এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিদ্ধার্থ | ১৪ মে ২০১৪ ২২:৪৫234210
  • তাহলে এই রাইজিং মধ্যশ্রেণী-ই মোদী আসার রাস্তা সুগম করে দিচ্ছে বলছিস?

    ভুল বলছি না, কিন্তু কোথাও একটা সিমপ্লিফিকেশন লাগছে। ভেবে বলব। মাল খাচ্ছি বলে মাথা কাজ করছে না ভাল
  • pi | ১৪ মে ২০১৪ ২২:৪০234208
  • হ্যাঁ, নদী জুড়ে দেওয়াটা পরিবেশের জন্য খুবই বিপজ্জনক। কিন্তু ঐ পরিকল্পনা তো শেষমেশ বাতিল হয়ে গেছিল।
  • Ekak | ১৪ মে ২০১৪ ২২:৪০234209
  • সিদ্ধার্থ
    না আমাকেকোনো একটা হাই টেক উদাহরণ টেনে বলতে হত তাই ওগুলো বললুম। আজকে ভারতে একটা বড় অংশের শিক্ষিত ও ব্যবসায়ী সম্প্রদায় আছে যাদের জন্যে ইনফ্রাস্ট্রাকচার বানাতে গেলে খুব সোজা কথায় গরীব মানুষের পেটের ভাত মেরে বানাতে হবে। আমি এই বাঁদর লাফের পক্ষে নই কিন্তু এটা তো ঘটনা যে আমি সর্বদাই চাইব যেন আমার খদ্দের বাড়ে। কাজেই সেই এনভায়রনমেন্ট যে তৈরী করতে পারবে (বাকি সব কিছু উপেক্ষা করে, গরিবের ভাত মেরে ) তাকেই আমি সমর্থন করব, তাই না।
    আমাদের এডুকেশন সিস্টেমে আজ অবধি এমন পরিবেশ তৈরী হয়নি যাতে একজন এগ্রিকালচারিস্ট গিয়ে চাষীর পাশে দাঁড়ায়। পুরো সিস্টেম তাই দীর্ঘদিন ধরে শেখাচ্ছে কিভাবে বড়লোকেদের জন্যে দরকারী খেলনা বানাতে হয়। আমরা গ্রামীন ব্যাঙ্কে যাই না। আমরা ডাক্তার হলে রুরাল ট্রান্সফার প্রত্র্যখ্যান করি। ভারতের গোটা শিক্ষিত মিডল ক্লাস দীর্ঘদিন ধরে তৈরী হচ্ছে কিভাবে দুগ্গাপুজয় বেউ বেউ কত্তে আসা আম্রিগা প্রবাসী ননদের নাকের সামনে "দেকেচ আমাদের ও আচে " বলা যায় :)) তাহলে মোদীর আসা তো ইনেভিতেব্ল। এত কান্নাকাটি কেন। এই আরকি। এই দলে আমিও আছি :) এবং রোড রোলার টা যাবে এটা জেনেই।
  • aranya | ১৪ মে ২০১৪ ২২:৩৯234206
  • নদী জুড়ে দেওয়ার ব্যাপার-টা বেশ আতঙ্কের - প্রকৃতির ওপর কতটা খোদকারি করা যায় ..
    নদী বিশেষজ্ঞ-দের কনসাল্ট করা হবে আশা করি
  • rabaahuta | ১৪ মে ২০১৪ ২২:৩৯234207
  • অরণ্যদাঃ)
  • pi | ১৪ মে ২০১৪ ২২:৩৪234205
  • একদিকে চাড্ডিদের হুঙ্কার, আর অন্যদিকে সেই শুনে আর মোদীর হা রে রে রে ভাষণ শুনে বিএনপি-জামাতীদের পাল্টা হুমকি, গালাগাল। সেই শুনে আবার এদিকেঅ পানে সদ্য মোদীভক্তদের ভক্তির জাস্টিফিকেশন খুঁজে পাওয়া। বিষচক্কর ভালোই ঘুরছে।
  • jhiki | ১৪ মে ২০১৪ ২২:৩৩234203
  • আমি আবার যে সেট অফ এনারাই দেখি তারা টাকার দাম, শেয়ারের ওঠানামা, প্রপার্টি অ্যাপ্রিসিয়েশন এসব ছাড়া দেশের আর কিছুতেই উৎসাহী নয়। মোদী, রাহুল, জয়া,মায়া সবই সমান!!
  • aranya | ১৪ মে ২০১৪ ২২:৩৩234204
  • 'গদিজোড়া মোদী' - অত কিছু মোটা নন তো, শুধু কুচ্ছো করা
  • rabaahuta | ১৪ মে ২০১৪ ২২:৩০234202
  • উড়ে এসে জুড়ে দিল ট্যারা ব্যাঁকা নদী
    রিফুজীরা ফুটে যাবে ভোটে এলে গদি
    তারকাঁটা পায় ফোঁটে, বিকাশ দরদী
    গদিতে রক্তমাখা, গদিজোড়া মোদী।
  • সিদ্ধার্থ | ১৪ মে ২০১৪ ২২:২৭234201
  • একক, তোকেও তো সেই ক্লাসিফিকেশনের রোগে ধরল। অ্যাজ ইফ টেকনোক্র্যাট বা বানিয়া হলেই মোদীকে চাইতে হবে। হ্যাঁ ক্লাস ইন্টারেস্টের দিক দিয়ে কথাটা সত্যি। কিন্তু তার বাইরেও তো ব্যক্তি মানুষ উঁকি মারে!
  • pi | ১৪ মে ২০১৪ ২২:২৬234200
  • নদী জোড়ার পরিকল্পনা তো অনেক পুরানো। মেধারা প্রচণ্ড বিরোধিতা করেছিলেন।
  • Ekak | ১৪ মে ২০১৪ ২২:২৫234199
  • সিধু
    একটা কথা স্পষ্ট বল। আজ যদি রোবটিক্স বা ন্যানো টেক বা স্পেস বা মিসাইল এর মত জিনিস নিয়ে ইন্ডিয়া তে কাজ করতিস ......সে রিসার্চ হোক বা ব্যবসা বা ওসব ছেড়ে দে ধর পোরশা-র দীলারশীপ নিয়েছিস। তাহলে মোদী না হয়ে যেতিস কোথায় ? কেও অন্যভাবে নেবেননা .... ভারতের বাইরে বসে মোদী না হওয়া আর ভারতের মধ্যে থেকে না হওয়ায় পার্থক্য আছে। ভয় পাওয়া তাওয়া নয় একদম স্বার্থের সংঘাতের জায়গা থেকে বলছি।
  • সিকি | ১৪ মে ২০১৪ ২২:২৪234197
  • এদিক দিয়ে আমিই ভালো আছি। একলা বসি অফিসে। অমার কোনও টিম নেই। সারাদিনে কারুর সঙ্গে কথা বলার নেই। লানচও করি একা একা। টুকটাক এদিক ওদিক শুধু শুনি, ইন্টার‌্যাক্ট করতে হয় না। :)

    যত ফিস্তি খাই ফেসবুকে।
  • pi | ১৪ মে ২০১৪ ২২:২৪234198
  • নদী জোড়ার পরিকল্পনা তো অনেক পুরানো। মেধারা প্রচণ্ড বিরোধিতা করেছিলেন।
  • robu | ১৪ মে ২০১৪ ২২:২৩234196
  • চেনা পরিচিত অনেকেই এবার ফুলের সাইজ বড় করেছে।
  • সিদ্ধার্থ | ১৪ মে ২০১৪ ২২:২২234193
  • ার তার মধ্যে এই চাড্ডীদের হুঙ্কার আর ট্রলিং এর জ্বালায় ফেসবুকে ঢোকা যাচ্ছে না :( অ্যাজ ইফ কালকেই গোটা পাকিস্তানকে আবার ভারতের সাথে জুড়ে দেওয়া হবে, শুধু মোদী আসার অপেক্ষা।

    ক্ষমতা অনেকেই পায়, এমন উপোসী পেতে ঘি-ভাত খাওয়া কুকুরের মতন আচরণ কাউকে করতে দেখিনি। মাইরি বলছি, তৃণমুলকেও না। এদের থেকে মমতা অনেক ভাল। গরু গাধা হারামজাদা ইত্যাদি বলে বটে, কিন্তু কোনোদিন ধর্ম জাত এসব নিয়ে ফালতু বাওয়াল দেয়না।
  • সিকি | ১৪ মে ২০১৪ ২২:২২234194
  • দিল্লি মেট্রোয় লেডিজ সীট বা প্রতিবন্ধী বা সিনিয়র সিটিজেনদের সীট জবরদখল হয় না। ছেলেরা বসে, কিন্তু প্রায়োরিটির কেউ এলে উঠে যায়। দিল্লি মেট্রোতে এইটা এখনও চলছে।
  • aranya | ১৪ মে ২০১৪ ২২:২২234195
  • কি আর বলি সিড, বিদেশেও প্রায় ক্যাল খেয়ে যাচ্ছি। চোখ মুখ লাল করে আঙুল তুলে সে কি চেঁচামেচি - মোদী-কে খুনি বললে বা জেলে পাঠানো উচিত বললে পাব্লিক জাস্ট মারতে বাকি রাখছে
  • rabaahuta | ১৪ মে ২০১৪ ২২:২০234192
  • পদ্মফুল অথবা ঘাসফুল। ফুলেল।
  • | ১৪ মে ২০১৪ ২২:১৯234190
  • রবার্ট কি?
  • সিদ্ধার্থ | ১৪ মে ২০১৪ ২২:১৯234191
  • তার মধ্যে আমি কাল অফিসে তক্কাতক্কির সময়ে মোদীর ভাই হয়েছে বলে বেশ অ-জনপ্রিয় হয়ে গেছি।এবং ব্যাপারটা মজার না। আজকাল পাব্লিক এত হীট খেয়ে আছে, মোদীর নামে কিছু বললে কেলিয়েও দিতে পারে, নিজের চোখেই ট দেখছি!
  • aranya | ১৪ মে ২০১৪ ২২:১৮234188
  • ছোটবেলার বন্ধুরাও পালটে যাচ্ছে অনেকে
  • robu | ১৪ মে ২০১৪ ২২:১৮234189
  • ভদ্র হচ্ছে রবার্ট। আর কল্যাণী। এই বাজারেও। আবার ব্যাটারী চালিত রিস্কাও পাবেন।
    উত্তরপাড়াতে চলছে টোটোগাড়ি। সে কত রে!!
  • aranya | ১৪ মে ২০১৪ ২২:১৭234187
  • কদিন আগে ভাইপো-র সাথে ফোনে কথা হচ্ছিল - টিচার-কে বক দেখিয়েছে না বেড়াল ডাক ডেকেছে ক্লাসে - কি একটা যেন করেছে, তো টিচার নাকি তাতে পরীক্ষায় ওর নম্বর কমিয়ে দিয়েছে। ভাল কথা। তারপর বলল - বুঝলে না কাকাই, মুসলিম টিচার তো ...
    জ্ঞান দিলাম কিছুক্ষন - যে কোন হিন্দু টিচার-ও এমন করতে পারে
    এত কম বয়সে এসব কি করে যে মাথায় ঢোকে :-(
  • সিদ্ধার্থ | ১৪ মে ২০১৪ ২২:১৬234186
  • ব্যাংগালোরের সফি ক্রাউডটা, আইটি, রিসার্চ ইত্যাদি প্রভৃতি-পুরো মোদী হয়ে গেছে।

    আমি এদের দেখি, আর ভয় পাই। যখন বলে 'মোদী আসলে ফুল মেজরিটি নিয়ে আসুক। কারোর দয়ায় আসতে হবে না', মনে হয় মুখগুলো অপরিচিত হয়ে গেছে।
  • | ১৪ মে ২০১৪ ২২:১৫234185
  • সব নদী জুড়ে দেবে- ভাবলেই রোমাঞ্চ জাগছে। একটা স্পিড বোটে আজ সোঁদরবন কাল বেনারস- সব দূষণের মুখে ঝামা। তেল নিয়ে চুলোচুলি বন্ধ। সবাই বাঁশের অংক শিখে যাবে। বরানগরঘাটে বসেই কুমির কি বাঘ দেখা যাবে- নদীতে থৈ থৈ করবে ইলিশ।
    ভেনিসের নাক কাটা যাবে।
    কি পরিকল্পনা!!

    আইলাবিউ মোদী।
  • Ekak | ১৪ মে ২০১৪ ২২:১৪234184
  • লুরুতে টাটার ঘড়ির দোকান কথা হচ্ছিল একদিন। সমস্ত ইন্টারন্যাশানাল ব্রান্ডে ভর্তি। তিরিশ থেকে পঞ্চাশ হাজার রেঞ্জে ঘড়ি সেল হয় রোজ মিনিমাম খান কুড়ি। রাডো ইত্যাদি লক্ষাধিক টাকার ঘড়ি দুটো থেকে পাঁচটা। কনসিউমার বাড়ছে। দুকাতি র কনসিউমার বাড়ছে। কিন্তু তার পরেও ভারত কত পিছিয়ে আছে ভাবুন যে এখানে কোনো স্পেস টুরিসম কোম্পানি গড়ে ওঠেনি। চাঁদে ফাদে যাওয়ার দরকার নেই জাস্ট একটা বাযতপ নিয়ে গিয়ে চাঁদের কক্ষে ছেড়ে দেবে। তিনদিনের রসদ দিয়ে। বসে বসে কাছ থেকে চাঁদ দেখবেন। মাত্র কয়েক বিলিয়ন ডলারের মামলা। ভারতে খদ্দের নেই ? নিশ্চই আছে। শুধু সুযোগ নেই।

    শহর ছেড়ে দি। আমার এক দাদা ইনদাস্ত্রিয়াল ভেহিকল এর ব্যবসায় আছেন। তার কাছেই শুনলুম বুলেট প্রুফ গাড়ি আনছে তওয়াটা। এনে ফেলেছে একচুয়ালি। সবচে বড় খদ্দের সেগমেন্ট হলো রুরাল মাফিয়া রা। খদ্দের নেই ?

    আগামী ভারত টা এদের :) সিরিয়াসলি পাঁচিলে বসে আচার খাওয়ার দিন এলো। অবশ্য সেটুকু যদি জোটাতে পারি :))
  • aranya | ১৪ মে ২০১৪ ২২:১১234183
  • আমার নামে কত প্রবাদ-ই বাজারে চলে - সই দেখে নেবেন
  • rabaahuta | ১৪ মে ২০১৪ ২২:০৯234182
  • কলকাতায় এবার আমাকে তিনবার অটো থেকে নামিয়ে দিয়েছে। সঠিক খুচরো না থাকায়। তাতে অবশ্য কলকাতা নিয়ে আমার আকুলিবিকুলি কিছু কমেনি, সে অন্য ব্যাপার।
  • | ১৪ মে ২০১৪ ২২:০৬234181
  • দীপ্তেন্দা, আরো যেটা এই বন্ধুর মা বলছিলেন,ওখানে হিন্দু আর মুসলমান দের পাড়া নাকি একেবারে পাশেপাশে।আলাদা ঘেটো টাইপ না। পাশাপাশি থেকেও এতো ঘেন্না- রোজ দেখা হয়, সুযোগ পেলেই কাটাকুটি করে।তবে এখ্ন 'ওদের' শক্তি কমে গেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত