এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ১০ মে ২০১৪ ২৩:৫৫233460
  • লিচ্চয় ছিল, মানে বেশ কটা তো ছিলই - আমি পড়তাম মাঝে মাঝে :)
  • lcm | ১০ মে ২০১৪ ২৩:৫৩233458
  • তাই, কিন্তু প্রবন্ধগুলো আগে ছিল? তা হবে।
  • lcm | ১০ মে ২০১৪ ২৩:৫৩233459
  • হা হা, এইচ-এর হোটেল গপ্পো ... সিমিলার একটা সিচুয়েশন একবার আমার এক বন্ধুর একবার হয়েছিল, ঘর থেকে বেরোনোর দরজাটা ঠাওর করতে পারছিল না।
  • Abhyu | ১০ মে ২০১৪ ২৩:৫২233457
  • আহেম, ল্যাদোশদা, এটা এট্টু পুরোনো লিং :)
  • Abhyu | ১০ মে ২০১৪ ২৩:৫১233456
  • এই বার মনে পড়েছে - কাঁঠাল কি? কিন্তু ওটা সিরিয়াসলিই লিখেছিলাম। কাঁঠাল বেশি খাওয়া হয়ে গেলে শেষে একটা বিচি (কাঁচা) চিবিয়ে খেয়ে নিতে হয়, তাহলেই আর কোনো পেটের সমস্যা হয় না। আমের পরেই আমার প্রিয় ফল কাঁঠাল।
  • lcm | ১০ মে ২০১৪ ২৩:৫০233454
  • এটা কি তোমরা দেখেছ, বলছে কপ্লিট ওয়ার্ক্‌স অফ টেগোর -
    http://tagoreweb.in/ প্রবন্ধগুলো আছে এখানে দেখলাম।
  • h | ১০ মে ২০১৪ ২৩:৫০233455
  • না যাওয়াই ভালো। এখানেই থাক। না থাকলেও হবে। এত ইনফরমেশনের আসলে কোনো প্রয়োজন নেই। আমি তো অরুন সোম না ;-)
  • I | ১০ মে ২০১৪ ২৩:৪৯233453
  • এ কি আমাদের হনু ? আমাদেরি রেগে গেলে ইংরেজী ছাড়া আর কিচ্ছু না বলা হনু? হাঁ হয়ে যাই। চোয়াল ঝুলে পড়ে। একটি সরু মাছি ও আরেকটি হুমদো কাটবেড়ালী একবার মুখের গর্তে ঢুকে দুবার বেরিয়ে আসে। ভয় হয়, যদি ওরা কথা বলে ইংরেজী ভাষায় ?
  • Abhyu | ১০ মে ২০১৪ ২৩:৪৮233452
  • হানুদার লেখাটা কোন টইতে যাবে?
  • h | ১০ মে ২০১৪ ২৩:৪৬233449
  • আঁকা সমুদ্রের কথা বলাতে আমার কুলু কুলু ফোয়ারার কথাডা মনে পড়লো।
  • Abhyu | ১০ মে ২০১৪ ২৩:৪৬233450
  • না মিঠুদি, এক্কেরে সিরিয়াস, আজ তো কোনো বদমাইশি করি নি?
  • Abhyu | ১০ মে ২০১৪ ২৩:৪৬233451
  • কিন্তু ভেজও না ননভেজও, এখন আমার এই খেতে মন্চায়
  • h | ১০ মে ২০১৪ ২৩:৪৫233448
  • *মে আই হেল্প বললেন
  • h | ১০ মে ২০১৪ ২৩:৪৪233447
  • *জেনেরাল রা নেন।
  • Abhyu | ১০ মে ২০১৪ ২৩:৪৩233443
  • কি দিয়ে ভাজব? আম তেল?
    পাটকাঠি কোথায় পাব? খাটের তলায়?
    কত প্রশ্ন।
  • h | ১০ মে ২০১৪ ২৩:৪৩233444
  • আরে আমি একবার একটা স্টার হোটেলে থাকার সুজোগ পেয়েছিলাম। দিল্লী তে। তো অনেক রাতে পৌচেছি। তার আগে ভাই অত সরু সুন্দরী আমাকে আগে কখনো ছার বলে ডাকে নি। এমনিতেই একটু বিহ্বল হয়ে আছি। এমন সময়ে একজন এসে সুট কেস ধরলো, খুব ই লজ্জার ব্যাপার। সুটকেস ধরাটা লজ্জার ব্যাপার না, সেটাতো কুলিরা আকছার ধরছে, তবে কিনা তারা ছোটোলোক, এখানে যে সুটকেস ধরলো, সে ইংরেজি বলে, এবং সরু তার সংগে হেসে হেসে আরো ইংরেজি বলে। তো যাই হোক ঘরে পৌছে দেখি, একটা সরু হয়ে পুঁ পুঁ করে, কঠিন আস্তে সুর বাজছে। সেটা সানাই ও হতে পারে, বেঠোফেন ও হতে পারে, বড় কথা হল, পুঁ পুঁ। এবং তার পরে অন্তত ২০ টা রিমোট টেপাটেপি করে দেখা গেল, একটা দরজা খুলে গেল, একটায় আলো নিবে গেল, একটায় বেড সাইড ল্যাম্প জ্বলে উঠলো, কিন্তু কোনোটাতেই টিভি চল্লো না। একটা তে কুলু কুলু করে একটা ফোয়ারা শুরু হয়ে গেল, তাও আবার মাথার কাছে। তো কুলু কুলু ইজ ফাইন ভেবে আমি শুয়ে পড়লাম। তার পরে হিসি পেল। তো উঠে কিছুতেই আর বাথরুম খুঁজে পাইনা, চারি দিকে কাচের দরজা বা দরজার মত দেওয়াল, কয়েকবার ঠোকা খেলাম। অতএব, মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিলাম, যেমন জেনেরাল না নেন। ধীরে সুস্থে বেরোলাম। যেন কিছুই হয় নি ভাব করে রিকোন মিশনে বেরোলাম। লবি তে বাথরুম খুঁজলাম পেলাম না। হোটেল থেকে বেরিয়ে প্রায় দুশো মিটার হেঁটে, একটা অটো করে তিন মিনিট দূরে, একটা সুলভ শৌচালয়ে গিয়ে যা এবং যা যা করার করে নিশ্চিন্ত বোধ করলাম। এবং তার পরে আরেকটো অটো কোরে ফিরে এলাম। সরু ও ইংরেজি আবার হেলো বল্লো। যিনি সুটকেস ধরেছিলেন, তিনি আবার হেল্প বললেন। ঘরে ফিরে গিয়ে শুয়ে পড়লাম। আলো জা জ্বলছিলো, তা জ্বলেই রইলো, এবং জা জ্বলার কথা তা জ্বললো না। এবং তদুপরি কুলুকুলু ফোয়ারা বন্ধ হল না। ঘুমিয়ে পড়লাম। সকালে যখন উঠে হুড়ো তাড়া করে বেরোলাম, বাড়ি আসার প্লেন ধরবো বলে, দেখলাম, কুলুকুলু থেমে গেছে, এবং যে আলো নিবে ছিল তারা জ্বলে উঠেছে, বাথরুম এর দরজাটি খোলা এবং যা আলো জ্বলছিল তা নিবে গেছে, এবং টিভি তে খবর চলছে, পুঁই পুঁই মিউজিক বন্ধ। বদলে টিভিতে মৃদু স্বরে খবর চলছে। তাতে কোনো কারণে বুদ্ধ ভট্টাচার্য্যজে দেখাছে। মনে মনে খুশি হলাম। ভেবে নিলাম, রাতে সরু ইংরেজি বা সুঠাম সুটকেস কেউ একটা এসেছিল। অথবা সুইচ গুলো অতি সূক্ষ্ম একটু টাইম নিয়ে যা হওয়ার হয়েছে। শুধু একটু নার্ভাস ছিলাম বলে, বেরোনো র সময়ে ট্যাক্সি দাঁড় করিয়ে সুলভে হয়ে এসে এয়ারপোর্ট গেলাম। ট্যাক্সি ওয়ালার হাঁ করা মুখটা এখুনি মনে পড়লো, নয়তো এমনিতে ভুলে গেছিলাম।
  • | ১০ মে ২০১৪ ২৩:৪৩233445
  • আবার খুঁচিয়ে জিজ্ঞাসাও করছে! কি অসইভ্য!!!
  • সিকি | ১০ মে ২০১৪ ২৩:৪৩233446
  • আখের গুড় দিয়ে কাঁচা হলুদ। আমিও ছোটবেলায় দীর্ঘকাল খেইচি।
  • | ১০ মে ২০১৪ ২৩:৪২233442
  • এগুলো মনে হয় জিএমো বেগুন। কি ফলন! উরিবাবা, একটু বড় হলেই বিচি গজগজে। এইবার মাত্র তিনটে লাগিয়েছি তাও জাপানি বেগুন।
  • Ekak | ১০ মে ২০১৪ ২৩:৪১233441
  • এট্টু চিবিয়ে দেখে নিন। তিতকুটে না হলেকোনো চিন্তা নেই।
  • lcm | ১০ মে ২০১৪ ২৩:৪০233438
  • পাট পাতা পাট পাট করে পাতো টেবিলে। পাটকাঠি দিয়ে নেড়ে ভাজো।
  • Abhyu | ১০ মে ২০১৪ ২৩:৪০233439
  • মিঠুদি, 11:36 PM
  • lcm | ১০ মে ২০১৪ ২৩:৪০233440
  • না না, যদ্দুর মনে পড়ছে একবার আমাদের এখানে এক গাদা বেগুনি বেগুন হয়েছিল। ওহ সেকি ফলন রে ভাই।
  • | ১০ মে ২০১৪ ২৩:৩৮233436
  • দীপ্তেন্দাঃ))
  • Abhyu | ১০ মে ২০১৪ ২৩:৩৮233437
  • ইয়েস একক সেটাই ইচ্ছে। এখন মুশকিল হল ঐটা আসল পাটশাক না হলে খেতে কেমন হবে বুইতে পারছি না।
  • Ekak | ১০ মে ২০১৪ ২৩:৩৭233435
  • পাটশাক মানে মেস্তা ? ওতে তো মশ্লাপাত্তি কিস্যু লাগেনা। কালোজিরে শুকনো লঙ্কা ফোরনে রসুন কুচি বাদামী হলেই পাতা গুলোদিয়ে অল্প নেরেচেরে ঘটি ঘটি জল দিয়ে চাপা দিয়ে দিলেই হলো। প্রচুর প্রচুর ঝোল হবে আর হুল হাল ভাত উঠবে !
  • | ১০ মে ২০১৪ ২৩:৩৬233432
  • পাট পাতা আগেই ভালো করে ধুয়ে তারপর কুচিও। কুচিয়ে ধুলে কেমন বিজলা২ হয়ে যায়ঃ)
  • Abhyu | ১০ মে ২০১৪ ২৩:৩৬233433
  • কেন মিঠুদি আমি আবার কি শয়তানি করলাম?
  • cm | ১০ মে ২০১৪ ২৩:৩৬233434
  • আমি আজ ভুল করে জল ছাড়াই প্রেসার চাপিয়ে দিয়েছি সব্জি পোড়া মন্দ লাগেনি। একই পন্থায় বেগুন ট্রাই করব ভাবছি।
  • | ১০ মে ২০১৪ ২৩:৩৫233431
  • আমাদের বাড়িতে কুমড়োফুলের বড়ার গাছই হয়,অন্যত্র কুমড়ো গাছে ফুল হয়ঃ)

    অভ্যুর মত মহাশয়তান জীবনে কমই দেখেছি।

    বেগুনভাজার গাছ লাগালে সাদাবেগুন গাছ বেটার হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত