এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ০৭ মে ২০১৪ ২১:৫৫232619
  • না না আকা। এখন আমি লিখবনা। যারা মেলগ্রুপে আছে, তারা এমনিই জানে কী ভুল। কোনো কফিশন থাকলে তারা ওখানেই প্রশ্ন তুলতে পারে।

    আর যারা নেই, এই পাবলিক ফোরামে তাদেরকে "ভুল" টুকু মেনশন করে দেওয়া ছাড়া আর কিছু জানানোর কোনো প্রয়োজন দেখছি না। আপাততঃ। যখন দেখব, জানাব।
  • rabaahuta | ০৭ মে ২০১৪ ২১:৫৫232620
  • ঈশান | ০৭ মে ২০১৪ ২১:৪৭232618
  • এখন চাইলেও দিতে পারবনা। মনে করতে গিয়ে দেখলাম, মেয়েটি কে, মনে পড়ছেনা। :-)
  • anirban | ০৭ মে ২০১৪ ২১:২৫232617
  • আমার মনে হয় পিটিশন জমা দেওয়ার থেকেও পিটিশন নিয়ে অনেক মানুষের কাছে যাওয়া, মত-বিনিময় করা, ও জনমত তৈরি করাও অনেক গুরুত্বপূর্ণ। পিটিশন জমা দিলেই যে সরকারী দপ্তরে সেটা কর্মী-আমলাদের হাত দিয়ে মন্ত্রী অবধি পৌছাবে আর তৎক্ষনাত ব্যবস্থা নেওয়া হবে তা বোধহয় নয়। আবার তার মানে এটাও নয় যে তার মানে পিটিশন জমা দেওয়ার কোনো দরকারই নেই। ফলে একটু সময় নিয়ে যদি নানা প্রোগ্রাম নেওয়া যায় অ অনেকের কাছে বক্তব্য নিয়ে পৌছানো যায় - তাতে অনেকসময় লাভই হয়।
  • jhiki | ০৭ মে ২০১৪ ২১:২০232616
  • আরে লম্বা ফর্সা তো অজ্জিতদাও, অন্য ইনফোটা দিয়েই ফেল ঃ)
  • aka | ০৭ মে ২০১৪ ২১:১৬232615
  • ঈশান অন্যদের উদ্দেশ্যে যা বলার বলেইছি, ইগনোর মাডি। এগুলো অন্য কাউকে বলছি না। যারা গ্রুপে এবং এখানে ওভারল্যাপড, যারা এই তক্কো বা আকচা আকচি চালিয়ে নিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যেই বলছি। ভুল তথ্য কোনটা তাদের উদ্দেশ্যেই পয়েন্ট করে বলবে আশা করি।
  • ঈশান | ০৭ মে ২০১৪ ২১:০৫232614
  • লম্বা ফর্সা। আরেকটা ইনফো দিলে ঝিকি এক্ষুনি চিনে ফেলত, কিন্তু সেটা দেওয়া যাবেনা। :-)
  • jhiki | ০৭ মে ২০১৪ ২১:০৩232613
  • বগাকে আমিও চিনতাম মনে হচ্ছে, কিন্তু কোনজন বগা সেটা মনে পড়ছে না!
  • rabaahuta | ০৭ মে ২০১৪ ২১:০১232612
  • হ্যাঁ তোঃ)

    এখনো চিনিঃ)
  • ঈশান | ০৭ মে ২০১৪ ২১:০০232611
  • হুতো বগাকে চিনত? :-)
  • rabaahuta | ০৭ মে ২০১৪ ২০:৫৭232610
  • সেই সময় আমি অন্য লোকের নামে ছবি এঁকে টাকাটা সিকিটা রোজগার করে নিজের ছোট কিংবা বড় তামাকের সংস্থান করি, সেই নিয়ে লামার বন্ধুরা প্লিজড এবং সপ্রসংশ। তো এমন অবস্থায় রবীন্দ্রসদনের মোড়ে দাঁড়িয়ে শসা খাওয়ারত আমাকে পাকড়াও করে বগাদা বিই কলেজ নিয়ে যেতে যেতে জিজ্ঞেস করলো, নতুন কিছু আঁকছিস? তখন আমার হাতে কিসের যেন দুয়েকটা পোস্টার আঁকার কাজ আসতে পারে এমন অবস্থা। সেটা বলাতে বগাদা যারপরনাই তেলে বেগুনে জ্বলে উঠে, পোস্টার? শেষ পর্যন্ত তুই পোস্টার আঁকবি? ছিছিছি এইসব বলে এমন ভর্ত্সনা করলো যে আমি আর আর ঐ পথে গেলাম না। এমনকি রাস্তায় দাঁড়িয়ে শসা খাওয়াও বন্ধ করে দিলাম।

    তার এতকাল পর ভালো কোন দৃশ্য মাথায় এলেই মনে হয় এটা দিয়ে পোস্টার বানালে কেমন হয়? খুবই অধঃপতন, আজ মনে পড়লো।
  • ঈশান | ০৭ মে ২০১৪ ২০:৪০232609
  • আপনার অনেক ইমপ্রেশন ভুল। এছাড়াও আপনি ভুল তথ্য দিচ্ছেন, এবং সেখানে দিচ্ছেন, যেখানে অনেকেই এভিডেন্সগুলো খতিয়ে দেখার অবস্থায় নেই। এগুলো নিয়ে আপনি মেলগ্রুপে কথা বললেই পারতেন, বা পারেন।

    সংক্ষেপে।
  • aka | ০৭ মে ২০১৪ ২০:৩২232608
  • টাইম সিকোয়েন্স অনুযায়ীঃ

    ১) গুরুচণ্ডালির অফিসিয়াল ইমেল আইডি থেকে ইমেল আসে "উই" হ্যাভ ক্রিয়েটেড এ পিটিশন ইত্যাদি ইত্যাদি। সেখানে রেসিপিয়েন্টের কাছে বলা হয় "উই নিড ফেভার টু সার্কুলেট" ইত্যাদি ইত্যাদি।

    ২) মেল গ্রুপে গুরুচণ্ডালির সম্পাদক বিভিন্ন ক্ষেত্রে ঠিক করেন কে কোন কাজ করবে কে কি করবে না।

    ৩) গুরুচন্ডালি সাইটে যদি পিটিশনের স্ট্যাটাস জিগ্যেস করা হয় তাহলে গুরুচণ্ডালির সম্পাদক বলেন দায়িত্ব যখন নেওয়া হয়েছে জমা দেওয়া হবে পিটিশন, অমুক দিন কামদুনি থেকে ফেরত এলেই।

    আমি এর থেকে এটাই কনক্লুড করলাম যে গুরুচণ্ডালি একটা উদ্যোগ নিয়েছে, লিডার হিসেবে গুরুচণ্ডালির সম্পাদক নিজেই ঝাঁপিয়ে পড়েছে। আমার ব্যক্তিগত ভাবে অসুবিধা হচ্ছে। কিন্তু যা হবার হোক, আমি নিজে যে ভাবে পারি কন্ট্রিবিউট করব।

    ৪) বহুদিন কোন খবরাখবর নেই

    ৫) গুরুচণ্ডালি সাইটে আপডেট জানতে চাইলে কোন আপডেট নেই।

    ৬) মেইলগ্রুপে স্বভাবতই উপরিউক্ত ৩ টি ঘটনায় যেহেতু আমার এই ইম্প্রেশন তৈরি হয়েছে যে এটা গুরু লিড করছে। আমি মেইলগ্রুপে জিগ্যেস করি গুরুর পিটিশনটার কি হল।

    ৭) জবাব হল ওটা এখনও জমা দেওয়া হয় নি। ভোটের ঝামেলা মিটলে জমা দেওয়া হবে।

    ৮) আমি নিজে বহু জায়গায় বলেছি এটার টাইমিং টাই প্রধান। পিটিশনের বহু কিছুর সাথে না মিললেও আমি সই করেছিলাম যাতে তাড়াতাড়ি জমা পড়ে। গুরুচন্ডালির সাইটেই বহু জায়গায় সেকথা উল্লেখ করেছি। ব্যক্তিগত ভাবে আমার মনে হয়েছে এই পিটিশনের ভ্যালু বিশেষ আর নেই, মূলত কামদুনির প্রেক্ষিত থেকে।

    গুরুচণ্ডালির অফিসিয়াল ইমেল থেকে আসা মেল আসলে গুরুচণ্ডালির নয়, সম্পাদকের লেখা বক্তব্য আসলে ব্যক্তির লেখা বক্তব্য, কখন কি এসব এই ক্রনোলজিকাল ঘটনা দেখে বোঝা সম্ভব নয়।

    আর আবার বলে দিই, যখন এসব চলছিল তখন আমার নতুন চাকরি, রোজ ট্রাভেল করি, দ্বিতীয় সন্তান এক্সপেক্ট করি, এমনকি গ্রুপেও লিখেছিলাম যদিও এত ডিটেলে লিখি নি যে আমি খুবই অসহায় অবস্থার মধ্যে যাচ্ছি। তার উত্তর আসে "ভিডিওর কি হবে জানি না, অমুকে এখন RTI করবে"। এর সাথে কি রিজলিউশন?

    আমি নিজে হলে ওপরের উত্তর দিতাম, "যে অমুকে ব্যস্ত আছে, এস আমরা শুরু করি, ওর কাজ শেষ হলে ও নেবে বা অন্য সলিউশন বাতাতাম। দুয়ের মধ্যে পার্থক্য বোঝার মতন ক্ষমতা সকলেরই আছে। এর কোনো রিজলিউশন হয় না।
  • তাপস | ০৭ মে ২০১৪ ২০:২৯232607
  • আমি অতীতে অতিরিক্ত (পাকা)মিও এই পাতাতেই অনেক দেখেছি। সে সম্পর্কিত একটি সামান্য পোস্টও করেছিলাম। আবার সব বিষয়ে পোস্ট করিও নি। যাগ্গে। না-উদাস হয়ে অন্যদের অন্য টইয়ের পোস্টগুলো মন দিয়ে পড়ে ফেলি। যেটুকু মনে থাকে, পরে হয়ত কাজে লাগবে।
  • ঈশান | ০৭ মে ২০১৪ ২০:১১232606
  • এবং সেই একজন বলেছেন, তিনি একটা মেলগ্রুপে ছিলেন। সেখানে ইন্টিগ্রিটির সমস্যা আছে, তাই তিনি সেখানে কোনো এফর্ট দেননি। কোনো এফর্ট না দিলেও স্রেফ কামদুনির মুখ চেয়ে সেখানে থেকে গিয়েছিলেন। খুবই ডেডিকেশন দেখিয়েচেন, সন্দেহ নেই।

    মেলগ্রুপে তিনি তাঁর সমস্যা নিয়ে কোনো কথা বলেননি। ইন্টিগ্রিটির অভাবকে তিনি সময়াভাব বলেছিলেন। এতদিন পরে গ্রুপের বাইরে একটা জায়গা পেয়ে তিনি ইন্টিগ্রিটির অভাবকে এক্সপোজ করে দিয়েছেন। এমন জায়গা, যেখানে অনেকেই ওই বিশেষ গ্রুপটির সদস্য নন।

    তা, এইটা পদ্ধতি হিসেবে আমার ঠিক মনে হয়না। উনি ওনার পদ্ধতিটি ঠিকই মনে করেন।

    উল্টোদিকে আমি মনে করি, কে কোন দায়িত্ব নেবে বা নিতে পারে, এ নিয়ে আমর যা মনোভাব, তা প্রকাশ্যে বলাই ভালো। আড়ালে আবডালে না। সেটা আমি করেছি, এবং ভবিষ্যতেও করব। আমার মতে এটা স্পষ্টতা। ওনার মতে ইন্টিগ্রিটির অভাব।

    এই নিয়ে তো এখানে তক্কো করার মানে নেই। উনি তবুও করেই যাবেন। হাতে সময় আছে। কামদুনির জন্য এফর্ট দেবার এটাই প্রকৃষ্ট জায়গা। দেখাই যাচ্ছে।
  • ঈশান | ০৭ মে ২০১৪ ২০:০৮232605
  • গুরুচন্ডালি নানারকম জিনিস নানাসময়ে সার্কুলেট করেছে। বইমেলার ক্যাটালগে চন্দ্রিলের এবং আরও করো বইয়ের নাম ছিল। গুরুর স্টলে বিজল্পের, সামরনার বই হই হই করে বিক্রি হয়েছে। সবকটাই গুরু এনডোর্স করেছে।

    দিনের শেষে এগুলোর জন্য প্রসূন বা চন্দ্রিল বা সামরান ধন্যবদই জানিয়েছে। "আমার বইয়ের প্রকাশনার সঙ্গে গুরু যুক্ত" বলেনি, কেন বিক্রি হলনা বলে জববদিহি চায়নি।

    দুঃখের বিষয়, এইটুকু কান্ডজ্ঞান সকলের মধ্যে দেখা যায়না। একজন একটা মেলগ্রুপে ছিলেন। সেখানে তিনি "গুরুর পিটিশনটা কী হল?" বলে জববদিহি চেয়েছেন। সেখানে তাঁকে একবার বলা হয়েছে, ওটা গুরুর পিটিশন নয়। তিনি কোনো "আলোচনা"র বিন্দুমাত্র চেষ্টা করেননি। বরং পাতায় এসে আরেকবার সেই একই রকম কথা লিখে গেছেন। এ নিয়ে অন্যরকম মত আছে জানা সত্ত্বেও।

    এটা কী ধরণের পদ্ধতি? জানতে চাওয়ার পরে তিনি বলেছেন, পদ্ধতিটি টা ঠিকই আছে। সকলই, দিনের শেষে "বেশ করেছি" রেলাবাজিতে পরিণত হয়। ঠিকই।
  • aka | ০৭ মে ২০১৪ ২০:০৭232604
  • আমি যদ্দুর জানি মুখ্যমন্ত্রীকে জমা দিতে হলে ফিজিকালি মহাকরণে গিয়ে দিতে হয়। খুবই ট্রাবলসাম ব্যপার। বিশেষত বর্তমানে যেমন অগণতান্ত্রিক পরিস্থিতি। শুনছি যে পিটিশন জমা দিতে গেলেও ধরে জেলে দিচ্ছে।
  • এমেম | ০৭ মে ২০১৪ ২০:০২232603
  • পোস্টে পাঠানো যেত। সেটাই কি প্ল্যান ছিল?
  • এমেম | ০৭ মে ২০১৪ ২০:০০232602
  • কীভাবে জমা দেওয়া হত আকা? কোনও উপায় ছিল?
  • aka | ০৭ মে ২০১৪ ১৯:৪৮232601
  • পাই তোমাকে বলি নি।
  • pi | ০৭ মে ২০১৪ ১৯:৪১232600
  • সরি, এই পোস্টটা আমার।
  • গুরুচন্ডালি | ০৭ মে ২০১৪ ১৯:৪০232599
  • রেলাবাজির সাথে কাদের কাদেরকে যুক্ত করা হচ্ছে নাম করে বলে দিলেই ভাল হয়না ?
    ইন্টিগ্রিটির অভাবের সাথে এটাকেও লিস্টে যুক্ত করে নেব নাহয়।
  • Ekak | ০৭ মে ২০১৪ ১৯:৩৪232598
  • "কনফিউশন হলে গুরুচন্ডালির সম্পাদকের নিজস্ব ক্ল্যারিফিকেশনে এত অনাস্থা আর অসন্তোষই বা কেন?"

    এ আবার কীরকম যুক্তি। মানুষ তো একশন থেকে কন্ক্লুদ করে, ভার্বাল ক্ল্যারিফিকেশন থেকে কে আবার কবে কন্ক্লুদ করেছে। আমার কাছে এই তর্কটা ওলকপি আর শালগমের চুলচেরা বিশ্লেষণ তাই প্রথম থেকেই উত্সাহ নেই বরং কাজের উদ্যোগ শুরু হলে খুসি হব। কিন্তু এরকম যুক্তি দিলে তো প্রকারান্তরে গুরু সম্পাদক বলেছে সেটাই শেষ কথা এমন দাঁড়াবে। হুইচ ইস নট হেলদি ইভন ইফ কেমিকালি নিউত্রিশাস। তাহলে বোধায় ঈশান কেও এত কথা বলতে হতনা। বেশ করেছি বললেই হয়ে যেত।
  • aka | ০৭ মে ২০১৪ ১৯:৩৩232597
  • দয়া করে নীচের দ্বিতীয় প্যারাটিতে পিটিশনের সাথে যুক্ত সবাই রিলেট করবেন না।
  • aka | ০৭ মে ২০১৪ ১৯:৩২232596
  • আবার বলে দিই। একটি পিটিশন জমা দিতে গিয়ে যদি শমীক বা ঈপ্সিতাকে জেল হাজতে যেতে হয়, আমি ব্যক্তিগত ভাবে চাইব না। কামদুনি ইম্পর্ট্যান্ট কিন্তু অ্যাক্টিভিজমের সেই স্তরে আমি যাই নি যেখানে ব্যক্তিগত চয়েজ বাদ দিয়ে মূল লক্ষ্যের দিকে এগিয়ে যাব। আরও হাজার খানা সমস্যা থাকতে পারে। এর একটাও না বোঝার মতন নয়। শমীক বা ঈপ্সিতা এখানে প্লেসহোল্ডার যেহেতু পিটিশনে ওদের নাম আছে।

    সমস্যা হয় যখন সৎকাজ বেসিকালি রেলাবাজিতে পরিণত হয়। রেলাবাজি বিভিন্ন সময়ে দেখেছি। মুশকিল সেই রেলাবাজিই শেষে এসে পঞ্চার বাপের দায়িত্বে পরিণত হয়। শুধু তাই নয়, এই দুই কন্ট্রাডিকশনকে প্যাচাপ করতে পাতার পর পাতা, পাতার পর পাতা চলতেই থাকে।
  • aka | ০৭ মে ২০১৪ ১৯:২০232595
  • ১) ভুল মনে হয়েছে। অন্তত আমি খুব এক্সপ্লিসিট বক্তব্য রেখেছি। এরকম কনক্লুশনের শেষে তাহলে এই ডিসক্লেমারটি রেখো।

    গুরুচণ্ডালির "উদ্যোগ" ও "যুক্ত" থাকার ফাইন লাইনটা বুঝি নি।

    একটি মেল যেটি গুরুচন্ডালির অফিসিয়াল ইমেল থেকে এসেছে সেখানে বার বার বলা আছে উই আর ডিস্টার্বড, উই হ্যাভ ক্রিয়েটেড দিস, উই নিড মোর সাইন, উই উইল ডেলিভার টু চিফ মিনিস্টার, উই নিড এ ফেভার ফ্রম ইউ টু স্প্রেড দিজ সিগনেচার। এখানে উই কাকে ধরে নিতে হবে? ধরে নিয়ে বলে দিও যে ঠিক কি হলে এটা উদ্যোগ ধরব বা যুক্ত ধরব। আমি বুঝি না।
  • pinaki | ০৭ মে ২০১৪ ১৯:০৬232594
  • শেষ বক্তব্য রেখে থামতে চাইছি না তো। তুমি লেখো না। ঠারেঠোরে গুরুচন্ডালিকে দায়ী করা হচ্ছে - এটা আমার এই পুরো তর্ক থেকে ধারণা হয়েছে। কেউ এক্সপ্লিসিটলি লিখেছে কিনা সে এখন আর খেয়াল নেই। কিন্তু সেই ধারণা যদি ভুল হয়, তাহলে সই জমা না পড়ার জন্য কে দায়ী তোমার মতে? আমি ভুল বুঝেছি হয়ত। এই পিটিশন ইত্যাদি গুরুচন্ডালির উদ্যোগ - এটা প্রতিষ্ঠা করার এত চেষ্টা তাহলে কেন? জাস্ট সত্যের প্রতি অবিচল থাকার জন্য? নাকি নিছক কনফিউশন? কনফিউশন হলে গুরুচন্ডালির সম্পাদকের নিজস্ব ক্ল্যারিফিকেশনে এত অনাস্থা আর অসন্তোষই বা কেন? এই কেনগুলোর সদুত্তর পেলে আমি আমার ধারণা বদলে ফেলব। কথা দিচ্ছি।

    আর অক্ষদার কোন ক্লেম? 'যুক্ত থাকা' বিষয়ক? সে নিয়ে আমার বক্তব্য তো বললাম। কিন্তু তুমি কী 'গুরুর উদ্যোগ' এই বক্তব্যটা উইথড্র করে 'গুরু যুক্ত ছিল' এই বক্তব্যটায় শিফট করছ? সেটা হলেও কিন্তু আমার এতক্ষণের তর্কের পার্শিয়াল সাফল্য। ঃ-)
  • quark | ০৭ মে ২০১৪ ১৯:০৩232593
  • যাঃ! তক্কো শেষ।
  • aka | ০৭ মে ২০১৪ ১৮:৩৬232592
  • সপা, নীপা যাঁরা এই প্রলঙ্গ তক্কে খুব বোর হচ্ছেন তাঁরা আর একটু ইগনোর মাডি।

    বিশ্বাস করুন আমিও চাই নি এটা চলুক, এই ভাট পাতা তার স্বাক্ষী। কিন্তু সবকিছু নিজের হাতে থাকে না।
  • quark | ০৭ মে ২০১৪ ১৮:৩৪232591
  • স্টুডেন্ট অ্যাকাউন্টটা কী জিনিস?

    আমাকে বলা হয়েছিল দশ বছরের কম বয়সী বাচ্চা একা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবে না, মা-বাবা কারো সাথে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে হবে। দশ বছর বয়স হ'লে একা অ্যাকাউন্ট খোলা যায়, একা অপারেটও করা যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত