এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ৩১ মে ২০১৪ ০২:৪৪237930
  • গায়ে ওডোমস মেখে যাব তো।
  • aranya | ৩১ মে ২০১৪ ০২:২৭237929
  • অবশ্য সবচেয়ে বেশি বয়্সে ক্লাইম্বের রেকর্ড-টা ভাঙার জন্য এখনও চেষ্টা কর্তে পারি
  • aranya | ৩১ মে ২০১৪ ০২:২৬237928
  • কি দারুণ দেখতে
    একটা বাচ্চা মেয়েও চড়ে ফেলল সেদিন..
  • Blank | ৩১ মে ২০১৪ ০২:২২237926
  • পোকা কামড়ালে?
  • Atoz | ৩১ মে ২০১৪ ০২:২২237927
  • সানগ্লাসটা থাকবে, ওটা খুলবে না।
  • ঈশান | ৩১ মে ২০১৪ ০২:১৯237925
  • এইত্তো এভারেস্টের মাথাটা বেশ চ্যাপ্টা। একটা হেলিপ্যাড বানালেই হয়। বসা যখন যায় নেট সার্ফও করা যাবে। আর পাইয়ের মতে কোনো সিগনাল না থাকলেও এয়াট্টেল হেবি চলে। অতএব নো চিন্তা। হেলি সার্ভিস চালু হলে খবর দিবেন। ল্যাপটপ নিয়ে ঘুরে আসবখন একবার। এভারেস্ট থেকে সরাসরি ফেসবুকে আপডেট।
  • Blank | ৩১ মে ২০১৪ ০২:১৮237924
  • সান গ্লাস খুল্লে চোখ ঝলসে যাবে, চিরকালের মতন রেটিনা ক্ষতিগ্রস্ত হবে।
  • Atoz | ৩১ মে ২০১৪ ০২:০৬237923
  • এভারেস্ট! আহ!
    একটুখানির জন্য (মানে এই ১০/১৫ সেকেন্ড ) মুখের ঢাকাটা খুলে ছবি তোলা যায় না ওখানে? একদম খুব হাল্কা বাতাস?
  • pi | ৩১ মে ২০১৪ ০১:৪৮237922
  • আর হ্যাঁ, ডাটা চেক করলে এখন যা ভরিয়েছি, তার থেকে অনেক বেশি দেখাচ্ছে। মানে আগেরবারেরটা শেষ হয়ে যায়নি।
    খুরে খুরে পেন্নাম এই ব্ল্যাক বেঙ্গল গোটদের।
  • pi | ৩১ মে ২০১৪ ০১:৪০237921
  • এখানেই শেষ নয়। মাঝখানে এমনতর নানাবিধ দুর্ভোগ পেরিয়ে ষষ্ঠ বারের ফোন ধরনেওয়ালা জানালেন, টাকা নিগ্ঘাত শেষ হয়ে গেছে, তাই হচ্ছে না। আমি সেটাতেও জোর দিয়ে জানালাম, মোটেও না, তখন বলে ভ্যালিডিটি শেষ, বল্লুম সেও না, এক হপ্তা আগে থেকে এই সমস্যা হচ্ছে আর টাকা ভরেছি দু হপ্তা আগেই। আর চেক ইউসেজএ তো শেষ হয়ে গেলে জিরো এমবি দেখাবে, তাতে তো এখন এরর দেখাচ্ছে। অন্য কিছু সমস্যা নিগ্ঘাত। তো, তারপরেও ঘ্যন্ঘ্যান করাতে দিলুন আবার টাকা ভরে। কিন্তু তাতেও যেকে সেই। অনেক বারের চেষ্টায় সপ্তম জনকে যখন সমস্যাটা বোঝালাম, তিনি খুব গম্ভীর মুখে গুরুত্ব দিয়ে শুনলেন, অনেকখানি সময় চেয়ে নিলেন, আমার নং টা চেক করার জন্য। তারপর বললেন, আগের চেয়েও গম্ভীরভাবে, আসলে কী হচ্ছে জানেন ম্যাডাম, আপনাকে না কানেক্ট বাটনটা প্রেস করতে হবে। কানেক্ট টিপলে কানেক্ট হয়, আর তখন আইকন দেখায় ডিসকানেকট। ওটা টিপলে আবার ডিসকানেক্ট হয়ে গিয়ে কানেক্ট আইকন আসবে। এতদিন ধরে ডংগল কানেক্ট করে আসার পর, কানেক্ট বাটন টিপলে কানেক্টেড হয়- এই অমূল্য, অভাবনীয় জানকারিখানি নিয়ে যখন কী করবো, কী বলবো ভেবে উঠতে পারছিলাম না, হঠাৎ দেখি নেট আসছে !!!
    আমি বললাম, কী হয়েছিল, কী ঠিক করলেন ? বললেন, কই কিছু ঠিক করিনি তো ! সব কিছুই ঠিক ছিল।
    যাহোক নেট কেন আসছিল না, কেনই বা বা এখন এল এই ধাঁধায় যখন জেরবার, তখন দেখি, এখন নেট আসছে, কিন্তু সিগ্ন্যালে একটাও দাঁড়ি নেই। আর বলেছি কি? এতক্ষণ যে নেট আসছিল না, তখন ভরপুর সিগন্যাল ছিল।
    আর বেশি কিছু না ভাবার চেষ্টা করছি।
  • Ekak | ৩১ মে ২০১৪ ০১:৩৫237920
  • পেছনে ওই হলুদ্মত ওটা বোধায় মিনি চোর্তেন।
  • Blank | ৩১ মে ২০১৪ ০১:২৩237919
  • এই দেখুন এভারেস্টের মাথায় দেবব্রত মুখার্জী

  • pi | ৩১ মে ২০১৪ ০১:২২237918
  • উফ্ফ ! এয়ারটেইলের কাস্টমার কেয়ারে ফোন করা মানে পুরো একটা কমেডি শো উপভোগ করা। অবশ্য যতক্ষণ ঝামেলা চলে কেলিয়ে দেবার প্রবল বাসনায় সেসব কিছুই উপভোগ করা হয়ে ওঠে না, এই আর কি।
    যাহোক, গত আড়াই ঘণ্টা ধরে সাতবার কল করার পরে অবশেষে এখন ডংগলে নেট এসেছে কিনা, তাই এখন জাবর কাটতেই পারি। হ্যাঁ, নেট এখন এসেছে মানে এতদিন আসছিল না। গত এক হপ্তা ধরেই। যবে থেকে রোমিং হয়েছে। ফোন করলাম। মেনু থেকে এ নং সে নং এর ঘাটে ঠোকাঠুকি খেয়ে কাস্টমার কেয়ার প্রোভাইডারের গলা যখন শুনতে পেলাম, তখন তিনি এক দুর্বোধ্য ভাষায় কথা শুরু করলেন। যদিও আমি বাংলা বেছেছিলাম। সে যাগ্গে। অনেক কথা একথা সেকথার পর তিনি জানালেন, তিনি ডংগল নিয়ে কিছু জানেন না। তার জন্য অন্য নং এ ফোন করতে হবে।আমি বারেবারে জোরেজোরে বল্লাম, এটা ডংগল থেকেই নেওয়া নং, মেনুতেও তাই বললো। তো তিনি ততোধিক জোরেজোরে বারেবারে বলে গেলেন, না না ম্যাম, অন্য নং। আপনি লিখে নিন। তো, কী করা, লিখে নিলাম। লিখতে গিয়েই সন্দেহ হয়েছিল। ফোন টা কেটে যাবার পর মিলিয়ে দেখি, সেটা, যে নং এ ফোন করেছিলাম, সেই নং টাই।
  • Paramita | ৩১ মে ২০১৪ ০১:২১237917
  • এই পুষ্যির খেইটা ঠিক ধরতে পারছি না বলে এরোপ্লেন ছুঁড়তে পারছি না। এদিকে সপ্তাহের শেষ দুটি মিটিন করে বাড়ি যাই। ন্যান, ঋদ্ধি, খ্যালেন।
  • ঈশান | ৩১ মে ২০১৪ ০১:১৭237916
  • খাঁচায় থাকলেও সোঁদরবনের বাঘ হল রয়াল বেঙ্গল। আর সাদা হোক বা কালো, বাদামী হোক বা ছোপছোপ, সব ছাগলই ব্ল্যাক বেঙ্গল।
  • Paramita | ৩১ মে ২০১৪ ০১:১৬237914
  • তা বটে। তবে আমার তো মটকা গরম হয়নি, রান্না নিয়ে ভাট হচ্ছে দেখে বললেন আপনার হয়েছে। তাতে আমি একটা প্লেসহোল্ডার এক্জাম্পল দিলাম মাত্র। আপনার মটকা আপনি বুঝবেন, তবে হাওয়ায় কথাটা ছুঁড়ে দিলেন দেখে ঐ টপিকের ওনার হিসেবে একটা কাগজের এরোপ্লেন আমিও ছুঁড়ে দিলাম। আমি এখেনে কো-ভাটুরে পেলে রেসিপি ভাট চালিয়েই যাবো।
  • Ekak | ৩১ মে ২০১৪ ০১:১৬237915
  • ওরা ইল্লিগাল ইমিগ্রান্ট হিসেবে চিহ্নিত হতে পারে বলে মামু আর রিস্ক নেয় নি।
  • riddhi | ৩১ মে ২০১৪ ০১:০৮237913
  • পারমিতা, আরে মটকা তো গরম করতেই পারেন, সেই ফ্রিডম আছে, আরামসে ব্যবহার করুন। সব কিছু পাত্তা পাবার জন্যই বা করবেন কেন?
  • pi | ৩১ মে ২০১৪ ০১:০৩237912
  • ছ্যা ছ্যা, মামুর ছাগল পুরাণ অসম্পূর্ণ। খাঁটি ব্রক্ষ্মপুত্রপারী, হোয়াইট-অসম গোট এর টিকিটিও গোটা লেখায় দেখা যায়নি। অথচ, এদিকে যেদিকে তাকাই, তারা দাড়ি দুলিয়ে দুলিয়ে হাজির।
  • | ৩১ মে ২০১৪ ০০:৫২237911
  • পারমিতা ;)
  • Ekak | ৩১ মে ২০১৪ ০০:৪৮237909
  • কচু খেলে গলা চুলকায় :ক্ষ
  • | ৩১ মে ২০১৪ ০০:৪৮237910
  • এদ্দিনে বুঝেছি জবা আর পাটপাতার কেনো জলে চুবিয়ে চটকালে লতলতে হয়- ওরা একই গোত্তরঃ)
  • Paramita | ৩১ মে ২০১৪ ০০:৪৭237908
  • ডিটো - এ ঘটির পোও।
  • | ৩১ মে ২০১৪ ০০:৪৬237907
  • দিও। কচুবাটা এমনকি ঘটির পো ও খুব ভালো খায়।
  • Ekak | ৩১ মে ২০১৪ ০০:৪৫237906
  • সে তো জবা :) মেস্তা ও হিবিসকাস। আর বস্তা বানাবার পাট তো কর্করাস।
  • Paramita | ৩১ মে ২০১৪ ০০:৪৩237905
  • হ্যাঁ - এই হপ্তায় আনলে ছবি পোস্টাবো খন।
  • quark | ৩১ মে ২০১৪ ০০:৪২237903
  • ধুঁধুল দুই প্রকার - মিষ্টি এবং তেতো। মিষ্টি ধুঁধুলের তরকারি হয়, কিন্তু ছোবড়া হয় না, কারণ খুব নরম ফাইবার। অপরপক্ষে তেতো ধুঁধুলের হয় ছোবড়া।

    দুই পয়সা।
  • | ৩১ মে ২০১৪ ০০:৪২237904
  • ছুডো২ কসু- যেগুলো গায়ে বাদামি রংএর ছাল থাকে আর শুটকো চেহারা?
  • Paramita | ৩১ মে ২০১৪ ০০:৪১237901
  • দুফুরের এই খাদ্য ঃ ব্রেডেড কড, ম্যাঙ্গো স্যালাড, রেড পোততো রোস্ট, স্পিনচ গ্রিনস। সঙ্গে খানিক ঝাল সস ঢেলে নিলাম। ম্যাঙ্গো স্যালাডটা বেশ আম মাখা টাইপের খেতে। আম, টোমাটো, ধনেপাতা আর ভুট্টা কুঁচিয়ে দেওয়া।
  • Abhyu | ৩১ মে ২০১৪ ০০:৪১237902
  • হিবিসকাস রোজা সাইনেনসিস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত