এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ০৯ মে ২০১৪ ১৭:৪৫233130
  • পৃথিবীতে কোনো চাষী পৌষ তোদের ডাক দিয়েছে গাইতে গাইতে ফসল তোলে না। শুধু ফসল তোলাটাকে প্রায় সর্বত্র সেলিব্রেট করে। তো ওনার ঐসব জানা ছিল না কে কি ভাবে করে, দেখলেন এবং একটা সেলিব্রেশন লিখে দিলেন। এবং তাই দিয়ে একটা কমিউনিটির সেল্ফ সাফিশিয়েন্সি কে সিগনিফাই করলেন, যাতে খনি ইত্যাদির একটা কন্ট্রাস্ট দেখাতে পারেন। রক্তকরবীতে। এখানে যদি বলিশ, যে তার মানে কি টার্নার /কনস্টেবল এর মত বিজ্ঞান কে গ্রহণ করতে পারছেন না? না পারছেন না, কারণ কলোনি তে সেটা সম্ভব না। কিন্তু যদি পুরোটা না পারতেন ল্যাবরেটরী লিখতে পারতেন না। ইত্যাদি। হাজার হাজার বার নিজেকে কন্ট্রাডিক্ট করেছেন, কিন্তু মেন থিম দুটো, একটা এনলাইটেনমেন্ট এর ধারণার সংগে কো-ইনসাইড করছে, মানুষের সেন্ট্রালিটি, মানে এটা যদি না হত স্কুল টা করতেন না, আরেকটা হল প্রকৃতির সংগে মানুষের সম্পর্কের একটা কন্টিনিউইটি যেটা নিজেই একটা ফরমের সেন্সরি উইসডম। 'ঐ যে পৃথিবীটা চুপ করে পড়ে রয়েছে... ছিন্নপত্র ইত্যাদি।

    গানে বেটার না উপন্যাসে বেটার না দীর্ঘ কবিতায় বেটার নাকি হাইকু নকল করতে গিয়ে ছড়িয়েছেন, নটক যদি লিখলেন, তাইলে সেই নাটকের সংগে এই সব বোগাস অন্ধকারের রাজা থিম টা বার বার ফিরিয়ে আনছেন কেন, কেন বাংলা কথা বাংলায় বলছেন না, ইত্যাদি। এসব ভেবে লাভ। নেই, দম আছে, যা খুশি করেছেন। এইবার লেঃপঃ।
  • pi | ০৯ মে ২০১৪ ১৭:৩৯233129
  • 'দেখা গিয়াছে আমাদের দিবাবসানের রাগিণীতে কোমল রেখাব এবং কড়ি মধ্যমের যোগই বিশেষ লক্ষ্য করিবার বিষয়-- এবং ভৈঁরোতে কোমল রেখাব লাগে বটে কিন্তু কড়ি মধ্যম লাগে না, শুদ্ধ মধ্যম লাগে, এই সামান্য প্রভেদেই প্রথমত সুরের মূর্তি অনেক পরিবর্তন হইয়া যায় তাহার পরে অন্যান্য প্রভেদও আছে। এইরূপ সুরের সামান্য পরিবর্তনে কেন যে ভাবের মূর্তি এত পরিবর্তিত হয় তাহা বলা আমার সাধ্যায়ত্ত নহে।'

    একক, এই বিশ্লেষণটা, মানে কোমল রে আর কড়ি ম দিয়ে ঊষা আর গোধূলির তফাত হয়ে যাওয়ার কথা আগেও পড়েছি, অন্য কারুর লেখায় বা গান নিয়ে পড়তে গিয়ে, মনে নেই কোথায়। বা লক্ষ্য করেছিলাম। মোটমাট এটা জানা ছিল। কিন্তু আমার জানতে ইচ্ছে করে, এই স্বরগুলোর সাথে সাথে দিনের সময়ের ম্যাপিং টা কীভাবে হচ্ছে, আর এরকম অদ্ভুত ভালো ম্যাপিং হচ্ছে ভাবতে খুব অবাক লাগে। কেন হচ্ছে, সে প্রশ্নের উত্তর অনেকদিন খুঁজছি, এই লেখায় পেলাম না। উনিও ওঁর সাধ্যায়ত্ত নয় বলে ছেড়ে দিয়েছেন ঃ(
  • h | ০৯ মে ২০১৪ ১৭:৩৪233128
  • রবীন্দ্রনাথ আদৌ থিওরেটিকাল লোক ছিলেন না। 'প্রানের ডাক' এই সব গ্যাস দিয়ে উনি লিটেরালি যা খুশি করেছেন। সুতরাং ওনার লেখাও ঐ ভাবে প্রাণের ডাক ইত্যাদি দিয়ে পড়াই বেটার ;-)
  • pi | ০৯ মে ২০১৪ ১৭:২৮233127
  • 'সংগীতে এতখানি প্রাণ থাকা চাই, যাহাতে সে সমাজের বয়সের সহিত বাড়িতে থাকে, সমাজের পরিবর্তনের সহিত পরিবর্তিত হইতে থাকে, সমাজের উপর নিজের প্রভাব বিস্তৃত করিতে পারে ও তাহার উপরে সমাজের প্রভাব প্রযুক্ত হয়। '

    যিনি সংগীত সম্বন্ধে এরকমটা ভাবেন তিনি তাহলে নিজের গান নিয়ে অন্যরকম ভাবলেন কেন ? আজকের এই সময়ের লেখাটার পরিপ্রেক্ষিতে বলছি। ঐ লেখাটাতে উল্লিখিত ভাবনার রেফারেন্স লেখাগুলোও পড়তে চাই।
  • একক | ০৯ মে ২০১৪ ১৭:১৪233126
  • পুরো সঙ্গীত চিন্তা এসে গুলোই পড়ে ফেল :) এরকম রাডিকাল চিন্তা ও বিশ্লেষণ ভারতবর্ষে কেন বাইরেও খুব কম হয়েছে। বাঙালি গোরের মালা না চড়িয়ে যদি এগুলো নিয়ে একটু তক্ক করত ....
  • pi | ০৯ মে ২০১৪ ১৭:১০233125
  • পড়ছি। খুব ভালো লাগছে।
  • kumu | ০৯ মে ২০১৪ ১৬:৫৯233123
  • আমার ২ ২৬ পি এম -এখন রবীন্দ্রনাথ বানান দেখাচ্ছে।
  • একক | ০৯ মে ২০১৪ ১৬:৫৭233122
  • একটা রাগের অনুভূতি তে ঘেঁটে যাই। মানে ব্যাপকতা এত বেশি যে সময় দিয়ে ধরতে মন খুঁত খুঁত করে। মারওয়া। বিকেল গড়িয়ে সন্ধে আসছে এই ত্যাক্তাইল অনুভূতির বাইরে গিয়েও মারওয়া একটা অসম্ভব চাপা টেনসন আর আন্সর্তেইনিতি তৈরী করে। কিন্তু প্রচন্ড ফাইন। খুব প্রিয় রাগ আর ফিরে ফিরে শুনি। তোর্সা র ধারে বসে আছি কমলালেবু ডিপ- তে। বাড়ি ফেরার ঠিক নেই। তখন। ঝুঝ বরপ পরে রাস্তা বন্ধ। পেটে খিদে। এদিকে সন্ধে নাবছে মিলিটারির মত দ্রুততায়। তখন। উদ্দেশ্যহীন ভাবে হেদ র ধারে ধাপি তে বসে একা একাই শুকনো পাকিয়ে খাচ্ছি বন্ধুগুলো আসতে দেরী করছে তখন। মাঝরাত্তিরে শহরে নেবেছি। জনশূন্য। একটা কুত্তা আড়চোখে দেখে হাই তুলে পাশ ফিরল। কাল একটি মেয়েকে মিট করব যাকে কোনদিন চোখে দেখিনি শুধু কথা। তখন। শিল্পী হয়ত পাল্টে যাচ্ছেন। কখনো সুলতান খাঁ, কখনো আমির খাঁ। সবারই নিজের জায়গা আছে। কিন্তু বারবার একটাই কথা মনে হয়। মারওয়া ইস মোর সাইকোলজিকাল। পুরো ঝুঝবুভহুম করে দেওয়া জিনিশ। একে শুধু ওই গোধুলি লগ্নের রাগ বলে বাঁধতে পারবোনা। পুরো মাথার মধ্যে চেপে চেপে বসে।
  • pi | ০৯ মে ২০১৪ ১৬:৪৫233121
  • ঐ লেখাটা একটু খুঁজে দিতে পারবি ?
  • একক | ০৯ মে ২০১৪ ১৬:৪১233119
  • কাজুকে
  • একক | ০৯ মে ২০১৪ ১৬:৪১233120
  • হ্যা
  • pi | ০৯ মে ২০১৪ ১৬:৪০233117
  • না, সত্যি সত্যি তো হতে হয়না। ঐ জন্যেই তো বলিনি ভরদুপুরে মালকোষ শুনতে ইচ্ছে করে কিনা,কিন্তু মালকোষ শুনলে দুপুরের আমেজটা কখনো আসেনা।
  • Kaju | ০৯ মে ২০১৪ ১৬:৪০233118
  • 'চক্ষে আমার তৃষ্ণা' বৃন্দাবনী-সারং না?
  • একক | ০৯ মে ২০১৪ ১৬:৩৭233116
  • তবে এর জন্যে তখন বাইরে সত্যি দুপুর বা রোদ্দুর হতে হবে তার কোনো মানে নেই। মাঝরাত্তিরেও শুনতে পারে।
  • একক | ০৯ মে ২০১৪ ১৬:৩৬233115
  • বৃন্দাবনী তে লেট আফটারনুন। তুই অতার সঙ্গে কানেক্ট করে মাঝরাতের কথা লিখেছিলি নাকী। আমি মালকোষ ভেবেছি :)
  • pi | ০৯ মে ২০১৪ ১৬:৩৪233114
  • অবশ্যই ভাববে মানে ? বৃন্দাবনী সারং শুনে মাঝরাত আর মালকোষ শুনে ভরদুপুরের কথা ভাববে !
  • একক | ০৯ মে ২০১৪ ১৬:৩১233113
  • অবশ্যই ভাববে। রবি বাবু সঙ্গীত ভাবনায় দারুন ভাবে ব্যখ্যা করেছেন কীভাবে এই স্বর মিশে যাওয়া এবং প্রকাশ হওয়া থেকে সময়ের পার্থক্য ফুটে ওঠে। কীভাবে ভোর আর গোধুলির পার্থক্য হয়। যদিও খুব খুব অল্প শিল্পী সেভাবে ফোটাতে পারেন।
  • pi | ০৯ মে ২০১৪ ১৬:২৯233112
  • ঐ তো বৃন্দাবনী সারং, ভীমসেন যোশীর। একক দিয়েছিল রশিদ খানের।
    আমার আবার আগে রশিদ খান ভালো লাগতো, কিন্তু সেই এক প্রোগ্রামে রশিদ খানের পর ভীমসেন যোশী শুনে ফেলার পর থেকে আর রশিদ খানে মন বসেনা।
  • Kaju | ০৯ মে ২০১৪ ১৬:২৬233111
  • পাইদি তোমাকেই। কী গান এটা? কার গান?
  • pi | ০৯ মে ২০১৪ ১৬:২৫233110
  • কাজু কাকে বললো ?
  • pi | ০৯ মে ২০১৪ ১৬:২৪233109
  • আর কী অদ্ভুত লাগে, না ? কয়েকটা স্বরের কম্বিনেশন দিনের একটা সময়কে কেমন বেঁধে ফেলতে পারে ! আগে যে কখনো এই গান শোনেনি, কী রাগ জানেনা, রাগ কী, খায় না মাথায় মাঝে জানেন, সেও কি এটা শুনলে মাঝরাতের কথা ভাববে ? বা মালকোষ শুনলে ভরদুপুরের কোন ইমেজ ? শবের মধ্যে দিবারাত্রির এই প্রহরে প্রহরে ম্যাপিং টা ভাবলেই কেমন চমকে যাই, গা শিরশির করা অদ্ভুত লাগে।
  • Kaju | ০৯ মে ২০১৪ ১৬:১৮233108
  • কী গান একটু বলা যাবে? তুমিনল এখেনে খোলে না।
  • pi | ০৯ মে ২০১৪ ১৬:১৫233107
  • একক, এটা শোন।


    রোদের দাপটটা আরো অনেক বেশি টের পাওয়া যায়না ?
  • h | ০৯ মে ২০১৪ ১৬:১৪233106
  • বিপাশা আমার ক্লাস মেট ইয়ার্কি না।
  • jhiki | ০৯ মে ২০১৪ ১৬:১৩233105
  • ভগ্নদূত হতে যাবে কেন?
  • তাপস | ০৯ মে ২০১৪ ১৬:১২233104
  • ঘুষ।
  • robu | ০৯ মে ২০১৪ ১৬:১০233103
  • দুদ্দুর, এরা সুমন দাদু হ্যাজচ্ছে, সিকি পু ভা ভুল কোট করছে আর এমন দিনে আমি নেই
  • তাপস | ০৯ মে ২০১৪ ১৬:০৯233102
  • ঝিকি, ভগ্নদূতদের ধন্যবাদ দেওয়া হয় কি?
  • jhiki | ০৯ মে ২০১৪ ১৬:০৮233100
  • পারে তাপস। কারণ ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন ট্রানজাকশন চালু থাকে।

    কিন্তু আমায় কেউ বলছে না PRO র জন্য উপহার নিলে সেটাকি ঘুষ হবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত