্রিজে ফেলে রাখা। আমাদের ফ্রিজ টিম পরিষ্কার করে। আমার চাপ নাই।
  • | ০৬ মে ২০১৪ ২১:৫৩232280
  • ইশশ মাটনটা বেগুন দিয়ে লষ্ট করবে!! আহারে মাটন, নধর পুরুষ্টু মাটন ...

    দেখেছো আগেই জানতাম টিমিটা বাজে বকছে।
  • sosen | ০৬ মে ২০১৪ ২১:৫২232279
  • ডাক্তারি জার্নাল।
    কেউ পারলে আমার ফেবু থেকে বইটার ছবি এখানে পোস্টিয়ে দাও। অনুমতি দিচ্ছি। ফোন থেকে পারছিনা।
  • hu | ০৬ মে ২০১৪ ২১:৫১232278
  • বাসমতির গন্ধ কনফার্ম করতে হবে? নাহ, আমি তো পাই না। তবে টিমের অনেক অতীন্দ্রিয় ক্ষমতা আছে।
  • a x | ০৬ মে ২০১৪ ২১:৫০232276
  • বোঝো! এতো ক্যাপসিকামের বদলে কুমড়োর কেস হয়ে গেল!
  • a x | ০৬ মে ২০১৪ ২১:৫০232277
  • মাছ ভেঙ্গে দিতে পার। তবে তারপর মাছও গেল, বেগুনও গেল, এমন হলে কোম্পানী দায়ী নয়।
  • hu | ০৬ মে ২০১৪ ২১:৪৯232275
  • মাটনের টুকরো দিয়ে দেবো? বেগুন দিয়ে মাংস হয় তো!
  • | ০৬ মে ২০১৪ ২১:৪৮232274
  • টিমি বাজে বকছে।
    এই হুচি কনফার্ম কর তো।
  • hu | ০৬ মে ২০১৪ ২১:৪৭232272
  • কিন্তু মাছের কাঁটা নেই তো!
  • | ০৬ মে ২০১৪ ২১:৪৭232273
  • না না ছাপোষা হল গিয়ে সরল গোলগাল ঠিক একটা ডাঁশা বেগুনের মত।
    ছাপোষা থাকো, শান্তিতে থাকো।
    কুচুটেপনা কোরো না।
  • Tim | ০৬ মে ২০১৪ ২১:৪৬232270
  • কাকলি কিসের পাবলিকেশন করে?
  • a x | ০৬ মে ২০১৪ ২১:৪৬232271
  • হ্যাঁ হ্যাঁ চলবে। শুকনো লংকাও দিয়ে দাও। চচ্চড়ি টাইপ হবে। একটু তেল বেশি লাগে।
  • rabaahuta | ০৬ মে ২০১৪ ২১:৪৫232268
  • কিন্তু ইয়ে, মানে ছাপোষা থাকতে চাওয়া কি কুচুটেপনা? এ কিরকম টানাপোড়েন।
  • sosen | ০৬ মে ২০১৪ ২১:৪৫232269
  • এবার দিয়ে গ্যালো। তাতে কাকলির পাব্লিকেশন লিস্টিও আছে। আমি ইম্প্যাক্ট গুনলাম, এই চার পাঁচ এভারেজ।
  • Tim | ০৬ মে ২০১৪ ২১:৪৪232267
  • নির্ঘাৎ আর্টিফিশিয়াল সেন্ট। তাই গন্ধ কমে যায়। কই এখানে তো যায়না।
  • Tim | ০৬ মে ২০১৪ ২১:৪৩232265
  • ফ্রোজেন লঙ্কা, তাসে যত পুরোনোই হোক।
    তবে সত্যি বলতে কি আমার কিন্তু চমৎকার লেগেছে খেয়ে। নবাবি বেগুনের ঝাল টাইপের একটা নামও দিতে চাইছিলাম।
  • কল্লোল | ০৬ মে ২০১৪ ২১:৪৩232266
  • ৩রা মে।
    ওফ্ফ বিভীষন ছাড়া তারিখও ভুল দেখিস!!!!!!!!!!!!!!!!!!
  • hu | ০৬ মে ২০১৪ ২১:৪২232262
  • অ্যাকচুয়ালি নতুন মাছ পাই না বললে ভুল হবে। কিন্তু সে তো ফিলে। কাঁটা নেই।
  • | ০৬ মে ২০১৪ ২১:৪২232263
  • হ্যাঁ তেলাপিয়া বেশ বাজে খেতে। মানে তেমন কোনও সোয়াদ নেই।

    আকা, সুরমাইকে আম্রিকার ইন্ডিয়ান দোকানে কিং ফিশ লেবেল মেরে বিক্রী করে। অন্তত ঈস্ট কোস্টে তাই করত।

    আচ্ছা বাসমতী চালের গন্ধ কী করে চাল শেষ হওয়া অবধি ধরে রাখা যায়? ধরুন ৫ কিলো আনলাম তা কিলো দুই শেষ হতে না হতেই গন্ধ কমতে শুরু করে, এমংকি এয়ার টাইট কৌটোতেও।
  • byaang | ০৬ মে ২০১৪ ২১:৪২232264
  • আমার একটাও কাসাভু নেই। ভ্যাঁ অ্যাঁ
  • hu | ০৬ মে ২০১৪ ২১:৪১232260
  • কাঁচালঙ্কা চারমাসের পুরোনো। মাছ কতদিনের পুরোনো জানি না। রসুন অবশ্য ফ্রেশ। চলবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত