এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | ১৬ জুলাই ২০১২ ১২:২৩23610
  • বাগুইহাটী বাজারের দিকে ঢুকলেই বাঁদিকে দোকানদুটো এখনো আছে, ভাঙা হচ্ছে একটু ঘিরে। মিডিয়াকে কেন যে আটকালো, মানে সেরকম স্পেশাল কেউ ইনভলভড কিনা সেটা আর তাদেরকে কি জিজ্ঞেস করবো? তারা তো বলেই দিচ্ছে তারা মনে করে এটা খবর হওয়া উচিত নয়।
  • kiki | ১৬ জুলাই ২০১২ ১২:২২23608
  • খিঁক! লোকের আগ্রহ দ্যাখো! রিমির জন্য আরেকটা কুলু-- গুহাচিত্র

    ব্যস!
  • | ১৬ জুলাই ২০১২ ১২:২২23609
  • অফিসে কি যেন একটা বইয়ের প্রদর্শনী হচ্ছে। মার্কেজের Of Love & Other demons কিনে আনলাম। কেউ পড়েছ? কেমন লেগেছে?
  • pi | ১৬ জুলাই ২০১২ ১২:০৩23607
  • দুদি, কী সাংঘাতিক ! একটু বিস্তারিত জানা যাবে ? লিখবে ?
  • প্পন | ১৬ জুলাই ২০১২ ১১:৫৮23605
  • মেনলি বিহার আর ইউপি থেকে।
  • | ১৬ জুলাই ২০১২ ১১:৫৮23606
  • শ্রী সদা আর কাজু কোথায় গা ঢাকা দিলো?
  • Du | ১৬ জুলাই ২০১২ ১১:৫৭23604
  • কেসির ছবি তোলার কথায় বলি। কদিন আগে বাগুইহাটীতে বাজারের মুখেই খাবার দোকানে গ্যাস সিলিন্ডার বার্স্ট করে দুটো দোকান ছাই, একটা বাচ্চা ছেলে মারা গেছে। কিন্তু কোথাও কোন কাগজে খবর নেই (প্পন কনফার্ম করো)। পুঁছো কিঁউ? অটো ওয়ালা দায়িত্ব নিয়ে জানায় 'মিডিয়াকে যতটুকু জানাবার ঠিক ততোটুকু জানানো হয়েছে' - কাজেই ছবি তোলা কন্ট্রোলের লোক যে থাকবেই আশ্চর্য কি।
  • pi | ১৬ জুলাই ২০১২ ১১:৪৫23603
  • সে কারণেই হবে হয়তো। কিন্তু ভারতের কোন পার্ট থেকে কে জানে। একদিকে দেখি পোলাও, চানা মশলা, অন্যদিকে মাদ্রাজ কারি বলেও মশলা ব্যবহার করে।
    এদিকে ওদের হ্যাণ্ডিক্রাফটসের সাথে আমাদের শান্তিনিকেতনী চামড়ার কাজ আর বাটিকেরও কী মিল লাগল। অবশ্য বাটিকের টেকনিকের ব্যবহার নাও হতে পারে। দেখে অন্তত মিল লাগল।
  • প্পন | ১৬ জুলাই ২০১২ ১১:৩৬23602
  • জামাইকাতে তো প্রচুর ইন্ডিয়ান লেবার একসময় মাইগ্রেট হয়েছিল।
  • kc | ১৬ জুলাই ২০১২ ১১:৩৫23600
  • ন্যান্ডোজ শব্দটা শুনতে ভালো লাগেনা। কেন কে জানে!! কেমন অসইব্য মতন লাগে।
  • pi | ১৬ জুলাই ২০১২ ১১:৩৫23601
  • লেবানন,ইজরায়েল,প্যালেস্তাইন, গ্রীস, পর্তুগাল .. এই সব দেশের হামুসের স্বাদে কি তফাত আছে ? কলিদি হয়তো বলতে পারবে।
    তবে এদের সব খাবারেই কিছু কিছু মিল আছে।

    ভারতের সাথে ইথিওপিয়া কি জামাইকার খাবারের মিলের কারণটা কি কে জানে। মালয়েশিয়ার সাথেও আছে, তার কারণ তাও বোঝা যায়।
  • ব্যাং | ১৬ জুলাই ২০১২ ১১:৩২23599
  • অবিশ্যি দামের ব্যাপারটা রিলেটিভ। কারুর কাছে সস্তা, কারুর কাছে দামী।
  • pi | ১৬ জুলাই ২০১২ ১১:২৪23598
  • পেরি পেরিতে একটা দারুণ রসুন পাউরুটি পাওয়া যায়।
  • Toba Tek Singh | ১৬ জুলাই ২০১২ ১১:১৮23595
  • তবে এরকম কোশ্চেন আমাদেরও করে। কেউ কোশ্চেন করে, কেউ এসে ছবি তোলানোর জন্যে পোজ দেয়, কেউ গজগজ করতে করতে পাশ দিয়ে যায়। অনেকে টাকা চায়। বুনান কুস্তির ফটো তুলতে গেসলো - ৫০০ টাকা চেয়েছে।

    আমি ফেবু-তে তুলে দিয়েছি, পিকাসাতেও আছে - সিটিলাইটস বলে অ্যালবামে। শেষের দিকের পাঁচ-ছটা।
  • Toba Tek Singh | ১৬ জুলাই ২০১২ ১১:১৮23596
  • নন্দুজ-র মুরগী ভাজা খেতে ভালো।
  • প্পন | ১৬ জুলাই ২০১২ ১১:১৮23597
  • ন্যান্ডোজের খাবারের পরিমাণের তুলনায় দাম ঠিকই আছে।

    ন্যান্ডোজ একটা পর্তুগীজ-মোজাম্বিকান চেইন। ইউকে তে খুব পপুলার।

    http://en.wikipedia.org/wiki/Nando's
  • pi | ১৬ জুলাই ২০১২ ১১:১৫23594
  • এটার চেইন ?
    http://www.nandosperiperi.com/index.cfm
    আমাদের এখানে তো এটা পর্তুগাল খাদ্যের দুকান।
  • Toba Tek Singh | ১৬ জুলাই ২০১২ ১১:১২23593
  • @কেশী - FIP-র মেম্বরশিপ করিয়ে নাও, একটা আইকার্ড দেবে - প্রেসকার্ডের মত - সেটা থাকলে ভারতের যে কোনো সিভিল এরিয়ায় ছবি তুলতে পারবে।
  • ব্যাং | ১৬ জুলাই ২০১২ ১১:১১23592
  • ন্যান্ডোজটা একটা রেস্তোরাঁ, জামাকাপড় খুলে নেওয়া টাইপের দাম।
  • pi | ১৬ জুলাই ২০১২ ১১:০৭23591
  • উইকির টা শুনলাম। ওটা কোন দেশি উচ্চারণ ? ওরকম হামুসই তো বলতে শুনেছি এখানে।
  • aka | ১৬ জুলাই ২০১২ ১১:০৬23590
  • ন্যাণ্ডোজ টা কি?
  • প্পন | ১৬ জুলাই ২০১২ ১১:০৪23589
  • পাই, একটাই ফ্লেভার ছিল। চিকপিজের। ন্যান্ডোজে যেইটা পাওয়া যায়।
  • | ১৬ জুলাই ২০১২ ১১:০২23587
  • সত্যি। আমার এক বন্ধু ও দিয়েছিল ঃ The battle is finally lost বলে। কোন কিছু ই কি আর শুদু নিজের থাকবে না?
  • pi | ১৬ জুলাই ২০১২ ১১:০২23588
  • হামুস বল্লে দিব্বি বোঝে।
  • প্পন | ১৬ জুলাই ২০১২ ১১:০০23586
  • হ্যাঁ, আমেরিকানরা বেশির ভাগ উচ্চারণেরই ১০৮ করে ছেড়েছে।
  • aka | ১৬ জুলাই ২০১২ ১০:৫৮23585
  • এখানে দোকানে গিয়ে হুমিস বললে কেউ বুঝবে না।
  • প্পন | ১৬ জুলাই ২০১২ ১০:৫৫23584
  • নেট ঘেঁটে দেখলাম আসল উচ্চারণটা হুমিস। হামুস বা হামাস না।
  • | ১৬ জুলাই ২০১২ ১০:৫৪23583
  • আমার এক প্রাক্তন বন্ধু (মানে এককালে মোটামুতি বন্ধুত্ব ছিল, এখন শুধু ফেসবুক আছে) র মা মারা গেছেন শুক্রবার রাতে। সে সেই থেকেই অনবরত ফেসবুক আপডেট দিয়ে চলেছে ....... আর আমার যে কি অস্বস্তি লাগ্ছে কি বলব! আমি শনি রবিবার কোনওমতে একবার করে ধুকেই পালিয়ে এসেছি। আজ শেষে আর না পেরে হাইড করে দিলাম। :-( :-( :-(
    মনে হয় বয়স হচ্ছে।
  • pi | ১৬ জুলাই ২০১২ ১০:৫২23582
  • কোন হামুসটা খেলে ? রোস্টেড গার্লিক আর রোস্টেড রেডপেপার, দুটোই ব্যাপক লাগে।
  • | ১৬ জুলাই ২০১২ ১০:৪৫23581
  • ফটো তোলার একটা গল্প না বলে পারছি না। আমাদের বন্ধু। সে এখন TCS এ বড় হনু। তা আমর MSc পড়ার সময় সবাই মিলে দীঘা গেছি। সেই ছেলেটি একটা দামড়া মতোন ক্যামেরা গলায় ঝুলিয়ে গর্বিত মুখে ঘুরছে। আর নানা জিনিশে তাক কষছে। আমার বেস্ট ফ্রেন্ড কৌশিক, লোক কে টোটাল বার খাওয়াতে পারে। সে বলল আরে এ ই সব ফটো কী তুলছিস। কাঁকড়ার ছবি তোল। তারপরে বললে বিশ্বাস করবে না ;প্রায় এক দেড় কিমি সেই ছেলে টি বালি তে শুয়ে প্রানপন চেষ্টা করেও একটাও ঠিক্ঠক ফটো তুলতে পারে নি, ফটো নেবার আগেও কাঁকড়া গুলো হাওয়া হয়ে যায়। বেশ খানিকক্ষন পরে সারা জামা প্যান্টে বালি মেখে তিনি ফিরলেন!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত