এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | ০৭ মে ২০১৪ ০১:৩৭232350
  • অক্ষদাকে,
    "আমি বলেছি যে পাইকে লোকে "সম্পাদকমন্ডলী"র একজন বলে মনে করে। এটা আমার অ্যাসাম্পশন না, একথা এখানেই বিভিন্ন লোকে লিখেছে দেখেছি। কেউ বলেনি না নয়। না বললেই অবাক হতাম। তো, সেখানে যদি মেইলগ্রুপে লাস্ট পোস্ট থাকে, হ্যাঁ এই লেখালেখি গুরুর পক্ষ থেকে করা হল এটাতে পাই-এর সায় আছে, এবং সেটাই ঐ ব্যাপারে শেষ পোস্ট হয়, এছাড়া পোস্টারে ও লিফলেটে, গুরুর প্রথম পাতার লিংক থাকে (গুরুর পিটিশন হোস্টের লিংক না), তখন এই বিভিন্ন কারণে (আরো আছে) গুরু যুক্ত ছিলনা এইটা বলা কোনো যুক্তিতেই টেঁকেনা। এই সবগুলোই পাব্লিকলি অ্যাভেলেবল তথ্য।"

    **************************************
    প্রথম পার্টটা, মানে পাই সার্ভে গুরুর পক্ষ থেকে হওয়াতে এগ্রী করল আর তার পরে অন্য কোনো মেইল এল না ফাইনালি গুরুর পক্ষ থেকে হচ্ছে কি হচ্ছে না - এটা কনফিউশন তৈরী করতে পারে। বিশেষতঃ যে কার পক্ষ থেকে হচ্ছে সেটা নিয়ে সেন্সিটিভ তার কাছে। এগ্রীড। কিন্তু আল্টিমেটলি তো সার্ভে পেপারে গুরুর নাম ছিল না। সেটা জেনে যাওয়ার পরে নিশ্চয়ই সার্ভে গুরুচণ্ডালির তরফ থেকে হয়েছে এটা বলার কোনো স্কোপ নেই। অতএব হারাধনের এই ছেলেটিকে বাদ দেওয়া হোক। দুনম্বর হল পিটিশন। সেখানে গুরু কেবলই হোস্ট করেছে আর একটু আগে জানলাম লিঃ ম্যাঃ মেলায় কয়েকজন সই কালেক্ট করেছে। কিন্তু বয়ান ঠিক করা থেকে শুরু করে সই কালেক্ট করা - সবেতেই ঐ মেইলগ্রুপের বহু লোক পার্টিসিপেট করেছে। তাদের অনেকেই গুরুর লোক নয়। যেমন রীতেন, অনির্বান, সোমনাথ (তাতিন), ইত্যাদির নাম এসেছে। এরা কি অর্থে গুরুর লোক? তুমি যেটুকু পর্টিসিপেট করেছ, বা আমি মেইল গ্রুপে ছিলাম, তাতে কি বলা যাবে এই ড্রাইভে সংহতি যুক্ত ছিল? এভাবে বলা যায়? ওটা পরিষ্কারভাবেই মেইলগ্রুপের লোকজনের উদ্যোগ যাতে গুরুচন্ডালির কিছু সাহায্যকারী ভূমিকা ছিল। এর বাইরে ব্যাপারটাকে স্ট্রেচ করাটা আমার ঠিক লাগছে না। এবং আমি যা বুঝেছি এইটা ঈশান কখনই অস্বীকার করে নি। ক্যাটেগরিকালি আপত্তি করেছে এটা গুরুর উদ্যোগ এভাবে প্রোজেকশনে। তার কারণ হিসেবে গতকালই আমার পোস্টের উত্তরে স্পষ্ট করে লিখেছে ওর অসুবিধার মূল কারণ ওর কাছে বা গুরুর কাছে অকারণে লোকে কৈফিয়ৎ চাইবে আর যাবতীয় ফেলিওরের দায়িত্ব ওর বা গুরুর ঘাড়ে চাপাবে সেটা ওর পছন্দ নয়। এই কথাটাকে ফেস ভ্যালুতে নিলে এই বিতর্ক এতদূর গড়ায় না। এই গেল হারাধনের দ্বিতীয় সন্তান। এর বাইরে পড়ে রইল পোস্টার। আমি ওটা দেখিনি। মতামত দিতে পারব না। লাস্ট হল গিয়ে ইলেকশন নিয়ে লীফলেট। তোমার পছন্দ হয়নি ফ্রেন্ডস অফ ডেমোক্রেসির সাথে একই সাথে গুরুর নাম থাকা। আমারও এটা 'না হলেই ভালো হত' মনে হয়েছে। কিন্তু তুমি যখন ভাটে ব্যাপারটা তোলো তখন আমি যদ্দূর মনে করতে পারছি ঈশান তোমাকে ঐ লেখার তলায় মতামত দিতে বলেছিল। সেটা আমার অন্ততঃ যথেষ্ট ওপেন এপ্রোচ বলে মনে হয়েছে এবং এও মনে হয়েছে তোমার তা মনে হয়নি এবং তুমি খানিকটা অবাক হয়েছ কাউকে কিছু না জানিয়ে গুরু কিভাবে ফ্রেন্ডস অফ ডেমোক্রেসির সাথে লীফলেট বের করল। এখানে আমার অবস্থানটা তোমার থেকে আলাদা। আমার কাজটা পলিটিকালি ইনকারেক্ট মনে হলেও এটা মনে হয় নি যে কেন আমাকে বা গুরুতে এজ আ হোল জানিয়ে কনসেন্সাস নিয়ে ব্যাপারটা করা হল না। কারণ আমি মনে করি গুরুর বর্তমান কাঠামোয় সেই চলার পদ্ধতি ফিট করে না। তা সত্ত্বেও সবচেয়ে ভালো হত যদি সেটা নিয়ে তুমি সিরিয়াস বিতর্ক ইনিশিয়েট করতে। সেটা তুমি করোনি। বরং নিজের মত করে এর একটা ব্যাখ্যা ভেবে নিয়েছো বলে মনে হয়েছে এবং আমার আরো মনে হয়েছে সেই নিজের মত ব্যাখ্যারই রিফ্লেকশন রয়েছে তার পরবর্তী তোমার সব বক্তব্যে। ভুল হতে পারে, কিন্তু সৎভাবে ধারণাটা বললাম। তোমার আপত্তি থাকলে বোলো।

    *****************************************

    "কোনো একটা জিনিসে তো হয়নি, অনেকগুলো জিনিস দিয়েই গুরুচন্ডালি (নট ব্যক্তি ঈশান বা পাই) পিটিশন ড্রাইভ, এবং সংলগ্ন ইনিশিয়েটিভে যে যুক্ত ছিল (যেভাবে আমি একজন ব্যাক্তি হিসেবে যুক্ত) তার তথ্যদি সামনেই আছে।"

    **************************************
    এই ব্যাপারটা নিয়ে আমার বক্তব্য আমি কালকেই লিখেছি। উপরেও লিখলাম। আবার লিখছি। টোটাল চারটে কাজ নিয়ে কথা হচ্ছে। তার সবকটাতেই গুরুর ইনভলভমেন্ট একই রকম নয়। কোনোটা মেইলগ্রুপের উদ্যোগ, গুরু সাহায্যকারী আর গুরুর কিছু ব্যক্তি অংশগ্রহণকরী, কোনোটা গুরুর পক্ষ থেকে হবে প্রথমে কেউ কেউ ভাবলেও পরে গুরুর পক্ষ থেকে হয় নি, আবার লীফলেটে গুরু সহ প্রকাশক। কাজেইগুরু অবশ্যই 'যুক্ত' আছে। কিন্তু কিভাবে? এক একটা উদ্যোগে একেকরকম ভাবে। পিটিশন হোস্ট করাটাও তো যুক্ত থাকা। কিন্তু এগুলোকে সব এক করে দিয়ে গুরুর উদ্যোগ বলে দেওয়াটা তো সত্যিই সরলীকরণ। সেটায় ঈশানের আপত্তির মধ্যে আমি অযৌক্তিক কিছু পাই নি। আর শেষতঃ এই চারটে কাজে কোনটায় গুরু কতটুকু থাকবে - সেটা গুরুর বর্তমান কাঠামোয় ঠিক করার এক্তিয়ার ঈশানেরই। এনিয়ে ঈশানের বক্তব্যও পরিষ্কার করে রেখেছে। লেখার টোন নিয়ে কথা হতে পারে। কিন্তু বিতর্কটা টোন নিয়ে হয় নি।
  • Atoz | ০৭ মে ২০১৪ ০০:৩৯232348
  • বড়াই, একটা গপ্পো কও না!
  • Atoz | ০৭ মে ২০১৪ ০০:৩৯232349
  • ত্যামোন অংক আর কোথা? অভ্যু আজকাল আর অঙ্ক দ্যায় না। দুষ্কের কথা।
  • I | ০৭ মে ২০১৪ ০০:৩৭232347
  • আবার অঙ্ক দেছেন ক্যান?
  • aka | ০৭ মে ২০১৪ ০০:৩৬232346
  • নিন দেখি এইডা করেন।

    #t=274
  • তাপস | ০৭ মে ২০১৪ ০০:৩২232345
  • মডারেশন সম্পর্কিত টইয়ে আইপি, ওপেন/গোপেন, ইত্যাদি প্রসঙ্গে আলোচনা হচ্ছিল। হয়ত নতুন কোনো পলিসি ঠিক হবে। হয়ত হবে না। কিন্তু আলোচনা যাতে মডারেশন টইয়ে হারিয়ে না যায়, এবং সবার চোখেও পড়ে সে জন্যে একটা আলাদা টই খুলে দিলাম। যদি মনে হয় আগে এমন কিছু বলেছেন যেটা এই পলিসি সম্পর্কিত আলোচনার জন্যে জরুরি তাহলে সেটা ওই টইয়ে দিয়ে দিতে পারেন
  • Atoz | ০৭ মে ২০১৪ ০০:২৯232344
  • আরে বড়াই, দেরি করে এলেই বা, দের আয়ে দুরস্ত আয়ে--এরোম কী একটা আছে না? ঃ-)
    একটা কোনো বোম-বাওয়ালি শুরু করে ফ্রেম জোয়ারে ভাসিয়ে দাও দাও না! আমরা গাইবো, ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময় তোমারি হোক জয়।" ঃ-)
  • I | ০৭ মে ২০১৪ ০০:২৩232343
  • গুরুর সকল মিনিময়ে আমি আজকাল এত দেরী করে পৌঁছই যে খেই ধরতেই পারি না। জালিম দুনিয়া।
  • Arpan | ০৬ মে ২০১৪ ২৩:৪৫232342
  • হুঁ।
  • সায়ন | ০৬ মে ২০১৪ ২৩:৩৯232340
  • কুপ্রীত, কারেন পোলার্ডের গোলটা দেখলে? :-D
  • riddhi | ০৬ মে ২০১৪ ২৩:৩৯232341
  • নাহ, হুতোকে ঙ। খুব আইডিয়ালিস্ট পোজিশন থেকে ভাবা হচ্ছে। এমেমের মত কথা আমরা(আমি) অনেক সময় বলি। সেদিনি একজন কে বল্লাম, 'ওখানে গেলে বোর হবি, একটু মিনিমাম আতেল হ, তারপর ঐসব ভাল্লগবে' এটা তো বাস্তব। ইউলিসিস শুধু আঁতেলরাই পড়বে, এটা কি জেমস জয়েস লিখে গেছেন? সব জায়্গায় ফ্রিলি এভেলেবল।কিন্তু আমি পড়তে যাব না, বা কেউ বইটার আতেল কোশেন্ট নিয়ে ফিডব্যাক দিলে, সেটা ফলো করব।
  • Atoz | ০৬ মে ২০১৪ ২৩:৩৭232339
  • আহা, এককের কথা শুনে একটা সজারু পোষার খুব ইচ্ছে হলো। সেই সজারু নিজের মতন খোলা থাকবে বাগানে, নিজের গর্তে ঘুমাবে। কিন্তু পোষ মানবে। ডাকলে আসবে, হাত থেকে খাবে, উল্টে দিলে দিব্যি উল্টাতে দেবে একটুও ভয় বা কষ্ট পাবে না। এরকম কি আর হয়?
  • Atoz | ০৬ মে ২০১৪ ২৩:৩১232338
  • ছা থাকলে ছাপোষা হতেই হবে। এর্কি নাকি? অতি যত্নে পালনপোষণ করতে হবে, এক যদি না দত্তক দিয়ে থাকেন।
    বশিষ্ঠ তো তাই বোল্লেন দশরথকে, হু হু বাওয়া, পুত্র না হলে পুত্রশোক পাবেন কী করে?
    ঃ-)
  • Atoz | ০৬ মে ২০১৪ ২৩:২৯232337
  • সে আপনারা যাই বলুন, এইসব বেগুন টেগুন পোড়া খেতে চমৎকার। শীতের সন্ধ্যায় উনুনে বেগুন পোড়া দিয়ে, গরম ভাত অথবা রুটির সঙ্গে, বেহেস্ত হামীনস্ত! ঃ-)
  • a x | ০৬ মে ২০১৪ ২৩:২৮232336
  • ওসব বল্লে তো হবেনি বাপু হুতো। চিরস্থায়ী নও তো কি। এই মুহূর্তে তোমার অবস্থান ছাপোষা না। পরে তোমার অবস্থান বদলালে আবার আমাদের দপ্তরে যোগাযোগ করবেন।
  • dd | ০৬ মে ২০১৪ ২৩:২৫232335
  • ট্রিভিয়া ট্রিভিয়া করি নাচিলা শংকর
    কিং করে মাতিলা পৃথ্বী,যজ্ঞভুমে ধুম
    বোম বোম শব্দে কাঁপে ক্ষিতি অপ ব্যোম
    "এইবারে বোম পরবে" স্পেকুলে জনতা

    "এ কি এ অনন্ত যাত্রা? হাপ টাইমো নেই?"
    ধুম আছে,ঘুম নেই। বুমিছে প্রেসার
    দেওয়ালে দেওয়ালে জুজু,মঞ্চে হাওয়া কল
    বিশ্ব হাঁপানীর দিনে হাঁপ নেও না বাপু?

    পাপিষ্ঠ ছাপোষা ক্রন্দে"আর তো পারি না"
    গুর্চলোকে হাই ওঠে। এই মর্মে সনেট* আমার।

    * শুনুন, দু একটা লাইনে একটা দুটো কম বেশী হয়ে গ্যাছে। এভারেজ কষলে ঠিকই চতুর্দশপদী হয়েছে, বিলিব মি।
  • Atoz | ০৬ মে ২০১৪ ২৩:২৪232334
  • টিম, আরে তোমরা উচ্চতাপে ফুটিয়ে ঝোল শুকিয়ে নিয়ে রুটি দিয়ে মেরে দিচ্ছ না কেন? ঃ-) সঙ্গে কাঁচালংকায় কামড়? ঃ-)
  • Atoz | ০৬ মে ২০১৪ ২৩:২২232333
  • কমিটি না গ্রুপ? ঃ-)
  • তাপস | ০৬ মে ২০১৪ ২৩:১৬232332
  • ২০১৪ র কলকাতা পুস্তকমেলায় বারবার গুরুর স্টলে যাওয়া সত্ত্বেও আমাকে ভীরু কিম্বা অযোগ্য ভেবে যে কোর কমিটি পিটিশনে সই করালো না তাদের ধিক ধিক ধিক্কার !!!!
  • এমেম | ০৬ মে ২০১৪ ২৩:১২232331
  • রিভার্স স্নবারির জয় হোক।
  • ঈশান | ০৬ মে ২০১৪ ২৩:০৮232330
  • এবং এখানে আরেকটি মিথের জন্ম দেওয়া হচ্ছে। বইমেলায় গুরুর স্টলে কোনো পিটিশন ইত্যাদি ছিলনা। সইও করানো হয়নি। যে কেউ এখানে ভেরিফাই করতে পারেন। ওমনাথও।

    লিটল ম্যাগ মেলায় ব্যক্তিগত ভাবে কেউ কেউ করিয়েছিলেন। ওইটুকু স্পেস দেওয়া হয়েছিল। সেজন্য মেল গ্রুপের গুরু কাছে কৃতজ্ঞ থাকা উচিত। তা না করে জবাবদিহি চাওয়া হচ্ছে। অদ্ভুত।
  • rabaahuta | ০৬ মে ২০১৪ ২৩:০৫232329
  • এমেম, আমার ছাপোষাত্বে ঘা লাগলে কিরকম একটা দিগবিদিকজ্ঞানশূণ্য হয়ে পড়িঃ)
    প্রতিবাদী কিংবা প্রগতিশীল এইসব হওয়া খুবই ভালোকথা, হতে পারাই তো কাম্য, ভীড়ের থেকে আলাদা মানুষরাই সভ্যতাকে এগিয়ে নিয়ে যায় তো। কিন্তু এই যে সংখ্যাগুরু এলেবেলে, তাদেরতো একটু জায়গা চাই। তো এখানে যদি নোটিশ দিয়ে দেন যে প্রগতিশীলতা বা কবিত্বের পরীক্ষা দিয়ে আসতে হবে তবে তো মুশকিল। একটু রিভার্স স্নবারি টাইপ ব্যাপারও বলতে পারেন, এছাড়া তো কোন ঝগড়া নাই। আর মর্মপীড় কিনা ছাপোষা জেলিফিশদের ঈশ্বর, তাই।

    সর্বসাধারনের প্রতিঃ
    জানেন তো মর্মপীড়ের পোষা জেলিফিশ আছে? আমার কবিতা আছে এই নিয়ে, পড়ে দেখবেন।

    আর অক্ষদাকে, কবি বলে তো কেউ স্বীকারই করেন না আমাকে (অভিমানাহত), আর কদিন পরে আম্রিকায় তো নাও থাকতে পারি (মানে চিরস্থায়ী বন্দোবস্ত কিছু হয়নি, উদ্যোগটা নিয়ে ওঠা হয় নি আরকি), আইটিগাই আর এমনকি (ঠিক আইটিগাই নইও, আইটি দোকানে কাজ করি এই মাত্র)। তো ছাপোষাত্বে আটকাচ্ছে কোথায়।
  • pi | ০৬ মে ২০১৪ ২৩:০০232328
  • আমার নামের বানানটা একটু ঠিক করে লিখলে হয়না ?
  • ঈশান | ০৬ মে ২০১৪ ২২:৫৯232327
  • গুরু পিটিশনের সঙ্গে যুক্ত নেই, তাই যুক্ত নেই বলা। গুরু পলিটিকালি কী চায় না চায়, এই নিয়ে এখানে কোনো বক্তব্য রাখা বা বিতর্কে জড়ানোর কারণ দেখছি না।

    তবে অনেকেই এটা আমার চেয়ে বেশি ভালো জানেন দেখা যচ্ছে। তাঁরা নিজের মতো স্পেকুলেট করুন। যেমত নানা জায়গায় করে এসেছেন। আর কোনো প্রশ্ন থাকলে এখানে না করে ওই মেলগ্রুপে জিজ্ঞাসা করতে পারেন। মেলগ্রুপে যাঁরা আছেন, নিশ্চয়ই উত্তর দেবেন।
  • Arpan | ০৬ মে ২০১৪ ২২:৫৮232326
  • সত্যি কথা বলতে গেলে কি আমার পাপী শোভনও ওমনাথের মত ভাবছিল। সকালে যখন অক্ষ-ঈশান সংবাদ পড়ছিলাম।
  • Tim | ০৬ মে ২০১৪ ২২:৫৪232325
  • না আজকে আরেকটু খাওয়া হয়েছে। এরপর আবার কবে খাওয়া হবে জানিনা। এদিকে সামনে কোন পটলাকও নাই। কি যে করি।
  • poli | ০৬ মে ২০১৪ ২২:৫৩232323
  • পিটিশন ড্রাইভের সাথে গুরুর কোনো যোগ নেই - এই দাবি কি এই জন্যে যে পিটিশন ড্রাইভ জিনিসটা যথেষ্ট পলিটিকাল ও অ্যান্টি গভর্নমেন্ট? গুরু অ্যাজ এ প্রতিষ্ঠান কোনো পলিটিকাল রং গায়ে লাগাতে চায় না বা অন্তত অ্যান্টি গভর্নমেন্ট স্ট্যান্স নিতে চায় না? এই মুহূর্তে?

    বইমেলা বা লিম্যা মেলাতে গুরুর স্টলে বসে "আমরা কামদুনির ঘটনার প্রতিবাদে একটা সিগনেচার ক্যাম্পেন করছি, যদি এই লেখা পড়ে আপনার যুক্তিযুক্ত বলে মনে হয় তাহলে এখানে সই করবেন প্লীজ ' - বলার পরে পিটিশন ড্রাইভের সাথে কোনোভাবে গুরু যুক্ত নেই, একথা বলার কোনো অর্থ হয় কি?

    ১) গুরু ব্যবহারকারীদের কয়েকজন নিজেদের ইন্ডিভিজুয়াল এফর্টে পিটিশন ড্রাইভ চালিয়েছে (যথা প্যামফ্লেটে শমীক ও ইপ্সিতার নাম আছে, অর্থাৎ এরা দুজনেই কেবল পিটিশনটা ইনিশিয়েট করেছে)

    বা

    ২ ক) পিটিশন ড্রাইভ টা একটি গুগুলগ্রুপের মেম্বারদের ব্যক্তিগত এফর্ট, অথচ কোনো প্রচারে সেই গুগুলগ্রুপের নাম বা মেম্বারদের নাম পাবলিক করা হয় নি, এবং
    ২ খ) সেই গুগুলগ্রুপের সব (বা প্রায় সব) মেম্বারই গুরু প্রতিষ্ঠানের সাথে ইনভলভড, সিগনেচার ক্যাম্পেন করার আইডিয়া গুরু সাইট থেকে ইনিশিয়েট করেছিল। গুরু প্রতিষ্ঠানের ব্যানারে সই সংগ্রহ হয়েছে (যথা বইমেলা বা লিম্যা মেলা) - কিন্তু গুরু অ্যাজ এ প্রতিষ্ঠান বা সাইট এর সঙ্গে যুক্ত নয়।

    এসবের পরে, যদি স্টেট মেশিনারি পিটিশন জমা দেওয়ার এফেক্টে পিটিশনকারীদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়, যেমন বোলান গঙ্গোপাধ্যায় ও আরো কিছু লোক যারা রাইটার্সে এরকমই একটা পিটিশন জমা দিতে গিয়ে পরবর্তীতে পুলিশ কর্তৃক হ্যারাসড হয়েছেন, থানায় তাদের নামে অভিযোগ করে তাদের বাড়ি থেকে তুলে লক-আপে ঢোকানো হয়েছে, তাদের নামে কেস দেওয়া হয়েছে বা ফেরারি হিসেবে পুলিশ তাদের বাড়িতে ও পাড়ায় অনুসন্ধান করেছে - সেইমতো কোনো ঘটনা ঘটে, তবে সেই আফটারমাথ ১) অনুযায়ী শমীক ও ইপ্সিতাকে কে বা যারা পিটিশন জমা দিতে যাবে তাদের ব্যক্তিগত ভাবে ফেস করতে হবে এবং ২) অনুযায়ী গুগুলগ্রুপ বা গুরু এর ছোঁয়াচ থেকে বেঁচে থাকবে। গুরুর যুক্ত না থাকার দাবি থেকে কি এটা কনক্লুড করা যায়?
  • kumu | ০৬ মে ২০১৪ ২২:৫৩232324
  • বিশ্ব হাঁপানি দিবসের অভিনন্দন সকল হেঁপোকে।ইনহেলার বিহীন হোক রাত্রি ও দিন।
  • Atoz | ০৬ মে ২০১৪ ২২:৫১232322
  • টিম, একেবারে। কঠ মতে। ঃ-)
    তোমাদের বেগুনের কী গতি হলো শেষে? শুকিয়ে পুর করে ফেলে চপের ভিতরে দিলে?
    ঃ-)
  • Arpan | ০৬ মে ২০১৪ ২২:৫০232321
  • সিম্বলিক। দিদির হাওলায় মোদি।

    পিটিবাউ এখনি মালপোর গামলা নিয়ে আসবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত