এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অবন্তিকা | ১৬ মে ২০১৪ ০২:২৮234753
  • নিখুঁতি। মানে একদম নিটোল ব্যাপার। বর্ণবিপর্যয়ে নিখুদি বল্লেও বেশ বেখুদি-র মতো শোনায়। আর খেলে আত্মবিস্মৃতি ঘটে।
  • সিদ্ধার্থ | ১৬ মে ২০১৪ ০২:২৭234747
  • না না নিকুতি বলে একটা পদার্থ আছে। ছানা ফানা দিয়ে করে। খাজা খেতে
  • Ekak | ১৬ মে ২০১৪ ০২:২৭234748
  • দেখো বাপু কল্যানী কে কল্লানী বা মোদী কে মদি এসব তবু কানেক্ট করে নেওয়া যায়।

    কিন্তু জাস্ট থিঙ্ক, একটা ফ্রেম ইমাজিন করো : নববিবাহিত, ঘটিবারি থেকে আসা বৌমা ভর সন্ধে বেলা শ্বশুর মশাইকে শুধচ্ছে : বাবা, ময়দা খাবেন ? একটু ময়দা করি ?

    মাইরি !!! :(((((((((((((( !!! লুচি নয় রুটি নয় পুরি নয় খাবে কিনা ময়দা !! জাস্ট ভৌতিক !
  • π | ১৬ মে ২০১৪ ০২:২৭234749
  • ইলিশ মাছের ঝোল যে খাওয়ায় সে তো এমনিতেই বাজে লোক। তাকে নিয়ে আর কথা কেন ?
  • Arpan | ১৬ মে ২০১৪ ০২:২৬234746
  • বাড়ির নাম কিংকর্তব্যবিমূঢ় হলে লুচির নাম ময়দা হতে আটকাচ্ছে কোথায়?

    অব কি বার .........
  • | ১৬ মে ২০১৪ ০২:২৫234744
  • সিধু এইসব কি উল্টোপাল্টা বলছে? ওদের জাতীয় মিষ্টি হলো দানাদার।
  • অবন্তিকা | ১৬ মে ২০১৪ ০২:২৫234745
  • ওটাই এখন সুবোধের সিনোনিম।
  • সিদ্ধার্থ | ১৬ মে ২০১৪ ০২:২৪234741
  • সিরিয়াসলি, লুচির নাম যে ময়দা হতে পারে কেউ শুনেছে কখনো?

    তার ওপর আরেকটা কি যেন আছে, নিকুতি মনে হয়। কি বিশ্রী খেতে! সেটা নাকি ওদের জাতীয় মিষ্টী।

    আমার একটা দাদার বিয়ে হয়েছিল শ্যামবাজারের ঘটিবাড়িতে। আমি একদিন গেছিলাম, আমায় লুচির সাথে ইলিশ মাছের ঝাল খাইয়েছিল :(
  • | ১৬ মে ২০১৪ ০২:২৪234742
  • না ভাই অবন্তিকা, আমি বাঙাল। চলতি হাওয়া পন্থীঃ)
  • Arpan | ১৬ মে ২০১৪ ০২:২৪234743
  • সব এই ৩৪-এর দোশ।

    মাস বা বছর নিজের পাপপুণ্য অনুযায়ী বসিয়ে নিন।
  • তাপস দাশ | ১৬ মে ২০১৪ ০২:২৩234739
  • হ্যা, একটু কচি কুমড়োশাকের গপ্পো হয় না কত্ত ঘন্টা !!!
  • | ১৬ মে ২০১৪ ০২:২২234738
  • দিনদিন ভাটটা কি হয়ে যাচ্ছে সত্যি! দেখে চোখে জল এসে যায়- সেই একঘেয়ে খাওয়া আর ঘটিবাঙাল। রুচিনিম্নগামী হলে এমনই হয়!!
  • তাপস দাশ | ১৬ মে ২০১৪ ০২:২১234737
  • অর্পণের প্রস্তাব মোতাবেক

    সব চাইতে ভালো ঘটিদের রন্ধনশৈলী
  • Arpan | ১৬ মে ২০১৪ ০২:১৯234733
  • আব্বে শালা। ছেলেটা খায়নি বলে কান্নাকাটি করছে। কলকাতার সাথে থোড়ি কম্পেয়ার করেছি। ঃক্ষ ঃক্ষ
  • অবন্তিকা | ১৬ মে ২০১৪ ০২:১৯234734
  • মোদীর জামানা এলো কি এলো না, আমোদি জনতা পাপ পুন্যের গপ্পো শোনাচ্ছে। ছ্যা:। দ্যাশের যুবসমাজ !
  • ঈশান | ১৬ মে ২০১৪ ০২:১৯234735
  • বাঙালরা কল্যাণীকে বলে কল্লানি, আর মোদীকে বলে মদি। :-)
  • aka | ১৬ মে ২০১৪ ০২:১৯234736
  • অবন্তিকা ভারি ভালো মেয়ে। অবন্তিকাকে গোটা পাঁচেক নকুলদানা দিলুম। নুচি দিয়ে খেতে পারে।
  • Ekak | ১৬ মে ২০১৪ ০২:১৮234731
  • চাকুম চুকুম এর রোল-মোগলাই আমি খেয়েছি। কলকাতার ধারেকাছে না :/ প্পন তার বাঙালি রসনা সম্পূর্ণ বিস্মৃত হয়েছে !
  • Arpan | ১৬ মে ২০১৪ ০২:১৮234732
  • সব চাইতে ভালো ঘটিদের রন্ধনশৈলী এইটা মাঝে মাঝে ফিলারের মত গুঁজে দিলে ভালো শোনাচ্ছে।

    অব কি বারের মত।
  • সিদ্ধার্থ | ১৬ মে ২০১৪ ০২:১৭234728
  • ওই তেলেভাজার দোকান মনে হয় বন্ধ হয়ে গেছে। আমিও শুনেছিলাম, কিন্তু গিয়ে খুঁজে পাইনি
  • তাপস দাশ | ১৬ মে ২০১৪ ০২:১৭234729
  • একক ভারী বুঝদার মানুষ। সংক্ষেপে সার কথা কইতে জানেন।
  • এমেম | ১৬ মে ২০১৪ ০২:১৭234730
  • আলুরচপ বেগুনি আমাদের বাড়ির সামনেই সিদ্ধেশ্বরীর মেয়ে ভাজে। ভারি ভালো মেয়ে। জানলা দিয়ে হাত বাড়ালেই দিয়ে দেয়, পয়সা নিতে সাধাসাধি করতে হয়।
  • T | ১৬ মে ২০১৪ ০২:১৬234724
  • গড়িয়াহাটের মোড়ে যে রোলের দোকানগুলো, অনেকটা ওরকম খেতে...
  • সিদ্ধার্থ | ১৬ মে ২০১৪ ০২:১৬234725
  • ঘটিরা লুচিকে বলে ময়দা!!!
  • π | ১৬ মে ২০১৪ ০২:১৬234726
  • আর আরো একটু না শোনালে সত্যের পথ থেকে বিচ্যুত হতে হবে। ভোটগণনার প্রাক্কালে সেটা হওয়া যায়না। কে বলতে পারে, সেই পাপেই হয়তো মোদীর আগমন হল। নিজেকে ক্ষমা করতে পারবোনা।
    শিঙাড়ার আগে আমি একটু পুরুষ্টু এগরোল খেয়েছি। আর তারও আগে পাঁপড় চাট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পাপড়ি চাট নহে, পাঁপড় চাট। আগরতলার মোটর স্ট্যাণ্ডের জয়গুরু টিফিন হাউস নামক ঠেলাগাড়ি থেকে।
  • Arpan | ১৬ মে ২০১৪ ০২:১৬234727
  • এ দুর্দশা তো আর চোখে দেখা যায় না।

    সিডের জন্যঃ

    মোগলাই পরোটা - ইন্দিরানাগরের চাকুম চুকুম। সোনি ওয়ার্ল্ডের কাছে।

    আলুর চপ - মারাথাল্লি ব্রিজের কাছে জনৈক বিহারি ভদ্রলোকের তেলেভাজার দোকান।
  • Ekak | ১৬ মে ২০১৪ ০২:১৫234722
  • সেত একটা ফিকশনাল ব্যাপার ! ভালো হতেই হবে।
  • T | ১৬ মে ২০১৪ ০২:১৫234723
  • এই কাছেই একটা মোগলাই পরোটার দোকান আছে। মাঝখানে আরেট্টু হ'লেই রোগা হয়ে যাচ্ছিলাম, তখন জমিয়ে সাঁটাতুম।
  • অবন্তিকা | ১৬ মে ২০১৪ ০২:১৪234721
  • ফুলকপির সিঙ্গারাও ভালো। বাদামের সামোসাও ভালো। কিন্তু সব চাইতে ভালো ঘটিদের রন্ধনশৈলী।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত