এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ২১ মে ২০১৪ ১৩:০৯235737
  • কোথাও যে বিজেপিকে সমর্থন তোমার বাকি লিবারেল মতবাদের সাথে দ্বন্দ্ব তৈরি করবে, সেটা নিয়ে তোমার ভাবনাচিন্তা, বা তোমার মত আত যাঁরা আছেন, তাঁরা এনিয়ে কী ভাবছেন, সেটা জানতে আগ্রহ ছিল। কারণ এটা ঘটনা, কংগ্রেসের উপর রাগ থেকে, ডেভেল্পমেন্ট মডেল পছন্দ করার দিক থেকে এবারে অনেকেই বিজেপি কে ভোট দিয়েছেন, এটা নতুন ফেনোমেনা। কিন্তু রক্ষণশীলতার ফ্যাক্টরে এসে কোথাও কি জোরদার ঠোকাঠুকি লাগবেনা ?
  • lcm | ২১ মে ২০১৪ ১৩:০৯235738
  • RSS নেতা কি বলেছে? আমায় জানতেই হবে, নইলে ঘুম হবে না
  • kaushik | ২১ মে ২০১৪ ১৩:০৯235739
  • হুম। এখানেও, মানে রাজস্থানেও প্রচুর এক্স-rss দেখা যায়। অনেকে আবার আমার কলীগ ও বটেন! ক্ষী চাপস!
  • san | ২১ মে ২০১৪ ১৩:০৯235740
  • হু এর বন্ধুর বক্তব্য তো দিল্লিতে চলতে ফিরতে শুনছি। দাঙ্গা কবেকার কথা, আরেকবার চান্স প্রাপ্য, ৩৭৭ এ আমাদের কি, আর, আফটার অল ভারতীয় সমস্কিতি নিয়ে গর্ব করা এতই কি খারাপ জিনিস।
  • PL | ২১ মে ২০১৪ ১৩:০৮235736
  • আপনারা RSS এর নামে যাই বলুন না কেন, RSS কখনো প্রকাশ্য রাজনীতিতে জড়াবে না। আপনাদের কি মনে হয় RSSএর মাথায় যাঁরা আছেন তাঁরা আজ হঠাত এসেছেন? আর আমাদের বিজেপির যা কিছু পলিটিকাল ডিসিশন সেসব আমরাই নি। RSS আমাদের মধ্যে প্রকাশ্যে মাথা গলায়্না।
  • jhiki | ২১ মে ২০১৪ ১৩:০৭235733
  • রাজ্যে আর রাজ্য রাজনীতিতে কি বাংলায় একই শব্দ?

    জাতীয় রাজনীতিতে এখনও অবধি অপশন এ দুটো ই।
  • de | ২১ মে ২০১৪ ১৩:০৭235734
  • লসাগুদাকে কেউ ঘুমোতে পাঠাও ঃ)
  • lcm | ২১ মে ২০১৪ ১৩:০৭235735
  • টিম্ভাই, এপানে এলে খবর কোরো
  • সিকি | ২১ মে ২০১৪ ১৩:০৬235731
  • দিল্লিতে চলতে ফিরতে আরেসেস দেখা যায়, মানে এক্স আরেসেস। আমাদের অনেকেই যেমন ছোটবেলায় এনসিসি করত, তেমনি এখানকার অনেকেই পুরো ছাত্রজীবন আরেসেস করেছে।
  • lcm | ২১ মে ২০১৪ ১৩:০৬235732
  • সিমি গাড়েয়াল? বাজে !
  • এমেম | ২১ মে ২০১৪ ১৩:০৫235728
  • চরম বাম ও চরম ডান দুপক্ষই বিয়ের বিরুদ্ধে নয়? চরম ডানেরা কিছু ছাড় দেয়।
  • lcm | ২১ মে ২০১৪ ১৩:০৫235729
  • তাপস,
    সমাজ মনন টা কি জিনিস? একটু সহজ করে
  • de | ২১ মে ২০১৪ ১৩:০৫235730
  • rss, লস্কর, সিমি সবই বাজে!
  • jhiki | ২১ মে ২০১৪ ১৩:০৪235723
  • তাপস, এক্কেবারে একমত। ডাকের সজের মত সারা শরীর ঢাকা গয়না পরে কোন বাঙালী মেয়ে কক্ষণো বিয়ে করবে না, আর দ্বিতীয় সন্তানও ময়ে হওয়ার পর কোন বাঙালী ইঞ্জিনিয়ার মা অফিসে ফিরে প্রথম মাসের মাইনে হাতে পাওয়া থেকেই সোনা কিনতে শুরু করবে না!!!
  • π | ২১ মে ২০১৪ ১৩:০৪235724
  • RSS চিফ মোহন ভাগবতের একটা উক্তির নমুনা তো দিলাম। আরো কিছু চাই ? অজস্র আছে ঃ)
  • Tim | ২১ মে ২০১৪ ১৩:০৪235725
  • এলসিএমদার পাড়ায় যাবার সম্ভাবনা আছে। দেখা হলে কুটুস করে চিমটি কেটে দেব এই পোশ্নোটা করার জন্য। মাইরি।
  • সিকি | ২১ মে ২০১৪ ১৩:০৪235726
  • কাল কাগজে পড়লাম ইয়ং জেনারেশনের ঢল নেমেছে আরেসেস জয়েন করার। দলে দলে যোগদান হচ্ছে।
  • lcm | ২১ মে ২০১৪ ১৩:০৪235727
  • জিগ্গেস করলাম, কারণ আমি কখনও কোনো rss-এর লোক দেখি নি। আলাপ হয় নি কখনও। কিন্তু ঘোর বিজেপি সাপোর্টার দেখেছি।
  • Tim | ২১ মে ২০১৪ ১৩:০৩235722
  • ট্রিলজি। বানাম্ভুল করিস না, লোকে দা নিয়ে বসে আছে
  • lcm | ২১ মে ২০১৪ ১৩:০২235719
  • rss কি খুব বাজে?
  • quark | ২১ মে ২০১৪ ১৩:০২235720
  • রাজ্য, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে তাহলে হিন্দু জাতীয়তাবাদ আর পরিবারবাদের বাইরে কিসু নেই। বেশ!
  • lcm | ২১ মে ২০১৪ ১৩:০২235721
  • বামপন্থীরা পরিবারবাদ নয়, জাতীয়তাবাদও নয়। ওরা মার্কসবাদ - অবশ্য হালে বাদ দিতে দিতে মার্ক্‌স কমে যাচ্ছে।
  • hu | ২১ মে ২০১৪ ১৩:০১235718
  • ঝিকির মত অনেকেই পরিবারবাদের বিকল্প হিসেবে বিজেপিকে চেয়েছেন। কলকাতার মানুষে অনেকে যারা তৃণমূলের বাড়াবাড়িতে অতিষ্ঠ তারাও বিকল্প হিসেবে বিজেপিকে চেয়েছেন। আমার দীর্ঘদিনের বন্ধু এরকম একজনকে জিজ্ঞাসা করেছিলাম গুজরাটের দাঙ্গা সে ভুলে গেছে কিনা। সে বলল গুজরাটের ঘটনা সে ভোলে নি, আর সেই সময় মোদী প্রশাসনের অক্ষমতার কথাও সে স্বীকার করে। কিন্তু তাও বিজেপিকে চান্স দিতে চায়। হতে পারে গুজরাটের দাঙ্গার তার কাছে অতটা ইম্প্যাক্ট নেই। কাল যদি ৩৭৭-এর হাত আরও শক্ত হয় সেটাও তাকে খুব একটা চিন্তিত করবে না এও আমি জানি। কিন্তু এইভাবে এগোতে এগোতে যে একদিন সনাতন ভারতীয়ত্বের দোহাই দিয়ে তার চলাফেরাও রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে সে চিন্তা আপাতত সে করছে না। বাই দ্য ওয়ে, এই বন্ধুই আমায় শিভা ট্রিজলি রেকমেন্ড করেছিল। এই বই যে দেশে বেস্টসেলার হয়, সে দেশে ভোটের ফল এমনই হওয়া প্রত্যশিত।
  • π | ২১ মে ২০১৪ ১৩:০০235715
  • বিজেপি র প্রায় প্রতি নেতাই RSS এর স্বয়ংসেবক।
  • তাপস | ২১ মে ২০১৪ ১৩:০০235716
  • কেরালার মত সমাজ মনন পবতে এক্কেবারে নেই, কেন নেই, সেটা চর্চার বিষয় - বাম অপশাসন ফাশন বললে একদম ভুল বলা হবে।
  • de | ২১ মে ২০১৪ ১৩:০০235717
  • হায়! পরিবারবাদ নয়, হিন্দু জাতীয়তাবাদ নয় -- বামপন্থীরা কি তবে কেউ নয়? ভেউ!

    কিন্তু ঝিকি আর কয়েক বছর পর ঝিকিবেন হবে শুনে আমি খুবি উল্লসিত ঃ))
  • lcm | ২১ মে ২০১৪ ১২:৫৯235714
  • ও, সেই পরিবার। ভারতে তো দুটো পরিবার - এক গান্ধী পরিবার, তারা তো বিধ্বস্ত। আর এক সাহারা পরিবার - তার তো বোধহয় জেলে।
  • π | ২১ মে ২০১৪ ১২:৫৮235712
  • তুমি বলেছ তো জানি। কিন্তু বিজেপি কে সমর্থন করলে কান টানতে এই মাথা আসবে না বলে মনে করো কি ? সেটাই জানতে চাওয়া। বিজেপি র থেকে আর এস এসকে কি বিচ্ছিন্ন করা যাবে ? যদি ধরেও নেই, রাজনৈতিক ব্যাপারে ওরা হস্তক্ষেপ করবেনা ( যদিও তাই নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে, আজ করবে না, কিন্তু কাল করবে, অন্ততঃ কিছু ইস্যুতে), কিন্তু সাংস্কৃতিক ব্যাপারে তো করবেই। বিজেপি বেশিরভাগ নেতা এই মতবাদেই সাবস্ক্রাইব করেন, সেটাকেও কি অস্বীকার করা যায় ? বিজেপি আসার সাথে সাথে এই মতাবলম্বীদের এই যে রমরমা, এই মতবাদ গুলো একরকম করে বৈধতা পেয়ে যাচ্ছে, তাকেও অস্বীকার করা যায়না। বিজেপি কে সমর্থন করলে চাও কি না চাও, এই কোল্যাটারাল ড্যামেজকেও খাল কেটে আনা হলই, এটা মেনে নেওয়াই ভাল বোধহয়।
  • jhiki | ২১ মে ২০১৪ ১২:৫৮235713
  • কোয়ার্ক, আমি রাজ্য ছাড়ার পর রাজ্য রাজনীতি নিয়ে মাথা ঘামাই না। আমার বাড়ীঘর, ভোটার কার্ড সব দিল্লীর।

    আজ সকালেই এই বিষয়ে অনেক কিছু লিখেছি। ইচ্ছে হলে পাতা উল্টে পড়ে নিতে পারেন।
  • san | ২১ মে ২০১৪ ১২:৫৭235709
  • নানা, ঢপের চপ তো নয়ই রামদেব যোগাসনগুলো অন্তত বেশ ঠিকঠাক শেখান। ( প্রাণায়াম নিয়েও তাইই শুনেছি ) আমি টিভিতে প্রোগ্রাম দেখেছি, বেশ কয়েকটা সিডিতে দেখেছি। মানে যে কটা যোগাসন দেখেছি, এফেকটিভ ই হবে সন্দেহ নেই। তবে ওগুলো অন্যত্রও শেখায়, তাদের প্যাকেজিং এত ভাল থাকে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত