এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিদ্ধার্থ | ১০ মে ২০১৪ ১০:১৮233220
  • ওই একক, কাল আড্ডা মারতে যাবি? জয়নগরে রংগশঙ্করাতে একটা ঘ্যামা বই-এর প্লাস চায়ের দোকান আছে। সন্ধেবেলা ফ্রি থাকলে চলে আয়।
  • | ১০ মে ২০১৪ ১০:১২233219
  • *জাগতে
  • | ১০ মে ২০১৪ ১০:১১233218
  • কোন্নগরে এখন আর সজারু দেখা যায় না। গুলবাঘাও নয়। তবে প্রচুর ভাম, বেজি আর অল্প কিছু গন্ধগোকুল আছে। এইবারে গিয়েও একটার উপস্থিতি টের পেলাম।
    এইবার বাড়ীতে রাত জাঘতে হত। ঐ দেড়টা দুটো নাগাদ ভোগ চালের গন্ধ ........ আমি বলছি একিরে এ তো ... ভাই বলল হ্যাঁ একটা গন্ধগোকুল কদিন ধরে আসছে।
  • - | ১০ মে ২০১৪ ০৭:৫৬233217
  • এই সব ভাটেশ ফিরে পড়তে গিয়ে মনে পড়ল, লামা একবার অসাধারন কিছু দোকানের নাম লিখেছিলেন। তার মধ্যে রবীন্দ্রনাথের নামেও কি বেশ একটা দোকান ছিল। আর কিচ্ছুটি মনে পড়ছে না, তাই সার্চাতেও পারছি না। সেই পোস্টটা কেউ খুঁজে দেবেন? আর কিছু না, ফিরে পড়ে একটু আপন মনে ফিকফিকিয়ে হাসব -- এইটুকু মাত্র। ধন্যবাদ ঃ-)
  • JAW | ১০ মে ২০১৪ ০৭:১৯233216
  • একক স্যার দা জবাব নেহি। বুঝলাম কিন্তু এ stationery ও staionary র মতন ঘেঁটে যাওয়া জিনিষ, কোনদিন ক্লীয়ার হবার নয়।
    সেবা পরিষেবার উদাহরণ, ফ্যান্টাস্টিক। হাম নেহি ভুলেঙ্গে! বলুন কি দক্ষিণা চান; ভল্যুম-৩, পুরোনো শীট মিউজিক গ্যারেজ সেল এ একেবারে প্রায় বিনে পয়্সায় মেলে।
  • Ekak | ১০ মে ২০১৪ ০৬:০৬233215
  • আমি আপনাকে বোল্লুম শালা। আপনি গালে হাত দিয়ে ভাবতে বসলেন আদৌ কি করেছি যে শালা বলল। এ হলো পরিপ্রেক্ষিত। আমি আপনকে বোল্লুম শালা। আপনি ভাবলেন নিশ্চই এমন একটা পরিস্থিতি তৈরী হয়েছে যে আমাকে শালা বলছে। এ হলো প্রেক্ষিত। ইন ফার্স্ট কেস ইউ ডোন্ট নো হওয়ার টু লুক ফর দ্য ব্ল্যাক ক্যাট। ইন সেকেন্ড কেস ইউ আর হ্যাপী টু বি ইন দ্য ডার্ক রুম থিঙ্কিং দ্য ক্যাট মাস্ট বি ইন সাম কর্নার। কমপ্লিট ফ্যালাসি। থীয়রিতিকালি খুব খুঁত খুঁটে না হলে দুটো একই মানে ধরে ব্যবহার করতে পারেন :)

    আপনার পা কাটল, চেল্লালেন। দৌড়ে গিয়ে আমি ব্যান্ডেজ বান্ধ্লুম। এ হলো সেবা।
    আপনাকে এমন প্রো একটিভলি সিকীয়রিতির মধ্যে রেখেছি যে পা কাটার চান্স মিনিমাম। এ হলো পরিষেবা। সার্ভিস। এইজন্যে বেটার সার্ভিস মানেই ইন্ভেসিভ। সেবা ইন্ভেসিভ না। রিয়েক্তিভ একটা মেজার।
  • JAW | ১০ মে ২০১৪ ০৫:৫০233214
  • পরিপ্রেক্ষিত কবে থেকে প্রেক্ষিত হয়ে গেল বা সেবা হয়ে গেল পরিষেবা। মানে'র পার্থক্য আছে কি, থাকলে কি সেটা?
    কেউ বুঝিয়ে দেবেন?
  • Ekak | ১০ মে ২০১৪ ০৩:৫৫233213
  • হয়েছে।
  • Atoz | ১০ মে ২০১৪ ০৩:৫৩233212
  • রাঝাঁস হেঝোগ সুইঠার্ট---এগুলো খুবই ভালো জিনিস। ঃ-)
  • Atoz | ১০ মে ২০১৪ ০৩:৫২233211
  • টইপত্তর মোটা মোটা হয়ে গেছে, আপনাদেরো হয়েছে কি?
  • Ekak | ১০ মে ২০১৪ ০৩:৪৫233210
  • আপনাদের ওই হেঝোগ গুলো লুরুতে এক এক পীস চার হাজার থেকে বারো হাজারে বিক্কিরি হয় পেট হিসেবে। হেব্বি কিউট প্রাণী। তবে খাঁচা নোংরা করে ভীষণ :(
  • Ekak | ১০ মে ২০১৪ ০৩:৪৩233209
  • না না হেদ্ঘোগ যদিও ছানা পর্কুপায়নের সঙ্গে মিলছে কিন্তু হেঝোগ তো ইন্সেক্তভরা আর পর্কুপাইন রদেন্সিয়া মানে ইন্ফুর জাতীয় প্রাণী। আলাদা।
  • JAW | ১০ মে ২০১৪ ০৩:৪০233208
  • শজারু কি hedgehog? হে-হ তো কিউট নিরীহ প্রাণী। বেড়ালের মত সাইজ, গায়ে কাঁটা, গুটি গুটি রাস্তা পেরোতে দেখলে সকলেই সম্ভ্রমে দাঁড়িয়ে পড়ে।
  • Ekak | ১০ মে ২০১৪ ০৩:২৮233207
  • প্রথম নকিয়া ফোন তা মনে পরে গ্যালো। শ্যামবাজার মেট্রো তে নেবে রেখে গেসলুম। মোবাইল পকেটে রাখার অভ্যেস আর হলো না :( কত কত ঘন্টা অন্যদের স্নেক খেলা দেখে কাটিয়েছি !!! কিছু পাবলিক উঠেই খেলতে শুরু করত। আর কি উত্তেজিত। চটপটে। সিরিয়াস ! পাশ থেকে পুরো মজা :)
  • Ekak | ১০ মে ২০১৪ ০৩:০৯233206
  • ওহ, ইশানের পোস্ট টা দেখলুম। নাহ ঠিক প্লেটো র শিষ্য না :)
    আসলে কি সাপটাকে খাবার না দিলে নিজের ল্যাজ থেকে খেতে শুরু করবে এইভাবে দেখি। খাচ্ছে কারণ ইহা সত্যি ঐভাবে না। সাবজেক্ট আর অবজেক্ট এর পৌনপুনিক জাতিশ্বর জন্মে আদি কী এই তর্ক টা অপ্রয়োজনীয় মনে হয় কারণ ওই তর্কের শেষে সাপটা নিজেকে খাবে। তাই একটা দিক ধরে ভাট বকে যাওয়া। অন্য দিকের গল্পটাও বকাই যায়। সাপটাকে আইডল রাখা চলবেনা। এই জাস্ট চোস দিস ফুড টু গিভ :) তার বেশি কিছু না। উল্টো রাস্তায় ভাট বক্লেউ একচুয়ালি ওটাকেই ব্যস্ত রাখা হত। প্লেটো র বা উল্টোদিকের লোকেরা ভাবছে তাদের দিস্ত্র্যক্তিং স্ট্যান্স টাই ঠিক। আমার সে চাপ নেই। সাপখেলা চললেই আমি খুশ :) শিষ্যরা এসব শুনলে চ্যালাকাঠ নিয়ে তারা করবে আমায়। একটা জায়গাতেই বিপুল চাপ খাই। ভাঙ্গা হাঁটু। চাইনিস রুম কে হারাবার জন্যে "আন্দার্স্তান্দিং " এর সজ্ঞা টা কেই খুব ভাঅলেন্ত্লি বদলানো হচ্ছে। এটা হওয়ার ই ছিল। সেই খেলাটাকে কদ্দুর নিজের ঝাঁট না জ্বলে মেনে নেওয়া যাবে বুঝতে পারছি না। আমি যতই পোকা প্রেমী হই সোফায় ছারপোকা বেড়ে গেলে গরম জল দেবই :D সুবিধাবাদী বলতে পার।
  • pipi | ১০ মে ২০১৪ ০২:৩৫233205
  • কলাগাছ ফেলে সজারু ধরা টা কিরকম? আমি তো এটা দেখি নি! বাঁশবনের গত্তে জ্বলন্ত ছেঁড়া ন্যাকড়া কাঠপাতা ইত্যাদি ফেলে ধোঁয়া করে গত্তের এক মুখ বুজিয়ে অন্যমুখ থেকে পলায়নপর শিয়াল ধরতে দেখেছি। কাঠির আগায় কাঠি জুড়ে ঝুলন্ত বাদুড় ধরতে দেখেছি। ধানকাটার সময় মাঠ থেকে কাউঠা ধরতে দেখেছি (সেই কাউঠা কি করে মেরে খেতে হয় তাও শিখেছি), কাঁকড়া ধরতেও শিখেছি। কিন্তু এই সজারু ধরা কেসটা কি?
  • Abhyu | ১০ মে ২০১৪ ০২:১৯233204
  • আমি একটা নোট রাখি, কে কি নামে আমাকে ডাকল - তবে অভ্যুয়া নামটা নতুন।

    ইন কেস কেউ আমার নামের বানানের ভেরিয়েশন নিয়ে উৎসাহী হন -
    (1)Abhi, (2)Abhy, (3)abhay, (4)hyuday, (5)abudhay, (6)abyuday, (7)adhyday, (8)abhyday, (9)abhuday, (10)abyudhay, (11)ahbyuday, (12)Abhydaay, (13)ahbyyday, (14)Adhyuday, (15)abhyduay, (16)abhyuday, (17)Abhydaya, (18)abhyudaya, (19)abhyudhay, (20)Abhyudya, (21)Abhudaya, (22) Abhauday, (23)Abhyiuday, (24)Abhyudyay, (25)Abhyuyudayay
  • Ekak | ১০ মে ২০১৪ ০২:১৩233203
  • এই সজারুর গ্রাফিক স্টোরি টা নাইন না টেনে এক ভাই এর কাছে দেখি। দারুন মজার :)
  • Atoz | ১০ মে ২০১৪ ০১:২৪233202
  • এইসবও এসে গেছে নেটে! সেই সুপ্রাচীন কালের আমাদের ছোটোবেলার বাংলা ছবিগল্প! ওয়াহ, গুরুজী কী ফতে! ঃ-)
    সেদিন হাতী বইটা নেটে পেলাম, সেই যে ছোট্টো মেয়েটার অসুখ করেছিল, সার্কাসের হাতী ওদের বাড়ী গিয়ে ওর সঙ্গে বন্ধুত্ব করলো, একসঙ্গে বসে খাওয়াদাওয়া করল! সেই গল্পটা। ওটা আমার প্রথম বই, পড়তে শেখার আগে থেকে ঐ বইটা নাড়তাম, ছবিগুলো দেখতাম, সুন্দর লম্বা গাউন পরা মা, হাতে পুতুল, খুকী বিছানায় শুয়ে, সিঁড়ি দিয়ে বিরাট হাতী উঠছে, গাম্লা থেকে শুড় দিয়ে তুলে তুলে খাচ্ছে-ওঃ, সেই বই! প্রাগৈতিহাসিক যুগ থেকে ফিরে এলো! কিংবা টাইম মেশিনে চড়ে যেন চলে গেলাম সেই শৈশবে!
    ঃ-)
  • Atoz | ১০ মে ২০১৪ ০১:১৫233201
  • আরে!!!!! ইয়ে তো হ্যায় এলাহী কান্ড!!!!!
    থ্যাংকু অভ্যু। আরে অভ্যুয়া কামাল কর দিয়া!!!!
    উত্তেজনায় হিন্দি বলছি!
    ঃ-))))
  • Abhyu | ১০ মে ২০১৪ ০০:৫৯233200
  • আরে না না, লোকে আগে অফলাইনে আমার সাথে কথা বলে নিয়ে তারপরে গুরুতে পোস্ট করে, যাতে ব্যাপারটা এফিশিয়েন্ট হয়। অ্যাদ্দিন গুরু করেও কুমুদি এইটা বুঝলেন না?
  • kumu | ১০ মে ২০১৪ ০০:৪৫233199
  • অভ্যু কি এইসব ছবিটবি নিয়ে রেডি হয়ে থাকে?ডিডিদা কোন্নগরের বালুকাবেলায় গেলেই প্রচুর সজারু(সোজা) পাবেন।
  • Abhyu | ১০ মে ২০১৪ ০০:৩৩233198
  • Abhyu | ১০ মে ২০১৪ ০০:৩১233197
  • Ekak | ১০ মে ২০১৪ ০০:২৭233196
  • ইয়ে আমাকে কেও ধরিয়ে দেবেন ? এই শুবা টা কেও কাকে বলেছে কিন্তু কে কাকে ফলো করিনি :( নাম জানার ইচ্ছেও নেই কিন্তু কি কন্টেক্স্ট বুঝতে পারছিনা। পদ্যের থ্রেডে খাসা এগোচ্ছে এবং মনে হচ্ছে ওটা একটা ল্যাজ বিশিষ্ট অভতার অফ নিজের নিজের শোভন। নাকি বুঝতে পারিনি কন্টেক্স্ট মিস করেই ? :(
  • kumu | ১০ মে ২০১৪ ০০:২৩233195
  • সজারু মজারু এসব দেখেনি এরা!!!!!যত সব শহুরে ইয়ে।
    সজারু দৌড়লে ঝুনঝুন আওয়াজ হয়।
  • Ekak | ১০ মে ২০১৪ ০০:১৬233194
  • প্পন
    লুরুতে কিন্তু কলকাতার চে অনেক বেশি ফ্লোরা এন্ড ফনা। এটা ঘটনা। প্রচুর ইগ্রেট, জলার পাখি, ব্রাহ্মিনি কাইত অনেক। তবে সব কমছে আর বাড়ছে আরশোলা :/
  • Ekak | ১০ মে ২০১৪ ০০:০৮233193
  • অঃ ওটা পুরো মজা ছিল :) আমার কাছে লাইন টা ব্লার্দ ছিল। কাকাতুয়া পড়ে বুঝলুম :P
  • Ekak | ১০ মে ২০১৪ ০০:০৬233192
  • তাই ? :) আমি এরকম পাবলিক দেখিনি :) বেশ মজার। কুমীরের সঙ্গে দোস্তি দেখেছি কুমীর প্রকল্পের লোকদের। আমার ভুটানের বাসা থেকে পাঁচ মিনিট। কিন্তু তারা তো ওই পেশার লোক। আর আমার লুরু অফিসের প্রডাক্ট ম্যানেজার রেপটাইল রীহ্যাবিলিতেষণ এনজিও তে আছে। কুমির নিয়ে কাজকরে, সাপ ও। কুমির মানে মেছ না গুলো হেব্বি হারামি জীব। সকলেই ভয় পায়। আমি দুরত্ব রেখে চলি। তবে দেখতে হেব্বি মজা।
  • T | ১০ মে ২০১৪ ০০:০৩233191
  • ঃ))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত