এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ২৮ মে ২০১৪ ১৬:২১237450
  • সময় হবে না। :(

    দ বেশ কিছুদিন হল সদাকে ডাকে নি। এমনিতেও, সদা কি হার্ডওয়্যার নিয়ে প্রচণ্ড ব্যস্ত?
  • kumu | ২৮ মে ২০১৪ ১৬:১৭237449
  • আগেই জান্তাম বে হয়ে গেলেই রোবুকে আর পাওয়া যাবে না।নেতাইকে দেখে শিখুক।
  • kumu | ২৮ মে ২০১৪ ১৬:১৪237448
  • লম্বকর্ণ তো ঘরেই থাকত।
  • Blank | ২৮ মে ২০১৪ ১৬:১৩237446
  • হুতো এবং রোবু দুজনেই বড় হয়ে গেছে
  • tapas | ২৮ মে ২০১৪ ১৬:১৩237447
  • রোবু আর হুতো - দুজন কি মিসিং?
  • jhiki | ২৮ মে ২০১৪ ১৬:১২237444
  • সবাই ছাগলের বাসস্থান ডিজাইন করছে, -| -এর পছন্দ হলে, উনি পুরষ্কার দিতে পারেন ঃ))
  • kumu | ২৮ মে ২০১৪ ১৬:১২237445
  • আমিও তাই ভাবছিলাম।রোবু ইত্যাদিদের আর দেখাই যায় না।

    সিকি, আগামীকাল কবিতাপাঠ শুনতে যাবে?
  • সিকি | ২৮ মে ২০১৪ ১৬:০৯237443
  • কী হল? একেবারে কেউ কিছু লিখছে না কেন?
  • বেঙেচি | ২৮ মে ২০১৪ ১৩:০১237440
  • শুধে মুখে কথা? চান্সটা পেয়েও ক্যানো তুই তারে ঢুঁসোলিনি?
    অলসের ডিম, নেকু পুষু শিং, ভেজা ক্যাতক্যাতে মুসোলিনি।
    তোরে নিয়া কিসে পদ্য লিখবো?
    বয়ে গ্যাসে। অন্য কিছুকে চাটবো
    খামোখাই কিছু মাথা ঘামানিয়া - না,না,এ সব আমার পোষালু নি।
  • dd | ২৮ মে ২০১৪ ১২:৫৬237439
  • নির্মলা সীতেরামণ বুঝি ওয়ালমার্টরে ঢুকতে বাধা দিচ্ছে? হাঃ। ছেলে মানুষ, তায় মে' মানুষ। বেসিক ফিসিক্স বোঝে না।

    ওয়াল মার্ট গ্রেভিটির মতনই। কেউ দাবায় রাখতে পারবে না। আসবেন তিনি আসবেন।

    তবে ব্লেক মানি নিয়ে কিসব শুরু করেছে? সে নিয়ে আতোংকে আছি। দেখুন,এই বয়সে খপোরের কাগোজে নাম ছোবি ছাবানো হলে লজ্জাতেই পরবো। ভালো শার্টও নেই, কিনতে হবে।

    আচ্ছে, টাইমস নাউ তে অর্ণব গোস্বামী কি পার্সোনালি খুব বকে দেবে? সামনে ডেকে? যাস্ট কিছু টাকা সুইজারল্যান্ডে রেখেছি বলে অ্যাতো হেনস্থা?
  • Ekak | ২৮ মে ২০১৪ ১২:৩৫237438
  • বাহ, সাঁতার খুব ভালো। স্পোর্টস বলো বা এক্সর্সাইস ভীষণ রিফ্রেশিং।
  • সিকি | ২৮ মে ২০১৪ ১২:২০237437
  • মেয়ে আজকে জলে ভাসতে শিখে গেল। আশা করছি আগামী দুসপ্তাহে সাঁতারটা ভালোভাবেই শিখে যাবে।
  • san | ২৮ মে ২০১৪ ১১:৩৭237435
  • আমার এক বান্ধবী নিজের বাবার সঙ্গে আমার মায়ের বিয়ে প্রায় পাকা করে ফেলেছিল। তার নিজের মাকে বিশেষ পছন্দ ছিল না, ওদিকে আমার মা কে খুবই পছন্দ ছিল। এবং একই সঙ্গে তার নিজের বাবাকে খুবই ভাল লোক মনে হত, আমার বাবাকে একেবারেই না ঃ-)

    অবশ্য এ প্ল্যানে আমি হ্যাঁ বা না কিছুই বলি নি।
  • pi | ২৮ মে ২০১৪ ১১:৩৬237433
  • http://www.ebela.in/details/18955-16527968.html

    লসাগুদা, পড়ে দেখুন। 'গ্রেপ্তারের' খবরটা তখন অনেকেই পেয়েছিলেন। ইন ফ্যাক্ট ২৪ ঘণ্টাতেও বোধহয় দেওয়া হয়েছিল। কাল টাইমসের রিপোর্টে তো পড়লাম, গ্রেপ্তারের খবর খুব ভালোভাবেই ছড়িয়েছিল, এবম` পুলিশ সেটা জেনেও কিছু করেনি।
  • | ২৮ মে ২০১৪ ১১:৩৬237434
  • হ্যাঃ হ্যাঃ হ্যাঃ হ্যাঃ
  • Abhyu | ২৮ মে ২০১৪ ১১:৩৫237431
  • মিসটেক, ওটা দমদিকে হবে।
  • Abhyu | ২৮ মে ২০১৪ ১১:৩৫237432
  • বাবা নস্টালজিক, এই তো দেখাচ্ছে

    Error 1011 Ray ID: 13184172ba350663
    Access denied
    What happened?

    The owner of this website ( does not allow hotlinking to that resource (/epaperimages/28052014/2852014-md-hr-3/16456703.jpg).
  • | ২৮ মে ২০১৪ ১১:৩৪237430
  • সিকির নস্টালজিক আত্মা | ২৮ মে ২০১৪ ১১:৩৩237429
  • বাবার নতুন বউ নিয়ে সিকিও একটা বয়েসে খুবই উঠেপড়ে লেগেছিল। সে বড় সুখের সময় নয়, নিত্যি মায়ের কাছে ঝাড় খেয়ে সে তখন মা শব্দটার ওপরেই বীতশ্রদ্ধ। এদিকে চারবেলার খাওয়াদাওয়াটা মা না থাকলে হচ্ছিলও না। তাই সিকিও তখন এক্সিস্টিং মা-কে রিপ্লেস করে অন্য মা আনার ব্যাপারটা একটু এক্সপ্লোর করে দেখেছিল।

    সিকির বাবা অবশ্য এ বিষয়ে কিছুই জানতে পারেন নি। সমস্ত প্ল্যানিংই সিকির 'মনের মাজারে' ছিল।
  • Abhyu | ২৮ মে ২০১৪ ১১:৩২237428
  • কেসিকে কির্বাসনে পাঠানো হউক।
  • Abhyu | ২৮ মে ২০১৪ ১১:৩১237426
  • ব্যাঙাচি অতি উত্তম ছোঁড়া। বাল্যকাল হইতেই।
  • সিকির উদাসীন আত্মা | ২৮ মে ২০১৪ ১১:৩১237427
  • মুসোলিনিকে নিয়ে কবিতা লেখা আসলে তেমন কিছু শক্ত নয়। বেনিতো মুসোলিনি আর ফেদরিকো ফেলিনি খুব ভালো রাইম হয়। আবার এর সাথে করি নি, বলি নি, খেলি নি, এই ধরণের শব্দবন্ধ দিয়েও কবিতা লেখা যায়। সম্ভবত জুভেনাইল কবি এই সমস্ত মাথায় আনার চেষ্টা করতে করতেই "দেখি নি" দিয়ে একটি বাক্য রচনা করে ফেলেছেন। মানে, আপাতদৃষ্টিতে ওটি একটি বাক্য, কিন্তু কবির চোখে ওটি একটি কবিতার দ্বিতীয় লাইন গঠনের জুভেনাইল প্রচেষ্টা হিসেবে দেখা যেতেই পারে।
  • kc | ২৮ মে ২০১৪ ১১:৩০237424
  • আজকে কি তাইলে এরকম ন্যাকা ন্যাকা ভাটই হবে?
  • pi | ২৮ মে ২০১৪ ১১:৩০237425
  • কাগুজে গুরুতেও বেরিয়েছিল।
  • byaang | ২৮ মে ২০১৪ ১১:২৮237423
  • দ শুনলে প্রীত হবেন, এই জুভেনাইল কবিটিই সাড়েতিনবছর বয়সে ওনার বাবাকে প্রায়ই বৌ কেনাবেচায় উৎসাহ দিতেন, "বাবা, চল তো ফোরাম থেকে একটা নতুন ওয়াইফ নিয়ে আসি তোমার জন্য" বলে। আর ঘুরতেফিরতে নিজের মাকে অভয় দিতেন, "স্টেপমম থাকলে ভালো ই হয়, প্রথমে খারাপ হয়, পরে সব খুব ভালো হয়ে যায়" বলে। উদাহরণ হিসেবে সিন্ডারেলা, স্নো হোয়াইট, হ্যান্সেল গ্রেটেল আরো কার কার সব উদাহরণ দিতেন যেন।
  • | ২৮ মে ২০১৪ ১১:২৪237422
  • অভ্যু, সৈকতের লেখাটা একটা লিটল ম্যাগে বেরিয়েছিল, ম্যাগের নামটা এখন কিছুতেই মনে পড়ছে না। প্রতিদিনের রোব্বারেও একটা বেরিয়েছিল।
  • ব্যাঙদির অপমানিত আত্মা | ২৮ মে ২০১৪ ১১:২২237421
  • জুভেনাইল কবিটি যখন বকবক করে আপনাদের ব্যাঙদির মাথাটা ধরিয়ে দেন, গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করতে দেন না, তখন ব্যাঙদি তাকে একটি কবিতা লিখতে বলে ব্যস্ত রাখার চেষ্টা করে থাকেন। তা জুভেনাইল কবিটি এর আগে নেপোলিয়ন আর আব্রাহাম লিঙ্কনকে নিয়ে কবিতা লিখেছেন বলে, আপনাদের ব্যাঙদি ইদানিং তাকে আরো নানারকম বিষয় নিয়ে কবিতা লেখার অনুরোধ জানিয়ে থাকেন। এদিন মুসোলিনিকে নিয়ে কবিতা লিখতে বলায় জুভেনাইল কবিটি খিঁচিয়ে উঠে এই বাক্যরচনাটি শুনিয়ে দিলেন। অবিশ্যি আপনাদের ব্যাঙদি জানতেনই মুসোলিনিকে নিয়ে কবিতা লেখা যার তার কম্মো না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত