এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১৪ মে ২০১৪ ২৩:৩০234240
  • সিকিনী কদিন খুব আতংকে ছিল। ভিকে সিং রকষামন্ত্রী হলে ও কী করবে!

    এখন জানা যাচ্ছে সুষমা স্বরাজ নাকি ডিপেন্স মিনিস্টার হতে পারেন। সিকিনী শুনে থেকে খুব কান চুলকোচ্ছে।
  • Ekak | ১৪ মে ২০১৪ ২৩:২৭234239
  • আর কোনো একটা শ্রেণী বা বুজি ইত্যাদি মোদী কে আনছে এমনটাও নয় শুধুমাত্র। ক্রিস্টাল দানা বাঁধানোর কথা বলছিলুম। এবারের নির্বাচনের প্রেক্ষিতে। তাই ওসব কথা এলো। মোদী ইস আ ন্যাচারাল ইভোলিউশন। এভাবেই দেখি। এটা সিদ্ধার্থ কে।
  • jhiki | ১৪ মে ২০১৪ ২৩:২৬234237
  • সদিচ্ছা টার্মটা কর্মসূত্রে আমি আবার একটু বেশী বুঝি ঃ)
  • aka | ১৪ মে ২০১৪ ২৩:২৬234238
  • মোদী এলে সাম্রাজ্যবাদীরাও নতজানু হবে। তবে বিজেপি জিতলে মোদী প্রধানমন্ত্রী নাও হতে পারে।
  • jhiki | ১৪ মে ২০১৪ ২৩:২৫234236
  • কোন বিরোধ নেই অরণ্যদা, তবে তেড়েফুঁড়ে কাউকে মোদী বা রাহুলের বা বামের সমর্থন করতেও দেখিনা।
  • dd | ১৪ মে ২০১৪ ২৩:২৪234234
  • সব সে খুসীর খপোর ওবামাকে ন্যাজ নাড়তে নাড়তে সেই লরেন বাবুর কাছেই এসতে হবে। এটা টু গুড।

    শালা ভিসা দিবে না। ওঃ।

    চীন রাশা ভেনেজুয়েলা হাংগেরী কারুর আপত্তি নেই, আর সুদু আম্রিগারই গা জ্বলে যাচ্ছে। ক্ষি নিরপেক্ষ রে বাব্বা। এবার বোঝ ঠ্যালা।
  • Ekak | ১৪ মে ২০১৪ ২৩:২৪234235
  • ঝিকি
    একটু দুরের জিনিস কল্পনা করতে গেলে তো একটুউউ কষ্ট করতেই হবে :)
    আর কথা হচ্ছে ভারত নিয়ে। সেখানে অন্য দেশের উদাহরণ আসে কিকরে। এরকম গ্রাফটিং করে তুলে আনা যায় নাকি। আর তাছাড়া আমি জীবনে বিদেশ দেখিনি কাজেই বললে বুঝব উ না। আম্রিকার পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম গড়ে না ওঠা এবং গাড়ি কোম্পানিদের ভূমিকা নিয়ে কিছু পড়া আছে। তবে ওই আরকি, চোখে দেখিনি। সব ই পড়া, শোনা। সদিচ্ছা টার্ম তা বুঝিনা। ভীসন অরাজনৈতিক ও ফন্গ্যবেনে লাগে। আমরা সময়ের ফসল। সদ বা অসদ কোনো ইচ্ছের ই না।
  • | ১৪ মে ২০১৪ ২৩:২২234231
  • গ্রীষ্ম না?
  • jhiki | ১৪ মে ২০১৪ ২৩:২২234232
  • সব কি আমিই বলব? মিস মার্পল তাহলে কী করবে?
  • | ১৪ মে ২০১৪ ২৩:২২234233
  • ঐ কফি খাওয়ার চেয়ে উচ্ছের রস অল্প খয়েরি রং গুলে খেয়ে ফেলা ভালোঃ)
  • dd | ১৪ মে ২০১৪ ২৩:২১234229
  • রাইজ অব মোদীর পিছনে একটা বড়ো ফেক্টর মন্মোহোন। যাস নেওয়া যাচ্ছিলো না।

    আর আরেকটা হচ্ছে রাগা। মোদীর সামনে আসেই না। বরম চিদুবাবুকে দিলেও একটা ফাইট হোতো।

    যাগ্গে। ষোলো তারিখের পর ঈশ্বরে আশীর্বাদে মমতা আর মোদীর মধ্যে আবার ভাব হয়ে গেলে সবার মংগল। দিদি হবেন পচ্চিম বংগের প্রধান মন্ত্রী আর লরেন বাবু ভারত বর্ষের মহারাজ।

    আহা।
  • | ১৪ মে ২০১৪ ২৩:২১234230
  • শীত গ্রীস্ম বর্ষা
    কফির ওপর ভরসা

    ঝড়বৃষ্টি জলোচ্ছাস
    কফির কাপেই আশ্বাস
  • aranya | ১৪ মে ২০১৪ ২৩:২০234227
  • কফি থেকে দুধ, চিনি বাদ দেওয়ার একটা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি বেশ কিছু দিন হল - নো সাকসেস
  • | ১৪ মে ২০১৪ ২৩:২০234228
  • কোন চায়ের দোকানের কথা বলছো ঝিকি? আলচা?
  • jhiki | ১৪ মে ২০১৪ ২৩:১৯234225
  • চা এবং দার্জিলিং চা। জ্বর-সর্দি হলে এভারেস্ট চা মশলা-আদা-তেজপাতা দেওয়া গুঁড়ো চা।

    বাড়ীতে পারতপক্ষে নো কফি। বাইরে ঠান্ডা/ গরম কফি বা ঠান্ডা চা।
  • aranya | ১৪ মে ২০১৪ ২৩:১৯234226
  • ঝিকি-র পোস্টের প্রেক্ষিতে - শেয়ার কেনাকাটা, প্রপার্টি ভ্যালু বাড়লে খুশী হওয়া - তার সাথে দারিদ্র বা পরিবেশ নিয়ে চিন্তাভাবনা - এগুলোর মধ্যে বিরোধ থাকবেই এমন তো না, কো-এক্সিস্ট করতে পারে একই মানুষের মধ্যে
  • | ১৪ মে ২০১৪ ২৩:১৮234224
  • হুঁ।
  • aranya | ১৪ মে ২০১৪ ২৩:১৫234223
  • দ-এর কি কফি পছন্দ?
  • jhiki | ১৪ মে ২০১৪ ২৩:১৪234222
  • একক এগুলো কষ্টকল্পনা। এদেশের ইনফ্রাস্ট্রাকচার বেশ ভালো, টোল রোডের পাশাপাশি নন-টোল রোড আছে, ইকোঅ্যালি না হলেও বেশ ভালো।

    বললামই তো, সদিচ্ছা থাকলে অনেক কিছু হয়, আর ইঞ্জিনিয়ারদের কাজ তাদের ওপর ছেড়ে দিলে।
  • | ১৪ মে ২০১৪ ২৩:১২234221
  • চা ভাল নয়। চায়ে কেমন চা চা গন্দো।
  • jhiki | ১৪ মে ২০১৪ ২৩:০৯234220
  • মোদীর চায়ে-পে-চর্চা তো শেষ হল; এদিকে যে আরেক চায়ের ঠেক গুটি গুটি ঝাঁপ তুলল - সে খবর কেউ রাখে?
  • aka | ১৪ মে ২০১৪ ২৩:০৭234218
  • বুজিরা শুধু বাকতাল্লা মারে, যাদের ভোটে লোকে গদী পায় তারা বুজিদের কথা শোনে না। মমতাও বুজিদের ভোটে গদী পায় নি, নরেন বাবু পেলেও বুজিদের ভোটে পাবে না।
  • Ekak | ১৪ মে ২০১৪ ২৩:০৭234219
  • ধর্ম তো আরেকটা সেগমেন্ট। কিন্তু তারা আগেও ছিল। ক্রিস্টাল তা দানা বাঁধিয়েছে এই মিডল এন্ড ওয়ানাবি রাই।

    ঝিকি

    টোল ট্যাক্স দিতে বিন্দুমাত্র আপত্তিনেই। শুধু পয়েন্ট এক্স থেকে পয়েন্ট ওয়াই তে যাওয়ার সবকটা রাস্তাই টোল এর আন্ডারে চলে গেলে এট্টু আপত্তি মত আছে আরকি। এটা মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার সামিল। যদিও তাই হবে আস্তে আস্তে। নাথিং টু ডু। একই যুক্তিতে পাবলিক ট্রান্সপোর্ট ও তুলে নেওয়া হয়। যার যার গাড়ি চর। যার গাড়ি নেই সে আঙ্গুল চোষ :)
  • pi | ১৪ মে ২০১৪ ২৩:০৩234217
  • ওঃ, তাতিনের লিংটা এই দেখলাম।
  • সিদ্ধার্থ | ১৪ মে ২০১৪ ২৩:০১234216
  • কাজ করে না বলাটা ভুল। কিন্তু বেশি ডিপ্রেসিং জিনিস ভাবা যায় না।

    আর অন্যরাও হয়ত মোদীকে ভোট দিয়েছে, কিন্তু আমি যাদের সাথে দিনরাত ওঠাবসা করি তাদের ব্যাপারটা ভাল জানি বলে বললাম।

    বাকিটা ব্যক্তিগত দেখলাম। কি সিনেমা বানিয়েছে রে ভাই!!! যা তা!!! আর ঋত্বিক কি অভিনয়টাই না করে!!!
  • pi | ১৪ মে ২০১৪ ২২:৫৭234215
  • এটা অনেক পুরানো পরিক্ল্পনা। কিন্তু বাজপেয়ীর আমলে বোধহয় সারা ভারতে সিরিয়াসলি ইম্প্লিমেন্ট করতে চেয়েছিল। অনেক পরিবেশবাদীরা বাধা দিয়েছিলেন। কংগ্রেসের লোকজনও বিরোধিতা করেছিল। তারপর ধামা চাপা পড়ে। এখন আবার চাগিয়ে উঠছে ?
  • ঈশান | ১৪ মে ২০১৪ ২২:৫৫234214
  • অ্যাকচুয়ালি এটাই বলছিলাম। বহু লোক মোদীকে ভোট দিয়েছে, শাইনিং থেকে ধর্মভীরু অবধি। বেশ মিলেমিশে এক হয়ে গেছে। সেই হলিউড তনয়াদের পোস্টার দেখেই দিব্যি টের পাচ্ছিলাম।

    আমাদের আপিসেও মোদীর সাপোর্টার প্রচুর। মানে, যারে কয় প্রচুর।
  • pi | ১৪ মে ২০১৪ ২২:৫২234212
  • ওঃ, খাবলে খুবলে পিছনের ভাট এই পড়লাম। নেট বড় জ্বালায় !

    ঃ)
  • dd | ১৪ মে ২০১৪ ২২:৫২234213
  • ঐ সব নদী এসে মিলে যাবে সেষে - এই প্রকল্পোটা তো লরেন বাবুর নয়। এটা স্রেপ্ন গুজব। এ তো অনেক দিন ধরেই শুনছি। চীনেও না কি এরমটা হয়েছে বা হবে।

    মাল খেলে মাথা কাজ করে না এটাও গুজবও।

    আর সুদু শহুরে আপার মিডুল ক্লাস আর চাড্ডীওলা - সুদু এরাই লরেন বাবুকে চাইছে (বা যারা লরেন বাবুর সাপোর্টার তারা নিয়মমাফিক চাড্ডী বা ট্যাকার কাঙাল) এটা বেশ পিটি স্যারের "বুজিরাই মমোতাকে এনেছে" টাইপের কথা।
  • jhiki | ১৪ মে ২০১৪ ২২:৪৮234211
  • চীনে বোধহয় হোয়াংহোকে কিছু একটার সাথে জোড়া হয়েছিল। ফল আশাপ্রদ না।

    এই ধরণের প্রোজেক্ট থেকে সরকার ঘরে কিছুই তুলতে পারবে না, কাজেই আমার মনে হয়্না এক্ষুণি এগুলো নিয়ে স্টাডির জন্যও পয়সা অ্যালোট করা হবে।

    আর ইনফ্রা স্ট্রাকচারে আপত্তির কারণ একেবারেই বুঝছিনা। মোবাইল বা কেবল টিভি'র বিল দিতে আপত্তি নেই, টোল ট্যাক্স (যদি বসায়) দিতে আপত্তি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত