এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ১৮ মে ২০১৪ ২২:৫৩235171

  • লেখাটা পড়লুম। ভালো লাগলো পড়ে। সংঘের মহিলা উইং এর কথা জানা ছিল। ওদের নেটয়ার্ক এবং প্রচার সত্যি এদ্মায়ারেব্ল।

    হতাশ ও লাগে। সিপুএম এর "মহিলা সমিতি " মনে পরে যায় :( প্রথমত ফিউডাল মডেল সেকথা ছেড়ে দিন, কিন্তু এরা তো চিরকাল ফেমিনিস্ম কে গাল পেরে এলো ! বিপ্লব হলেই নারী-পুরুষ এর দাবি সমান হয়ে যাবে সেইদিন সকাল থেকে :( কোনো ওয়ার্কশপ নেই, লেখালেখি নেই, চিন্তা বিনিময় নেই। আরেসেস দিসার্ভ্স উইন। ওরা যা বিশ্বাস করে তার জন্যে লড়ে।
  • অপু (উত্তর দিনাজপুর) | ১৮ মে ২০১৪ ২২:৫০235169
  • কেমন আছো সকলে। বহুদিন পর আবার এলাম আড্ডা দিতে।
  • Ekak | ১৮ মে ২০১৪ ২২:৩৭235168
  • তো আপ লগ দিখাতে কিউ নেহি হায় :(((
  • তাপস দাশ | ১৮ মে ২০১৪ ২২:২২235167
  • যে কোনো মিডিয়া তো বেওসা করতে এসেছে। মোদী লাইভ গঙ্গারতি দেখালে ভিউয়ার আছে। চিয়ারলিডারের মতনই। সক্কলকে লাভ দেখতে হয়। এত্তগুলো জায়গায় লাইভ কাভারেজ এর বন্দোবস্ত করা, এমনি এমনি কী হয়? রাষ্ট্র পরিচালিত দুরদর্শন সময় তো আর নেই !

    যো দিখতা হ্যায় উও বিকতা হ্যায় এবং যো বিকতা হ্যায় উও দিখতা হ্যায়
  • | ১৮ মে ২০১৪ ২২:১৮235166
  • সৈকত, হ্যাপি জার্নি। সময় পেলে নাম্বারটা মেইল করে দিও।
  • Ekak | ১৮ মে ২০১৪ ২২:০৭235164
  • দেখ এইগুলো নিয়ে আলোচনার জায়গা তখন ই তৈরী হবে যখন টেবিলে বসা লোকজন এটলিস্ট এটা স্বীকার করেনেবে যে ধর্ম-ধর্মাচার এসবে একটা আন্দোলন আসা দরকার। যুগোপযোগী হওয়া দরকার।
    "যা চলছে তাই ধর্ম " আর "ধর্ম মানেই বাল " এই দুই পক্ষের দ্বারা কোনদিন কোনো সিদ্ধান্তে পৌছানো সম্ভব না। আমার কাছে একজন লোক জ্যোতিষে বিশ্বাস করেনা কি করে তারচেও অনেক গুরুত্বপূর্ণ হলো সে জেনে করেনা নাকি না জেনে করেনা। মগজ ইনভলভ না হলে সবই "ফ্যাসান " :) সে ঝারফুঁক হোক বা রেইকি নিয়ে মাতামাতি বা বায় সিরামিক ব্যান্ড হাতে বেঁধে ঘুরে বেড়ানো। মোদ্দা কথা ধর্ম যে একটা ফ্যাক্টর সেটা চোখ না ঠেরে আগে বুঝে নেওয়া জরুরি।
  • π | ১৮ মে ২০১৪ ২১:৫৬235163
  • জ্যোতিষ, ওঝা, ঝাড়ফুঁক, নানা প্রকার কুসংস্কার ... এতে আরো বেশি মানুষ কানেক্ট করবে। সেগুলোকেও এন্ডর্স করা উচিত ? আমি কিন্তু ওগুলোকে ঐ প্রবীর ঘোষীয় কায়দায় দুরমুশ করতেও বলছিনা, এই এক্সট্রিমটা নির্ঘাৎ চলে আসবে, তাই আগেই বলে রাখলাম। ঃ)
  • Ekak | ১৮ মে ২০১৪ ২১:৫৪235162
  • জাস্টিফিকেশন আছে কিনা সেই নিয়ে ভাবার দরকার আছে। "মরালিটি এন্ড মেজরিটি দাস নট গো হ্যান্ড ইন হ্যান্ড " এটা কিন্তু ভীষণ হেডনিক স্ত্য্যান্ড। কমপ্লিট দিলিউসনের মধ্যে ডুবে থাকা যায় এটাকে আঁকড়ে, যুগের পর যুগ। কাজেই বার বার ভাবার দরকার আছে।
  • π | ১৮ মে ২০১৪ ২১:৪২235161
  • একক, বাবরি মসজিদ ভাঙাও অনেক দেশবাসীকে কানেক্ট করেছিল কিন্তু। এই অ্যান্টি হোমোসেক্সুয়ালিটি স্ট্যাণ্ড ও করবে। সেক্ষেত্রে ? মানে এই স্পেসিফিক কেস নিয়ে বলছিনা, কিন্তু কানেক্ট করলেই তার ভ্যালিডিটি, জাস্টিফিকেশন আছে, এই যুক্তিটাও একটু বিপজ্জনক মনে হয়।
  • - | ১৮ মে ২০১৪ ২১:২২235160
  • এককের ৮টা নয়ে শয়ে শয়ে ক।
    এই সত্যিটা যত শীঘ্র অ্যাক্সেপ্ট করা যায়, তত ভালো। অবশ্যই যদি ক্ষমতায় এসে কোনও দলের কাজ করার ইচ্ছে থাকে। বিরোধীতায় খুশী থাকলে ঠিক আছে। হিন্দু বলে নিজেকে পরিচয় দিলে তুমি কম্যুনাল আর মুস্লিম পরিচয়ে সেকুলার, এই অদ্ভুত ভারতীয় রাজনৈতিক দৃষ্টি ভঙ্গী অনেক মানুষের গভীর ক্ষোভের কারন হয়েছে। আর তার ফল ইভিএমে এসেছে। ঘটনা।
    সেইজন্য ধর্মকে দাবিয়ে না দিয়ে তার মোড় ফিরিয়ে দিয়ে কিভাবে ভালো কাজে ব্যবহার করতে হবে সেটা ভাবা ভালো। কারন যত বেশী দাবাবার চেষ্টা করা হবে, তত উগ্র রূপে ফিরে ফিরে আসবে।
  • π | ১৮ মে ২০১৪ ২১:২০235159
  • আবাপানন্দ, এমনকি ২৪ ঘণ্টাও তো সর্বক্ষণ সেই ধর্মাচরণই লাইভ টেলিকাস্ট করে চলেছে। ন্যাশানাল মিডিয়ার কথা ছেড়েই দিলাম।
  • sswarnendu | ১৮ মে ২০১৪ ২০:২৯235158
  • সাইটে আমার ব্লগ এ একটা কমেন্ট আছে দেখতে পাচ্ছি অথচ সেটা পড়তে গেলে page not found বলছে
  • Ekak | ১৮ মে ২০১৪ ২০:০৯235156
  • আরে এসব জিনিসকে এদেশে সাধারণ মানুষ কানেক্ট করে। শুধু কতিপয় বাঙালির কথা ভেবে তো দেশ চলেনা :)
  • Du | ১৮ মে ২০১৪ ২০:০৬235154
  • মোদীকে কি বলব দেশটাই এরকম। আজ টেলিগ্রাফ ওনার গঙ্গারতি না যজ্ঞ কি একটার ডিটেল বর্ননা দিয়েছে। ডিসগাস্টিং।
    উনি হিন্দু ধর্মাবলম্বী হিসেবে দর্মাচরণ করতেই পারেন, কিন্তু মিডিয়ার সেটা ফলো করা কি কর্তব্য? তাও তারা করবে। করবেই।
  • sosen | ১৮ মে ২০১৪ ১৭:৩৬235153
  • কাবলিদা, কুমুদি, অনেক থ্যান্কু। এতেই হবে।
  • π | ১৮ মে ২০১৪ ১৬:২৯235151
  • ABP ন্যুজের খবর। বিশ্বাস হচ্ছে না।
  • π | ১৮ মে ২০১৪ ১৬:২৯235152
  • আআপ এবার দিল্লিতে সরকার বানাতে চাইছে !! কং বলেছে সমর্থন দেবেনা।
  • kd | ১৮ মে ২০১৪ ১৬:০৯235150
  • জোড়াসাপ, বর্ফি, সিড়িঁভাঙা, ধানের শীষ, খেজুরছড়া, আমপাতা, পদ্মপাতা, আনারসের চোখ, ইঃ।

    ছোড়দিকে ফোন করে এইগুলো পেলুম।
  • kumu | ১৮ মে ২০১৪ ১৬:০৫235149
  • সোসেন লজন্স, বকুলফুল ধানছড়া।
  • T | ১৮ মে ২০১৪ ১৫:৪৭235147
  • হ্যাঁ একদম, পদ ছাড়ুক। মাথায় দায় নিয়ে সরে যাক। কাঁচাদের হাতে ছেড়ে দিন, ওরা বুঝে নেবে।
  • তাপস দাশ | ১৮ মে ২০১৪ ১৫:৩৪235146
  • ফেসবুক সিপিআইএম কর্মী সমর্থকদের কর্তৃক শেয়ারিত একটি ::

    আলিমুদ্দিনে বুদ্ধ ডিনারে খাচ্ছেন ঝালমুড়ি
    কোথা হতে সেথা প্রবেশিলা আসি সীতারাম ইয়েচুরি;
    বলে যান ভোটে বাম সিপিএম পরাস্ত ভরাডুবি
    প্রকাশ কারাত কেঁদে ভাসালেন দুঃখ পেয়েছে খুবই-
    ঘরময় শুধু ছড়ান ছেটান দলিল ইস্তাহারে,
    পালাবার পথ বাছাধন সব পাবেনা পরেরবারে!
    পলিটব্যুরোতে ঠিক বলে দেবে বৃন্দা-প্রকাশ কারাতে
    বট গাছ হয়ে বসে আছে সব পারবেনা কভু সরাতে;
    লেলিন, স্তালিন, মাও এর সঙ্গে মিশিয়ে ফিদেল কাস্ত্রো,
    কিছু সেমিনার আছে ভিনদেশে ইদানিং তাই ব্যাস্ত;
    কোথা হতে আসি বিমান বলিল সিআইএ র চক্রান্ত-
    পিজা বার্গার কেক পাস্তাতে জনগন বিভ্রান্ত;
    নাহলে এদেশে ফোটে কোনদিন গোবরে পদ্ম ফুলকি?
    দশ টাকা দিয়ে হাতে আঁকাতাম চে গভারার উল্কি!
    চুপিসারে এসে গৌতম দেব বলে কথাকলি স্টাইলে,
    সব কারিকুরি ফাঁস করে দেব লেখা আছে সব ফাইলে;
    দোরে দোরে ঘুরে হেরে ঘরে ফেরে সুজন চক্রবরতি-
    নেতা রেগে কন একে কর ফের ক্লাস ওয়ানেতে ভর্তি!
    এই রোদ্দুরে বৃথা ঘুরে ঘুরে সূর্যকান্ত মিশ্র,
    এর থেকে ভাল ডাক্তারি করা এই নিদারুন গ্রীষ্ম;
    হাতপাখা হাতে মিটিমিটি হাসে ভাবে রেজ্জাক মোল্লা-
    আমায় তাড়ালি লাভ হল কিছু পেলি স্রেফ কিছু গোল্লা;
    আমকলা বেচে কালা বলে ওঠে হয় বুজি সব ভাষণে,
    বিশ্বাস আজ হারিয়েছ তাই মোদী বসে রাজ আসনে;
    শত কমরেড, গড়ে ব্যারিকেড নেতাদের নেই চিহ্ন,
    দূরে সরে গেছ জনগন থেকে হয়ে গেছ বিচ্ছিন্ন;
    পদ ছাড় আজ হয়েছে অনেক আসুক তরুন রক্ত,
    বাংলার মাটি দুর্জয় ঘাটি হোকনা লড়াই শক্ত!!
  • san | ১৮ মে ২০১৪ ১৫:২২235145
  • সোসেনদি, বকুলফুল প্যাটার্ন বা পদ্মপাতা প্যাটার্ন কোথাও পড়েছি বলে বোধ হচ্ছে। কিন্তু ঠিক শিওর না :-)
  • T | ১৮ মে ২০১৪ ১৫:০৬235143
  • এখন যে পারবে লেফটকে খিস্তি মারবে। সব শালা পন্ডিত। সমবেত প্রণামের স্টাইলে 'মানুষ' চায় নি ইত্যাদি। চাড্ডি গণ বেরিয়ে পড়েছে 'গণআন্দোলনে'। আবাপ উদ্বাহু হয়ে নাচছে। মুলোরা ডিসাইড করতে পারছে না ঠিক কি কি বিশেষণ প্রয়োগ করা হবে। এবং অচিরেই পার্লামেন্টে সেই ঐতিহাসিক ভাষণ শোনা যাবে,...আমার মা মিসেস সেন...
  • pinaki | ১৮ মে ২০১৪ ১৫:০৬235144
  • কুমার বিশ্বাস ভালো বক্তা। দোষের মধ্যে 'আমি আমি' ভাব খুব প্রবল। মাথায় রাখতে হবে ও নিজেও একটা ট্রান্সফর্মেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। যত দোষই থাক পুরো পরিবার নিয়ে আমেঠিতে গিয়ে লেগে পড়ে থাকা, তিন চার মাস ধরে একটা জায়গায় মারধোর হুমকি উপেক্ষা করে সংগঠন গড়ে তোলার চেষ্টা করা - এগুলো প্রশংসনীয়। সাধারণ মানুষের মধ্যে থাকলে মানুষই টেনে মাটির কাছে ধরে রাখবে। এটুকুই আশা।
  • Avik Mukherjee | ১৮ মে ২০১৪ ১৪:২৮235141
  • সোহো বনাম সোনাগাছি এই বইটির বিষয় আকর্ষণীয় মনে হয়। জানিনা কি আছে। কেউ পড়ে থাকলে জানান, পাবলিশার, দাম সমেত।
  • Avik Mukherjee | ১৮ মে ২০১৪ ১৪:২৮235142
  • সোহো বনাম সোনাগাছি এই বইটির বিষয় আকর্ষণীয় মনে হয়। জানিনা কি আছে। কেউ পড়ে থাকলে জানান, পাবলিশার, দাম সমেত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত