এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhiki | ১৯ মে ২০১৪ ১৫:৩৫235230
  • পাই, নিজের মত সময় কাটানো মানে কোন একটা যন্ত্র হাতে নিয়ে!! বই ও মেশিনে পড়লেই ভালো!!

    আর সেই কারণেই আমার ছেলে ছুটী ভালোবাসে। বাবা মার সুপারভিশন ছাড়া ঘন্টাখানেকের জন্য হলেও কম্পু খুলতে পারা যায়!!

    আর বাড়ীতে কেউ খেলতে এলে প্রথমেই যন্ত্র নিয়েই খেলতে চায়। আমাদের ছোটবেলায় এগুলো ছিলনা, এগুলো থেকে যতসম্ভব বাঁচিয়ে বাচ্চা মানুষ করা খুব কঠিন।
  • π | ১৯ মে ২০১৪ ১৫:২৫235229
  • বন্ধুবান্ধব নেই, সেটা তো একটা ব্যাপার। কিন্তু নিজের মত করে নিজের সাথে সময় কাটাতেও তো ভাল লাগে। গরমের ছুটিগুলো তো সেজন্যও ছিল।
  • π | ১৯ মে ২০১৪ ১৫:১৮235227
  • কী অবস্থা ! একটা সমীক্ষায় শুনলাম ৬৮% স্কুলপড়ুয়া নাকি গরমের ছুটি চায়না। না, স্কুলে রোজ যাওয়ার নেশা থেকে নয়, সে অংশটাও আছে, তবে বেশ কম, মূলত ঃ অভিভাবকদের চোখ রাঙানি, বকাবকির চান্স বেড়ে যাবার ভয়ে আর একটা বড় অংশ, পাড়ায় তেমন কোন বন্ধুবান্ধব না থাকার জন্য !!

    অবশ্য এই বন্ধু না থাকার তথ্যে খুব অবাক হইনি, স্কুলের পড়ার চাপ, অন্যান্য এক্স্ট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ঠেলায়, বা পাড়ায় মাঠ টাঠের অভাবে তো অনেক বাচ্চাকেই দেখি বিকেলবেলায় আর খেলতেই যায়না। কোন বন্ধুর বাড়ি টাড়ি যাবার চলও নেই।

    তবে গরমের ছুটি না চাওয়ার তথ্যে একটু হকচকিয়েই গেছি। মনে পড়ে যাচ্ছে, এই গরমের ছুটির জন্য কেমন চাতক পাখির মতন হা-পিত্যেশ ছিল। স্কুল ভালো লাগার পরেও।
  • de | ১৯ মে ২০১৪ ১৫:১৮235228
  • অপুর পাঁচালি এসেছে বম্বেতে -- কাল ইভনিং শো দেখে এলাম। বেশ লেগেছে!
  • de | ১৯ মে ২০১৪ ১৫:১৭235226
  • ঝিকি ঃ)
  • jhiki | ১৯ মে ২০১৪ ১৩:৩৬235225
  • দে, মোদী তো তখন দিল্লীতে বিরাজ করবে!

    এমনিতে ভেবে দেখলাম মোদী আর আমি প্রায় একই সময় দিল্লী ছেড়েছিলাম। মোদী তো ফিরে গেল, এবার আমার ফেরার পালা ঃ))
  • সিকি | ১৯ মে ২০১৪ ১৩:৩৫235224
  • না হয়ে যাবে। মানালী দুদিনের জন্য ঠিক আছে। ইনক্লুডিং কুল্লু। ডালহৌসীটা ওখান থেকে যেতে কত টাইম লাগে সেইটা জানা নেই। ডালহৌসীতে কিসুই দেখার নেই এমনিতে। খাজিয়ার লেক ছাড়া।
  • jhiki | ১৯ মে ২০১৪ ১৩:২৯235223
  • চার পাঁচ দিনে হবেনা বলছ? আমারও সেরকমই ধারণা ছিল।
    মানালীর বেস্ট লোকেশনের হোটেল কোনটা? কেউ একবার বলেছিল একদম বিয়াসের ওপর হিমাচল ভিকাশ/ পর্যটন নিগমের হোটেল আছে।
  • π | ১৯ মে ২০১৪ ১৩:২৮235222
  • ক্ষীঃ ক্ষাণ্ড ! লিখতে গিয়ে দেখি হীরক রাণী টপ টোয়েন্টি থেকে চ্যুত !!
  • de | ১৯ মে ২০১৪ ১৩:১৪235221
  • ঝিকি এটা কি হচ্চে? বরোদা-বারাণসী ছেড়ে শেষে মানালী যাবে এখন? ঃ))

    নাকি সেলিব্রেশন ট্যুর? গুরুতে তুমি একা লড়ে বিজেপিকে জিতিয়ে এনেচোঃ)
  • সিকি | ১৯ মে ২০১৪ ১২:৫২235220
  • চার পাঁচ দিন?

    কুল্লু-মানালি একদিকে, ডালহৌসী আরেক দিকে। তবে বানিয়ে দেওয়া যাবে, আমাকে siki.guru জিমেলে একটা মেল ভেজে দাও।
  • jhiki | ১৯ মে ২০১৪ ১১:৩৬235218
  • কেউ দিল্লী থেকে চার পাঁচ দিনের জন্য কুল্লু-মানালী-ডালহৌসী বেড়ানোর আইটিনেরারি দেবেন?
  • jhiki | ১৯ মে ২০১৪ ১১:৩৬235219
  • কেউ দিল্লী থেকে চার পাঁচ দিনের জন্য কুল্লু-মানালী-ডালহৌসী বেড়ানোর আইটিনেরারি দেবেন?
  • Ekak | ১৯ মে ২০১৪ ০৩:৪৮235217
  • সেটা চাপ আছে। মানি করাপশন এড়িয়ে যাওয়া অত সহজ নয়। বিশেষ করে ইম্পোর্ট ফ্রেন্ডলি মার্কেটে তো ঘুষের ঘনঘটা। এতদিন ইন্ডিয়ান রা গরুর খাবার থেকে কফিন কয়লা সব খেয়ে হজম করেছে। এবার হয়ত মিসাইলের পেছন, রোবটের মাথা এইসব খাবে :):) আর কংগ্রেস এদেশের সবচে বড় চোর। সবার খাতা আছে ওদের কাছে। দুটো টার্ম ধরা না পরে পার করা চাপ। সে যেই হোক। সেইজন্যে ম্যাসিভ স্পিড চাইছি।
  • - | ১৯ মে ২০১৪ ০৩:৩০235216
  • ঠিকই, ৫ বছর পর টাটা বাইবাই না হওয়াটাও দর্কার। মোটামুটি গোটা পাঁচেক টার্ম পেলেই হবেঃ-) ২০০ বছরের মগজ ধোলাই পোস্কার করতে ২৫ বছর তো কিছুই না।
  • Ekak | ১৯ মে ২০১৪ ০৩:২১235215
  • হু, কিন্তু আপনার আশা আমার আশা সবকিছু পূরণ হওয়ার জন্যে ঝালমুড়ি টাকে উদুম ঝাঁকানো দরকার। তলায় চাট্টি ছোলা আর ওপরে সব চানাচুর হয়ে গেলে মজা নেই :| যেটা ইন্ডিয়াতে ঘুরেফিরে হয়। এবং পাঁচবছর পর ম্যারমেরে টাটা বাইবাই।
  • - | ১৯ মে ২০১৪ ০৩:১১235214
  • সত্যিকারের পড়াশোনা হলে এক্সট্রিম রাইট লেফট সবাই বাঁশ খাবে। ওপেনলি এই পড়াশোনার চর্চা হওয়াটা খুব, খুব দর্কার। বালিতে-চিনিতে মিশিয়েই আছে। কে না জানে! কিন্তু চর্চাটা শুরু না হলে বিদেশীরা গু-গোবোর দিয়ে গেলে তাই হাসি মুখে খেয়ে যেতে হবে।
    তবে আমি আশাবাদী। দেখা যাক, আশায় কতক্ষন পকেট ভরা থাকে ঃ-)
  • Ekak | ১৯ মে ২০১৪ ০৩:০২235213
  • আমি অতটা আশাবাদী না হলেও কিছুটা। এই যেমন্ধরুন মোদী অনেক দিন ধরেই বলছে এবং দক্ষিণী ব্রাহ্মণ রা বেশ আশায়াশায় আছে যে স্নাতক -স্নাতকোত্তরে বেদ-উপনিষদ চর্চার ওপর অনেক জোর দেবে। এবার এখনো কি পাশ করা অমুক শাস্ত্রী তমুক বিদ্যারব বা স্মার্ত, তীর্থ বেরুচ্ছে না। খুব কম। তখন হয়ত একটু বাড়লো। এখন এই বইগুলোতে অমৃত থেকে গু গোবর সবই আছে। লোকজন অপেনলি সেটা নিয়ে পড়া শোনা শুরু করলে লং টার্মে রাইট এক্সট্রিম রাই বাঁশ খাবে। বা এটলিস্ট লোকজনকে ভুল বোঝাতে সমর্থ হবেনা। একটা প্রতিবাদী ধর্মান্দলনের জায়গা হলেও হতে পারে। দেখা যাক। এরা যত কট্টর ও আগ্রাসী হয় তত দরজা খোলার আশা বেশি। আর যত মিনমিনে ধান্দাবাজ হবে তত কম। দেখা যাক। আশায় বাঁচে চাষা :)
  • - | ১৯ মে ২০১৪ ০২:৪৮235212
  • একক ১টা ৪১, এই জিনিসটাই ভালো লাগছে।
    না জানা, আধ জানা, ভুল জানা নিয়ে ভারতীয়দের স্মৃতি, শ্রুতি, পুরানের কাছে পার্শিয়ালি হলেও, কাউন্টার করার জন্য হলেও এই ফিরে আসাটা। এইটাই সব্চেয়ে আনন্দের। উপনিবেশকালীন মগজ ধোলাইএর সাইড এফেক্টে বিভিন্ন বিদেশী থিওরি নির্ভরতার ঐতিহ্য চলছিল, তার থেকে, কে জানে হয়ত বা এভাবেই মুক্তির পথে হাঁটা শুরু হল!
    হয়্ত বছর পঞ্চাশ পর একটা নতুন কাহিনী পাবঃ ভারতবাসীর ভারত থেকে ভারতে ফেরার গপ্প।
  • Ekak | ১৯ মে ২০১৪ ০২:২৭235211
  • আহা এইগুলো দেখতেই তো মজা। এক্সট্রিম দীশিষণ নিলে এক্সট্রিম এক্সাম্পল তৈরী হয়। এক্সট্রিম এন্টি থিসিস উঠে আসে। সেগুলোর ফলাফল রেগুলার লাইফে স্টাডি করার মত অভিজ্ঞতা আর কি আছে বলুন। একটা লোয়েস্ট এনট্রপি ওয়ালা ঝিমুনে মুরগির মত বেঁচে থাকার কোনো মানে হয়না :|
  • swarnendu | ১৯ মে ২০১৪ ০২:২১235210
  • সে তো আছেই... এখন তো পশ্চিমবঙ্গে বাম জমানার মত "তুই ও মোদী, মুই ও মোদী "। কিন্তু আমার মনে হয় জিনিসের দামটা কমাবেই... ফড়েদের একটু ঝাড় করেই... টাকার দাম দীর্ঘস্থায়ী ভাবে বাড়াবে কিকরে এ আমি জানি না... তবে যা যা করবে বলেছে সব করবেই ধরে নেওয়ার ও কিছু নেই। তবে খুব না মাখালেই দেশের মঙ্গল....কারণ মাখিয়ে ফেললেই যুদ্ধ বাধাবে।
  • Ekak | ১৯ মে ২০১৪ ০২:১৩235209
  • ইম্পোর্ট কে বাড়াবে হুলিয়ে।
    অঃ আরেকটা কথা : কেন্দ্রীয় সরকারী কর্মী দের পে কমিশন কবে বেরোচ্ছে ? কত হাইক দেবে কোনো আন্দাজ ?
  • Arpan | ১৯ মে ২০১৪ ০২:০৬235208
  • টাকার দাম বাড়লে পেট্রোলের আমদানি খরচ কমে। কীভাবে বাড়বে, সেটা ডোমেস্টিক আউটপুট বাড়িয়ে সম্ভব কিনা তা আমি জানি না।
  • Arpan | ১৯ মে ২০১৪ ০২:০২235207
  • ফড়ে এবং ছোট ব্যবসায়ী যারা রিটেলে এফডিআই বিরোধী তাদের একটা বিশাল অংশ বিজেপির সমর্থক। বিপুল অংশের সমর্থন নিয়ে ক্ষমতায় এলে পরস্পরবিরোধিতার চাপ থাকবেই।

    ইন্টারেস্টিং টাইম অ্যাহেড।
  • π | ১৯ মে ২০১৪ ০১:৫৬235206
  • তাই বলে মনুস্মৃতিতে আল্হা-উদল আর রাণা প্রতাপ ??!!

    এনিওয়ে,আর এস এসের অনেককেই মনুসংহিতার নিন্দা করতে শুনেছি।

    আর ডিফেন্ড করলে তো দেখতেই পাচ্ছি, সেভাবে নারী বিদ্বেষী অবস্থানকে ডিফেণ্ড করছেনা। তাই এই লাইনে অ্যাটাক করে লাভ কি ?

    বরং ঘুরে ফিরে ঐ সনাতন ভারতীয় নারী, তার সম্মান ইঃ নিয়ে যে রক্ষণশীল অবস্থান নেওয়া - সেটাকে কাউণ্টার করার দরকার।
  • Ekak | ১৯ মে ২০১৪ ০১:৪১235205
  • পাই
    বৈবস্বত মনু র পরে মানে গোটা মনু সিভিল কোড রাইটার রা যা লিখেছিল তার মধ্যে কোনটা আদি কোনটা প্রক্ষিপ্ত বোঝা সম্ভব না। তার কারণ একটা দীর্ঘ সময় জুড়ে সমাজ বদলেছে এবং স্মৃতি তে ইনক্লুশন, চেঞ্জ হয়েছে। ঐযে ভার্স নাম্বার ৩০ যেখানে জীব, জীব এর ওপর নির্ভর করে জীবনধারণ করে ওটা কোনো মনুস্মৃতি তে আছে কোথাও নেই।
    জৈন, বৌদ্ধ এসব সামাজিক প্রভাব মাথায় রাখার। কাজেই যথেষ্ট সুযোগ আছে নিজের ইচ্ছেমত অংশ তুলে নিয়ে চালানোর। সত্পথ ব্রাহ্মণের সঙ্গেও সংঘের সব বক্তব্য মেনে এমন না। এখানে মোদ্দা কথা এই যে সংঘের কোনকালেই হিন্দু ধর্ম সংস্কার করার কোনো ইচ্ছে ছিলনা। এরা ঠিক যা যা তুলে আনলে সমাজের সংখ্যাগুরু অথরেতেরিয়ান অংশকে এপীস করা যায় তাই করেছে। এটা করতে গিয়েই মনু র থেকে মেয়েদের অবস্থান সংক্রান্ত চিন্তাধারা নিয়েছে ( ওই ভোগ্যপণ্য কেস টা হলো মনু প্রোস্তিতিউশোন বিরোধী )। কিন্তু সরাসরি মনুকে স্বীকার করা মানে ভলাতায়লিতি অফ টেক্সট মেনে নেওয়া কারণ ওটা স্মৃতি যুগে যুগে বদলায়। তাই গীতা। ডিভাইন টেক্সট। গীতা কে টেনে আনার আরেকটা কারণ ওই "চতুর্বর্ণ ময়া সৃস্টম ......." টাকেইউস করে ধান্দা করা :) এটা ওদের পলিটিকাল খেলা। একচুয়ালি হাজারটা বই আর সাইটে মনু মহারাজ কি বলেছেন কত ভালো ভালো কথা বলেছেন আর দুষ্টু লোকেরা খালি তার ভুল মানে করে এই নিয়ে প্রচার করে যায়।
  • swarnendu | ১৯ মে ২০১৪ ০১:৩৫235204
  • নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো আর কর্পোরেট প্রত্যাশার এখুনি ঠোকাঠুকি নাই লাগতে পারে। জিনিসের দামের একটা অংশ ফড়েদের জন্য...রাঘব বোয়ালদের স্বার্থে রুই-কাতলাদের বাঁশ দিতে অসুবিধের কিছু নেই বোধহয়...পেট্রলটা একটু চাপের।
  • aka | ১৯ মে ২০১৪ ০১:০৪235202
  • লবস্টার টেল বাঙালী মতে রান্না করে খেলাম। দিব্য হয়।
  • ঈশান | ১৯ মে ২০১৪ ০১:০৪235203
  • সবসময় সূক্ষ্ম নাও থাকতে পারে। মিডিয়া অতি কঠিন ব্যাপার। তাদের সবসময় খবর তৈরি করতেই হয়। লক্ষ্য করুন, এখন বাজারে আর কোনো ধর্ষণ বা নারী-নির্যাতনের খবর নেই। কিন্তু সে কী আর হচ্ছেনা? হচ্ছে তো বটেই। কিন্তু মিডিয়ার এখন উত্তেজনার অন্য খোরাক আছে। ভোক্তা হিসেবে আমাদেরও।

    কদিন বাদে, ভারত-পাক যুদ্ধ লেগে গেলে অন্য কথা, নচেৎ আরেক প্রস্থ নারী-নির্যাতনের ঢেউ আসবেনা কোনো গ্যারান্টি নেই। তখন কী হবে কিচ্ছু বলা যাচ্ছেনা।

    তবে আপাততঃ, এইটা ফোকাস নয়। বাকি অনেক কিছুই মোদীর অগ্নিপরীক্ষা, সে তো ঠিকই।
  • π | ১৯ মে ২০১৪ ০০:৫৪235201
  • নাঃ একক, এগুলো তো মনু সংহিতা নিয়ে আপত্তি তোলা অংশ নয় !!

    রাণা প্রতাপের রেফারেন্স, তারপর মেয়েদের স্থান ঘরের অন্দরে নয়, ভোগ্যপণ্য হিসেবেও নয় নয় - এগুলো মনুসংহিতায় রয়েছে !! :o :o ( বাই দ্য ওয়ে, মেয়েদের স্থান ঘরের অন্দরে নয়, পেজ থ্রি র পাতাতেও নয়...এটা কিন্তু অনেক বামপন্থীরাও মনে করেন ঃ))

    মনুসংহিতায় তো মেয়েদের বাইরে কাজ করা নিয়ে নিয়েই আপত্তি তোলা হয়েছে।

    আমার এখনো ধারণা, এগুলো ওরা নিজেদের মত করে কিছু লিখে রেখে মনু সংহিতার নামে চালাচ্ছে। নাহলে আমি ঘুমচোখে নিগ্ঘাত ভুল কিছু দেখছি !!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত