এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Toon Army | ০৮ মে ২০১২ ১০:৪৬2370
  • আমাকে হিংসে দিয়ে কী হবে? আমাদের ছুটি নেই।
  • সুদীপ্ত | ০৮ মে ২০১২ ১০:৪০2369
  • টুন আর্মি ও কেসি কে একগাদা হিংসে ও অগ্নিদৃষ্টি দিলুম!
  • সুদীপ্ত | ০৮ মে ২০১২ ১০:৩৮2367
  • এদেশে-ও দু-চাট্টি লিঙ্কন ডে, ওয়াশিংটন ডে এসবের ছুটি হওয়া উচিত, ল্যাদ খাওয়ার একটু সুযোগ সবার-ই প্রাপ্য হওয়া উচিত
  • apu | ০৮ মে ২০১২ ১০:৩৮2368
  • হমম
  • Toon Army | ০৮ মে ২০১২ ১০:৩৬2366
  • ছুটি তখনই ভালো যখন সেটা নিজেদেরও থাকে। নয়তো খুব খারাপ, সময় নষ্ট, পয়সা নষ্ট ইত্যাদি।

    ;-)
  • kc | ০৮ মে ২০১২ ১০:৩৪2365
  • ভালোই তো। ছুটিছাটা তো ভাল ব্যাপার। দুপুরে মাংসভাত, সঙ্গে কবিপ্রণাম। আরেন্টি স্যারের কল্যাণে পরে পাওয়া চোদ্দ আনা।

    ১২৫ বছরের সময়ওতো ছুটি হয়েছিল বলে মনে হচ্ছে।
  • সুদীপ্ত | ০৮ মে ২০১২ ১০:১৭2364
  • অ! তা ফুলের দোকানের পোয়াবারো আর কি, সবাই করে খাক, সবার ভরসা থাকুক!
  • Toon Army | ০৮ মে ২০১২ ১০:১২2363
  • না না, দাদুপুজোর ছুটি;-)
  • নিনা | ০৮ মে ২০১২ ১০:০৮2361
  • সুদীপ্ত (বুম্বা নাকি রে?)
    আজ কতবার শুনলাম গানটা--আমারো প্রিয় Rituর গলায়---তবে আমার শোনা বেস্ট ভার্শান--
    আমার মার গলায়--নিবেদিত-প্রাণ-হয়ে যখন গাইতেন---চারিপাশ যেন থেমে যেত!
  • সুদীপ্ত | ০৮ মে ২০১২ ১০:০৫2360
  • সেকি কিজন্যে বন্ধ! হিলারী?
  • Toon Army | ০৮ মে ২০১২ ১০:০২2359
  • আজ নাকি কলকেতায় সব বন্ধ। ইস্কুল বন্ধ তো জানিই, কাল নাকি এনআই অ্যাক্টে আপিসও ছুটি বলেছে। অথচ আমাদের আপিস টাপিস খোলাঃ-(
  • সুদীপ্ত | ০৮ মে ২০১২ ০৯:৫৯2358
  • নীনাদির গানটা দেখে মনে পড়ল, আমার শোনা সেরা ভার্সান
  • Nina | ০৮ মে ২০১২ ০৯:৪৯2357
  • ইস! কি সুন্দর কথাটা
    ভালবাসায় থাকিস--ভালবাসায় রাখিস--
    মনে টুকে নিলেম-----

    ছোটাই মনমাতানো কলম তোর!
  • কল্লোল | ০৮ মে ২০১২ ০৯:৪৬2356
  • ছোটাই। গুরুগম্ভীর প্রবন্ধ তো লেখে যাদের মাথা প্রকৃষ্ট রূপে বন্ধ, তারা। বালাই শাট, তোর ওসব হতে যাবে কেন।
    যে জিনিসটা ভালোবাসিস সেটাই লিখেছিস। ভালোবাসা তো যোজনগন্ধা। তাই মজে গেছিরে।
    যাই করিস যেন ভালোবেসে করতে পারিস। ভালোবাসায় থাকিস, ভালোবাসায় রাখিস।
  • নিনা | ০৮ মে ২০১২ ০৯:৪১2355
  • প্রভু আমার, প্রিয় আমার পরম ধন হে
    চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে।
    ওগো সবার, ওগো আমার বিশ্ব হতে চিত্তে বিহার
    অন্তবিহীন লীলা তোমার নূতন নূতন হে।।---

    --কবিরে জানাই প্রণাম
  • Ishan | ০৮ মে ২০১২ ০৯:৩৫2354
  • ঋ এর বাগটা ঠিক করা হয়ে গেছে। কিন্তু এখনো সাইটে তোলা হয়নি। কালকে তুলতে পারব আশা করছি।
  • i | ০৮ মে ২০১২ ০৯:৩৪2353
  • এ মোহ আবরণের জন্য অভ্যুকে থ্যান্কু।
  • i | ০৮ মে ২০১২ ০৯:৩২2352
  • কল্লোলদা, আমাকে আপনি বলছেন কেন বোঝা গেল না তো। এমন কি গুরুগম্ভীর পোবোন্ধো লিখলাম!!! ঈষৎ ন্যাপথালিনের গন্ধ, চাট্টি মৃত শ্যামাপোকা, মাকড়সার ছেঁড়া জাল টাল, আর চিরুণীর দাঁতে লেগে থাকা মরা চুল-এই তো ছিল।
  • কিকি | ০৮ মে ২০১২ ০৯:৩১2351
  • আজ আমাদের এখেন দিয়ে কয়েকটা প্রভাত ফেরি দাপটের সাথে ব্যান্ড বাজিয়ে গান গাইতে গাইতে চলে গেলো।বাপরে!
  • কল্লোল | ০৮ মে ২০১২ ০৯:২৬2350
  • Rিত্বিক, Rিতুপর্ণ লেখা যাচ্ছে না কেন??
  • bb | ০৮ মে ২০১২ ০৮:২৪2349
  • বাংলীর মনের মানুষ, পরমপ্রিয়, সকল সময়ের সাথী মানুষটির ১৫১তম জন্মদিনে তাঁকে স্মরণ করি।
  • মদন | ০৮ মে ২০১২ ০১:৪৯2348
  • দাড়িস্যার, এসে গেচি! হ্যাপি বাড্ডে! দজ্জার গোড়ায় দুটো ট্যাক্সি রেখে গেলাম, সপরিবারে মলটলের ইচ্ছে হলে ডাকবেন। জুয়োভারতীতে অ্যাট্টা ফাংসন করবো বলে রেখেচি, বিরিয়ানিফিরিয়ানি হবে, পাল্লে চলে আস্‌বেন। আর টেবিলে এক বোতল হুইস্কি রেখে গেলাম। পয়সাকড়ির এট্টু ইয়ে যাচ্ছে, নইলে আরো কিছু দিতাম। নেক্সট ইয়ার করে দেবো, মাইরি! ইয়ে, আমাদেরও এক বছর হচ্ছে, মনে আছে তো? ঝটপট দুটো গান আর চাট্টে কবিতা নামিয়ে রাখবেন, পরে এসে নিয়ে যাবো। চলি স্যার!
  • I | ০৮ মে ২০১২ ০১:২৮2347
  • আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন, দাড়িদা? আপনি কি এখন আর বাংলা পড়তে পারেন? একটু কি আউট অফ টাচ হয়ে গেছেন? বাংলা কবিতা এখন আর পড়া হয় না?

    জীবনবাবু কি কচ্ছেন ওপাড়ে? আপনার সঙ্গে পটে বলে তো মনে হয় না। সেই কবে সন্দীপন বলে গেছিলেন জীবনবাবু নাকি আপনাকে ওকাম্পো নিয়ে কটি কাঠ কাঠ কথা শুনিয়ে দিয়েছেন, আর আপনি কেঁদে ভাসিয়ে দৌড় দিয়েছেন -হা ওকাম্পে ! বলে ? সন্দীপনের কথা ধরবেন না। অমন হাপগেরস্ত লেখক বাংলায় দুটি হয় না। ওঁর ডায়েরী পড়ে খার খেয়ে গেছি।

    আসলে কি জানেন ! এত তুকতাক-সফলতা-সোসালাইজেশনসার্থকতা সত্ত্বেও আপনাকে বড় ভালোইবাসি। গান দিয়ে মেরে রেখে গেছেন। আর ক'টা উপন্যাস দিয়ে। কবিতা নিয়ে ভাববেন না, সেসবের জন্য আমাদের অন্য লোক আছে।
  • I | ০৮ মে ২০১২ ০১:১৯2346
  • দাড়িদা, আপনি একবার সুসাইড করবার কথা ভেবেছিলেন জেনে মজা লাগছে। আসছে বছর প্রকুপা-র রবিজীবনী কিনে পড়বো বলে রেজোলিউশন নিলাম।
    প্রোডেপ খেতেন না কেন? দেবেনদাদুর কাছ থেকে ধার নিয়েই খেতেন না হয় ! মেয়ের বে পর্যন্ত দিয়ে দিয়েছিলেন যখন, এটুকু কি আর করতেন না !
  • সায়ন | ০৮ মে ২০১২ ০০:৫৯2345
  • দাড়িদাদুর জন্মদিনে অনেক শুভেচ্ছা। আশা করি সামনের বছর আর ট্রাফিক সিগন্যালে সিগন্যালে ঝুলে কাটাতে হবে না।
  • কিকি | ০৮ মে ২০১২ ০০:৪৪2344
  • তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে
    দেবে কি গো বাসা আমায় একটি ধারে?।
    আমি শুনবো ধ্বনি কানে,
    আমি ভরব ধ্বনি প্রানে,
    সেই ধ্বনিতে চিত্তবীনায় তার বাঁধিব বারে বারে।।

    আমার নীরব বেলা সেই তোমারি সুরে সুরে।
    ফুলের ভিতর মধুর মতো উঠবে পুরে।
    আমার দিন ফুরাবে যবে,
    যখন রাত্রি আঁধার হবে,
    হৃদয়ে মোর গানের তারা উঠবে ফুটে সারে সারে।।
  • apu | ০৭ মে ২০১২ ২২:১৫2343
  • তাহলে তো এত দিনে করে যাওয়ার কথা ঃ-)))
  • apu | ০৭ মে ২০১২ ২২:১৪2342
  • হমমমম। ভালো ভালো
  • siki | ০৭ মে ২০১২ ২২:০৪2341
  • হুঁ। ফীডব্যাকের জন্য ধন্যযোগ।

    খাবো খাবো, আমিও যখন নয়ডা যাবো, তখন রোজ খাবো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত