এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ২৪ মে ২০১৪ ০০:৪১236550
  • মিররলেসের লেন্সের দাম তো বেশি দেখলাম। কিন্তু কোন অ্যাডাপ্টারের কথা তো বললো না ?
  • blank | ২৪ মে ২০১৪ ০০:৩৯236549
  • মিররলেস নয়। ধরেই নেওয়া যায় যে এরপর আরো লেন্স কিনবে। মিররলেসের লেন্স কম। নর্মাল লেন্স কিনলে ফের হজার ১৫ র দামী অ্যাডাপ্টার লাগব্র
  • Ekak | ২৪ মে ২০১৪ ০০:৩৮236548
  • বাপস, আবার নেম-মেল-কান্ট্রি চলে এলো।
  • blank | ২৪ মে ২০১৪ ০০:৩৭236547
  • মনে হয় বে আইনি। নিয়ম টা ডিভাইস নিয়ে নয়, ট্রান্সমিশান ফ্রিকোয়েন্সি নিয়ে
  • π | ২৪ মে ২০১৪ ০০:২৬236546
  • Kদা, মিররলেস নেব কিনা, আপাতত সেই একটি মাত্র কনফ্যুশনে ফোকাস করছি।
  • T | ২৪ মে ২০১৪ ০০:২০236545
  • ব্ল্যাঙ্ক, কিন্তু জিপিএস ট্রান্সপন্ডার বেআইনি নয় তো। দূর্ঘটনার কবলে পড়লে কিছুটা হলেও লোকেশন ট্র্যাক করা যায়।
  • blank | ২৪ মে ২০১৪ ০০:১২236544
  • টি এদেশে এমনকি স্যাটেলাইট ফোন ইউজ করাও বে আইনি।
  • π | ২৪ মে ২০১৪ ০০:১১236543
  • ও, কুমুদির পোস্ট এই দেখলাম। বাংলা প্রতিক্রিয়া কোন পাতায় আছে ?
  • blank | ২৪ মে ২০১৪ ০০:১০236542
  • চোখ বুজে ক্যানন ৫৫০ ডি আর ১৫-৮৫ কিনে ফেলো।
  • blank | ২৪ মে ২০১৪ ০০:০৯236541
  • কুমুদির লেখা পড়ে শকড হওয়ার কিছু নেই।
  • π | ২৪ মে ২০১৪ ০০:০৮236540
  • উফ্ফ ! কী হ্যাপা রে ভাই! ক্ষীঃ ক্ষনফিউশন !এত্ত রকম মেক, বডি, লেন্স, ফিচার, দামের কম্বোর হিসেবের অংক হেব্বি ঝামেলার। যাগ্গে, অনেক দোকান চষাচষি ও হিসেব কষাকষির পর যে ক্যামেরায় মনঃস্থির করবো করবো করছি, তা নিয়ে ক্যামেরাএক্ষপার্টেরা নিগ্ঘাত নাক কুঁচকোবেন। ক্যামেরাকৌলীন্যের অভাব হেতু। এবং আরো নানা হেতু থাকতে পারে। কিন্তু সেগুলো শুনে পুনরায় কনফিউসড আত্মা হবো কিনা, সে নিয়েও কনফিউসড।
  • blank | ২৪ মে ২০১৪ ০০:০৬236539
  • বিদেশীদের মধ্যে স্পেশালি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আর রাশিয়া থেকে প্রচুর ভাল লীড পাওয়া যায়। এই বাজারে বাঙ্গালি একটাই দেবব্রত মুখার্জি
  • san | ২৪ মে ২০১৪ ০০:০৫236538
  • কেনইবা হলাম, হওয়ার কোনো কারণ নেই।
  • T | ২৪ মে ২০১৪ ০০:০৪236537
  • থাকাটা মনে হয় বাধ্যতামূলক করা উচিত।
  • san | ২৪ মে ২০১৪ ০০:০৩236536
  • কুমুদির পোস্ট পড়ে শকড হলাম।
  • Ekak | ২৪ মে ২০১৪ ০০:০২236534
  • সিঙ্গল K

    আমি একেবারেই স্কুবা বিদ্বেষী নই :) কিন্তু জঙ্গলে যাওয়ার বা পাহাড়ে ওঠার যেমন কিছু নিয়ম আছে, কিন্ছু সেনসিটিভ ব্যাপার সবায়কেরক্ষা করে চলতে হয় সেটা এক্ষেত্রেও প্রত্যাশা করি। নট টু ড্যামেজ ফ্লোরা এন্ড ফনা, নট টু ইন্ত্রদিউস ইনিং ফরেইন ইন দ্য ইকোসিস্টেম এগুলোতো খুব মিনিমাম ব্যাপার তাই না ? মানুষ এর নেচার্টাই এমন যে সে যা পায় তাই কৌতুহলের বশে ক্ষতি নাকরে ছাড়েনা। এই প্রবণতা টা নিয়ে আমি খানিক শঙ্কিত। পাহাড়-জঙ্গল তো পলিউশনে ভরে দিয়েছে এবার কোরাল রীফ এ হাত পড়লে কী হবে। যাঁরা স্কুবা ডাইভিং এর প্রফেশনাল বা আয়োজক তাঁরা এই পয়েন্ট গুলো বিলক্ষণ জানেন। কিন্তু প্রচুর হুজুগে ডাইভার আছে যারা আবোল তাবোল ভাবে পা ছুঁড়ে বা দেলিবারেত্লি হাত দিয়ে টাচ করে রীফ এর ক্ষতি করে। এরা ডাইভিং করে ফিরে আসার পর পরস্পর কে প্রথম প্রশ্ন করে টাচ করে দেখেছে কিনা ( নিশ্চই প্রশিক্ষক দের সামনে করেনা )। এসব শুনলেই শিউরে উঠি। যারা চিড়িয়াখানায় গিয়ে ভাল্লুকের লোম ধরে টানে তারা হাতের নাগালে নিরীহ মেরিন লাইফ পেলে আদেখলাপনা করবে এটাই স্বাভাবিক। তাই এমেচার ডাইভিং খুব বেড়ে যাওয়া নিয়ে আমার একটু স্কেপ্তিক মেন্টালিটি আছে। বিজ্ঞানী বা প্রফেশনাল দের নিয়ে চিন্তা নেই। প্রকৃতি যেখানে ওপেনলি এন্ড ভাল্নারেব্লি হাতের নাগালে সেখানে জাস্ট পয়সা দিচ্ছে বলে রাম-শ্যাম সবাই একটু ডুবকি লাগবে ......... আমি স্কেপটিক। বিদ্বেষ না। মানুষের মিডাস টাচ কে ভয় পাই।
  • blank | ২৪ মে ২০১৪ ০০:০২236535
  • এদেশে যারা সামিট করে তাদের থাকেনা। নেপালের কথা জানি না
  • aka | ২৪ মে ২০১৪ ০০:০০236533
  • বিদেশীদের মধ্যেও ভালো লিড আছে। এখন এভারেস্টের কমার্শিয়ালাইজেশনের জন্য অনেকে কমার্শিয়ালি টিম লিড করে। এমনই একজন রব হল। ১৯৯৬ র কুখ্যাত বরফ ঝড়ে টিমকে বাঁচানোর জন্য মারা যান এভারেস্টে।
  • kumu | ২৩ মে ২০১৪ ২৩:৫৯236532
  • যাঁরা ইং/হিন্দীতে বলেছেন, তাঁদের কথা অনুবাদ করে দিলাম।
    ১।খুব হিম্মত মেয়েটির।খুব ভালো।পাহাড়ে গেলে সব অন্যরকম মনে হয়।( ৩০ বছর বয়েস,গাড়োয়ালের মেয়ে,গত ২০ বছর আমার বাসন মাজা,ঘর পরিষ্কার ও আরও বহু কাজ করে)।
    ২।যাই বল ওসব পাহাড়ে চড়াটড়া বাপু মেয়েদের কাজ না।লেখাপড়া করে সে তাও ঠিক আছে(সরকারী আপিসে কাজ করেন,৪৫ বয়েস)
    ৩।যার গেল তার গেল,সেধে বিপদ ডাকা(ঐ ঐ)
    ৪।৩৫ বছর বয়েস!!আর বাবামা বিয়ে না দিয়ে পাহাড় চড়তে পাঠিয়ে দিল!!কী অদ্ভুত,না!!(অবসরপ্রাপ্ত অধ্যাপকের স্ত্রী,৬০)
    ৫।বাবা,এইসব মেয়েরা যেন কেমন হয়।আমার টুব্লুসোনার জন্য এইরকম এক ক্যারাটে জানা মেয়ের সম্বন্ধ এসেছিল,সে আমি তক্ষুনি বাতিল করেছি(নিজেদের ক্যাটারিংএর ব্যবসা আছে,৪৫)
    ৬।টিভিতে দেখিয়েছে?আমাদের ঐ ---ছাড়া বাংলা চ্যানেল আসে না।ওর তো সময়ই হয় না যে আরো দুএকটা চ্যানেলের ব্যবস্থা করবে(গৃহবধূ,৩৫)
    ৭।তুমি কোথায় দেখলে এ খবর?খুব দুঃখ হল শুনে।আমি প্রে করব মেয়েটি ও শেরপা দুজনের জন্য।এমন মেয়েদের যে কত দরকার এদেশে(ডাক্তার,৫৫)
    ৮।যার যেটা সাজে।মেয়েদের অত ডানপিটেমি বাপু আমার দুটি চক্ষের বিষ।আমার কলির(২২) জন্য তো আমি দেখতে শুরু করেচি।(অবসরপ্রাপ্ত অধ্যাপিকা,৬০)
    ৯,১০ দুবার শোনার পর-শেষপর্যন্ত তো মারাই গেল,ফয়দা কী হল?(গবেষিকা,২৭-২৮)।
    স্যাম্পল সাইজ খুব খুব কম।জানি কোন সিদ্ধান্তে আসা উচিত না--
  • T | ২৩ মে ২০১৪ ২৩:৫৮236530
  • আচ্ছা এদের কাছে শক্তিশালী জিপিএস ট্রান্সপন্ডার থাকে না?
  • Atoz | ২৩ মে ২০১৪ ২৩:৫৮236531
  • আর হাত ধরে পার করা একটা প্লেস হোল্ডার মাত্র। হয়তো বরফের ফাটলে একটা পা চলে গেল, বন্ধু এসে ঝট করে তুলে ফেললো তাকে দড়ি টেনে, হয়তো রাত্রিবেলা অপেক্ষার সময় মানসিকভাবে তিনি খুব দুর্বল হয়ে গেলেন, কেবলই কোন দূর পৃথিবীতে রেখে আসা বাড়ীর কথা ভেবে মনমরা, তখন বন্ধু একটা পাহাড়ী গান গেয়ে তার মন তাজা করে দিলেন, এইসব আরকি! ঃ-)
  • blank | ২৩ মে ২০১৪ ২৩:৫৭236529
  • ম্যালরির বডি তো কিছু বছর আগে মিলেছে
  • Atoz | ২৩ মে ২০১৪ ২৩:৫২236528
  • হ্যাঁ একস্পেরিয়েন্স তো নিশ্চয় ছিল, কিন্তু হিলারী নিজে তো পাহাড়ী লোক না।
    কোনোভাবে খাটো করার জন্য বলছি না, উনি অবশ্যই যোগ্য ব্যক্তি ছিলেন। কিন্তু যদি জেদ ধরতেন আরেকজন নিজের দেশের লোক নিয়েই উঠবেন, তাহলে কী অবস্থা হতো তাই স্পেকুলেট করছিলাম আরকি।
  • blank | ২৩ মে ২০১৪ ২৩:৫১236527
  • অন্নপুর্না, তারপর কান্চন তারপর কে২।
  • blank | ২৩ মে ২০১৪ ২৩:৪৭236526
  • হিলারী নিজেও ভয়ান্ক এক্সপেরিয়েন্সড ছিলেন। হাতে ধরে পার করাবার সিচুয়েশান এসেছিল বলে মনে হয় না। শেরপারা ঐ এরিয়ার পাহার খ্হ্ব ভাল বোঝেন।
  • aka | ২৩ মে ২০১৪ ২৩:৪৩236525
  • নেপালী শেরপারা জেনেটিকালি টিউনড। ওদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বেশি, ফলে অক্সিজেন কম হলে অসুবিধা কম হয়। আর এতবার ওঠানামা করে যে বডি তাড়াতাড়ি অ্যাক্লেমাটাইজ করে।
  • Atoz | ২৩ মে ২০১৪ ২৩:৪১236523
  • আমার এক নেপালী বন্ধু একটা ডকু দেখাচ্ছিল, তেনজিং নোরগে আর এডমন্ড হিলারি যখন প্রথম গিয়ে উঠলেন তখন তো রাস্তা একদম নতুন, মনে হয় তেনজিং অনেকটা সাহায্য করেছিলেন, বোঝাপত্র বওয়া তো বটেই, সাহেবকেও হয়তো ধরে ধরে পার করেছেন ক্রিটিকাল জায়্গায়। শেরপা ছাড়া সেইসময়ে সামিটে যদি উনি আরেক সাহেবকে নিয়ে উঠতে যেতেন, মনে হয় ম্যালোরিদের মতন অবস্থা হতো।
  • aka | ২৩ মে ২০১৪ ২৩:৪১236524
  • সবচে ভয়ংকর হল কে২। মাউন্টেইন অফ মাউন্টেইনস।
  • blank | ২৩ মে ২০১৪ ২৩:৩৬236522
  • এভারেস্ট খুব নোন রুট। লাখ ৩৫ খরচ করলে শেরপারা কোলে করেও তুলে দিয়ে আসতে পারে।
    কিন্তু কান্চন্জন্ঘা ভয়ান্ক। মর্টালিটি রেট হাই। স্টেবল রুট নেই।
  • blank | ২৩ মে ২০১৪ ২৩:৩৪236520
  • কোথায় প্রতিক্রিয়া কুমুদি? কোন পেজে? পড়তে চাই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত