এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৩৬৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিদ্ধার্থ | 141.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১২ ২০:৩২518288
  • লেখাগুলো তো কোন একটা খবরের কাগজে বেরিয়েছিল শুনলাম। তার পাঠকেরা সক্কলে ফুকোর সত্কার-গাথার ওই লাইনটা থেকে এতখানি বুঝে নিতে পারবে?

    অর্পিতা কি বলতে চেয়েছেন তা নিয়ে কিছু বলার নেই। বলার, কেমনভাবে বলতে চেয়েছেন। একটা লেখার ৭০% যদি এই ফুকোর সত্কার বা রাবিন্দ্রীক সক্রিয়তা টাইপের রেটরিকে ভর্তি থাকে, সাধারণ পাব্লিকের জন্য বাঁশ হয়ে যায় তো !..
  • aka | 178.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১২ ২০:৪৮518289
  • সেকথা সম্পাদকরে জিগাও। অর্পিতা তো খসড়ার লেখকদের উদ্দেশ্যে লিখেছে, খানিকটা ঠেস দেবার জন্য ফুকো টুকো ইত্যাদি। ঃ)

    লেখাটা পড়ে বোঝা যাচ্ছে, এই অবধিই, ভালো মন্দ, সাধারণে বুঝবে কিনা এসব কথা আমি জানি না। ঃ)
  • aranya | 154.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১২ ২১:১১518290
  • যে কথা দু লাইনে বলা যায়, তা দু পাতা ধরে পোচুর বিটিং অ্যারাউণ্ড দ্য বুশ করে বলার পাতি কোন মানে নেই শুধু নয়, পাঠকের ওপর অত্যাচার।
  • সিদ্ধার্থ | 141.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১২ ২১:২২518291
  • এটা কিন্তু শুধু অর্পিতা না, এমনকি গুরু-র অনেককেও দেখেছি। সহজ কথা যায় না বলা সহজে।

    সবকিছুর মধ্যে একটু তত্ব (তাও ম্যাক্সিমাম কেসে পাব্লিকের পক্ষে বোঝার অসম্ভব ভাষায় ) আমদানী না করলে আজকাল মনে হয় ব্যাঙ্ক-ও লোন দিতে চায় না ..
  • aranya | 154.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১২ ২১:২৫518292
  • কিছু লোক পঃ বঙ্গের মানুষের ভাল চায়, নতুন সরকার এল, তো এই লোকেরা কিছু উন্নয়নমূলক বা গু গঃ সম্পর্কিত প্রস্তাব (যার ভাল নাম হল খসড়া) সরকারের কাছে পাঠাল। ঋদ্ধি যেমন বলেছে এইসব প্রস্তাবের অনেক সমালোচনাও এল।
    তো সরকার তো আর চোখ বুজে ১, ২, ৩ করে খসড়ার সব প্রস্তাব ইমপ্লিমেন্ট করবে না। তাদেরও কমিটি ফমিটি আছে - হয় খসড়া হিমঘরে থাকবে নয় সরকারের ভারপ্রাপ্ত লোকজন প্রস্তাবগুলো খতিয়ে দেখবে - তারপর কিছু জিনিস পাল্টাবে, কিছু প্রস্তাব হয়ত অর্জিনাল রূপে বা সামহোয়াট পরিবর্তিত ফর্মে বাস্তবায়িত হবে বা হবে না - এই তো ব্যাপার।
  • aka | 178.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১২ ২১:৩০518293
  • ঠিক পবিত্র সরকারকে তৎকালীন সরকার পণ্ডিত সমঝে কবে থেকে ইংরিজি পড়লে ভালো হয় সেকথা ঠিক করতে দিয়েছিল। সেই বাঁশ নিয়ে কেটে গেল কয়েক দশক। অত সহজ নয় দাদা। আমার মানে ট্যাক্সপেয়ারের জন্য পলিসি, কয়েকজনের সদিচ্ছার জন্য পলিসি নয়।
  • প্পন | 126.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১২ ২১:৩৭518294
  • কয়েক দশক রেখেছিল কে? ট্যাক্সপেয়াররাই ভোট দিয়ে তো? আর সরকারের কোন পলিসি ইম্প্লিমেন্ট করার ইচ্ছে থাকলে নিজেরাই বিল এনে পাশ করিয়ে আইন বানিয়ে ফেলতে পারে। এর সাথে এলিট বা ল্যালা কারোরই বিশেষ সম্পর্ক নাই।
  • aranya | 154.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১২ ২১:৪০518295
  • আকা, তোমার কি মনে হয় সরকার আর সবাইকে ছেড়ে গুরু-র থিং ট্যাং-কে পবিত্র সরকারের মত কেউকেটা ঠাউরে পলিসি তৈরী করতে দিয়েছিল - মানে অফিসিয়াল অ্যাসাইনমেন্ট?
    গুরু-তে এই নিয়ে হুলিয়ে তক্কো হয়েছিল মানে এই নয় যে এই খসড়া-ই গভমেন্টের হাতে সবেধন নীলমণি একমাত্র ডেভেলপমেন্ট প্ল্যান। দিনের শেষে এটা সরকারকে দেওয়া একটা প্রস্তাব-সমষ্টি - কিছু নাগরিকের পক্ষ থেকে, দ্যাটস অল।
  • a x | 138.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১২ ২১:৪৬518297
  • খুব ভয়ে ভয়ে জিগাই। যারা অর্পিতা বোঝেন নি, তারা ঈশান বুঝেছেন?
  • aka | 178.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১২ ২১:৫২518298
  • অরণ্যদা, জানি না, গুরু বা সরকার এই নিয়ে কেউই কিছু জানায় নি।
  • পবিত্র সরকার | 24.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ০৮:১৭518299
  • পুঙ্গির পুত যতসব!!!!
  • বাংলা অ্যাকাডেমির জনৈক আধিকারিক | 132.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ০৮:৩৬518300
  • পবিত্রদা এটা কী করলেন? ঙয়ে গ টা এইভাবে লিখলেন? আপনি এই কাজ করলে আমাদের মুখটা কোথায় থাকে বলুন দেখি? আপনার সংস্কার করা বাংলা বানান দিয়ে যে আমরা বই ছাপাই দাদা! বদভ্যেসগুলো ছাড়ুন দাদা!
  • PT | 213.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ০৯:২৩518301
  • খসড়া ডিফেন্ড করার জন্য এবার পবিত্র সরকারের শ্রাদ্ধ!
  • aka | 85.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ০৯:৩৯518302
  • আজ্ঞে না দুয়েরই শ্রাদ্ধ, পবিত্র সরকারের একশ আটবার কারণ উহা শুধু খসড়া নয়, পলিসি হিসেবে কয়েক প্রজন্মের বংশদণ্ড হয়ে দাঁড়িয়েছে।
  • PT | 213.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ০৯:৪৯518303
  • প্রাথমিক শিক্ষায় ইংরিজি রাখা না রাখা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে গুরুতে। শুধু প্রাথমিকে ইংরিজি না শেখানোর জন্য কোন প্রজন্মের "বংশদন্ড" হয়েছে সেটা কারো কারো ব্যক্তিগত বিশ্বাস হতেই পারে। আমার চেনা অনেক অনেক মানুষ আছে যারা প্রথম শ্রেণী থেকে ইংরিজি শিখেও (পবিত্র জমানার আগের ও পরের) একটা ছুটির দরখাস্ত ঠিক মত লিখতে পারে না। এমনকি তামিল ও মারাঠি ছাত্রের থিসিস পুরোটাই লিখে দিতে হয়েছে তাদের অসহ্য ইংরিজির কারণে - যদিও মুখে তারা ফরফর করে ইংরিজি বলত!!
  • aranya | 78.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ০৯:৫৩518304
  • 'খসড়া ডিফেন্ড করার জন্য এবার পবিত্র সরকারের শ্রাদ্ধ!
    ' - পিটি, একটু ভেবেচিন্তে লিখুন :-)।
    আকা তো বরাবর খসড়ার বিরোধিতাই করে এল।
  • PT | 213.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১০:০৪518305
  • ভেবে লিখছিঃ
    খসড়া ডিফেন্ড না করার জন্যে এবার পবিত্র সরকারের শ্রাদ্ধ!!
  • j | 230.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১০:১৭518306
  • একট তথ্যগত ভুল হচ্ছে, প্রথম বামফ্রন্ট সরকার যখন ইংরাজি তোলে তখন পবিত্র সরকার কমিশন হয় নি, হয়েছিল নব্বই দশকে, উনি আবার ২য় না ৩য় শ্রেণী থেকে ফিরিয়ে আনার কথা বলেছিলেন।

    এই কোন ক্লাস থেকে পড়ানো হবে সেই বিতর্কে অনেক স্বপক্ষে বিপক্ষে মত অছে, প্রায়সই নেভার এন্ডিং বিতর্ক, আমি নিজে মনে করি ক্লাস ওয়ান থেকেই পড়ানো উচিত, কোন কিছুকে হুট করে স্বমূলে তুলে দেওয়ার আগে কেউ একবারও কেন ভাবল না ? আরও যেটা খারাপ লাগত বহু সিপিআইএম সমর্থক ইনক্লুডিং ছোট বড় মেজ সেজ নেতা, জেলা লেভেলের, এমনক্ষি রাজ্য লেভেলের নেতারা যখন নিজ সন্তানাদিদের ইংলিশ মিডিয়াম ইস্কুলে অ্যাডমিশন করাতেন, ইংরাজি তুলে দেওয়া থিওরির ভ্যানগর্ডদের এহেন আপনি আচরি ধর্মের বিপরীতগমন যে কেউ ভাল চোখে দেখবে না সে তো বলাই বাহুল্য
  • b | 135.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১০:৪২518309
  • aasale ki jaanen aakaa, sabaTaai prayojaner upare. aamaar ek bandhu Rishhi ba`Mkim theke (aapani bhaaTapaarhaar lok, taai naam shunaben hayata) bi kam-e khub saadhaaraN gryaajuyeT haye ekhan kampiuTaarer byabasaa karachhe. kaaraNe akaaraNe taake Del baa anya kothaao phona karate hay. dibya sundar kamiunikeT kare. mapha:sbale thekeo.
    aarek bandhu Dablu bi si es, selas Tyaaks DipaarTamenTe kaaja kare. athacha, i`mrijite kothaao kathaa balate habe shunalei baatharume Dhoke.

    e duTo udaaharaN dilaam ekaTaai kaaraNe Je du janei klaas siks theke barh o chhoTo haater ebisiDi shikhechhe. oTaa, kono phyaakaTar-i naa. ajuhaat haleo hate pare, tabe khub kho`nrhaa ajuhaat.
  • b-er haye | 96.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১০:৪৪518310
  • আসলে কি জানেন আকা, সবটাই প্রয়োজনের উপরে। আমার এক বন্ধু ঋষি বঙ্কিম থেকে (আপনি ভাটপাড়ার লোক, তাই নাম শুনবেন হয়ত) বি কম-এ খুব সাধারণ গ্র্যাজুয়েট হয়ে এখন কম্পিউটারের ব্যবসা করছে। কারণে অকারণে তাকে ডেল বা অন্য কোথাও ফোন করতে হয়। দিব্য সুন্দর কমিউনিকেট করে। মফঃস্বলে থেকেও।
    আরেক বন্ধু ডব্লু বি সি এস, সেলস ট্যাক্স ডিপার্টমেন্টে কাজ করে। অথচ, ইংরিজিতে কোথাও কথা বলতে হবে শুনলেই বাথরুমে ঢোকে।

    এ দুটো উদাহরণ দিলাম একটাই কারণে যে দু জনেই ক্লাস সিক্স থেকে বড় ও ছোটো হাতের এবিসিডি শিখেছে। ওটা, কোনো ফ্যাকটর-ই না। অজুহাত হলেও হতে পরে, তবে খুব খোঁড়া অজুহাত।
  • bb | 127.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১১:২৯518311
  • b কে অনেকগুলি ক। যারা অজুহাত খোঁজে তারা এরকম অনেক কিছু দেবে। আমি ইংরাজী তুলে দেওয়ার আগের জমানার লোক,আমার অনেক ব্ন্ধুই আছে, যারা ভাল ইংরেজি বলতে পারে না, আবার অনেকেই খুব ভাল বলে।
    আর এই যে এখানে সব ক্লাস থেকে ইংরাজী শেখায়, সেখানেও লোকে এত খারাপ কেন ইংরাজীতে এবং এত বড় শহরে বসে।
  • PT | 213.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১১:৩৯518312
  • পুরোনো যুক্তি আরেকবারঃ ষষ্ঠ বা সপ্তম শ্রেণী থেকে সংস্কৃত শিখে ঐ ভাষাতে MA বা PhD করেছেন এমন কিছু মানুষকে জানি। আমি নিজেও সংস্কৃত শিখেছি ঐ সময়েই। আমার ছেলেকেও দেখলাম যে সপ্তম আর অষ্টম শ্রেণীতে সংস্কৃত শিখে দিব্য ম্যানেজ করল। বাংলা জানলে সংস্কৃত সহজে শেখা যায় এমন দাবি নিশ্চয় কেউ করবে না।

    আসলে আদ্যিকালের পদ্ধতিতে ভাষা শেখালে সেটা সারা জীবনেও লব্জ হয়্না। আর এর সঙ্গে ঐ ইংরিজি "তুলে দেওয়া" নিয়ে একট রাজনৈতিক সমস্যার শুরু। যেন সেটাকে কখনই আর "ফিরিয়ে" আনা হবেনা এরকম একটা গোপন ষড়য্ন্ত্র ছিল।

    এই প্রসঙ্গে বলে রাখা ভাল যে সিপিএম অ-সিপিএম নির্বিশেষে ইংরিজি তুলে দেওয়া বা ফিরিয়ে আনা যাই হোক না কেন যারা তাদের ছেলেপুলেদের ইংরিজি মিডিয়ামে পড়াবার তারা পড়াতই। আর যারা ইংরিজি "তুলে" দেওয়ার বিরুদ্ধে লড়েছিল তাদের চাপেই "Candidates can take the common medical entrance test in Bengali from 2013.....http://articles.timesofindia.indiatimes.com/2012-08-24/news/33365210_1_national-eligibility-entrance-test-neet-question-papers।

    ২০১৩-র পরিক্ষার্থিরা নিশ্চয়ই সেই ইংরিজি "না শেখা" বংশদন্ডিত প্রজন্ম নয়!!
  • | 233.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১২:০৩518314
  • ও আচ্ছা, PT দা বলছেন, প্রথম শ্রেনী থেকে ইংরেজী পড়া সত্ত্বেও ওনার পরিচিত একজন ঠিকঠাক দরখাস্ত লিখতে পারেন না। এখন ও আমাদের মতো ( আমি লার্নিং ইংলিশ র প্রথম ব্যাচ) হতভাগ্য রা ও ই ইংরেজী তুলে দেওয়া নিয়ে হা হুতাস করবে? কোন একটা ইয়ে নেই। ঃ))
  • | 233.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১২:০৪518315
  • মানে বটম লাইন ইস দ্যাটঃ ' বেশ করেছে তুলে দিয়েছে তাতে কার পিতার কী' ঃ))
  • PT | 213.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১২:২৪518316
  • @ব

    একজন নয়-অনেকজন। আর পুণাতে একটা দশক কাটানোর কারণে জানি যে সারা ভারত থেকে আসা ছাত্রদের বেশীর ভাগেরই ইংরিজি খু-উ-উ-উ-ব খারাপ।

    তাই হা হুতাস কর, গাল দাও-তাতে আসল সত্যটা চাপা দেওয়া যাবেনা। সেই সত্যের আভাস খানিকটা ToI-এর খবরেই পাওয়া যাবেঃ We had opposed the move earlier because the students from West Bengal, who had studied in Bengali from the primary level, would have suffered and meritorious students from the state would have been deprived. Our stand was supported by other states at various meetings of MCI। এই other states কারা? খবরেই লেখা আছেঃ Tamil Nadu, Gujarat and Andhra Pradesh। এই সব রাজ্যেও কি ইংরিজি "তুলে" দেওয়া হয়েছিল নাকি? আর আমাদের যে গপ্প শোনানো হয় যে দক্ষিণে নাকি দারুণ ইংরিজির চল?

    আর কার অনুরোধে এই কম্মটি ঘটেছে? "It seems letters written by Mamata Banerjee to the Union health minister Gulam Nabi Azad have yielded result: অর্থাৎ ইংরিজি "তুলে" দেওয়ার বিরুদ্ধে আন্দোলনের অন্যতম প্রধান কান্ডারী বাংলায় প্রবেশিকার প্রশ্ন করার অনুরোধ জানাচ্ছেন যখন প্রথম শ্রেণী থেকে ইংরিজি পুরোদমে শেখানো হচ্ছে!! তার মানে প্রথম শ্রেণী থেকে ইংরিজি শেখালেও এমনকি বুদ্ধিমান ছেলেপুলেরাও প্রশ্নপত্র বুঝতে পারেনা??

    নাকি আমি ভুল বুঝছি ?
  • bb | 127.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১২:২৯518317
  • ব - শেষকথাটা তা নয়- কথাটা হচ্ছে আমাদের ইংরাজি না শেখার পিছনে এটা ছেঁদো যুক্তি।
    তবে এটা সত্যি যে নেতার নিজেরা মাতৃভাষা মাতৃদুগ্ধ বলেছিলেন, তারা এটা নিজেদের সন্তানের ক্ষেত্রে পালন করেন নি এবং সেটা নিন্দ্নীয় ও সুবিধাবাদের পরিচয়।
  • | 127.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১২:৩০518319
  • ধুর আপনি ভুল বুঝবেন, এ সম্ভব? ভুল বাকি (n-1) জনের। অবভিয়াসলি তার মধ্যে আমি ও আছি।
  • | 127.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১২:৩৩518320
  • বিবি দা, এই সব নীতি প্রবর্তক দের ছেলে রা কিন্তু ইংরেজী মাধ্যমে শিক্ষিত। জাস্ট FYI
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন