এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ০৭ মে ২০১৪ ১৩:৫৮232439
  • ভালো হোম ডেলিভারি কোথায়? মুম্বইতে অন্ততঃ আমি দেখিনা -- হোমলি খাবারের জন্য রান্না করা ছাড়া উপায় নেই। আমি রিটায়ার করার পর একটা হোম ডেলিভারির বিজনেস খুলবো ঃ)
  • pi | ০৭ মে ২০১৪ ১৩:৫৮232440
  • জানিনা। মানে গানটা মনেই নেই।
  • এমেম | ০৭ মে ২০১৪ ১৩:৫৭232438
  • চাইলে তো পারবে। লিখন তোমার ধুলায় হয়েছে ধুলি, কী রাগ বলো তো পাই?
  • pi | ০৭ মে ২০১৪ ১৩:৫৪232437
  • এখন তো ভালো ভালো হোম ডেলিভারিও চালু হয়েছে।
    মানে, আমি বলছিনা, কেউ রান্নাবান্না করলে সেটা খারাপ বা দরকার নেই, কিন্তু উল্টোদিকে না করলে চলবেই না, এমনটা বললে এইসব পয়েন্টসও উঠে আসবে।
  • de | ০৭ মে ২০১৪ ১৩:৫২232436
  • প্রী ম্যারেজ কাউন্সিলিং সত্যিই খুব জরুরী! আর অ্যারেঞ্জড ম্যারেজের জন্য তো আরো জরুরী!
  • Ekak | ০৭ মে ২০১৪ ১৩:৫১232435
  • বিস্বাদ খাবার খেয়ে যে নিউত্রিষণ তা আমাদের পেট ভরায় না। স্যাশিয়েতিং ইন্ডেক্স এর সঙ্গে স্বাদ-ভালো লাগার সরাসরি যোগ আছে। আর পেট না ভরলে বা মন না ভরলে মানুষ ঠিক এদিক ওদিক এটা সেটা খায় বা সুযোগ পেয়ে একদিন হালুম-হুলুম করে এমন খাবার খায় যা আগের সব নিউত্রিষণ এর উপকার কে চাপা দিয়ে দেয়। আজকালকার নিউত্রিষণ সংক্রান্ত কাজে তাই স্বাদ -স্যাশিয়েতিং এগুলোতে খুব জোর দেওয়া হয়। খাবার মানে শুধু "শরীরে লাগা " নয়। তাহলে তো ট্যাবলেট খেলেও হত :)
  • এমেম | ০৭ মে ২০১৪ ১৩:৫০232433
  • শুদ্ধ নিতে যাওয়ার আরেকটি অসামান্য উদাহরণ লিখন তোমার। এমন করে আর কে পারল রবীন্দ্রসঙ্গীতে।
  • de | ০৭ মে ২০১৪ ১৩:৫০232434
  • খেতে ভালো না লাগলে প্রপার নিউট্রিশান হবেই না! এইজন্য খেতে ভালো লাগাটাও জরুরী!
  • pi | ০৭ মে ২০১৪ ১৩:৪৮232432
  • হ্যাঁ, ঝিকিদি যেটা বললো, খুব তরিবত করে রাঁধা স্বাদ গন্ধ ভরপুর রান্না বা তার থেকে ওভারইটিং ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
  • jhiki | ০৭ মে ২০১৪ ১৩:৪৬232431
  • নিউট্রিশনের জন্য বিশেষ রান্না না জানলেও চলে! স্বাদ মানেই কোথাও না কোথাও নিউট্রিশনের সঙ্গে সমঝোতা।
  • এমেম | ০৭ মে ২০১৪ ১৩:৪২232428
  • যেটা শুনেছিলাম (রেডিওতে) তাতেও 'সাহস করে'। গ্যালে কিনা মনে পড়ছে না।

    পার্থক্য আরও আছে। লয় পুরো আলাদা। প্রথমেই ভেবেছিলেম এর লেম অত্যধিক টেনে বলা। কিন্তু তুমি গ্যালে ভাসি তে শুদ্ধ নি তে যাওয়াটা এত সুন্দর, মনকে একেবারে আকুল করে দেয়।
  • jhiki | ০৭ মে ২০১৪ ১৩:৪২232429
  • যেটুকু দেখেছি তাতে অ্যারেঞ্জড ম্যারেজ হয় আলু-পটল কেনা, নয় চোখে রঙীন কাঁচ লাগিয়ে দেখা।

    প্রি ম্যারেজ কাউন্সিলিং কাজে আসতে আরো কয়েক দশক দেরী আছে।
  • Ekak | ০৭ মে ২০১৪ ১৩:৪২232430
  • পাই
    অখাদ্য যে খেতে হচ্ছে তার রেস্প্কতে অবস্যই অখাদ্য। এই রান্না না জানাটা আমাদের ফুড হ্যাবিট -নিউত্রিষণ সব কিছুর ওপরে প্রভাব ফেলে। ছেলেরা রান্না জানেনা বলে মেয়েরা বাধ্য হয়ে দায়িত্ব তুলে নেয় আর যে সব ক্ষেত্রে মেয়েরা অখাদ্য রাঁধে বা দুজনের কেও "কমন " ভালো রান্না জানেনা (কমন আন্ডারলাইন ) সেখানে দুজনেই বাইরের আজে বাজে খাবার খেয়ে বেড়ায়। অনেকেই আপিস থেকে বেরিয়ে চাট্টি ভুলভাল স্ন্যাকস খেয়ে নেয় কারণ বাড়ি গিয়ে তো সেই ত্যাল্তেলে বিস্বাদ খাবার খেতে হবে। এদিকে নিজে করার ও মুরদ নেই। এইটা একটা হ্যান্ডিক্যাপ যা সরাসরি আমাদের নিউত্রিসনে প্রভাব ফেলে। সিরিয়াস ইস্যু।
  • এমেম | ০৭ মে ২০১৪ ১৩:৩৬232427
  • অভ্যু 04:24 AM

    সেটা তো লক্ষ্য করেছি। পাঠান্তর আছে বলে মনে হয় না। সুচিত্রা বানিয়ে গেয়েছেন। আমার ভালো লেগেছে। এটা কি হিন্দুস্থান রেকর্ডসেরটা নয়? আমরা রেডিওতে শুনতাম।
  • Ekak | ০৭ মে ২০১৪ ১৩:৩৫232426
  • বিশেষ করে প্রি ম্যারেজ কাউন্সেলিং তো খুব জরুরি। এই ব্যবসা টা ভালো চলবে আমাদের দেশে। বিদেশ এর দেখাদেখি পোস্ট ম্যারেজ কাউন্সেলিং চালু হয়েছে। কিন্তু এই দেশে নিগশিয়েতেদ ম্যারেজ হয় বেশি। কাজেই এখানে ম্যরেজ রেজিস্ট্রেশন সিস্টেম এর সঙ্গে প্রি-ম্যারেজ কাউন্সেলিং জুড়ে দিলে ভালো হয়। ইন্ডিয়া পথ দেখাতে পারে এই ক্ষেত্রে।
  • jhiki | ০৭ মে ২০১৪ ১৩:৩৩232425
  • আমাদের দেশী ছেলেদের তো আরো বেশী গ্রুমিং দরকার ঃ))

    দে, আমি বিয়ের জন্য গ্রুমিং বলিনি। সামাজিক বা অফিসিয়াল মেলামেশার জন্য গ্রুমিং এর কথা বলছি।
  • Ekak | ০৭ মে ২০১৪ ১৩:৩১232424
  • না না ছেলেদের ও গ্রুমিং করার অপশন থাকা উচিত। যে কোনো পার্টনারশিপ এ একজন গ্রুমদ আরেকজন নয় এটা বাজে ব্যাপার।
  • jhiki | ০৭ মে ২০১৪ ১৩:২৮232423
  • আমি নিজেকে একটু ভালোবাসি। হোস্টেলে ঢোকার পরে রান্না শেখার প্রয়োজনীয়তার কথা উপলব্ধি করি...
  • de | ০৭ মে ২০১৪ ১৩:২৭232422
  • বিয়ের আগে ছেলেরা কোন গ্রুমিং তো করতে যায় না -- অন্তত আমাদের দেশে তো আমি দেখিনি -- তাহলে মেয়েদেরই বা বিয়ে নিয়ে এতো বাড়াবাড়ির কি দরকার?
  • jhiki | ০৭ মে ২০১৪ ১৩:২৫232421
  • তবে গ্রুমিং জিনিসটা খারাপ কিছুনা। যেমন আমাকে কেউ শেখালোনা বলে আমি আজ অবধি সুন্দর করে শাড়ী পরতে পারি না, আইলাইনার লাগাতে পারি না, ঠিকমত মেকাপ করতে পারিনা। না পেরে দিব্যি চলে যাচ্ছে, তবে পারলে তো ভালো-ই হত।
  • pi | ০৭ মে ২০১৪ ১৩:২৪232420
  • অখাদ্যও তো সাবজেক্টিভ।
  • Ekak | ০৭ মে ২০১৪ ১৩:২১232419
  • রান্নার একটা এন্তর্তেইন্মেন্ত ভ্যালু আছে। এবং ঠিক সেই কারণেই একটা ভাঅলেনস ভ্যালু আছে :)

    বিয়ে না করে একা থাকলে দোকানের খাবার খেয়ে চালিয়ে দেওয়া যায়। বা নিজে ছাই-পানস রেঁধে নিজেকেই গালাগালি করতে করতে বা অভ্যস্ত হয়ে গিয়ে।
    বিয়ে করলে এটা আর "নিজের " থাকে না। একটা সুন্দর ব্রেকফাস্ট বানিয়ে চমকে দেওয়া যেমন মিউচুয়াল এন্তর্তেইন্মেন্ত ঠিক তেমনি একটা বিকট রান্না করে পার্টনার এর পিলে চমকে দেওয়া সাংঘাতিক ভাঅলেনস !! লোকে নিজের বাড়িতে ছোটবেলা থেকে খেতে খেতে অখাদ্য রান্না তেও টেস্ট গ্রো করে ফেলে। "রান্না শেখা " হলো কমন বেসিক ল্যন্গুএজ শেখার মত। মানে কী রাঁধলে অন্য লোকটি খেয়ে খুব ভালো না লাগলেও বাপের নাম ভুলে যাবে না :)।
  • pi | ০৭ মে ২০১৪ ১৩:২০232418
  • * নর্থ ইস্টের লোকজনের উপর হওয়া স্টাডি নিয়ে কিছু পেপার
  • pi | ০৭ মে ২০১৪ ১৩:১৮232417
  • দরকার তো প্রিম্যারিটাল ব্লাড স্ক্রিনিং এর। এই নর্থ ইস্টের কিছু পেপার পড়ছিলাম, হিমোগ্লোবিনোপ্যাথির ফ্রিকোয়েন্সি কী বেশি। জেনেটিক ব্লাড ডিসর্ডার কত বেড়ে যায়, স্ক্রিনিং না থাকার জন্য। অবশ্য সেই স্ক্রিনিং বিয়ের আগেই হতে হবে, এমনটাও নয়।
  • de | ০৭ মে ২০১৪ ১৩:১৭232416
  • ঠিক! ছেলে বা মেয়ে, ব্যাচেলর বা বিবাহিত - রান্না সকলেরি নিজের কাজ চালানোর মতো জানা উচিত!
  • jhiki | ০৭ মে ২০১৪ ১৩:১৫232415
  • বিয়ের সাথে রান্নার কী সম্পর্ক? বিয়ে না করলে রান্না শেখার দরকার নেই?
  • Ekak | ০৭ মে ২০১৪ ১৩:১১232414
  • সেত বটেই। আমার কাছে যেমন বিয়ের আগে অল্পস্বল্প রান্না শিখে নেওয়া বেশ গুরুর্ত্বপূর্ন। সে ছেলে-মেয়ে যেই হোক।
  • pi | ০৭ মে ২০১৪ ১৩:০৫232413
  • ট্রিভিয়াল ব্যাপারটাতো কিছুটা সাবজেক্টিভও।
  • Ekak | ০৭ মে ২০১৪ ১৩:০০232412
  • আমার মনে হয় খোরাক করার কিছু নেই। যে কোনো রকমের ট্রেনিং সে যত ট্রিভিয়াল হোক না কেন যার দরকার সে নিতেই পারে। তবে এর সঙ্গে প্রি ম্যারেজ কাউন্সেলিং কাম ট্রেনিং থাকলে ভালো হত। যেটা খুব জরুরি। বিশেষ করে এমন একটা দেশে যেখানে নিগশিয়েতেদ ম্যারেজ বেশি হয় এবং অধিকাংশ বিবাহার্থীর সেক্স লাইফ থেকে শুরু করে অনেক দরকারী বিষয়ে কোনো অভিজ্ঞতা থাকেনা।
  • pi | ০৭ মে ২০১৪ ১২:৪৯232411
  • তবে ভেবে দেখলাম, কেউ যদি এগুলো শিখতে চায়, এগুলো করতেই চায়, তাই নিয়ে বোধহয় খোরাক করার কিছু নেই। অনেকেই অবশ্য একমত হবেন না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত