এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ০৮ মে ২০১৪ ২২:৩১232920
  • লোকে এত ইনফর্মেশন পায়ই বা কোথায়? কে কার বাবা, কার মেশো এই সব? এসব দেখে মনে হয়, জীবনে যত কম লোক চেনা যায় ততই ভালো।
  • সিদ্ধার্থ | ০৮ মে ২০১৪ ২২:২৬232919
  • যেখানে হয়েছে সেখানেও বলেছি
  • | ০৮ মে ২০১৪ ২২:২১232918
  • পাপেটমাস্টারটি কে জানা গেলে ভাল হত।
  • | ০৮ মে ২০১৪ ২২:১৯232917
  • পরশু রাত মানে যখন ওয়ান্স আ হার্মাদ টইটা ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয় তারপর থেকে।
    হুঁ ইন্টারেস্টিং টাইমিং।
  • h | ০৮ মে ২০১৪ ২২:১৮232916
  • এটা প্লেন নোংরামো। কল্পনাতীত নোংরামো। জাস্ট ভাবা যায় না। তবে এটা যেখানে আলোচিত হয়েছে, সেখানে সীমাবদ্ধ থাকলেই ভালো হত। সিদ্ধার্থ সংগত কারণে রেগে গেছে, তবে এখানে না রেগে গুজব যেখানে উঠেছে, শুধু সেখানে রেগে গেলেই ভালো হত।
  • তাপস | ০৮ মে ২০১৪ ২২:১৭232914
  • আমি ফেবু গ্রুপের কথাই বলছিলাম। এই নোংরামি ওখানেই চলছে !
  • | ০৮ মে ২০১৪ ২২:১৭232915
  • ভিন্ন অনলাইনে মানে কোথায় কোথায়? ফেবুগুরু? সে তো এমনিই খিস্তির আখড়া।
  • Arpan | ০৮ মে ২০১৪ ২২:১৫232912
  • তাপসকে লিখলাম।
  • Arpan | ০৮ মে ২০১৪ ২২:১৫232913
  • গুরুর ফেবু গ্রুপের কথা জানি না, তবে এইসব স্ল্যান্ডারিং গুরুর সাইটে পাত্তা পাবে না।
  • সিদ্ধার্থ | ০৮ মে ২০১৪ ২২:১৪232911
  • বাম না, ছড়িয়েছি, ওটা সিপিএম বিরোধী হবে।

    ঈশানদার পলিটিকাল স্ট্যান্ড সাপোর্ট করি না। গুরুর অ্যান্টি-সিপিএম অবস্থান-ও না। যে আসে আসুক মমতা যাক এই অবস্থানের তীব্র বিরোধী, যদিও এমন কোনো ইউনিফর্ম অবস্থান আছে কি না জানি না, কিন্তু ঈশানদার স্ট্যান্ড এটাই ছিল মনে হয়েছিল। এটাও ডকুমেন্টেড থাকুক
  • তাপস | ০৮ মে ২০১৪ ২২:১০232910
  • এটা লিখলাম শুধু পাবলিক ফোরামে ডকুমেন্ট করিয়ে রাখব বলে।
  • Arpan | ০৮ মে ২০১৪ ২২:০৯232907
  • পামিদি, কিছু দরকার হলে ফেবুতে মেসেজ ছেড়ে দিও।
  • তাপস | ০৮ মে ২০১৪ ২২:০৯232908
  • আমি দেখে দেখে হেজে যাচ্ছি। এই ফেজটা পরশু রাত থেকে শুরু হয়েছে। আর ধাক্কাও লাগে না এখন। তবে গুরুর গ্রুপে এলাওদ হবে না। এবং সে ব্যাপারে আমি ইশানের সম্মতি বা অসম্মতির জন্যে অপেক্ষাও করব না। পরে বাকিটা বুঝে নেব।
  • Paramita | ০৮ মে ২০১৪ ২২:০৯232909
  • থ্যাংকু ভেরি মাচ। আমি আমার আজ সন্ধেয় (তোমাদের দিনের বেলায়) কল করে দেখি। এককের নংগুলোয় করে দেখি কাজ হয় কিনা। কাজ না হলে তোমাদের সাহায্য নেব ১২১-এ কল করে জানার জন্য।
  • aranya | ০৮ মে ২০১৪ ২২:০৬232905
  • সিড-কে আর একটা কথা বলার ছিল - 'ঈশানদার/গুরুর বামবিরোধী অবস্থান' বলে যেটা লিখেছ তার প্রেক্ষিতে - গুরুতে প্রকাশিত বুবুভা গুলো পড়ে এমন কোন অবস্থানের পরিচয় পাই নি
  • একক | ০৮ মে ২০১৪ ২২:০১232903
  • বা আমি কাল আপিস টাইমে করে ইন্দিরানগরের নাম্বার জেনে নেব।
  • aranya | ০৮ মে ২০১৪ ২২:০১232904
  • এমনও হয় :-(((
    মানে, হয় তো জানি, হঠাৎ শুনলে তাও বড় সড় একটা ধাক্কা লাগে। সিড আর ঈশানের পোস্টের পরিপ্রেক্ষিতে
  • একক | ০৮ মে ২০১৪ ২১:৫৯232902
  • একটা কাজ করতে পারেন। আমি একবার একটা ঝামেলায় এই নম্বরে ফোন করেছিলুম। নোডাল অফিসার বানার্ঘাত্তা রোডের নাম্বার।

    [email protected]
    +91 9972534865
    +080 ৪১২১৮০৭০
    সকালে আপিস টাইমে করতে হবে। মানুষে ধরবে। এটুকু শিওর।
  • একক | ০৮ মে ২০১৪ ২১:৫৭232901
  • অপ্পনের দেওয়া নাম্বারেও সেই অনলি থ্রি অপশন দেখাচ্ছে :/
  • Arpan | ০৮ মে ২০১৪ ২১:৫৬232900
  • এইটা করে দেখঃ ৯৮৪৫০১২৩৪৫

    এখন কলে আছি। তাই ফোনাতে পারছি না। তবে এই নাম্বারগুলোয় হয়ত ১০ - ৭ আইএসটি সাড়া মিলবে।
  • Arpan | ০৮ মে ২০১৪ ২১:৫৫232899
  • ওদের একটা মেল করে দাও। আর আমি উইকেন্ডে গিয়ে ওদের হোয়াইটফিল্ড ব্রাঞ্চে গিয়ে কথা বলতে পারি, মানে যদি তুমি চাও।
  • Paramita | ০৮ মে ২০১৪ ২১:৫২232896
  • অর্পণ, মোবাইল, পোস্টপেড। এরিয়া কি হবে জানি না, তবে ইন্দিরানগরের ব্রাঞ্চটা বড় - ওখানে কল করতে পারলে ওরা ব্যাবস্থা করতে পরে হয়তো।

    একক, ০৯৮১০০১২৩৪৫-এ করেছিলাম কিন্তু ওখানে দুটো অটোমেটিক অপশান আর তা দিয়ে কাস্টমার সার্ভিস রিচ করা যায় না।
  • ঈশান | ০৮ মে ২০১৪ ২১:৫২232898
  • না না তুলে কিছু ভুল করনি। চর্চা হতে তো কিছু বাকি নেই। আমারও একটা স্টেটমেন্ট বোধহয় দেওয়াই উচিত।

    রটছে টটছে সবই জানি। অনেকেই এই গুজবের বাহনকারী হিসেবে এগুলো বলে চলেন, অনলাইনের পরিচিতরাই তো। তাঁরা ভদ্রলোকের নামটাও ঠিক করে জানেন না। ভদ্রলোক যে জীবনের শেষদিন পর্যন্ত সিপিআইএম নামক একটি পার্টির মেম্বার ছিলেন, এবং সে নিয়ে আমার সঙ্গে যথেষ্ট মনোমালিন্যও ছিল, তাও জানেন না। বলাবাহুল্য।

    এইটুকুই বলার, যে, ভদ্রলোক, সেই পঞ্চাশের দশক থেকে অবিভক্ত পার্টির মেম্বার। জেলে কাটিয়েছেন জীবনের দু-চার বছর। গুলি টুলিও খেয়েছেন। পার্টির সঙ্গে বিবাদও হয়েই থাকতে পারে, কিন্তু সেসবের ডিটেল, আমাকে বলেননি। কমিউনিস্টদের বদভ্যাস। :-) তবে শেষ জীবন পর্যন্ত পার্টি মেম্বার ছিলেন, এবং সে হিসেবেই মারা গেছেন, এইটুকু জানি। বাকিটা জানেন গুজব রটনাকারীরা।

    কখনই পাত্তা দিইনি। দুজন প্রাপ্তবয়স্কর জীবন আলাদা। জড়ানোর মানে নেই। তবুও জড়ানো হয় ও হবে। পুরোটাই পার্ট অফ আ স্ক্রিপ্ট মনে হয়। স্ক্রিপ্ট টা কার লেখা সে অবশ্য জানিনা।
  • Ekak | ০৮ মে ২০১৪ ২১:৪৩232895
  • ইটা যেমন পোস্ট পেইড :
    ০৯৮১০০১২৩৪৫
    বাইরে থেকে করা যাবে।
  • Ekak | ০৮ মে ২০১৪ ২১:৩৭232894
  • হ্যা, সিদ্ধার্থ। ইটা তো নতুন কিছু নয়। এখানে আলোচনা টা করিস না। ইনফ্যাক্ট আলোচনার যোগ্যই নয়। আবাল যত।
  • Ekak | ০৮ মে ২০১৪ ২১:৩৬232893
  • পোস্ত্পেইদ না প্রি পেইড ?
  • Arpan | ০৮ মে ২০১৪ ২১:৩৪232892
  • পামিতাদি, কোন ডিভিশনের নাম্বার চাই? মোবাইল, ব্রডব্যান্ড, ডিটিএইচ?

    লুরুর রিলেশনশিপ সেন্টারও অনেকগুলো আছে
    কোন অঞ্চলের দেব?

    এত সব জিগ্যেস করছি কারণ ওদের সাইটটা বেশ ঘাঁটা।
  • pi | ০৮ মে ২০১৪ ২১:৩২232888
  • বইমেলার স্টল দেওয়া থেকে আরো শুরু হয়েছে। আজ তো আবার শুনে এলাম আমরা বিপ পালের কাছেও টাকা খেয়েছি, তাই বিপ পালকে গুরুতে লিখতে দেওয়া হয় ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত