এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ২২ মে ২০১৪ ১৬:৪৮236309
  • সোজা।
  • Ekak | ২২ মে ২০১৪ ১৬:৪৮236310
  • ভ্যাট। ওত নামবিশেষ্য :) আমার নাম গাবো হলেজেমন হবে।
  • san | ২২ মে ২০১৪ ১৬:৪৭236307
  • ২) সতত, সঘন ইত্যাদি
  • Kaju | ২২ মে ২০১৪ ১৬:৪৭236308
  • ম্যামিদি মাইরি সত্যি !
    পান্ডুলিপি কোত্থিকা পামু? আপনাকে হয়ত দাদু লেখার পর ঠিকঠাক লিখেছেন কিনা ভেরিফাই কত্তে পান্ডুলিপি পাইঠ্যে দিয়েছিলেন। ;-)
  • san | ২২ মে ২০১৪ ১৬:৪৬236306
  • ১) আলো
  • এমেম | ২২ মে ২০১৪ ১৬:৪০236305
  • ম্যানাস্ক্রিপ্ট পড়েছ?
  • Ekak | ২২ মে ২০১৪ ১৬:৩৯236304
  • সবাই যখন এত দিগিং কচ্ছে তখন দুটো এক্সর্সাইস দি :)

    ১) শেষে ও কার দিয়ে লেখা হয় কিন্তু এদ্জেক্তিভ বা এদভার্ব নয় এমন শব্দ ( প্যাঁচালো, ধারালো এরকম না )
    ২) শেষে ও কার লেখা হয়না কিন্তু উচ্চারণে ও কার হয় এরকম + ক্রিয়াত্মক নয় এমন শব্দ ( ধরল, খেল এরকম না )

    খুঁজুন :)
  • Kaju | ২২ মে ২০১৪ ১৬:৩৫236303
  • পড়ার সময় তাই দেখেছি। কাজেই স্বেচ্ছায় লেখা। প্রিন্টিং মিস্টেক নয়। আপনি কি অন্য কিছু দেখেছেন? কোন লাইনে দেখেছেন সেই লাইনটা উদ্ধৃত করুন।
  • san | ২২ মে ২০১৪ ১৬:৩৪236302
  • একাক্ষর শব্দ আরো মনে পড়ল। থ হয়ে যাওয়া। ধুর আর ভাট দেখব না। মাথায় খালি কখগঘ খেলা করে ঃ-)
  • এমেম | ২২ মে ২০১৪ ১৬:৩৩236301
  • অমিতর' লিখে লিখে গেলেন পুরোটায় -- পুরোটায় লিখেছেন, এটা প্রমাণ করতে পারবে?
  • সিকি | ২২ মে ২০১৪ ১৬:৩২236300
  • মুশকিল হচ্ছে বাংলায় অ উচ্চারণে অনেক সময়েই "ও" হয়ে যায়। প্রপার অ উচ্চারণে শেষ হয় এমন একটিও শব্দ বাংলায় নেই, কিন্তু অথচ, ফলিত, অনবরত, এই জাতীয় প্রচুর শব্দই অ-কারান্তে শেষ, আমরা শেষ করি "ও" কারান্ত দিয়ে।
  • Kaju | ২২ মে ২০১৪ ১৬:২৮236299
  • *মোহময়

    এই টাইপোর দায় আমার নয়, যেখান থেকে কপি করলাম সেই শোভনের।
  • Kaju | ২২ মে ২০১৪ ১৬:২৭236298
  • *মানুষেরা

    ধরুন ধরুন কী ভুল।
  • Kaju | ২২ মে ২০১৪ ১৬:২৬236297
  • না না, তাহলে তো ম-ম থেকে মোমো হয়ে যাবে ! ফুলের বনে মোমো-র গন্ধ পাওয়া কি ভালো?

    এমনিতেই তো -

    'সকল ফুলের কাছে এত মহোময় মনে যাবার পরেও
    মানুষের কিন্তু মাংসরন্ধনকালীন ঘ্রাণ সবচেয়ে বেশী ভালোবাসে'

    ফুলের চোখের সামনে এই ব্যাপারটা ঘটলে ফুল দুক্ষু পাবে না?
  • এমেম | ২২ মে ২০১৪ ১৬:২৫236296
  • 04:22 PM নিয়ে একটু ভুল ধরি কাজু?
  • এমেম | ২২ মে ২০১৪ ১৬:২৪236295
  • শুধু শেষে নয়, শব্দের মধ্যেও ও কার থাকে। উত্পত্তি ভুলে যায় ব'লে অনেকে সেগুলো বাদ দেয়। কিন্তু বাদ দেওয়া কি ঠিক? উদাহরণ -- ভৌগোলিক কে ভৌগলিক লেখা।
  • san | ২২ মে ২০১৪ ১৬:২৩236294
  • ইয়েস কাজু ভাল করে মনে করে আরেকটা পেলাম। ফুলের গন্ধে বন ম-ম করছে। এখানে ম এর উচ্চারণ মো নয়।
  • Kaju | ২২ মে ২০১৪ ১৬:২২236293
  • উল্টো উদাহরণ? আছে।
    দাদু শেষের কবিতা-য় 'অমিতর' লিখে লিখে গেলেন পুরোটায়। মানে উশ্চারণ হল 'অমিতো'। আমরা তো এমনিতে 'অমিত্‌' বলি।
  • এমেম | ২২ মে ২০১৪ ১৬:১৯236292
  • হ্যাঁ স্ব অকারান্ত-ই। শেষ বর্ণ হল অ।
  • এমেম | ২২ মে ২০১৪ ১৬:১৭236291
  • এবারে উল্টো উদাহরণ শুনি। ও কারান্ত শব্দে ও বাদ দেওয়া হয় এমন কোনও শব্দ? ধারালো বাদ দিয়ে বলো।
  • Kaju | ২২ মে ২০১৪ ১৬:১৬236289
  • স্যানঅদি ভালঅ কঅরে মঅনে করারঅ চেষ্টা করঅ।
  • san | ২২ মে ২০১৪ ১৬:১৬236290
  • ব-ফলা দিয়ে ধরলে থাকবে, যেমন স্ব। স্ব স্ব ক্ষেত্রে তাঁরা কৃতী। এইরকম। এখন তাকে কি অ-কারান্ত বলে ? এইটা আমি জানি না।
  • এমেম | ২২ মে ২০১৪ ১৬:১৫236288
  • বাংলা বানান বিধিতে উত্পত্তিকে একেবারে না ধ'রে পারা যায় না। সহজ করার জন্যে বাংলা আকাদেমী কিছু নিয়ম করেছে। সেখানেও উত্পত্তি বিচার করা হয়েছে। (যদিও বাংলা আকাদেমির বানানরীতি যাদবপুর বিশ্ববিতে মানা হয়, কলকাতা বিশ্ববিতে মানা হয় না।) উচ্চারণ দিয়ে পুরোটা হবে না। এখনও অবধি কোনও এক্সপার্ট এ সমস্যার সমাধান করতে পারেন নি। কিছুটা ইউনিফর্মিটি দরকার বলেই পারেন নি।
  • san | ২২ মে ২০১৪ ১৬:১৩236287
  • অ-কারান্ত কোনো বাংলা শব্দই মনে করতে পারলামনা যেখানে ও বা হসন্ত উচ্চারণ না হয়ে অ উচ্চারণ হয়েছে শেষে।
  • এমেম | ২২ মে ২০১৪ ১৬:১০236285
  • ওহো।
  • Ekak | ২২ মে ২০১৪ ১৬:১০236286
  • গেলো উচ্চারণ করেন না গেলঅ ? করলো বলেন না করলঅ ?? শেষে অ বলেন না ও ? সেই চর্যাপদের বাংলা ছাড়া কোথাও শেষ বর্ণে শুদ্ধ অ উচ্চারণ শুনিনি :( কেজানে আপনি হয়ত ওরকম বলেন।
  • san | ২২ মে ২০১৪ ১৬:০৭236284
  • ম্যামিদি - ওগুলো তো ও উচ্চারণ হচ্ছে।
  • Ekak | ২২ মে ২০১৪ ১৬:০৬236282
  • T

    একদম ঠিক। জোর করলে একটা এগেইনস্ট ফোর্স তৈরী হবে। এটাকে মার্কেট একটু অন্যভাবে ডীল করছে। গেম দিয়ে। গেম থিওরি নয়। পাতি গেম। ইউৰ হেলথ অবতার। তার জন্যে রোবট ও লাগেনা। এপ যথেষ্ট। আপনার ওপেনিং ব্যালান্স এর মত সমস্ত ডেটা নিয়ে সেঅপনার মতবেরে চলেছে। নাচে গায়। মজার জিনিস। সুগার টেস্ট না করলে সে সমস্যায় পরে। আপনাকে করতে বলেনা। কিন্তু বারবার বলে টি এর অবতার টিকলু গতকালকেই পাঁচটা সন্দেশ খেয়েছে। ওর সুগার টেস্ট করাও :) মানে এরকম গেম তৈরী হচ্ছে। এগুলো খুব মজার। লোকে আসতে আসতে মেতে যায়। প্রথমদিকে বেশিরভাগ ভুল ডেটা ইনপুট দেয়। তারপর কালচার টা তাকে পেয়ে বসে। মার্কেট প্রচন্ড সায়কলোজিকালি কাজ করে। পুরো ঘিরে ফেলে আসতে আসতে।
  • এমেম | ২২ মে ২০১৪ ১৬:০৬236283
  • সে কী? ছিল, গেল, বলল, করল, অ উচ্চারণ হচ্ছে না?
  • san | ২২ মে ২০১৪ ১৬:০৫236281
  • শেষ বর্ণে অ উচ্চারণ অনেক ভেবে একটাই শব্দ মনে করতে পারলাম - সে নামটা আবার প্রপার নাউন। শ্ব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত