এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nina | ১৭ জুলাই ২০১২ ০০:০১23790
  • শরীরের নাম মহাশয়--যা সোয়াবে তাই সয়---
    তবে হত বৈকি কমপ্লিকেশন----কত শিশু মারা যেত--মিডিয়ার অভাবে লোকে zaaনতি পারতনা
  • nina | ১৬ জুলাই ২০১২ ২৩:৫৯23789
  • আরে মানুষই ভগবান মানুষই শয়তান--সাহেব হোক কি না-সাহেব--সব্বার কাবার্ডেই স্কেলিটন আছে--আবার ভাল কারার যন্ত্র ও আছে---
    রিমি আর কিকি তোরা সময় করে লিখতে থাক--এগুলো ই তো ইতিহাস---কোন পথ দিয়ে আমার আজ কোথায় এসেছে দেখতে ভাল লাগে--অনেক কিছু শেখাও যায়।
  • Qy | ১৬ জুলাই ২০১২ ২৩:৫৮23788
  • আবার কারুর একটা, সে একটা যে একটাই, তাবিজ কবজ কবিরাজ হাকিম করেও কিছুতেই আর একটা হতো না---এরকম কেসও শুনেছি সেই পুরানো দিনেরই, একশো বছরের বেশি আগের কথা।
    আবার শুনেছি সাতটা, প্রথম চারটে পিঠো পিঠি, শেষের তিনটি একেবারে একেকটা ৫ বছরের তফাতে তফাতে। এমনকি বড় মেয়ের সন্তান মায়ের শেষ সন্তানের চেয়ে ৫ বছরের বড়!!!
    এই এতগুলি সন্তান, সব বাড়ীতে দাইয়ের হাতে, এসবের জন্য হসপিটালের কন্সেপ্টই ছিলো না, কিন্তু কোনো কমপ্লিকেশন কিছুই হয় নি।
    আরেক কেসে শুনেছি আটটি সন্তান, শেষটি হবার সময় নাকি তিনি ঢেকিতে পাড় দিতেছিলেন, বুঝতে পেরেই আতুড় ঘরে ঢুকলেন। একেবারে ক্যাজুয়াল সিমপল ব্যাপার যেন।
    পাহাড়ী মেয়েদের মতন।
  • kiki | ১৬ জুলাই ২০১২ ২৩:৫৫23787
  • রিমি,
    ঃ(
  • kiki | ১৬ জুলাই ২০১২ ২৩:৫৪23786
  • কে জানে! ভাবলেই রাগ হয়। সেদিন নিশি বলছিলো না। ভারী ওয়েস্টেজ। মেয়েদের ক্ষমতা অস্বীকার করেই এত অন্ধকারে ডুবে রইলো সমাজ।ইডিয়েটিক।
  • rimi | ১৬ জুলাই ২০১২ ২৩:৫৩23785
  • কিকি কি গল্পটা না লিখেই ঘুমিয়ে পড়লে?পুরো গল্পটা শুনতে চাই। দারুণ লাগছে।

    তবে দিদাকে তাঁর জন্মের দিন বাবা মারা যাবার জন্যে বাড়ী থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল শুনে খুব দুঃখ পেলাম। কি অদ্ভুত নিষ্ঠুর আমাদের সমাজ!! এদিকে আমরা আবার সায়েবদের নিষ্ঠুর বলি।

    আমার মায়ের ছিলো দুজন ঠাকুমা। মানে ঠাকুর্দার দুই বৌ। প্রথম বৌ-এর তিন ছেলে হবার পরে খুব সম্ভবত ডিপ্রেশন হয়েছিল। তাতে ঠাকুর্দা আবার আরেকজনকে বিয়ে করে আনেন। প্রথম বৌকে তিন ছেলে সহ দেশে পাঠিয়ে দেওয়া হয়, মানে বাংলাদেশে। আর এদেশে ঠাকুর্দা ছোটো বৌকে নিয়ে থাকেন, তাদের সাত ছেলে মেয়ে হয়। সেই প্রথম বৌএর মেজ ছেলেই আমার মায়ের বাবা। মায়ের কাছে শুনেছি ঠাকুমা আদৌ পাগল ছিলেন না, মাঝে মাঝে মন খারাপ করে ঘরে শুয়ে থাকতেন, এই পর্যন্তই। সেই অপরাধে ঠাকুর্দা আরেকটি বিয়ে করেন। এই রকম ডিসফাংশনাল সব পরিবার আমাদের!!!
  • pi | ১৬ জুলাই ২০১২ ২৩:৫২23783
  • আমি পান্তা খাই না। মশামেসো থেকে থেকেই খায় ঃ)

    শাহিদ পরভেজ আর ফিরদৌস আরার স্পেলে এখনো রয়েছি।
  • kiki | ১৬ জুলাই ২০১২ ২৩:৫২23784
  • আর সেই মামা আমার কাছে সত্যি এক বিষ্ময় এখন ও। অসাধারন ডায়োগনিসিস করার ক্ষমতা। অথচ সুযোগ পেলেন না, এম বি বি এসের পর পড়াশুনা করার। ভাই বোনদের দায়িত্ব ছিলো। উনি এতটা আদর্শবাদী যে যেহেতু সরকারি হসপিটালের ডাক্তার তাই কোনোদিন প্রাইভেট প্র্যাকটিশ করেন নি। আমি নিজেও দেখেছি, পাড়া প্রতিবেশী দের ডাকে ছুটে যেতেন কিন্তু কখন ও পয়সা নিতেন না। এই অদ্ভুত মানুষ গুলোর জন্যই আজ ও কিছু আশা থেকেই থাকে।
  • nina | ১৬ জুলাই ২০১২ ২৩:৫১23782
  • আচ্ছা কিকিয়া কেন অমন হয় বল তো? তখনকার দিনেও সবার বেশি হত বটে কিন্তু কটা হবে না হবে কেমন যেন ভবিতব্য ও ছিল--কারুর পাঁচ তো কারুর ২১ ঃ-০ অরুন্ধতীরা নাকি ১৯ জন ভাইবোন ছিলেন--নকি ২১ --
  • nina | ১৬ জুলাই ২০১২ ২৩:৪৯23781
  • পাই অমন ঘাড় ধরে কি পান্তা হয়--পান্তার জন্য যে আমবিয়ান্স চাই সেটা নাহলে সিনথেটিক পান্তায় আমার রুচি নেই --ধ্যুস! তোর কাছে গিয়ে খেয়ে আসব একদিন ঃ-))
    তোদের বঙ্গমেলাকেমন হল রে? মিতা নিশ্চই কুপোকাৎ এখন?
  • kiki | ১৬ জুলাই ২০১২ ২৩:৪৭23780
  • দিদিয়া, তাবলে প্রতি বছর? জানো আমার ছোট মাসী আমার বড় মাসীর ছোট বাচ্চাটার থেকেও ছোট। কি মারাত্মক। সারাজীবন তাঁর এসব করেই কেটে গেলো।
  • pi | ১৬ জুলাই ২০১২ ২৩:৪৫23778
  • এখানে বাড়িতেই পান্তা খাও না কেনে ? ঃ)
  • kiki | ১৬ জুলাই ২০১২ ২৩:৪৫23779
  • তো, যেটা হলো, হালিশহরের দিদাদের এত গল্প শুনেছি মায়ের কাছে। সেই দিদার তখনকার দিনে লাভ ম্যারেজ। খুব ডানপিটে ছিলেন। এদিকে দাদু যতদিন হাতে টাকা থাকতো দুহাতে ওড়াতেন। তারপর ঘটি বাটি বেচতে শুরু করতেন। শেষে মাদের কাছে কলকাতার কোয়াটারে। এভাবেই লুপে চলতো ব্যাপারটা। দিদার বড় ছেলে মায়ের বয়সী।প্রসঙ্গতঃ দিদার সব কটি ছেলেমেয়েই যথেষ্ট শিক্ষিত হয়েছে। কিন্তু মাদের সে সুযোগ ঘটেনি। অথচ আমার দাদুর কলকাতার কোয়াটারে (দাদু ড্রেনেজ পাম্পিং স্টেশনের কোয়াটার গুলোয় থাকতেন। সে নাকি এলাহি সব ব্যাপার ছিলো শুনেছি। আমি কখন ও দেখিনি। আর এরা কিন্তু ঘটি জমিদার। বাঙাল জমিদার নয়কো) সব আত্মীয়রা এমনকি অচেনা লোক ও, এর ওর বন্ধু বলে দিনের পর দিন থেকে যেত। দিনে নাকি কম করে চল্লিশতা পাত পরতো এমন।

    তো যেটা বলছিলাম, মায়ের বয়সী সেই মামা আমাদের কাছে আদর্শ ছিলেন। তিনি ডাবল প্রমোশন পেয়ে বারো না তেরো বছরে তেন ক্লাস দেন। এদিকে তখন নকশালে ভিরে গিয়ে দুবছর সাস্পেন্ড করা সত্বেও তিনি কুড়ি বছর বয়সে ডাক্তারি পাস করে যান। ইত্যাদি। তো তাঁকে দেখার খুব ইচ্ছে ছিলো আমার।
  • nina | ১৬ জুলাই ২০১২ ২৩:৪০23777
  • ইস-কতদিন পান্তাভাত খাইনা---আজকাল আর খাওয়ায় না--দেশে গেলে শুধু বাহারি খাবার ধ্যুস--এবার গিয়ে খাবই খাব---আচারের তেল কাঁচা পেঁয়াজ লঙ্কা মেখে---ক্ষিদে পেয়ে গেল ঃ-(
  • nina | ১৬ জুলাই ২০১২ ২৩:৩৮23776
  • গুছিয়ে লেখ দিকিনি গল্পটা--প্লিজ।
    আর বাচ্চা পাড়া কি গুণের কাজ নয় ;-)) তবেই না দুনিয়া এগোবে--নইলে তো থেমে যাবে রে
    গুছিয়ে বসে লিখ এফেল দিকিনি--বেশ ভাল ভাল একটা গন্ধ পাচ্ছি অলরেডি
  • Qy | ১৬ জুলাই ২০১২ ২৩:৩৬23775
  • কোনো বিজ্ঞানী যে পান্তাভাত কাঁচালংকা ডাল খেতে পারে, সেটা এক শীর্ষেন্দুর মাথাতেই আসবে। ঃ-) অথচ খাবে নাই বা কেন? বিজ্ঞানী বলে কি তাকে স্যান্ডউইচ বা পিত্জা খেতে হবে? ঃ-)
  • nina | ১৬ জুলাই ২০১২ ২৩:৩৫23773
  • সত্যি ঃ-) আজকাল আর লেখেননা বিশেষ--গত বঙ্গতে বল্লেন---আমার যা ছিল সব দিয়ে দিয়েছি --
  • kiki | ১৬ জুলাই ২০১২ ২৩:৩৫23774
  • তো মাধ্যমিক দিয়ে আর কোথায় যাবো? সেই মাসীর বাড়ী। আর মাসী রাজ্যের আত্মীয়দের সঙ্গে অত ঝামেলার মধ্যেও যোগাযোগ রাখতেন।

    তো রানাঘাটে মাসীর বাড়ী থেকে সেবার হালিশহর যাওয়া হলো। আমার খুব ইচ্ছে ছিলো মায়ের এই মাসীর বাড়ী যাবার। আমার মামাবাড়ী আবার অদ্ভুত। আমার সব কিছু মনেও থাকে না, কিরম সব সম্পক্ক।

    আমার মামাবাড়ীর দাদু, তিনি আবার এক্স শিবপুরিয়ান ছিলেন। তো এই লোকগুলো পিকুলিয়র টাইপস। কোনো বিষয় বুদ্ধি ছিলো না। বর্তমানে বিশ্বাসী। আমার অমন সাহেব দাদুকেও অনেক কষ্ট করতে হয় শেষ জীবনে। তো সেই মায়ের মাসীর বর আর আমার দাদু আবার বন্ধু,আর এরা আবার সব জমীনদারদের বংশ ধর। আর কিছু ছিলো না তখন, কেবল মেজাজটাই আসল রাজা ছিলো। আমার দিদা আবার তখনকার দিনের কনভেন্ট শিক্ষিতা ছিলেন, অথচ বাচ্চা পেরেই জীবন গেলো। কি যে গুনী ছিলেন দিদা। হাতের কাজ রীতিমতন প্রশংসার যোগ্যতা রাখে।

    আর আমার দিদা জেদিন জন্মান সেদিন ই তাঁর বাবা মারা যান। তাই মায়ের দিদাকে তাড়িয়ে দেওয়া হয়। দিদা নিজের মামাবাড়ীতেই মানুষ। আর তার এই বোন ঐরকম কোনো মামাতো বা ঐরকম কিছু। আমি জানিনা।
  • Qy | ১৬ জুলাই ২০১২ ২৩:৩৪23772
  • শীর্ষেন্দুর গল্পগুলো মনে পড়লেই মনটা ভালো হয়ে যায়। রুমাল গল্পে এক ভবিষ্য বিজ্ঞানি পান্তা দিয়ে ডাল খাবার জন্য নিউক্লিয়ার চুল্লীর উপরে ডালের বাটি বসিয়ে লংকা কেনার জন্যে টাইমে মেশিনে চড়ে অতীতে গিয়ে কাঁচালংকা কিনে নিয়ে এলেন। ফিরে এসে আয়েস করে সবে খেতে বসেছেন, ভবিষ্যৎ থেকে এক কল, তিনি কইলেন "পান্তাটুকু খেয়েই যাচ্ছি। " ঃ-)
  • nina | ১৬ জুলাই ২০১২ ২৩:৩০23771
  • আবছা মনে পড়ছে----কিন্তু টগবগে মনে আছে শীর্ষেন্দুর গয়নার বাক্স--তাতেও পিসীমা-ভুতের ঐ রকমই কি যেন নাম---
  • nina | ১৬ জুলাই ২০১২ ২৩:২৮23769
  • এই তো এই তো লেখ লেখ--কিকিয়া থাম্বিনা---তাপ্পর??
  • Qy | ১৬ জুলাই ২০১২ ২৩:২৮23770
  • সেই রসময়ী নিজেকে যে রসি বামনী বলে বলতো, নিজের স্বামীর দুই নম্বর বিয়ে ঠেকানোর জন্য হবু কনের বাড়ী গিয়ে আশবটি তুলে থ্রেট দিয়ে আসতো, বিয়ে ভেঙে যেতো। তারপরে রসময়ী পরলোকে গেলেন কদিন পরে স্বামী যেই বিয়ের তোড়জোর শুরু করে তখন রসময়ীর ভৌতিক থ্রেট-মেল আসতে থাকে, এক থিয়সফিস্ট আবার রসময়ীর স্বামীকে জানায় ভুত অনেক কিছুই পারে, ভুত অবিশ্বাস করা উচিত না, স্যর অলিভার লজ বলেছেন কোটি কোটি ভুত চারিপাশে ঘুরছে---সেই গল্প। ঃ-)
  • kiki | ১৬ জুলাই ২০১২ ২৩:২৭23768
  • ব্যাপারটা হলো আমার বড় মাসীর বাড়ী ভারী প্রিয় ছিলো। আমার বলে না, সব মামাবাড়ী ভাই বোনদের ই। আসলে কি হয়েছিলো, আমার বড় মেসো ছিলেন না। স্টার হয়ে গেছিলেন অনেক আগে। মাসী সেই ভোর বেলায় চাকরির জন্য বেরিয়ে পরতেন আর বাড়ীতে দুই দিদি আর দাদা থাকতো। মাসীর বাড়ী পুরো ক্লাব হাউস ছিলো। এ নিয়েই এক উপন্যাস নামানো যায়। সে যাকগে, আমার মিলিটারি ড্যাড আর তার মিলিটারি বাড়ী আর চারপাশের কনজার্বেটিভ লোকজন নিয়ে আমি হাঁপিয়ে থাকতুম। তো সেখানে গিয়ে নিঃশ্বাস ছাড়তুম। জেলখানা থেকে খানিক বাইরে বেরোনো, সেই চোরদের মতন যারা মাঝে সাঝে বাইরে বেরিয়ে চুরি টুরি করে আবার ঘরে ফেরার মতো জেলে ফেরে।
  • nina | ১৬ জুলাই ২০১২ ২৩:২৪23766
  • ব কে? বোতীন?
  • nina | ১৬ জুলাই ২০১২ ২৩:২৪23767
  • আজকাল স্মৃতি বড় ভোগায়--কত কি যে একদম ভুলে গেছি---প্রভাত মুখো র অনেক বইপড়েছি--ভাল লাগে--রসময়ীর গল্পটা একটু বল তো নামটা শুনে মনে হচ্ছে পড়েছি
  • kiki | ১৬ জুলাই ২০১২ ২৩:২১23765
  • হুম্ম! পুরো গল্পটা চাই। শেষে তোমরাই আবার বলবে আমার ইভেন ল্যাঙোট ও নাই।তাই সে সামলানোর ও বালাই নাই।ঃ(
  • | ১৬ জুলাই ২০১২ ২৩:২০23764
  • না কাটি এই বার। গুড নাইট/ডে
  • Qy | ১৬ জুলাই ২০১২ ২৩:১৯23763
  • ঠিক নিনা, তখন জনসংখ্যাই বা কত? গ্রামকে গ্রাম ঘেরা বিস্তীর্ণ ভূমি, মানুষ আর কতই বা ছিলো?
    প্রভাতকুমার মুখো র রচনা সংকলন পড়ছি সম্প্রতি, বেশ মজা লাগে সেকালের সব ছোটোবড়ো ব্যাপার গুলো, এক ১৫ বছরের ছেলে ৫ বছরের মেয়েকে বিয়ে করেছে, তারপরে মেয়ে যখন ১২ হয়েছে, গওনা হবার পরে সংসার শুরু করেছে--বিয়ের পরে বিশ বছর কেটে গেছে-তাদের দুখ আর কোনোদিন ছেলেপিলে হবে না। অথচ ভেবে দ্যাখো বৌটির মাত্র ২৫ বছর বয়স। ঃ-)
    এইসব গল্প, প্রভাত মুখো ভারী সুন্দর লিখতেন, গল্পের টানে তরতর করে পড়া যায়। রসময়ীর রসিকতা, গল্পটা পড়েছ?
  • nina | ১৬ জুলাই ২০১২ ২৩:১৮23762
  • তা তোর মতন জ্যান্ত পুতুল সব্বাই পছুন্দ কর্বে---আর মানিকের চেয়েও ল্ম্বা?? না হয়েছে ভালই হয়েছে--তোর ঘাড়ে স্পন্ডিলাইঅটিস হয়ে যেত এতদিন-----
  • | ১৬ জুলাই ২০১২ ২৩:১৭23760
  • অপ্পন, তুমি যখন ছিলে না, কারা সব তোমাকে বাজে ছেলে বলছিল....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত