এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সায়ন | ২৬ মে ২০১৪ ১২:২৯236939
  • 'অনার্য সঙ্গীত'এর লেখাটা ভালো। লিঙ্কটা আরেকবার দিলাম যাতে সামনে থাকে। দমদিকে থাঙ্কু। http://www.sachalayatan.com/user/anarjo_sangeet
  • | ২৬ মে ২০১৪ ১২:২৯236940
  • অভ্যু কি জেগে আছ? দাঁড়াও মেলে একটা স্ক্রীনশট পাঠাই।
  • Abhyu | ২৬ মে ২০১৪ ১২:২৮236937
  • ফর্ম। নাটকের।
  • সিকি | ২৬ মে ২০১৪ ১২:২৮236938
  • সুমন মুখো মানে, নাট্যকার সুমন মুখো? তিনি কী ভাঙলেন?
  • Abhyu | ২৬ মে ২০১৪ ১২:২৭236936
  • আরো বেশি দরকার হলে
    Holarrhena Antidysenterica or Kurchi কুর্চি (Ø, mother tincture) 10 drops, 5 times daily
    Alstonia - S or ছাতিম (30) - 3 times once every 2 hours
    Pulsatilla (30) - 3 times once every 2 hours

    কিন্তু মেট্রোজিল খাইয়েন না, এন্ট্রোকুইনালও নয়।
  • pi | ২৬ মে ২০১৪ ১২:২৬236935
  • ওদিকে ভাঙ্চুরের অভিযোগে সুমন মুখো গ্রেপ্তার !
  • Abhyu | ২৬ মে ২০১৪ ১২:২৪236934
  • মেট্রোজিল খেতে হবে না, Holarrhena Antidysenterica (মাদার) খেয়ে নাও পাঁচ ফোটা। বেটার কাজ দেবে।
    আর আমাদের ঘটি বাড়িতে দিব্যি ফুলুরি বলত।
  • | ২৬ মে ২০১৪ ১২:১৭236932
  • এদিকে হী-রা নাকি আজ নজরুল-তীর্থ নাকি নজরুল কি একটা উদ্বোধন কত্তে যাচ্ছেন। সেটার শুধু সামনেটুকু তোয়ের হয়েছে পেছনটা হু হা খোলা।

    তো, আশা করা যায় পেছন তোয়ের হলে আবার উদ্বোধন হবেখনে।
  • সিকি | ২৬ মে ২০১৪ ১২:১৭236933
  • মেট্রোজিল ক্লাবের জন্য চেয়ার পরিষ্কার রেখে আর কী করবেন? বরম বাত্তুম পরিষ্কার কল্লে কাজ দেবে।
  • সিকি | ২৬ মে ২০১৪ ১২:১৬236930
  • আপিসে সচল ব্লকড। খোলে না।

    তারপর শ্রীসেন্নাইবাসকালে। কতদিন আগের কথা? এই তো, দুহাজার দশ কি এগারো। আমারে বাঁচিয়েছিল মেট্রোজিল। একটিমাত্র ট্যাবলেট।

    মেট্রোজিল বোধ হয় ব্যানড ড্রাগ। খুব বেশি মাত্রায় খেলে শরীরের ক্ষতি হয়। ওটি তাই ব্রহ্মাস্ত্র হিসেবে জমিয়ে রেখে দিই। এক্সট্রিম খারাপ অবস্থা না হলে ব্যবহার করি না। আর ব্যবহার করলেও, একটিই। তার বেশি নয়। দু বছরে একবার।

    এমনি পেট খারাপে, জাস্ট উপোস দি। এক রাত না খেয়ে থাকলে, পরদিন আপসে ঠিক হয়ে যাই।
  • তাপস | ২৬ মে ২০১৪ ১২:১৬236931
  • কুমুদি - :-)
  • kumu | ২৬ মে ২০১৪ ১২:১৪236929
  • মেক্ষাফর্ম!!তাপস !!! এদ্দিন কোথয় ছিলেন?
  • kumu | ২৬ মে ২০১৪ ১২:১২236928
  • হে হে ওয়েলকাম টু মেট্রোজিল ক্লাব।
    বসেন বসেন।সব চেয়ার্টেয়ার পরিষ্কার করিয়ে রেখিচি।
  • dd | ২৬ মে ২০১৪ ১২:১০236924
  • আশ্রমের পাশেই সুনীল নিস্তরংগ মেট্রোঝিল। কয়েকটি নিরপেক্ষ পদ্ম ফুটে আছে।তীরে কয়েকটি সামান্য রামছাগোল বুঝিনা বুঝিনা করে ঘাস খাচ্ছে। গোধুলি গগনে মেঘ ঢেকেছিলো তারা। ঠাকুর বাণী দিলেন"ওরে পোদো, যতো পথ ততো শপথ"।

    পোদো রাম বিরক্তো হয়ে কইলো"হেথায় কয়েছো, ঠিকাছে। অবার টুইট কত্তে বোসো না। মোদীতে ধরবে।"

    ঠাকুর একটি নির্লিপ্ত ঢোঁক গিললেন।
  • সায়ন | ২৬ মে ২০১৪ ১২:১০236925
  • বাজে কথা। দিব্যি ফুলুরিই বলে।
  • | ২৬ মে ২০১৪ ১২:১০236926
  • এইযো মেট্রোজিলপ্রেমীরা, কপাতা আগে সচলায়তনের একটা লিঙ দিয়েছি। এট্টু পড়ে দেখে ন্যাও/ন্যান
  • তাপস | ২৬ মে ২০১৪ ১২:১০236927
  • আর একটা ওষুধ খেতাম ছোটবেলায়, এখন ব্যানড। মেক্সাফর্ম। ভালো ছিল।
  • kumu | ২৬ মে ২০১৪ ১২:০৯236923
  • ফুরুলিই বলে তো ঘটিরা।
  • সায়ন | ২৬ মে ২০১৪ ১২:০৭236922
  • সিকিকে ক। ঐ একই বিপর্যয়ের সম্মুখীন হয়েছি আম্মো। ভরসা বলতে মেট্রজিল চারশ। আসলে পেটখ্রাব এমন একটা বেয়াড়া বস্তু, যত লাই দিবি তত পেয়ে বসবে। ভয়ে ভয়ে আসলে-গেলে আসা-যাওয়া বাড়তেই থাকবে। তার্চাইতে কাবাব বিরিয়ানি মিষ্টি ইত্যাদি করে সাঁটিয়ে একটি মেট্রজিল মেরে দিলে পেট এমন হকচকিয়ে যায় এ আর রিয়্যাক্ট করার সময় পায় না। মেট্রজিল ওয়ার্কস লাইক এ ড্রিম।
  • kumu | ২৬ মে ২০১৪ ১২:০৬236921
  • তাপস,ওসব কথায় কান দেবেন্না।আমি আপনার সাপোর্টে আছি জানবেন,আদি ঢাকার বাঙাল।
    সিকি,এইসব মেট্রোজিল লোমোটিল (ব্যানড)ইত্যাদি কম বয়েসে খুব ভালো কাজ করে।
  • তাপস | ২৬ মে ২০১৪ ১২:০৪236920
  • হককথা। মেট্রজিল আমাদের একাত্ম করেছে। নির্ভীক করেছে। মেট্রজিল ভেদ দূরীকরণ করেছে। আজ আমি লাঞ্চএ ডিমের ঝাল আর রুটি খাব।
    মেট্রজিল অমর রহে !
  • সিকি | ২৬ মে ২০১৪ ১১:৫৮236919
  • মেট্রোজিল জিন্দাবাদ। বাঙাল অর নো বাঙাল।

    মনে আছে, হস্টেলের সেদিন আইডি, মানে রাজসিক খ্যাঁটনের রাত্তির। ইদিকে আমার হাতের জল শুকুচ্ছে না। যাস্‌সি আর আস্‌সি, আস্‌সি আর যাস্‌সি।

    রাত সাড়ে দশটায় পেটপুরে বিরিয়ানি, মাংসের রেজালা, এই, ঐ, তাই, তিন রকমের মিষ্টি, লাস্টে ইয়াব্বড়োবড়ো কমলালেবু খেয়ে দেয়ে একটা মেট্রোজিল ফোর হান্ড্রেড। তারপরে ঘুম।

    সকালে উঠে ঝরঝরে ফ্রেশ। আগের দিনের বিপর্যয়ের বিন্দুমাত্র চিহ্নও নেই।
  • তাপস | ২৬ মে ২০১৪ ১১:৫৫236918
  • দ্যাহেন, কলংক কইতাসেন কয়েন। কিন্তু শোনেন - বাঙালের পোলা অকুতোভয়। মেট্রজিল চলমান - তার মধ্যে রুটি আর রেস্টুরেন্টের ঝাল লাল কষা মাংস দিয়ে রুটি আর পটল পোসত দিয়ে ভাত। পর্দিন রুটি বেগুনভাজা, ভাত এন্চর কোফতা, চাউমিন -গার্লিক চিকেন। এসব শুধু একপাতে। মানে এক বেলার। আজ বেগুনির সঙ্গে অনুপান হিসেবে একটু মেট্রোজিল খাব বলায় এরকম না -হক অকমান কইরেন না
  • | ২৬ মে ২০১৪ ১১:৫৩236917
  • ইইইয়াআঅক্ক্ক

    কিন্তু পাইয়ের লিঙ্কের নীচের মন্তব্যগুলো .... নাঃ বেশীদূর পড়তে পারলাম না।
  • সায়ন | ২৬ মে ২০১৪ ১১:৫২236914
  • মাঝ রাত্তিরে দুনিয়া ঘুমুলে আকাশের গায়ে জেগে ওঠে থরে থরে কেঁদো বেড়াল, তাদের ফোলা ল্যাজের স্যাঁৎ স্যাঁৎ দুলুনিতে হু হু হাওয়া বয় ডিডিদার ব্যালকনিতে। বেসমেন্টে প্ল্যাটিপাস কাঁদে। তাদের একটি যেটি ননভেজ-অপারগ, হুলোদের ল্যাজের ঝাপটায় ওয়াক তোলে চপ চপ গন্দের।
    ডিডিদা' কান পেতে রয়।

    অভ্যু, বিলাভেড, ঐটাই।

    সিকি, কিছু আমার কাছে আছে। দিন তিনেক পরে পাঠাবো। আপাতত রেস্ট্রিক্টেড ল্যাপির অ্যাকসেস।
  • সিকি | ২৬ মে ২০১৪ ১১:৫২236915
  • হুঁ। বড়ই ছোট ছিলে। তিন মেয়ের বমির যুগপৎ আবাজ শুনে অন্য কিছু ভেবে বসো নি। :-)
  • | ২৬ মে ২০১৪ ১১:৫২236916
  • কিরকম সাবধানী হয়ে উঠেছো সত্যি!
  • তাপস | ২৬ মে ২০১৪ ১১:৫১236913
  • ওই গড়াত গড়াত আবাজ - পাড়াশুদ্ধ লোক জেনে যেত! তিন বোন ছিল - তারা এই ২৫ ৩০ বছর বয়সী। তিন জনের বমির আবাজ একসঙ্গে।
    আর তখন আমার জানালায় কান পাতার বয়স হয়নি, ক্লাস ৩ -৪ এ।
  • pi | ২৬ মে ২০১৪ ১১:৫০236912
  • তাপসদা, ঃ)
  • | ২৬ মে ২০১৪ ১১:৪৮236910
  • ছি ছি তাপস, আপনি বাঙালকুলের কলঙ্ক। পেটটা রিপ্লেস করিয়ে নিন বরম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত