এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১০ মে ২০১৪ ০০:০১233190
  • নাহ, ভামও দেখিনি। খালি শীতকালে প্রচুর চামচিকে ঘরে ঢুকত মনে আছে।
  • dd | ১০ মে ২০১৪ ০০:০০233189
  • আরেকদিন এক পেট মোটা অজগড় সাপ ঘাটের কাছে শুয়ে ছিলো চিৎপাত হয়ে আর পেটের থেকে "ত্রিনয়ন ও ত্রিনয়ন" করে কে ডাকছিলো? লোকে ভেবেছিলো ভুত। সাপের পেটে ভুত?

    তা তো নয়। গুপীদের পোষা কাকাতুয়া পেয়ারাগাছে বসে ঘুমাতে ঘুমাতে ঝপ করে নীচে পত্তেই সাপটা গিলে ফেলেছিলো, কিন্তু ডোসপেপটিক হওয়ায় হজম কত্তে পারে নি। আশ্চর্য্য যে কাকাতুয়াটা "হুকুমদার" বলতেও জানতো কিন্তু নার্ভাস হয়ে আর সে কথা বলে নি।

    বিশ্বাস করেন ?
  • T | ০৯ মে ২০১৪ ২৩:৫৮233188
  • হা হা হা হা...ওফফ ডিডিদা...
  • Ekak | ০৯ মে ২০১৪ ২৩:৫৭233187
  • প্পন ছোটবেলায় ভাম দেখনি ? ভাম শালা রক্তবীজের বংশ ! দিব্য শহুরে পরিবেশে মানিয়ে নেয়।
  • dd | ০৯ মে ২০১৪ ২৩:৫৬233186
  • সুন্দরবনের মাকড়ঝি গাঁয়ের রিটায়ার্ড ডাকাত গুংগাবাবু পায়ে কেম্বিশের জুতো,হাঁটু অবদি মোজা, বাঁহাতে এলার্ম ক্লক আর ডান হাতে শক্তো মুঠোয় এক তাল ঢ্যাঙা কুমীরকে বগলশ বেঁধে হাঁটতে বেড়োতেন। এলারাম ক্লকে ঘন্টা বাঁধা ছিলো। ঠিক আঠাশ মিনিট পরেই বাজতো আর গুংগা বাবু আবার কুমীরকে হিড় হিড় করে টানতে টানতে বাড়ী নিয়ে এসে আলুচ্চপ আর মুড়ি খেতেন। রোজ।

    একদিন আর ফিরলেন্না। কুমীরও বেপাত্তা।

    কিন্তু গাঁয়ের নদী থেকে মাঝে মাঝেই এলারাম ক্লকের আওয়াজ পাওয়া যেতো। তার ব্যালা?
  • Ekak | ০৯ মে ২০১৪ ২৩:৫৪233185
  • না দেখিনি। ফল পাকুর পাড়ার দলে থাকতুম না বেশি। খ্যাপ দিয়ে মাছ ধরা আর বেজি ধেনো ইন্দুর কাথ্বিল্লি গুয়ে বক ছাতারু এই সবে মেতে থাকতুম :)) কিছু চলে বেড়াচ্ছে দেখলেই মজা লাগে।
  • Arpan | ০৯ মে ২০১৪ ২৩:৫১233184
  • ধুর, একক বর্ণিত কোনটাই আমি দেখিনি। খালি শ্যালের ডাক শুনেছি।
  • dd | ০৯ মে ২০১৪ ২৩:৪৫233183
  • ছোটো সজারুকে লেত্তি পরিয়ে ছুঁড়ে মেরে গাছ থেকে ফোজলি আম পাড়তে দেখেছেন?

    জিলা মালদহো, গ্রামের নাম এঁদেড়া,পচ্চিমের ঘর। সন ১৯৫৯।
  • Ekak | ০৯ মে ২০১৪ ২৩:৪০233181
  • থাকতেও তো পারেন। কোনো অপরাধ নয়। চয়েস ও হতে পারে। আমার এক বন্ধু রাস্তায় নেড়ি কুকুর দেখলেই রেগে যায়। সেটাও চয়েস। তবে তাঁরা সংখ্যা গুরু নন। এসাম্প্সন ? শেষ মেস তো একটা এসাম্প্সন করবই :P নইলে সাপ টা ল্যাজ কামড়াবে :/
  • robu | ০৯ মে ২০১৪ ২৩:৪০233182
  • কলার গুঁড়ি ফেলে ধরা সজারু দেখেছি।
  • Ekak | ০৯ মে ২০১৪ ২৩:৩৬233180
  • উল্টোনো সজারুর ব্যাপারে এলিয়েনেতেদ ফীল করছি :(:((
    গ্রামগঞ্জের বাড়িতে গ্রীষ্মের ছুটি কাটিয়েছে আর পাগমারা -হাড়ি পাড়ার বন্ধুদের সঙ্গে ইঁদুর ভাত খায়নি এ টা একটু অড সিনারিও। বা কলার গুঁড়ি ফেলে ধরা সজারু দেখেনি। আমি গ্রামের ছেলেদের কথা বলছিনা। কিন্তু শহর থেকে যারা যায় তাদের একটা চূড়ান্ত তফাত জনিত আকর্ষিত হওয়া থাকে। গ্রামের পলিটিক্স প্রিকন্সিভে থাকেনা বলে একটু বেশি ঘোরে, বন্ধু পাতায়। গম্ভীর ও দুরন্ত বাচ্চা হিসেবে স্থয়ী বদনাম থাকায় বড়জোর সন্ধে বেলা ফিরলে স্নান করিয়ে নেওয়া হয় নো মারধর :)) :) ( প্রোগা যখন সেই করছিই : আমি বালকসুলভ চপলতায় ঙ পেয়েছিলুম ক্লাস ওয়ান থেকে থ্রি, ফর থেকে মার্ক শীট এর ফরম্যাট বদলায় :P বাড়িতে তুমুল ঝড় তবে ঝাড়ে নি :( ) )। আরে ওসব বাদদিন এই আমরা এইচেস পড়তুম তখন বাঘরোলের ছাল ছাড়াতে দেখা যেত ডানকুনি তে। ছাড়তে চল্লিশের লোকালে নাবছি এরকম পাবলিক প্রচুর আছেন। আমাদের কৌতুহল টা একটু বেশি। সেটা বোধায় কারো কারো চোখে এক্সতিক থেকে। উল্টোনো সজারু একটা মজার কেস বলে উল্লেখ করেছিলুম স্পেশাল কেস না। এখনো কলোনির মোড়ে ভামে কলা চুড়ি করে। বেলঘরিয়া মিশনে শেয়াল চপ্পল নিয়ে যায় বাইরে ফেলে রাখলে। এতটা শহুরে এখানে কেও না যে আরশোলা ছাড়া পাখি দেখেননি :))) ওল্টানো না হলেই সোজা সজারু অনেকেই দেখেছেন ছোটবেলা :D
  • aranya | ০৯ মে ২০১৪ ২৩:২৬233179
  • বুচুং গ্রহের খুচুং, একক রকস :-)
  • Atoz | ০৯ মে ২০১৪ ২৩:০৮233178
  • এককের বুচুং গ্রহের খুচুং অতি সুপার হয়েছে। খুব খুব্খুব খুব্বালো। ঃ-)
    খুচুং এর সঙ্গে ফিচিংও যদি নামে, তবে তার চয়েজগুলো ও জানতে ইচ্ছে করে। সে কোন গানের সঙ্গে নাচবে?
  • lcm | ০৯ মে ২০১৪ ২৩:০৫233177
  • একটু গান -- -

    সুধা মুখোপাধ্যায় - ১৯৪৫-১৯৪৭ রেকর্ডিং - সেই তুলনায় বেশ পরিষ্কার -

    আমার প্রাণের মাঝে সুধা আছে (সুধার কন্ঠে সুধা আছে)


    আমি শ্রাবণ আকাশে
  • Atoz | ০৯ মে ২০১৪ ২৩:০৪233176
  • "এত যে আপেল, নিই কী করে?" একটা সজারু খুব চিন্তায় পড়েছিল।
    তারপরে বুদ্ধি খুলল, আপেলগুলোর উপরে চিৎ হয়ে শুয়ে পড়লো, কাঁটায় কাঁটায় আপেল আটকে গেল, সজারু বাড়ী চল্লো।
    আরেকটা ছিল, একটা গোলাপীলাল রুমাল মাথায় বাঁধা মহিলা সজারু, তার ছানা কাঁদছিল, "পা টনটন হাঁটতে নারি"। তখন একটা ঝুড়িতে ছানাকে বসিয়ে বাঁশ থেকে ঐ ঝুড়ি ঝুলিয়ে বাঁশের অন্যদিকে আরেকটা ঝুড়িভর্তি মটরগাজর এইসব নিয়ে সজারুমহিলা বাড়ী চল্লো।
    খুব সম্ভবত এগুলো সোভিয়েত বইয়ে ছিল, ছবিওলা কাহিনি।
    কারুর মনে আছে?
  • | ০৯ মে ২০১৪ ২২:৪৮233175
  • সজারুর গপ্পোটা ঐ ৭২ থেকে ৭৭ টইটা থেকে তুলে 'ভাটেশ'এ দিয়ে দিয়ো তো অভ্যু। পিগিদের টইটা ভাল হয়েছে। (তুমি তো আবার একগাদা আইসোটোপ শুদ্ধ টই খোলো কিনা)
  • | ০৯ মে ২০১৪ ২২:৪৩233174
  • হেহেহে ব্যাঙ যা খচবে না .... 'লুরুতে এলো না সে তো পুনে তার নিতি আসাযাওয়া' হেহেহেহে
  • T | ০৯ মে ২০১৪ ২২:২৯233173
  • হ্যাঁ পেয়েছি, ঃ)
  • শ্রী সদা | ০৯ মে ২০১৪ ২২:২৮233172
  • আদার্স এ গ্যাছে বোধয়।
  • T | ০৯ মে ২০১৪ ২২:২৬233171
  • অ্যাঁ, কই পাইনি তো।
  • শ্রী সদা | ০৯ মে ২০১৪ ২২:২০233170
  • টি সাহেবকে ফেবুতে মেসেজ ভেজেছি, চেক কিয়া যায়ে।
  • rabaahuta | ০৯ মে ২০১৪ ২২:১৬233168
  • উল্টো সজারুরু আলোচনাটা একক আর ডিডিদার মধ্যে হচ্ছিল, কোন টইতে যেন? মনে পড়ছে না।
  • Ekak | ০৯ মে ২০১৪ ২২:১৬233169
  • রবাহুতর পদ্য যথারীতি খাসা ! :))
  • pi | ০৯ মে ২০১৪ ২২:০৯233167
  • *আম্রিগান
  • pi | ০৯ মে ২০১৪ ২২:০৮233166
  • আম্রিগার কাঠবিড়ালিরাও ন্যাজমোটা হয় তো।
  • Abhyu | ০৯ মে ২০১৪ ২২:০৭233165
  • উল্টোনো সজারু নিয়ে ডিডি কবে কোথায় কি বলেছিলেন?
  • b | ০৯ মে ২০১৪ ২২:০০233164
  • ইন্দায়জেস্তিব্ল আদর কে কাকে করছে?
  • ঈশান | ০৯ মে ২০১৪ ২১:৫৬233163
  • একক দেখি প্লেটোর ভাবশিষ্য। ওরে পাগল ওরে আমার কাঁচা, সব দার্শনিকই কি প্লেটো?

    র‌্যাশনালিজম নিপাত যাক -- এই স্লোগান দিয়ে আমি এককের মুন্ডপাত কল্লাম।
  • kk | ০৯ মে ২০১৪ ২১:৫৫233162
  • আমাদের এখানেও কাঠবেড়ালীগুলো অমনি শয়তান। কত যে পাখীর পা খোঁড়া করে দেয় তার ঠিক নেই ! সবাই কি আর কুমুদির পোষ্যদের মত লক্ষ্মী?
  • a x | ০৯ মে ২০১৪ ২১:৫৪233161
  • আমি তো পাখিগুলোকে ট্রেনিং দিয়েছি। কাঠবিড়ালী হোলো শোষক শ্রেণীর প্রতিভূ!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত