এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ০৯ মে ২০১৪ ২১:৪৯233159
  • এই সিনিমাটা দেখা দরকার -
  • Abhyu | ০৯ মে ২০১৪ ২১:৪৯233160
  • তবে অ্যামেরিকার কাঠবেড়ালীগুলোর লেজ ছোটো হয়। দেশেরগুলোই ভালো।

    আর অস্ট্রেলিয়ায় কাঠবেড়ালী পাওয়া যায় না। বেচারা অস্ট্রেলিয়া।
  • Abhyu | ০৯ মে ২০১৪ ২১:৪৬233158
  • ওটা বিপ্লবী কাঠবেড়ালী, অক্ষদার কাছে কাছে থেকে ওমনি হয়েছে।
  • a x | ০৯ মে ২০১৪ ২১:৪২233157
  • কাঠবিড়ালীরা শান্ত শিষ্ট কিউট ল্যাজবিশিষ্ট এটি যে একটি সযত্ন লালিত মিথ তা কালকেই টের পেয়েছি, একটা পাখির ঠ্যাং কামড়ে বসে ছিল গাছের ডালে। পাখিগুলোর বন্ধুরা চারপাশে উড়ে কি প্রবল কিচিমিচি করছিল, কাঠবিড়ালীটা ঠায় কামড়ে বসেছিল, মাঝে মাঝে খালি ন্যাজখান ওঠে আর নামে।
  • T | ০৯ মে ২০১৪ ২১:৩৪233156
  • অ, এককের নবতম অবদান। বুইছি।
  • Abhyu | ০৯ মে ২০১৪ ২১:৩৩233155
  • মাঝে মাঝে পোস্ট করার পর "আপডেট করা হচ্ছে। অপেক্ষা করুন...." মেসেজটা এতক্ষণ থাকে যে কি বলব! অপেক্ষা করছি তো করছিই।
  • Abhyu | ০৯ মে ২০১৪ ২১:২৯233153
  • ও একটা ভিনগ্রহী জীব। বুতবুত রামরাহা আর খ্রাংখ্রাং র‌্যাডাকালি নামে দুই বন্ধুর সঙ্গে পৃথিবীতে আসবে। অনেক বছর পরে।
  • | ০৯ মে ২০১৪ ২১:২৯233154
  • ২৩৩০১ - একক 12:45
    ২৩৩০২ টিম 1:13
  • T | ০৯ মে ২০১৪ ২১:২৫233152
  • ইয়ে বুচুং গ্রহের খুচুং কেয়া চীজ হ্যায়?
  • | ০৯ মে ২০১৪ ২১:২০233151
  • শু-বা সিরিজটা দারুণ হতেছে। :-)

    বুচুং গ্রহের খুচুংকে নিয়ে হুতো-টিমি কিছু লিখবে না?
  • robu | ০৯ মে ২০১৪ ২১:১৯233150
  • শোভন খুশ হুয়া
  • rabaahuta | ০৯ মে ২০১৪ ২১:১৪233149
  • ও আচ্ছা, ওখানে পেস্ট করে দিই তবেঃ)
  • T | ০৯ মে ২০১৪ ২১:১৩233148
  • চমতকার...ঃ)
  • rabaahuta | ০৯ মে ২০১৪ ২১:১১233147
  • হ্যাঁ, তা থাকতে পারে, ভূমিকা বা ব্লার্ব যেখানেই হোক :D
  • jhiki | ০৯ মে ২০১৪ ২১:১০233146
  • কিউটি শূ-ছা দের জন্য ঘর থুড়ি টই তৈরী হয়েছে তো!
  • pi | ০৯ মে ২০১৪ ২১:০৮233145
  • :D :D

    এটা কি চটির ভূমিকায় থাকবে ?
  • rabaahuta | ০৯ মে ২০১৪ ২১:০৬233144
  • রত্নাকরেরে বলে শূকরের ছানা
    লুরু যান পারো যান দিয়েন ঠিকানা
    টিপিনে ঢেকির শাক মোকা ফ্রাপাচিনো
    পাউরুটি ঝোলাগুড় ঝাল হালাপিনো
    বিসিবেলেবাথ খান টকঝাল ধোসা
    ঝালফ্রেজী তালবড়া মাটনের কষা
    সিডনীর মালপোয়া টেনেসীর কুকী
    জেলের লপসী, শুধু পুণেটাই ঝুঁকি।
    লুরু থেকে ধামাভরা মাইসোরপাক
    তিহারে বেহড় বাগী, আপাতত থাক।
    বিশালগড়ের ম্যাগি ঝাল ঝোল ভাজা
    পারোতে শুয়োর ভাত, নুনহীন খাজা
    আর্থার রোড থেকে ফ্রেশ ব্ড়া পাও
    সয়ে যাবে পিঠে যদি পেট ভরে খাও।
    গুরুতে লিখিও কিছু আর চাও কিনা
    লিখিও সাকিন, জেলা, কোথাকার থানা।
  • pi | ০৯ মে ২০১৪ ২১:০৫233143
  • বাংলা চ্যানেলগুলো তো মোদীর বিজ্ঞাপনে ছয়লাপ ! এবং বলতেই হবে, বেশ এফেক্টিভ সিরিজ অব বিজ্ঞাপন। সারদা, বেকারি সমস্যা, বিদ্যুত, রাস্তা .. সোজাসুজি এগুলোকে টার্গেট করেছে।
  • rabaahuta | ০৯ মে ২০১৪ ২০:৪৯233142
  • সাইবারকয়েদী কি? প্রেমকয়েদী নামে একটা ফ্লপ সিনেমা হয়েছিল আমাদের ছোটবেলায়।

    আর জেলখানার মেনু (সম্পাদক/অ্যাডমিনদের জন্যে সহজ সুপাচ্য টিফিন আইডিয়া, নিজে খান সহকয়েদীদের সঙ্গে ভাগ করে তাঁদের মন জয় করে নিন) বলে একটা টই খোলা হোক যেটা পরে চটি হয়ে বেরুবে।
  • Abhyu | ০৯ মে ২০১৪ ২০:৪৫233140
  • Abhyu | ০৯ মে ২০১৪ ২০:৪৫233141
  • কুমুদির জন্যে
  • h | ০৯ মে ২০১৪ ১৮:৫৪233139
  • (শুকনো-পূর্ব)এককের লেখা পরে, মার্টিন আমিস সম্পর্কে টেরি ইগলটন এর একটা কথা মনে হল, হোয়াট ডাজ হি নো, হি ইজ অনলি আ নভেলিস্ট। শুকনোত্তর এ এখন কি হয়।
  • | ০৯ মে ২০১৪ ১৮:৪০233138
  • এককের বাংলা বেশ চাইনিজ কোরিয়ান টাইপ :-)
  • quark | ০৯ মে ২০১৪ ১৮:২৯233137
  • আর "ঔফেন্বাগ"? এই বা কম কী?
  • robu | ০৯ মে ২০১৪ ১৮:২৬233135
  • ঃ-)
  • robu | ০৯ মে ২০১৪ ১৮:২৬233136
  • ঃ-)
  • Tim | ০৯ মে ২০১৪ ১৮:২৩233134
  • "সয়ালৈং দ্য ইন্দায়জেস্তিব্ল আদর" টা চরম হয়েছে ;-)
  • Ekak | ০৯ মে ২০১৪ ১৮:১৮233133
  • যাইহোক। শুকনো আনতে চললুম। পছুর বাজে ভাট বকেছি।
  • Ekak | ০৯ মে ২০১৪ ১৮:১৭233132
  • পাই
    এই সময়ের লেখা টা আমি পড়িনি। তবে রবিবাবুর এই সঙ্গীতে প্রাণ থাকা নিয়ে চিহ্ন নির্ভর ব্যখ্যা কিছু পড়েছি যেগুলো বোকা বোকা মনে হয়েছে। আসলে কেস টা কি যে রবিবাবু প্রাথমিক ভাবে কবি যিনি কিছুটা দার্শনিক। এবার এই কিছুটা দার্শনিক হওয়ার একটা থার্ড পার্টি ড্রাইভার ইন্কম্পাতিবিলিতি আছে। দার্শনিক এর কাজ তো সহজ করা নয়। বরং উল্টোটা। প্রবলেম কে রিদিফাইন করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যে তা অফ্বাং কে প্রশ্নের মুখে ফেলে। সেটা করলে কবির চলেনা। কবি হলো তান্ত্রিক। সে তোমাকে দিয়ে হ্রীং থেকে ফট স্বাহা সব বলিয়ে নেবে এমন এক সহজিআ কায়দায় যা তুমি পারসনাল ট্রুথ হিসেবে এক্সেপ্ট করে গিলে নিতে পারো। এবার পেটে গিয়ে কি গোলমাল পাকাবে সে খোদাই মালুম। কাজেই রবীন্দ্রনাথ যদি এদর্নোর স্কুলিং এ দাঁড়িয়ে বলতেন হওয়াত টু উইথ দিস হেগেলিয়ান শিট তাহলে সেটা কেও বুঝতনা এবং কতিপয় মাথা মারা দার্শনিকের বাপের সম্পত্তি তে পরিনত হত। তাই তাঁকে "ঘরেও নহে পরেও নহে যে জন থাকে মাঝখানে " বলতে হয়। এতে কী হয় ? হাব্সল খাওয়া একটি মেয়ে যে এক পুরুষ থেকে সরে গিয়েছিল আরেকজনকে ভালোবেসে এবং সেইখান থেকেই সদ্য পরিত্যক্ত সে বেশ জানলার ধরে বসে গান টা শুনে ফবঁত ফবঁত করে কান্না-সর্দি মুছতে পারে !! এতে অসুবিধে নেই। কিন্তু এটারে কয় ল্য ত্রেইত ইউনেয়ার ( লাক্য )। মাল্তিচিউদ টাকে প্রিদমিনেত করছে। কন্টেন্ট গেটিং রিদিউস্দ টু নিয়ারেস্ট পসিবিলিটি।
    এই কারণে শুধু রবি বাবু নন কবি দের ওপরেই দার্শনিক রা হেব্বি খাপ্পা। রবিবাবুর ভাষা আলাদা। ওই যে লাইন টা কোট করলি ওটাকে প্রাণ দিয়ে বলা হয়েছে বলেই লোকে বেশেকটা প্রান -বেঁচে থাকা -ধুকপুক এরকম গোলা গোলা মিষ্টি সিরাপের মত খেয়ে নিয়েছে। এবার দেখ এরকম করে বলছি " দ্য মিউসিক ( সং ) শুড বি দিকন্স্ত্রাক্তেবল ইন সাচ আ ওয়ে দ্যাট দ্য ভেরি এক্সিস্তেনস অফ ঔফেন্বাগ (অবজেক্ট ) ক্যান রেগেইন ইটস এব্সলিউত্নেস থ্রু টাইম ইভন আফটার সয়ালৈং দ্য ইন্দায়জেস্তিব্ল আদর "। এভাবে লিখলে কবির চলেনা। কোনো শালা পড়বেনা। তাই তাকে কাশির সিরাপে ক্যারামেল মেশাতে হয়। ঘুম পারানি গান মেশাতে হয়। এবার তাতে প্রচুর লোক করেক্স খেয়ে নেশা করে। সে করবে। কবির পথ আর দার্শনিকের পথ তো এক না।
  • pi | ০৯ মে ২০১৪ ১৭:৪৭233131
  • আর, ইমোশানাল ম্যাপিং গুলোও। জয়জয়ন্তী শুনে যেমন হৃদয় নাচানাচি করার ব্যাপার আছে, দরবারিতে তার উল্টোটা। কীকরে হয় ? কটা স্বর আর তার কম্বিনেশনের এদিকওদিকে কীকরে এতখানি বদলে যায় ?
    এই নিয়ে কাজ করবো বলে একসময় প্রোপোজাল লিখেছিলুম। তাই নিয়ে ইন্টারভ্যু বোর্ডে বিস্তর আলোচনাও হয়েছিল। সেই আমার কেমিস্ট্রি ছেড়ে প্রথম বায়ো নিয়ে নাড়ানাড়ি। কিন্তু হায়, রিসার্চ করতে ঢুকে সেই যে মশার কামড়ের পাল্লায় পড়লুম ঃ(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত