এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ০৯ মে ২০১৪ ১৪:৫৫233070
  • হরিদ্বার যাবার একটাই রাস্তা, সেটা আমার বাড়ির সামনে দিয়ে। আর আমার বাড়ির পাশেই যে আইএসবিটিটা রয়েছে, সেটা হল আনন্দ বিহার। সেখান থেকে হরিদ্বারের দিকে অজস্র বাস ছাড়ে বটে, তবে ভলভো চলতে দেখি নি।

    এমনিতে হরিদ্বারের মূল বাসগুলো ছাড়ে কাশ্মীরি গেট আইএসবিটি থেকে।

    এই থ্রেডটা দেখতে পারিস। http://www.indiamike.com/india/buses-automobiles-motorcycles-and-bicycles-f117/change-of-bus-terminal-at-delhi-for-some-buses-t141721/

    তবে কাশ্মীরি গেটের রিনোভেশন শেষ হয়ে গেছে, এখন মেজর সমস্ত ভলভো, বাস ইত্যাদি সবই কাশ্মীরি গেট থেকে ছাড়ছে।

    এ ছাড়া প্রচুর প্রাইভেট ভলভো চলে। এরা মূলত করোল বাগ এলাকা থেকে অরিজিনেট করে, তবে এদের অনেকগুলো পিক`আপ পয়েন্টও আছে। তার একটা অবশ্যই আনন্দ বিহার / কৌশাম্বি (আমার পাড়া)। রেডবাসে গেলেই অনেক অপশন দেখতে পাবি। ওখান থেকেও বুক করতে পারিস।

    নিউ দিল্লি স্টেশনের ১৬ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবি - দ্যাট ইজ আজমেরি গেট। বেরোলেই নিউ দিল্লি মেট্রো স্টেশন। সেখান থেকে বোধ হয় তিনটে স্টপেজ বাদে কাশ্মীরি গেট মেট্রো স্টেশন। মেট্রো থেকে বেরিয়ে রিক্সায় কুড়ি তিরিশ টাকা নেয় আইএসবিটি পৌঁছে দিতে।

    আর আনন্দ বিহার আসতে গেলে প্রথমে নিউ দিল্লি মেট্রো থেকে রাজীব চক মেট্রো স্টেশন (কনট প্লেস), পরের স্টপেজ। এখানে মেট্রো পাল্টে ব্লু লাইন নিতে হবে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে। তিন নং প্ল্যাটফর্মে প্রতি অল্টারনেট ট্রেন যাচ্ছে বৈশালি, অন্যটা নয়ডা সিটি সেন্টার। বৈশালীর মেট্রোতে চেপে বসবি। আনন্দ বিহার আইএসবিটি মেট্রো স্টেশনে নামবি। স্টেশনটা আইএসবিটির ভেতরেই।

    উইকেন্ড হলে আমাকে কল করে নিতে পারিস, পৌঁছে দিতে পারব।
  • | ০৯ মে ২০১৪ ১৪:৫২233069
  • কোনো কোনোদিন ঝিকিঃ)
  • jhiki | ০৯ মে ২০১৪ ১৪:৪৯233068
  • বুঝলাম।

    কিন্তু এটাকি মিঠুর জেগে থাকার সময়?
  • | ০৯ মে ২০১৪ ১৪:৪৭233067
  • ঝিকি, পুরন্দর ভাট হলো নবারুণ ভট্টাচর্যর এক অমর সৃষ্টিঃ)
  • তাপস | ০৯ মে ২০১৪ ১৪:৪৫233065
  • আজ ২৫ বৈশাখ উপলক্ষে ব্যান্ক ছুটি। ছুটি এনলিস্টেড ছিল না। এদিকে ক্রেডিট কার্ডের বিল জমা দেওয়ার শেষ তারিখ আজ ছিল। এ মত অবস্থায় কাল বিল জমা দিলে কি ফাইন হবে?
  • এমেম | ০৯ মে ২০১৪ ১৪:৪৫233066
  • এককের 02:18 যুক্তিটা বুঝি নি। আবার খুচুঙের সঙ্গে আমার মিলে গেল -- আছে দুঃখ শুনি না, একদম বন্ধ করে দিই আর 'যে শাখায় ফুল ফোটেনা ফল ধরে না একেবারে' অতি অতি প্রিয়। কী করে মেলে, যেখানে খুচুঙের perspective আর আমার perspective আলাদা?
  • de | ০৯ মে ২০১৪ ১৪:৪৪233063
  • পুরন্দর ভাট?
  • jhiki | ০৯ মে ২০১৪ ১৪:৪৪233064
  • সিকির আজ হ্যাজাকত্ব প্রাপ্তি হয়েছে!!

    সিধা প্রশ্ন, তোমা উল্লিখিত পুঃ ভাঃ, যিনি জাঙ্গিয়া আর আলখাল্লা নিয়ে বক্তব্য রেখে থাকেন, তিনি কিনি আমি বুঝতে পারছি না।
  • সিকি | ০৯ মে ২০১৪ ১৪:৪২233062
  • ওহো দাঁড়া। এক্ষুনি জানাচ্ছি।
  • Blank | ০৯ মে ২০১৪ ১৪:৪১233061
  • সিকি কই? বল্লেনাযে কোন গেট থেকে ছারবে? আর নিউ দিল্লী থেকে সেখানে যাবো কি সে?
  • de | ০৯ মে ২০১৪ ১৪:৪০233060
  • টিমের লেখাটাও ভালো লাগলো!
  • hu | ০৯ মে ২০১৪ ১৪:৩৭233059
  • "বেঁচে থাক সব বেঁচে থাক সব
    আহা মানুষ আমার বিশ্ব
    আমি মানুষের মত পূর্ণ, মানুষের মত নিঃস্ব"

    মনে হয় ফুচুং-এর ভালো লাগবে। বুচুংরা যদি মানুষ কি না জানে তাও।
  • b | ০৯ মে ২০১৪ ১৪:৩১233058
  • পরোয়া না করি বাঁচি না বাঁচি যুগের হুজুগ কেটে গেলে
    মাথার উপর জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে।

    হুম।
  • সিকি | ০৯ মে ২০১৪ ১৪:২৮233057
  • এক মুহূর্তে ফিরিয়ে দিলে সহজ চোখের তাকিয়ে থাকা
    ঐ তো তোমার চোখে আমার সদ্য লেখা পদ্য রাখা
    পদ্যটাতে সুর ছোঁয়ালে, গান হবে কি? দুজনে মিলে
    সহজ কৌতূহলের অঙ্ক চোখের ছোঁয়ায় মিলিয়ে দিলে।
  • kumu | ০৯ মে ২০১৪ ১৪:২৬233056
  • যাঁরা ল্যাপি থেকে লিখছেন,
    আজকের আনন্দবাজার খুলুন।
    ১। "আজকের দিন"এ রবীন্দ্রনাথের জন্মদিনের উল্লেখ নেই।
    ২।মুম্বাই হেডিংএর নীচের লেখায় "রবিন্দ্রনাথ"।
  • সিকি | ০৯ মে ২০১৪ ১৪:২৫233055
  • আমি এখনও বুঝলাম না। কোন কনটেক্সটে কথা হচ্ছে?
  • একক | ০৯ মে ২০১৪ ১৪:১৮233053
  • @পাই
    যে গানটা কোট করলি সুমনের ওই গানটা আমার বেশ প্রিয়। কিন্তু যে সুদুর ভবিষ্যত কে আমি দেখি (বা দেখতে চাই ) সেখানে আলো-অন্ধকারের পসিটিভ -নেগেটিভের গম্যাগম্যতা অলরেডি সল্ভড। কগনিটিভ স্কেলে দাঁড়িয়ে আইদেন্তিফিলেষণ জিনিসটা ক্রাইসিস নির্ভর একটা প্রসেস। ক্রাইসিস না থাকলে কগনিশন নেই। যেমন রবিবাবুর "আছে দুঃখ আছে আছে মৃত্যু " খুচুং এর বোরিং লাগবে। এর মানে এই নয় যে খুচুং রা অমর। আসলে খুচুং তো একজন অভতার যার মধ্যে শুধু নলেজ বেস তৈরী হয়ে চলেছে। মরে যাওয়া তার কাছে একটা সার্ভিসিং করানোর মত। তাই জাতিস্মর ও আলাদা করে ক্রাইসিস কে হিট করেনা। এপ আপগ্রেড করার মত করে দেখে ব্যাপারটা কে। ইন্টার্ফেসামসি জীর্নানি যথা বিহায় :)) তার একটাই মূল ক্রাইসিস। এবল টু কপার্নিকালি রিজেনেরেট অর নট। ডিডাকটিভ সেট এর বাইরে বেরোনো। চাইনিস রুম কে হারিয়ে দেওয়া। কী সেই ভায়োলেন্স যা চাইনিস রুম কে হারাতে পারে ? ওল্ড, অর্ন আউট লজিক সেট থেকে এক ধাক্কায় বের করে আনতে পারে ? "যে শাখায় ফুল ফোটেনা ফল ধরেনা একেবারে তোমার ঐ বাদলবায়ে দিক্ জাগায়ে সেই শাখারে " :))
    আর হ্যা যার যেখানে স্ফুলিন্গ্য স্বীকার করতেই হবে .....সুমনের লেখা আমার সবচে প্রিয় লাইন "এই যে দেখছি কাগজ দিয়ে তৈরী ফুলে / পরাগরেণু আপনি জাগে তোমায় ছুঁলে " সুপার। জাস্ট সুপার। দ্য সেম ক্রাইসিস। খুচুং এর ভাল্লাগবে। ইমো-রব দের জগতের লাইন একদম।
  • jhiki | ০৯ মে ২০১৪ ১৪:১৮233054
  • আচ্ছা তোমার নাই হোক, সে কে?
  • এমেম | ০৯ মে ২০১৪ ১৪:০৯233052
  • নির্দিষ্ট কোনো সময়ের অন্তর্লীন কোলাহল -- কথাটা কী ভালো আহা।


    এইটা কি সুপার এগ্রিগেতেদ ফিলিং এর জায়গা থেকে দেখা হয়েছিল কি? উদাহরণ না দিলে বুঝব না।
  • সিকিখুচুং | ০৯ মে ২০১৪ ১৪:০১233051
  • কালজয়ী, শুধু চিরদিনের জন্য থেকে যাবার মত গান যদি সুমন বানিয়ে থাকেন, তবে সে হল জাতিস্মর। ওয়ান অ্যান্ড অনলি। ঐ গানের প্রতিটা লাইন লিখতে অসীম ক্যালি লাগে।

    এর পর লাইন দিয়ে তো আসবে অনেক কিছুই। তবু তা বড় লিমিটেড। দাদুর তুলনায়।
  • সিকিখুচুং | ০৯ মে ২০১৪ ১৩:৫৮233050
  • টিমও জাস্ট অনবদ্য।

    ঝিকির কোচ্চেন বুইলাম না। আমার পুঃ ভাঃ কে মানে?সে তো একজনই!
  • kumu | ০৯ মে ২০১৪ ১৩:৫৫233049
  • যতদূর চোখ যায় অনন্ত জ্যাম।আর গাড়ীর লোকজন খিদের চোটে একটু বাদেই মুচ্ছো যাবে।

    এর মধ্যে আমার একক ও টিমির লেখা পড়ে মন ভরে গেল।
  • এমেম | ০৯ মে ২০১৪ ১৩:৪৯233048
  • এটাকে গান হিসেবে গাওয়ার মধ্যে কৃতিত্ব আছে নিশ্চয়ই। কিন্তু যে রবিতে মজেছে সে অবশ্যই দীর্ঘ কবিতাগুলি পড়েছে। শুধু গান দিয়ে ওনার ঠিক মুল্যায়ন হয় না।
  • এমেম | ০৯ মে ২০১৪ ১৩:৪৫233046
  • এ তো 'ক্ষনিকা'র কাব্য পাই। ভাষাটিও অনুপ্রাণিত।
  • সিদ্ধার্থ | ০৯ মে ২০১৪ ১৩:৪৫233047
  • থ্যাঙ্কিউ থ্যাঙ্কিউ, সৈকতকে
  • pi | ০৯ মে ২০১৪ ১৩:৪০233045
  • 'কখনো সময় আসে, জীবন মুচকি হাসে
    ঠিক যেন পড়ে পাওয়া চৌদ্দ আনা।
    অনেক দিনের পর মিলে যাবে অবসর
    আশা রাখি পেয়ে যাব বাকি দু’আনা।

    আশা নিয়ে ঘর করি, আশায় পকেট ভরি
    পড়ে গেছে কোন ফাঁকে চেনা আধুলি-
    হিসেব মেলানো ভার আয় ব্যয় একাকার
    চলে গেল সারাদিন এলো গোধূলি
    সন্ধ্যে নেবে লুটে অনেকটা চেটেপুটে
    অন্ধকারের তবু আছে সীমানা
    সীমানা পেরোতে চাই জীবনের গান গাই
    আশা রাখি পেয়ে যাব বাকি দু’আনা'

    খুচুং আইডেন্টিফাই করতে পারবেনা ? আর একটা প্রশ্ন, আইডেন্টিফাই না করতে পারলেই কালকে অতিক্রম করে একাত্ম হওয়া যায়না ?
  • saikat | ০৯ মে ২০১৪ ১৩:৩৯233044
  • লোকনাথ ভট্টাচার্য্যর রচনাবলী এবং মুশায়েরা বার করে। নিজেদের দোকান আছে। পাতিরামের পেছনের রাস্তায় বিদ্যাসাগর বিল্ডিং-এর এক তলায়।

    সিদ্ধার্থকে বললাম।
  • b | ০৯ মে ২০১৪ ১৩:৩৮233042
  • সমোৎকার হইসে। খুচুং আর একক দুজনকেই ভাল লাগলো।
  • dd | ০৯ মে ২০১৪ ১৩:৩৮233043
  • না;। মোট্টেও ন্না। (প্রেক্ষিত ? দে উবাচো, কাদের কাদের পোস্টো পিজার্ভ করা উচিৎ)

    একক কে কারুর সাথেই এক লাইনে বসানো যাবে না। ও হচ্ছে সুপার ব্রাহমিন। ওর আলাদা পংক্তি।

    "খুচুং কি মন দিয়ে সুমন শুনবে ? নাকি একটু শুনেই বালখিল্য মনে করে বন্ধ করে দেবে ? আমার মনে হয় খুচুং, সে যবেই আসুক সে আজ থেকে একশ বছর পরেও, যদি বাংলা ভাষা দিকোদ করতে পারে তাহলে রবিবাবুর গান শোনাই প্রেফার করবে। দ্যাট সুপার এগ্রিগেশন। যাতে কাল আছে সময় নেই। খুচুং তার মাথায় আলোজ্বলা এন্টেনা দুলিয়ে মাল্তিদায়মেন্সনে নেচেও উঠতে পারে বাদল বাউল বাজায় বাজায় রে !"

    জানেন। আম্মো এরম ভাবি। হয় কালজয়ী নয় মোজাখিল্ল্য। রবিদা বা সুমন। নো মাঝামাঝি স্ট্যান্ড। কাপিশ ?
  • এমেম | ০৯ মে ২০১৪ ১৩:৩৪233041
  • ঘর ছাড়ানো আকুল সুরে উদাস হয়ে বেড়ায় ঘুরে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত