এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ২৬ মে ২০১৪ ২১:৪২237090
  • না না ওনার অভিষেকে মাটন শাম্মি কাবাব, চিংড়ির স্টু, চিকেন চেট্টিনাদ ইত্যাদি ছিল।
  • dd | ২৬ মে ২০১৪ ২১:৪১237089
  • মাংসো ভালো বাসে না। গরু মারা তো পুরো বন্ধো হয়ে যাবে। তার পর গুজরাত থেকে শিক্ষে নিন এই করে চেঁচিয়ে মেচিয়ে ইসেও বন্ধো করলে?

    তখোন আবার আমায় বামপন্থী হতে হবে। খুব স্যাড।
  • | ২৬ মে ২০১৪ ২১:২৯237088
  • অ ডিডি, আপ্নার লরেনবাবু এত্ত মাংস খাওয়া মোট্টে ভাল চোখে দ্যাখেন না। অভিষেকের আগেই এক ভুরু কোঁচকানিতেই আম্বানিরা সব 'ডিলাইট' বন্দো করে দিয়েছে।
  • dd | ২৬ মে ২০১৪ ২১:২৫237087
  • কিন্তু প্রশ্নো হচ্ছে লরেনাব্দ কি আজ থেকেই শুরু হয়ে গ্যালো? না কালই প্রথম দিন?

    ইদিকে আমি ইকনমির মধ্যে একটা স্পষ্ট আরাবুল টাইপের ভাব ফীল কত্তে পাচ্ছি।
  • jhiki | ২৬ মে ২০১৪ ২১:২২237086
  • দাড়ি আর কোত্থেকে ভুলভাল জায়গায় পড়বে!!

    নো হী নি প্লিজ ঃ))
  • ব্যা | ২৬ মে ২০১৪ ২১:১৬237085
  • দাঁড়ি।
  • a x | ২৬ মে ২০১৪ ২১:১৩237084
  • হ্যাঁ দেখছেনই তো কলির পাপের ঘটা পূর্ণ। এই জন্যই মোদীদের অবতীর্ণ হতে হয়। এরপর বাল মোদীর গল্প বলে শিশুদের মন একদম ছোট থেকে পবিত্র করা হবে।
  • jhiki | ২৬ মে ২০১৪ ২১:০৬237082
  • একটা দাড়ি ভুলভাল জায়গায় পড়েছে ঃ(
  • | ২৬ মে ২০১৪ ২১:০৬237083
  • *ও হরি!
  • jhiki | ২৬ মে ২০১৪ ২১:০৫237080
  • আমার বাড়ীতে রোজ প্রেস্টীজের সবচেয়ে ছোট কুকারটাতে।ছেলের সব্জিডাল সেদ্ধ হয়। ১৫ থেকে ২০ মিনিট একদম অল্প আঁচে। তারপর বন্ধ। ভাপ বেরিয়ে গেলে ঢাকা খোলা হয়। নো হুইশল, নো জল বেরোনো। এমনকী ঢাকনাটা খোলার পর দেখে অব্যবহৃত মনে হয়!

    আমার গৃহসহায়িকাকে শিখিয়ে দিয়েছি, প্রথম প্রথম দু একবার গড়বড় করেছিল। এখন পার্ফেক্ট। এমনকী ও কুকারে না গলিয়ে মটর সেদ্ধ করতেও শিখে গেছে।
  • | ২৬ মে ২০১৪ ২১:০৫237081
  • ও হস্রি!! আমি এই দুটোকে আলাদা ঘটনা ভাবছিলাম।
  • aka | ২৬ মে ২০১৪ ২০:৫৬237079
  • ঐজন্যই সমস্ত অটোচালক বামপন্থী, ডানপন্থী হলে সমূহ বিপদ।
  • dd | ২৬ মে ২০১৪ ২০:৪৬237078
  • কিন্তু নিরপেক্ষ গায়ক তো হয়। কিংবা উদার মনষ্ক মেজিসিয়ান।
  • lcm | ২৬ মে ২০১৪ ২০:৪৪237077
  • ডানপন্থী কোরিওগ্রাফার শুনেছো?
  • lcm | ২৬ মে ২০১৪ ২০:৪৩237076
  • হা হা, আকা। আমি একজনকে বলতে শুনেছিলাম বামপন্থী আলুবিক্রেতা।
  • lcm | ২৬ মে ২০১৪ ২০:৪১237075
  • *ছেলে
  • lcm | ২৬ মে ২০১৪ ২০:৪০237074
  • হা হা, ডিডিদা। এই বাজারে যদি মোদির ছেলেবেলার একটা ছবি থাকত, মিডিয়াকে বেচে দুপয়্সা করতে পারতুম। গতকাল রাতে মিনিট পাঁচেক আনন্দবাজার টিভি অনলাইন দেখলাম, কি লম্বা অ্যাড শেসন রে ভাই, অ্যাড আর শেষ হয় না। যাই হোক, একটা ছেলী মাইক হাতে ভবনগর না কোথায় চলে গেছে, যেখানে কিশোর মোদি স্কুলে যেতেন, নরেন্দ্রর জীবনী লাইভ ফ্রম গুজরাট, মেধাবী ছাত্র ছিল এমনও বলল মনে হল।
  • aka | ২৬ মে ২০১৪ ২০:৩৮237073
  • সুমোন মানে লাল তো বামপন্থী। তবে বামপন্থী নাট্যপরিচালক বলে কি বোঝায় কে জানে। বাম দিকে হেলে হেলে পরিচালনা করে?
  • Ekak | ২৬ মে ২০১৪ ২০:৩৫237072
  • পুলিশ এত মাথা গলাচ্ছে কেন কেজানে। বিরক্তিকর মেন্টালিটি সব। সুমন টাকা পয়সা মিটিয়ে দিক হোটেলে। হয়ে গ্যালো। সম্পর্ক ফম্পর্ক নিয়ে ঝামেলা হলে দু চারটে থালা বাসন উড়বে, লাইন দিয়ে কাট গ্লাস ভাঙবে এই তো স্বাভাবিক। যত মধ্যবিত্ত পুলুশ। আর কাজ নেই হাতে।
  • dd | ২৬ মে ২০১৪ ২০:৩৪237071
  • ওহ। এটা একটা গুড নিউস। ভেরী গুড নিউস।

    কাল থেকে বাংলা খপোরের কাগোজ আর টি ভি লরেন বাবু স্ট্রেইট পেজ নাম্বার থিরিতে।

    গ্ল্যামারে,পোলিটিক্সে,সুসীতে, ফেমিলি ভেলুতে মিলে মিশে এরমটা অনেকদিন জমে নি।
  • lcm | ২৬ মে ২০১৪ ২০:৩১237070
  • কিন্তু সুমন কি বামপন্থী নাট্য পরিচালক?
  • aka | ২৬ মে ২০১৪ ২০:২৯237069
  • ও আমি তো দুটো আলাদা খবর ভাবছিলাম।
  • a x | ২৬ মে ২০১৪ ২০:২৪237068
  • আমি ভাবছিলাম স্বস্তিকার খবরটা আলাদা।
  • a x | ২৬ মে ২০১৪ ২০:২৩237066
  • নাইট পার্টিকে প্রথমে নাইটি পার্টি পড়লাম! পাপী মন।
  • Ekak | ২৬ মে ২০১৪ ২০:২৩237067
  • এটা নিয়ে লোকজন খুব মেতেছে।
  • lcm | ২৬ মে ২০১৪ ২০:২১237065
  • ইমেইল থেকে কাট-পেস্ট।
    সুমন-এর সাথে একবার অনেক্ক্ষণ গপ্পো হয়েছিল, সুদীপ্ত ছিল। সেবার ঐ বার্কলেতে লালন নিয়ে ওরা একটা শো নামিয়েছিল। এর পরে অবশ্য চতুরঙ্গ দেখায় বার্কলেতে, তখন দেখেছিলাম।
    সুমন ছোটখাটো চেহারা নিয়ে পারমিট করেছে ভেবে একটু আশ্চর্য হয়েছিলাম।
  • lcm | ২৬ মে ২০১৪ ২০:১৬237063
  • http://zeenews.india.com/bengali/kolkatta/suman-mukherjee-arrested_22699.html

    গ্রেফতার করা হল নাট্যকার সুমন মুখোপাধ্যায়কে

    অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের আত্মহত্যার চেষ্টার ঘটনার জেরে বামপন্থী নাট্য পরিচালক সুমন মুখোপাধ্যায়কে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করল পুলিশ৷
    বিধাননগর কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোররাতে নিউ টাউনের একটি পাঁচতারা হোটেলে স্বস্তিকার সঙ্গে শেষ দেখা গিয়েছিল বামপন্থী ওই নাট্য পরিচালককে৷ সুমন মুখোপাধ্যায়ের বিরু‌দ্ধে ওই হোটেল কর্তৃপক্ষ নিউ টাউন থানায় অভিযোগ দায়ের করে জানিয়েছে যে, হোটেলের মধ্যেই তাঁর সঙ্গে গোলমাল হয় স্বস্তিকার৷ অভিনেত্রীর উপর রাগ করে তিনি হোটেলের জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করেন৷ তাঁকে থামানোর জন্য হোটেল কর্মীরা ছুটে আসেন৷ পাঁচতারা হোটেলের কর্তারা তাঁকে নষ্ট হওয়া সম্পত্তির ক্ষতিপূরণ দিতে বলেন৷ এমনকী, তখনও হোটেলের চারতলার একটি স্যুট ও খাওয়াদাওয়ার পুরো বিলও মেটানো হয়নি৷ পুলিশের কাছে হোটেলকর্তাদের অভিযোগ, তিনি টাকা না মিটিয়ে হোটেল কর্তৃপক্ষকে প্রতারণা করে হোটেল থেকে বেরিয়ে যান৷ এর পরই হোটেল কর্তৃপক্ষ নিউ টাউন থানায় সুমন মুখোপাধ্যায়ের বিরু‌দ্ধে অভিযোগ দায়ের করে৷ তারই জেরে রবিবার রাতে সুমনবাবুকে নিউ টাউন থানায় ডেকে পাঠানো হয়৷ গভীর রাত পর্যন্ত ওই নাট্য পরিচালককে জেরা করেন বিধাননগর কমিশনারেটের গোয়েন্দাপ্রধান অর্ণব ঘোষ ও অন্য পুলিশকর্তারা৷ নিউ টাউন থানার একটি সূত্র জানিয়েছে, প্রথম থেকেই তিনি অসংলগ্ণ কথা বলে পুলিশ আধিকারিকদের বিভ্রান্ত করতে থাকেন৷ এমনকী, স্বস্তিকার সঙ্গে হোটেলে তাঁর কোনও গোলমাল হয়েছিল, সেই বিষয়টিও তিনি অস্বীকার করেন৷ কিন্ত্ত পুলিশের টানা জেরার মুখে সোমবার ভোররাতে সুমন মুখোপাধ্যায় পুলিশকে জানান যে, তাঁর সঙ্গে স্বস্তিকার বিশেষ কিছু কারণে গোলমাল হয়৷ তার পরই তিনি হোটেলের সম্পত্তি ভাঙচুর করেন৷ বিধাননগর কমিশনারেটের এক কর্তা জানিয়েছেন, সোমবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়েছে৷ তাঁর বিরু‌দ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা, ৪২৭ ধারায় সম্পত্তি ভাঙচুর ও নষ্ট, ৪০৬ বিশ্বাসভঙ্গ ও ৩৪ ধারায় ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে৷ ইতিমধ্যে সিটি সেণ্টার ২-এর ওই পাঁচতারা হোটেলের রেজিস্টার খাতা, সিসিটিভি-র ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ৷ সুমন ও স্বস্তিকা ছাড়াও তাঁদের সঙ্গে অন্য কেউ ছিলেন কি না, সেই বিষয়ে খোঁজ নেওয়া হচেছ৷ পুলিশ জানিয়েছে, সুমনবাবুর সঙ্গে গোলমাল হওয়ার কতক্ষণের মধ্যে স্বস্তিকা মুখোপাধ্যায় বোতল ভেঙে তার কাচ দিয়ে নিজের বাঁ হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন, তা জানার চেষ্টা হচেছ৷ বিল না মিটিয়ে সুমনবাবু হোটেল থেকে বেরিয়ে যাওয়ার পর স্বস্তিকাকে কে বা কারা বাইরে নিয়ে গিয়েছিলেন, সেই বিষয়েও পুলিশ তদন্ত চালাচ্ছে৷ এদিন দুপুরে সুমনবাবুকে বারাসত আদালতে নিয়ে যাওয়া হয়৷ এদিকে, গত ১৯ মে থেকে বারাসত আদালতে কর্মবিরতি চলছে৷ তাই অভিযুক্ত সুমন মুখোপাধ্যায়কে আদালতে তোলা হলেও তাঁর শুনানি না-ও হতে পারে৷ সেই ক্ষেত্রে তাঁকে আবার নিউ টাউন থানায় ফিরিয়ে নিয়ে আসা হবে৷
    পুলিশের অভিযোগ, শনিবার ভোরে স্বস্তিকা মুখোপাধ্যায় নিজের বাঁ হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন৷ অথচ যাদবপুর থানার পুলিশ হাসপাতালে স্বস্তিকাকে জিজ্ঞাসাবাদ করার সময় তিনি মিথ্যা বিবৃতি দিয়ে পুলিশকে বিভ্রান্ত করতে থাকেন৷ পুলিশ তদন্ত করে জানতে পারে যে, স্বস্তিকার বিবৃতিমতো গল্ফগ্রিনে তাঁর বাবার ফ্ল্যাটে ‘নাইট পার্টি'তে দুর্ঘটনাবশত তাঁর হাতে বোতলের কাচ ঢুকে যায়নি৷ তিনি শুক্রবার রাতে ছিলেন নিউ টাউনের হোটেলে৷ সেখানেই তিনি আত্মহত্যার চেষ্টা করেন৷
    সম্প্রতি ‘টেক ওয়ান' ছবিটি নিয়ে বিতর্কে জড়িয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়৷ একাধিক অভিনেতা ও চিত্রপরিচালকের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গিয়েছে টলিউডে৷ বছরখানেক আগে বিভিন্ন্ ফিল্মি পার্টিতে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা যেত স্বস্তিকাকে৷ এখন তাঁর সঙ্গে বামপ্হী নাট্য পরিচালক সুমন মুখোপাধ্যায় (লাল)-কে দেখা যায়৷ এর আগে প্রমিত সেনের সঙ্গে ডিভোর্সের মামলা চলার সময় বেঙ্গালুরু থেকে কলকাতায় ফিরে আসার পর এক তরুণ অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন স্বস্তিকা৷ কোন চরম হতাশা থেকে স্বস্তিকা আত্মহত্যার চেষ্টা করলেন, তা জানতেও সুমনকে জেরা করা হবে বলে জানিয়েছে পুলিশ৷
  • Ekak | ২৬ মে ২০১৪ ২০:১৬237064
  • ইযাআআআআআ স্মৃতি ইরানি শিক্ষা মোন্ত্রীঈঈঈই এবার মেয়েদের ভয়ালুজ শেখা কে আটকাবে !!!!!!!!!!!!!
  • byaang | ২৬ মে ২০১৪ ২০:১২237062
  • ঠিকাছে কুমুদি।

    একক, অনলাইনেই কিনব হয়তো। ভালো ডিসকাউন্ট পেলেই।
  • Ekak | ২৬ মে ২০১৪ ২০:১০237060
  • :)ওয়েল্কাম। করামন্গলায় দুটো বাসন কোসনের দোকান কিন্তু আমাকে বলিছিল অর্ডার দিয়ে রাখলে আনিয়ে দেবে। কোন দোকান নাম মনে নাই। তবে ইন্টারনেট এ কিনলেও ক্ষতি নাই। সার্ভিস তো সেই কেনুদ দেবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত