এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ২১ মে ২০১৪ ১৬:৩০235950
  • ও এমেম দি। সরি প্রগতি দি না।
  • jhiki | ২১ মে ২০১৪ ১৬:২৭235949
  • আমি পোচ্চুর দুঃখ নিয়ে আজকের মত ক্ষান্ত দিলাম। পরিষ্কার করে ভিসা / ওয়ার্ক পারমিট রুল লেখার পরও যদি লোকে বুঝতে না পারে, সে আমার লেখারই দোষ ঃ(

    নাহ। আর একবার চেষ্টা করি

    ১। বাবা অথবা স্বামীর ভিসায় ডিপেন্ডেন্ট হিসেবে গাল্ফে থাকতে শুরু করা
    ২। চাকরী খোঁজা ও নিজের অভিজ্ঞতা, ডিগ্রী, রেফারেন্সের জোরে চাকরী পাওয়া (কেউ আগে থেকে চাকরী পেয়েও আসতে পারে)
    ৩। অফিসে বাবা বা স্বামী দ্বারা সাক্ষরিত NOC জমা দেওয়া।
    ৪। এবার কোং ওয়ার্কিং পারমিট বানিয়ে হাতে ধরিয়ে দেবে।

    এখন নিশ্চয় আর কারও বুঝতে অসুবিধা হচ্ছেনা, কেন আমি ঐ উদাহরণটা দিয়েছিলাম।
  • Ekak | ২১ মে ২০১৪ ১৬:২৫235948
  • এঃ ভাট অনেক এগিয়ে গেছে। সরি।
    আগের পোস্ট পাই কে
  • Ekak | ২১ মে ২০১৪ ১৬:২২235947
  • "কোথাও যে বিজেপিকে সমর্থন তোমার বাকি লিবারেল মতবাদের সাথে দ্বন্দ্ব তৈরি করবে, সেটা নিয়ে তোমার ভাবনাচিন্তা, বা তোমার মত আত যাঁরা আছেন, তাঁরা এনিয়ে কী ভাবছেন, সেটা জানতে আগ্রহ ছিল। কারণ এটা ঘটনা, কংগ্রেসের উপর রাগ থেকে, ডেভেল্পমেন্ট মডেল পছন্দ করার দিক থেকে এবারে অনেকেই বিজেপি কে ভোট দিয়েছেন, এটা নতুন ফেনোমেনা। কিন্তু রক্ষণশীলতার ফ্যাক্টরে এসে কোথাও কি জোরদার ঠোকাঠুকি লাগবেনা ?"

    যারা এখনো ভাবতে ভালবাসছেন বা প্রচার করার চেষ্টা করছেন যে মোদী সরকার মানে শুধুই ইকনমিক ডেভেলপমেন্ট সেই আউটার লেয়ারের কাছে ঠোকাঠুকি লাগতে পারে। যেমন ধর এক্স্পর্তার রা এখন ভাবতে বসেছে কিভাবে সামলাবে দুদিন আগেও এরা পুরো মদিভক্ত ছিল। আমার কাছে পুরোটাই একটা প্যাকেজ। যে উত্স থেকে ওই ডেভেলপমেন্ট মডেল আসে সেই উত্স থেকেই প্রতেক্সনিসম, ৩৭৭ বিরোধিতা সব কিছু আসে বলে মনে করি। এবার হয়ত কোনো উদাহরণ কে সামনে আনা হবে যে জীবনে উপস-কাপাস করে না ঠাকুর পুজো করেনা কিন্তু হেব্বি মোদী সাপোর্টার। আমি বলব ওটা কোনো উদাহরণ নয়। ওসব বাইরের পুজো ফুজ চিহ্নমাত্র। খোঁজ নিয়ে দেখো ও এবসলিউতে বিশ্বাস করে। সিস্টেম তার গোড়া থেকে নির্মান হবেনা কোনো ডিভাইন এনটিটি টপ ডাউন এব্প্রছে পাল্টে দেবে এটাই ওর বিশ্বাস। নিজের কোম্পানি তে খুব কড়া সিঈও এলে মনে মনে বেশ সেফ ফীল করে। দাস্যভাবের মানুষ। অনেক গভীর ব্যাপার এগুলো। কে হাফপ্যান্ট পরে বা কে ধুতি এসব দিয়ে সিদ্ধান্ত নেওয়ার জিনিস নয়। আবার এগুলো কোনটাই যে খারাপ তাও নয়। একটা আলাদা এপ্রোচ। চলুক না। এত ভয়ের কিস্যু নাই। আফটার অল আমরা একটা অফিসিয়াল গণতন্ত্রে আছি :)
  • hu | ২১ মে ২০১৪ ১৬:২০235946
  • এটা ওয়ার্ক ভিসা সম্পর্কে বলছে?
  • h | ২১ মে ২০১৪ ১৬:১৯235945
  • প্রগতি দি, আমার এমনকি শেষের কবিতা কেও বেশ কনজারভেটিভ মনে হয়। একে রবীন্দ্রনাথ, তায় বড় তাই কিসু বলি নি। ওনার সবচেয়ে প্রোগ্রেসিভ লেখা হল বিসর্জন, চিত্রাংগদা,চন্ডালিকা, রক্ত করবী, পুনশ্চ, কোপাই এই গুলো।
  • h | ২১ মে ২০১৪ ১৬:১৬235943
  • হ্যাং অন আমাদের অফিসের মেয়েরা যে যায় কি করে যায়। বিলেতের আপিসের এবং এখানকার।
  • সিকি | ২১ মে ২০১৪ ১৬:১৬235944
  • UAE:

    A visa may not be issued to a woman under 30 years old travelling without her husband or father.Normally, there are no age-related restrictions. However, the UAE Government may sometimes impose restrictions for young lonely women. But a woman under 30 will have a visa issued without problems if she is travelling with her husband or father having the same last name. The problem can also be solved by booking and paying for a room in a 5-star hotel. The rejection risk will be much lower in that case! Source: palmarytravel.com

    এখানে অবশ্য আন্ডার থাট্টি বলছে।
  • সিকি | ২১ মে ২০১৪ ১৬:১৩235942
  • না। একা পারবে না।
  • hu | ২১ মে ২০১৪ ১৬:১১235941
  • তার মানে তোমার কোম্পানি থেকে কোন মেয়ে একা দুবাইতে অনসাইটে যেতে পারবে না? কি কান্ড!
  • সিকি | ২১ মে ২০১৪ ১৬:০৯235940
  • দুবাইতে, মানে ইউএইতে এখনও এই রুলটা আছে, মানে ২০১২তেও ছিল - কোনও মেয়েকে একলা ওয়ার্ক পারমিট দেওয়া হবে না। স্বামী বা বাবার সঙ্গে এসে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে পারে।
  • hu | ২১ মে ২০১৪ ১৬:০৮235939
  • এই স্টাডিগুলো বুঝি না। কতজনকে সার্ভে করেছে, কি প্রশ্ন করেছে, কিভাবে স্যাম্পেল সিলেক্ট করেছে এসব না জানলে এই ফিগারগুলো দেখে কিছু বোঝা যায় না।
  • de | ২১ মে ২০১৪ ১৬:০৩235938
  • রবিঠাকুর বাইক চালান নি - তাবলে কি শোভন চালাবে না?
  • এমেম | ২১ মে ২০১৪ ১৬:০২235936
  • বাঁশরিকে কোওভাবেই কনজারভেটিভ লেখা বলা যায় না বোধি।
  • de | ২১ মে ২০১৪ ১৬:০২235937
  • প্রগতিবর্ণিত চোরা দুঃখই হয়তো কারণ হতে পারে এই আনসেফ ফিল করার -

    ঝিকি দেখলাম - তবে এন্ডিটিভির এই স্টাডিতে আবার সবচেয়ে সেফ ফিল করে গুজ্জু মেয়েরা ঃ)) - সেই গুজরাত মডেল!
  • Du | ২১ মে ২০১৪ ১৬:০০235935
  • হনু ৩।৫১ ঃ))
  • h | ২১ মে ২০১৪ ১৫:৫৭235934
  • নিজের মেয়েদের বিয়ের ব্যাপারে, বিবাহ পরবর্তী সমস্যার ব্যাপারে, রবীন্দ্রনাথ কনজারভেটিভ, তো তাই বলে কি এখনকার বাবা রা ঐরকম করবে নাকি।
  • pragati | ২১ মে ২০১৪ ১৫:৫৬235933
  • কেরালায় সেরকম ভারি শিল্প নেই। দশ ক্লাসের পাস সবাই দেয়। স্নাতক- স্নাতকোত্তর ডিগ্রির পর নেহাত কায়িক শ্রমের কাজে এক ধরণের অনীহা তৈরি হয়ে চলেছে সমাজে যার ঘাটতি পূরণের জন্য প্রতি বছর হাজার হাজার শ্রমিক দেশের অন্য প্রান্ত থেকে কেরালায় আসছে।
    কেরালা থেকে চলছে উল্টোমুখো অভিবাসন, উপসাগরের দেশে, অধিক অর্থের তাগিদে, কেননা, জীবনযাত্রার মান অনেক, অনেক বেশি হলেও, জীবনে আর্থিক সাফল্যের একটা মোটা টান আছে মালয়লী সমাজে। যার জন্য অনেক সময় চোরা দুঃখ নেমে আসে পরিবারে।
  • hu | ২১ মে ২০১৪ ১৫:৫৫235932
  • যার ওয়ার্ক পার্মিট নেই, সে যদি তার স্কিলসেটের বাইরে অন্য কোন কাজ করতে বাধ্য হয়, তাহলে সে কেন তার ডিগ্রী কাজে লাগতে পারছে না এই নিয়ে আলোচনা কিসের?
  • h | ২১ মে ২০১৪ ১৫:৫১235930
  • রবীন্দ্রনাথ অনেক সময়েই যথেষ্ট কনজারভেটিব অবস্থান নিয়েছেন, তাই বলে কি কনজারভেটিজম কে সমর্থন করব নাকি। এই যেমন রবীন্দ্রনাথ গাড়ি চালান নি, তাই ছেলেদের গাড়ি চালানো উচিত না কেউ বলেন না।
  • jhiki | ২১ মে ২০১৪ ১৫:৫১235931
  • এর ব্যতিক্রম ছিলনা তা নয়, সেক্ষেত্রে কোম্পানী কে আদাজল খেয়ে প্রমাণ করতে হত যে ঐ বিশেষ মহিলাটি তাদের দোকানের জন্য অতীব গুরুত্বপূর্ণ!

    এগুলো এশিয়ান এক্সপ্যাটদের কথা, ওয়েস্টার্ণদের ক্ষেত্রে অন্যনিয়ম হয়ত ছিল, আমার জানা নেই।
  • h | ২১ মে ২০১৪ ১৫:৫০235929
  • এইচ ডি আই এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দুটো তে ই অভাবনীয় উন্নতি করেছে, তামিলনাডু। অতএব বেসি পোসোংসা করুনানিধি ও জয়ললিতার প্রাপ্য, অয়্পার্ট ফ্রম দ্য টু জি অ্যান্ড দ্যা অ্যাসেট্স কেসেস

    ;-)
  • এমেম | ২১ মে ২০১৪ ১৫:৪৯235928
  • বাঁশরি তার হার মানা হার আরেসএসের গলায় পরালো -- আর এস এস এর প্রতি রবি ঠাকুরের নিবেদন।
  • jhiki | ২১ মে ২০১৪ ১৫:৪৬235927
  • মেয়েদের ভিসা পাওয়া সমস্যা নয়, সমস্যা হল আগে উল্লেখ করা দুটো ক্ষেত্র ছাড়া মেয়েদের ওয়ার্কিং ভিসা দেওয়া হয়না। তারা স্বামী বা বাবার ভিসায় থাকতে পারে এবং আইনত চাকরী করতে পারে (প্রোভাইডেড কোম্পানী ওয়ার্ক পারমিট বানিয়ে দেবে এবং সেই পারমিটের জন্য স্পনসর স্বামী বা বাবা NOC দেবে। এগুলো থাকলে ওয়ার্ক পারমিট খুব সহজেই ইস্যু হয়)।

    এগুলো আট বছর বা আরও আগের কথা, এখন কতদূর বদলেছে জানিনা।
  • এমেম | ২১ মে ২০১৪ ১৫:৪৪235926
  • ফ্যামিলি ভ্যালুজ নিয়ে এত কথা হচ্ছে, বাঁশরি নিয়ে একটু আলোচনা হবে না? বিবাহ কখনোই স্বামী স্ত্রীর সুখের জন্যে নয়। বরং তা ব্রতপালনের জন্যে -- পুরন্দরের এই কথা বাঁশরি মানতে পারে নি। কিন্তু মেনে তো নিল। প্রণামও উজাড় করে দিল।
  • তাপস | ২১ মে ২০১৪ ১৫:৩৭235923
  • সে আমিও শুনেছি, সগ্গ ভালো জায়গা না। মহিলারা নিরাপদ নন।
  • π | ২১ মে ২০১৪ ১৫:৩৭235924
  • আর লসাগুদাকে বলার ছিল। মারামারি, হানাহানি খুব খারাপ কিন্তু দাঙ্গাকে শুধু খারাপ ই লাগেন আ, খুব ভয়ও লাগে, কারণ ঐ আপনি যে সাধারণ মানুষের দাঙ্গার অংশীদার হয়ে যাওয়ার কথা বললেন, সেই জন্যে। আনকন্ট্রোলেবল হয়ে যায়, সেই জন্য। একটা বিষচক্র তৈরি হয়ে যায়, সেই জন্য। না, সাধারণ মানুষকে এর জন্য সেভাবে দোষ দিতে পারিনা, কিন্তু মানুষের মনের অন্ধকার দিক বা ভয়কে উস্কানি দিয়ে যাঁরা এই দাঙ্গাকে বাঁধান, তাদের শুধু দোষই দি না, তাদের ঘৃণাও করি। আর যে ফিলোসফিতে একে প্রশ্রয় দেওয়ার সুযোগ আছে, এই উস্কানির জন্য স্পেস আছে, তাকে ভয় পাই।

    দমদি, আচ্ছা।
  • এমেম | ২১ মে ২০১৪ ১৫:৩৬235921
  • ত্রিভেন্দ্রামের সবই ভালো নয় কিন্তু। পাড়ার দাদারা মস্তানী করে। মেয়েদের সিগারেট কিনতে দেখলে বলে পুলিশে দেব।
  • h | ২১ মে ২০১৪ ১৫:৩৬235922
  • সকলেই বিদেশে যাওয়ার জন্য অপেক্ষা করছে এটা হতে পারে ;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত