এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৭ মে ২০১৪ ০৯:১৮232380
  • পোস্ট মানে অ্যাটিচিউডটাই। লোকজনের ব্যক্তিগত জীবন, প্রফেশনাল জীবন নিয়ে এত আগ্রহ কীসের ? আর আগ্রহও নাহয় থাকলো, তাই নিয়ে এভাবে চর্চার মানসিকতাটা জাস্ট খুবই আপত্তিকর। এসব লেখার জন্য এর পরের কোন আক্রমণের লক্ষ্য হবার জন্য অবশ্য তৈরিই রইলাম।
  • Ekak | ০৭ মে ২০১৪ ০৯:১৫232378
  • এঃ ঘুমিয়ে গেসলুম কী বিকট ঘাড়ে ব্যথা হইছে :|
  • pi | ০৭ মে ২০১৪ ০৯:১৫232379
  • শুধু আপত্তিকর নয়, খুবই আপত্তিকর।
  • pi | ০৭ মে ২০১৪ ০৯:১২232377
  • হাইফেনের পোস্ট আগেও আপত্তিকর লেগেছে, আবারো লাগলো।
  • Shuchismita | ০৭ মে ২০১৪ ০৯:১০232376
  • "-" কে চিনলাম না। চেনার অবশ্য দরকারও নেই। ধরে নিচ্ছি জনতার মুখ। জনতার যে স্বাভাবিক প্রবণতার জন্য মিশরের টই হাইড করার কথা ভাবা হয়েছিল দেখাই যাচ্ছে সেই প্রবণতাকে টই হাইড করে চাপা দেওয়া যায় না। এ সন্দেহ আগেই ছিল। টই হাইড করা ঠিক কাজ হচ্ছে সেদিনও মনে হয়নি। আজ প্রমাণ পাওয়া গেল। সম্পাদক চাইলে সেই টইকে আবার প্রকাশ করতে পারেন। সেদিনের অনুরোধ রাখার জন্য সম্পাদককে আজ এই কথাগুলো শুনতে হল। আমি আন্তরিক ক্ষমাপ্রার্থী।
  • - | ০৭ মে ২০১৪ ০৮:৫৯232375
  • খুবই আবছা মনে পড়ছে গপ্পটা, বোধ্হয় দয়ের আপিশেই সোয়াইন ফ্লুয়ের সময় কেউ প্রায় এইরকমই শু-রিলেটেড সম্বোধন করেছিল আরেক জনকে ঃ-)
  • Paramita | ০৭ মে ২০১৪ ০৮:৫২232374
  • এরেই কয় শুবাদিগের ঘুরে দাঁড়ানো।
  • - | ০৭ মে ২০১৪ ০৮:৫০232373
  • শু-বা নয়, শু-বা নয়, সু বা, মানে, সুন্দর বাচ্চা। সরল গোলগাল গুরুগৃহে আগত বাচ্চারা ঃ-)
  • i | ০৭ মে ২০১৪ ০৮:৪৮232372
  • কবিদের বেশি কথা কইতে নেই!
    ইতি ছোটাই ( ওয়ান অফ দ্য শুবাজ)
  • Paramita | ০৭ মে ২০১৪ ০৮:৪৭232371
  • কবি ছোটাই, দারুণ - কেমন মিষ্টি শূকরের ছানার বিবরণ ঃ)
  • a x | ০৭ মে ২০১৪ ০৮:৪৬232370
  • এটা ইতি ছোটাই না, ছোটাই মস্তানের নমে যাওয়া উচিৎ ছিল ঃ-))
  • | ০৭ মে ২০১৪ ০৮:৪৪232368
  • :-))
    এইটে কি সহ শু-বা'দের প্রতি জনৈক শু-বা'র কাব্যি?
  • lcm | ০৭ মে ২০১৪ ০৮:৪৪232369
  • রক্ত-আলোর মদে মাতাল ভোরে
    আজকে যে যা বলে বলুক তোরে,
    সকল তর্ক হেলায় তুচ্ছ ক'রে
    পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা।
    (কাট-এন্ড-পেস্ট)
  • i | ০৭ মে ২০১৪ ০৮:৩৭232367
  • গুচর কাননে ফিরে
    শূকরের ছানা
    আদুরে গোলাপী আর ন্যাজাটি তুমুল
    যেন এক ঢেঁকি শাক
    কিংবা কোনো রেডিও অ্যান্টেনায়
    ধরা পড়িয়াছে
    জনতার প্লুতস্বর,
    অলীক মূর্ছনা
    জীবন লাগিতেছে বেশ
    হইলে জিন্দেগি সেশ
    গুরুচন্ডালির তীরে
    আবার আসিব ফিরে
    আরও পিংক শূকরের ছানা।

    ইতি কবি ছোটাই
  • - | ০৭ মে ২০১৪ ০৮:২৭232366
  • যাগ্গে যাক, যা ইচ্ছে আলুচানা করুন, শুধু একটা রিকোঃ ওয়ান্স এ টইটা ফিরে এলে অ্যাট্লিস্ট একটা দিন উপরে রাখবেন। এতদিন যার বাঁশি শুনেছি, সেইটে একটু চোখে দেখার সাধ হয়।

    আর শুধু এই টইটিই তো নয়, এর আগেও এমন হয়েচে। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনার সময় চুপি চুপি হারিয়ে যাওয়া টই আর পোস্ট নিয়েও তো লোকে ভেবেই থাকে। একটি পোলাইট ফর্মের উদাঃ বছর দেড়েক আগেই একটি হাসিখুশী আড্ডা সামনে আসতেই লোকে মিশরের টই খুঁজতে শুরু করেছিলো। আদৌ পেয়েছিলো কি না, বা পেলেও যে কারনে মিশর নিয়ে হঠাৎ আগ্রহ জেগেছিলো সেই পোস্টগুলি পেয়েছিলো কি না কে জানে!

    এই নিয়ে ভেবে লাভ নাই। এইটি মানুষের স্বাভাবিক প্রবণতা।
    তাই ভাবার কথা হচ্ছে, আমরা কি নেহাতই পারি না ব্যক্তি আমিকে বাদ দিয়ে, কমুনিকেট করতে, মানে, আই অ্যাম দ্য ভয়েস উইদাউট আ ফর্ম হয়ে ওঠা কি অসম্ভব কথা মাত্র?
  • a x | ০৭ মে ২০১৪ ০৮:১৭232365
  • পিনাকী, যুক্ত ছিল বলছ তো, আমিও তাই বলেছি। উদ্যোগ অবধি যাইনি।

    তবে, বারবার না বলা সত্ত্বেও তুমি যখন একই কথা বলছ, তখন তোমাকে এবার একটা ছোট্ট প্রশ্ন ঃ

    ধর কাল একটা মেইল পেলে। মোদীর এই উত্থানের বিরুদ্ধে আমরা কিছু অ্যাকশন নেবার কথা ভাবছি। আমরা একটি কমন প্ল্যাটফর্মে আপনাদেরও এতে যোগ দিতে অনুরোধ করছি, আমরা একটি পিটিশন বানিয়েছি ও এটি শীঘ্রই জমা দেবার ব্যবস্থা করা হবে। আমরা "মোদী হঠাও" নমে একটি গুগল গ্রুপও বানিয়েছি।

    মেইলটি এল গুরুচণ্ডালীর মেইল আইডি থেকে।

    এবার কি এই মোদীর বিরুদ্ধে এই কাজে গুরুচন্ডালী উদ্যোগ নিয়েছে?
  • Atoz | ০৭ মে ২০১৪ ০৮:০৯232364
  • নাটকের দর্শক ও বলা যায়। ঃ-)
  • jhiki | ০৭ মে ২০১৪ ০৭:৫৭232363
  • পাতার 'দর্শক'???
  • JAW | ০৭ মে ২০১৪ ০৭:২১232362
  • ঠিক ঠিক। আপনারা এত ঝগড়া ঝাঁটি করছেন আর ওদিকে দেখুন কিয়ু স্যাঙ হান একমনে নকলী নখের উন্নততর সংস্করন বের করে পেটেন্ট নিয়ে ফেলেছেন। মালটি তৈরী করতে হয়তো চার আনাও খরচ হবে না আর সেটি মালক্ষ্মীরা বাপিদার মোড়ের দোকান থেকে সাড়ে কুড়ি টাকা দিয়ে একপাতা কিনে আনবেন। (ডিঃ মালক্ষ্মীরা, বাপিদা অবস্থান মাত্র)।
    তা রাখ ঢাক না করে দুলাইনেই বলি কিয়ু সাহেবের যুগান্তকারী আবিষ্কারের কথা।নকলী নখের নীচে দুমুখী আঠা (প্রেশার সেনসিটিভ) লাগানো থাকে। এক পিঠ তো নকল নখে অন্যোপিঠে তেল্তেলে কাগজ, যেটি ছাড়িয়ে মালক্ষ্মীরা তাঁদের আসল নখে সেঁটে দেন। তো সমস্যা হলো ঐ কাগজ সাঁটতে গেলে একটা wrinkle হয়। কোন কনকেভ সারফেসে সেলোটেপ লাগাতে গেলে যেমনটি হয়। তো উনি কি করেছেন, ঐ কাগজে কয়েকটা slit আগে ভাগেই করে দেন যাতে করে কাগজ লাগাবার পর সেটি কুঁকড়ে না যায়। ওহ, তিনি আরও একটি কম্ম করেছেন, একটা ছোট্ট tab ঐ কাগজে রেখে দেবার ব্যবস্থ করেছেন, টেনে কগজটি ছাড়াতে সুবিধে হয়।
    ব্যস, এই গেল তাঁর ইনভেনশনের সামারি। তা ধরুন কিয়ু সাহেব প্রতি পাতার জন্যে এক সেন্ট রয়ালটি পেলেন, মিলিওনেয়ার হতে কদিন লাগবে?
    ও হ্যাঁ, এসব ম্যানুফ্যাকচার করতে হাজার রকমের কেমিক্যাল, তাদের আবার গালভরা নাম, সফটওয়ার প্রোগ্রাম ইত্যাদি তো অছেই। সে সব known ওঁর পেটেন্ট কিন্তু ঐ slit এর জন্যে।
    জয় মা তারা!
    (গুগলে US856619 টাইপ করে দেখতে পারেন, ব্যস চিচিং ফাঁক)
  • ঈশান | ০৭ মে ২০১৪ ০৭:১৪232361
  • পামিদির সঙ্গে এক্কেবারে একমত। এই পাতার দর্শকদের বেশিরভাগই এই তর্কের মাথামুন্ডু জানেন না। কোন মেল চেন, কী গ্রুপ, সেইসব নিয়ে এখানে পাতার পর পাতা কথা। যার কোনো অর্থই হয়না। বস্তুত এইটাই আমার একটা পয়েন।

    তাহলে আমি লিখছিলাম কেন? আমার দুটো সিম্পল পয়েন। সামারি করে বলে দিই।
    এক, গুরু কীসে জড়িত কীসে নয়, এটা আমি অন্যদের চেয়ে স্লাইট বেশি জানি।
    দুই, যদি এই নিয়ে কোনো কনফিউশন থাকে, তাহলে যেখানে ঘটেছে সেখানে আলোচনা করুন। এখানে নয়।

    তা, অন্য পক্ষের বক্তব্য হল, গুরু কীসে জড়িত সেটা ওনারাই জানেন। এবং সেই জানাটা এখানেই জানাবেন। সিদ্ধান্তাকারে।

    আমি আমার টা বলে দিয়েছি। অন্যদেরটা তাঁরা। আমার দিক থেকে গপ্পো শেষ।
  • Paramita | ০৭ মে ২০১৪ ০৪:৫৪232360
  • তোমরা কেন এতো কথা বাড়াচ্ছ বলো তো? এটা (উদাসীন) দর্শকমন্ডলীর কাছে পরিস্কার যে তোমরা অন্যপক্ষের আপাত যুক্তিতে কেউ নিজের স্টান্স চেঞ্জ করবে না। কোনদিনই কেউ করে না। বিশেষত এই ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর কাজকর্মে। হোতো চাকুরির ক্ষেত্রে, সব agree to disagee বলে ফিল্ড ছেড়ে দিতে। অথবা বুকে বেশী লাগলে চাকুরিটাই। আর বাকিরা? আর তোমরা দু কি আড়াই পক্ষ এতো এতো এতো হেজিয়েছো যে এই দু আড়াই পক্ষের বাইরের কারুর পক্ষে এই চীনের পাঁচিলের সুতো ফলো করে কে ঠিক বলছে, কে ভুল বলছে তা নিয়ে নৈর্ব্যক্তিক পক্ষ নেবার মত জায়গায় নেই। ঐজন্যই বিভিন্ন লোককে বারবার পয়েন অফ কনটেনশান এতোবার সামারাইজ করতে হচ্ছে আর প্রত্যেকবারের সামারি থেকে আবার চারটে তর্কের সুতো কারণ একজনের সামারি সর্ষেতে আরেকজন ভুত দেখছে। পুরো সেই রাক্ষসের প্রাণভোমরার প্রতি রক্তফোঁটা থেকে আরেকটা রাক্ষসের উৎপত্তি কেস। আমি (মনে হয়) গুরুর বেশ কিছু স ও নীপাকে এই বক্তব্যে রিপ্রেজেন্ট করি। আর কাউকেই যদি না করে থাকি তো এইটা আমার একারই মত। অনেকদিন পর এসে চাট্টি কথা বলে গেলাম।

    অতএব হেরিতেছি শান্তিহীন শূন্য পরিণাম। এবার ছাড়ান দাও।
  • Abhyu | ০৭ মে ২০১৪ ০৪:২৪232359
  • হ্যাঁ মিনিদি। সুন্দর গান। উনি গেয়েছেন "সাহস করে দিলেম বিদায়", দেবব্রত বিশ্বাস গেয়েছেন "ফাগুন শেষে দিলেম বিদায়"। আর "গেলে ভাসি" ভার্সাস "গ্যালে ভাসি"।

    হিন্দুস্থান রেকর্ডসেরটা আরো ভালো লাগে আমার।
  • এমেম | ০৭ মে ২০১৪ ০৩:২১232358
  • অভ্যু টইতে সুচিত্রা মিত্রর গানটা শোনো।
  • Atoz | ০৭ মে ২০১৪ ০৩:১৮232357
  • এই সাইট তো দেখা যাচ্ছে একেবারে ইয়ে যাকে বলে আখড়া হয়ে গেছে। ঃ-)
    গানের না কুস্তির সে আপনারাই বলুন। দুটোতে তফাৎই বা কোথায় তেমন? ঃ-)
  • pinaki | ০৭ মে ২০১৪ ০২:২৪232356
  • ওকে।
  • aka | ০৭ মে ২০১৪ ০২:১৫232355
  • না ঠিক আছে। পরে কথা হবে। ডেটা ট্র্যাকিং নিয়ে হোস্টাইল বিহেভিয়ার খুঁজে পেয়েছি। আপনাকে ইমেল করে দেব। দেখে নেবেন।
  • তাপস | ০৭ মে ২০১৪ ০২:১০232354
  • পিনাকীর পোস্ট দেখে কম্পুটার বন্ধ করে দিলাম।
  • pinaki | ০৭ মে ২০১৪ ০২:০৭232353
  • গতকাল অক্ষদার সাথে পাঙ্গা নিতে গিয়ে রাত জাগা হয়ে গেছে অনেকখানি। এই বুড়ো বয়েসে এসব চাপ আর সহ্য হয় না।
  • pinaki | ০৭ মে ২০১৪ ০২:০৪232352
  • আছি। কিন্তু আন্তর্জাতিক মতাদর্শগত মহাবিতর্ক এখন করা যাবে না। ;-) ঘুমোতে যাবো একটু পরেই।
  • aka | ০৭ মে ২০১৪ ০১:৫৯232351
  • কমঃ পিনাকি আছেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত