এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ৩১ মে ২০১৪ ২২:০০237989
  • ইন্দোর জন্য - "আমগাছে" -



  • T | ৩১ মে ২০১৪ ২২:০০237990
  • যেমন ধরুন ছাগলাদ্য ঘ্রেত ব্যাপারটা ঘটি না বাঙাল সেই নিয়ে জোরদার তর্ক চলছে, বা ধরুন সিপিয়েম না মূলো কারা বেশী কংগ্রেস সেই নিয়ে লড়ালড়ি চলছে, এমন সময় এমেম এসে হঠাৎ শুধোলেন, অবশ্যই সিপিয়েম আদর্শ বাঙাল, এভাবে কেন বললে দ? সবাই অমনি হাঁ করে এ ওর মুখের দিকে তাকিয়ে রইল। :)

    'দ' প্লেসহোল্ডার, আর এমেম মাপ করে দেবেন।
  • dd | ৩১ মে ২০১৪ ২১:৫৩237988
  • বাইরে বৃষ্টির মধ্যে ঠং ঠং করে আবাজ শুনে "বলি,ব্যাপারটা ক্ষি হচ্ছে?" জিগিয়ে মুন্ডুটা বার কত্তেই সটান এক খন্ড শিলা মাথায়। দাপটের সাথে অ্যাটাক। কোনো রকমে প্রাণে বেঁচেছি। এইত্তো,একটু আগেই।

    সত্যি, প্রকৃতিও ক্ষী হিংস্র। ভাবছি লরেন বাবুকে রিপোর্ট কোরবো।
  • haripada guchhait | ৩১ মে ২০১৪ ২১:৪৪237987
  • কোনটা? কোনটা?
  • T | ৩১ মে ২০১৪ ২১:৩৮237986
  • এইটা মাঝে মাঝে হেব্বি হয়। :)
  • এমেম | ৩১ মে ২০১৪ ২১:৩২237985
  • হ্যাঁ সেটা ঠিক।
  • | ৩১ মে ২০১৪ ২১:২৯237984
  • গুরুচন্ডা৯ লে-আউটে ঐ a টা লিখতে লাগে না এইটুকুই বক্তব্য ছিল।

    ধুত্তোর কাটি।
  • | ৩১ মে ২০১৪ ২১:২৭237982
  • যাব্বাবা! খারাপ বলেছেন সেটা আবার কখন বললাম? শুধু অতিরিক্ত aটা লাগে না সেটাই বললাম। হরিপদ'র বক্তব্য নিয়ে তো কিছু বলি নি, নামের বানান যেটা লেখা সেইটে নিয়ে বললাম।
  • এমেম | ৩১ মে ২০১৪ ২১:২৭237983
  • বাই দি ওয়ে, হরিপদ নামের অকার কি লুপ্ত? হরিপদ কেরানী বলার সময় অ দিয়ে বলি না?
  • এমেম | ৩১ মে ২০১৪ ২১:২৪237981
  • আবার কী হল দম? হরিপদ তো ভালো কথাই বলেছেন।
  • | ৩১ মে ২০১৪ ২১:১১237980
  • শেষের লুপ্ত অ-এর জন্য a দেবার দরকার নেই। হরিপদ লেখার haripad লেখাই যথেষ্ট।
  • তাপস দাশ | ৩১ মে ২০১৪ ২০:৪৭237979
  • সে তো সাইডে ওড়িশা বলে !
  • haripada guchhaaita | ৩১ মে ২০১৪ ২০:৩৭237978
  • যদি ধরে নিই মিষ্টি দিতেই হবে।

    আর এ তক্কে মেদিনীপুরের জনতা বাদ ওদের খাসা রান্না।
  • Blank | ৩১ মে ২০১৪ ২০:২৮237976
  • অতঃপর প্রমানিত বাঙালরা শুধু পায়েস রান্ধতেই পারে
  • kumu | ৩১ মে ২০১৪ ২০:২৮237977
  • ঘটি ও বাঙালের এই মহারণে আমি যে কোন পক্ষ অবলম্বন করব সেটাই বুঝতে পারলাম না।
  • haripada guchhaait | ৩১ মে ২০১৪ ২০:২৭237975
  • এমেম একদম ঠিক বলেছেন। বাঙালরা পায়েসে মিষ্টি দেয় আর ঘটিরা মাংসেও মিষ্টি দেয়। এ নিয়ে গোলের কি আছে।
  • তাপস দাশ | ৩১ মে ২০১৪ ২০:২৫237974
  • আর ওই টইটা ওপরে আসে কল্লোলদার তিন বোনের গানটা শুনতে পেলাম। মহাবোধিতে কোনো একটা প্রোগ্রামে শুনেছিলাম প্রথমবার। সে যে কত্ত বছর হয় গেল !!!
  • Blank | ৩১ মে ২০১৪ ২০:২৩237973
  • নানা প্রেক্ষিত বুঝতে হবে। প্রেক্ষিত অনুসারে ওটা হয় লুচি না হয় পরোটা।
  • quark | ৩১ মে ২০১৪ ২০:২২237971
  • ধ্যাৎ! বাড়াবাড়ি! ময়দা হ'ল গে ইস্পেশ্যাল - লুচি। রুটি আবার ময়দা হবে ক্যানে?
  • kc | ৩১ মে ২০১৪ ২০:২২237972
  • তবে বাঙালদের ভাল অবদানও আছে। সবচেয়ে বড় অবদান হল সিপিএম পার্টি। আর ঘটিদের? থাক, কেই বা আর হৃদয় খুঁড়ে বেদনা .....
  • kumu | ৩১ মে ২০১৪ ২০:২০237969
  • প্রতিবাদ-নিজের কানে সারাজীবন শুনেচি শ্বশুর বাড়ীতে।উদা -আজ রাতে ময়দা করো,ভাত খাবনা।
    অথবা মাংস এসেছে তো,তালে আজ ময়দা হোক।
    নতুন বৌকে হ্যাঁগো,আমরা তো রাতে ময়দা খাই।তোমার জন্যে কি ভাত বসাব?
    লুচি রুটি পরোটা সবই "ময়দা"।
  • Blank | ৩১ মে ২০১৪ ২০:২০237970
  • গেড়ি গুগলি তো বড়ই ভালো খেতে, খালি তেড়ে ঝাল মারতে হয়। সাপের মতন দেখতে হলো বান, শোল, কুচে। বান মাছের ডালনা - কোনো তুলনা নাই।
    আর ময়দা আমাদের বাড়িতেও বলে।
  • কল্লোল | ৩১ মে ২০১৪ ২০:১৮237968
  • কি জানি বাপু। গেঁড়ি গুগলি তো হুগলী, বদ্দোমান, মেন্নিপুরে খুব চলে। পুকুরের ঝিনুকও চলে। সেঁতুই না সেঁউতি কি যেন বলে।
    আর সাপের মতো দেখতে মাছ দুটো - পাঁকাল আর বাইন। এটা অবশ্য আমাগো খাইদ্য। আর অবশ্যই শুঁটকি।
    এখন, এসব হলো সুফীদের দেল কুরানের মতো। যে পায় সে পায়, যে পায়না সে পায়না। বিশেষতঃ শুঁটকি। ওঃ যে খায় সে খায়। অমেত্ত। নাঃ অমেত্ত ঝাল হয় না। ওটি অমেত্তর। যে খায় না সে কি যে হারায় তাও জানে না।
  • quark | ৩১ মে ২০১৪ ২০:১৭237966
  • অ্যায়! এইটে মোক্ষম! বেগুনে চিনি মাখিয়ে ভাজতে শুনেছি গর্বিত বাঙাল বাড়ি থেকে।
  • তাপস দাশ | ৩১ মে ২০১৪ ২০:১৭237967
  • সিকিকে যমুনার হুরী পরী দেওয়া হচ্ছে, সিকি সেগুলোকে কেটে দিতে বলছে, পাইয়ের নেটে ভূত এসেছে, বাঙালদের জিন ঠিক আছে, ঘটিরা ময়দা অস্বীকার করছে, ব্যাঙ্কের লোক চশমখোর, কে বা কারা যেন ইশেনের ভুল ধরার আস্পদ্দা দেখানোর চেষ্টা করছে, ঈশেন তাদের খাঁচায় ভরে দিচ্ছে, কুমুদি এখনো কবিতা জমা দেন নাই এবং বদলে সম্ভাব্য ছাগলের ডাকনাম নিয়ে ভাবাভাবি শুরু করেছেন - এই তো হল !!!
  • quark | ৩১ মে ২০১৪ ২০:১৬237964
  • ইয়ে, মানে, ময়দা বাড়িতে শুনেছি, মামার বাড়িতে আরো বেশি।
  • এমেম | ৩১ মে ২০১৪ ২০:১৬237965
  • কিন্তু ঝিকি, ভাজার আগে বেগুন কেটে নুনচিনি মাখিয়ে রাখার নিয়ম বাঙালবাড়িতেও আছে। অন্তত ঢাকা ফরিদপুরে ..
  • কল্লোল | ৩১ মে ২০১৪ ২০:১০237963
  • ঝিকি। তোমাদের জিন গুলাইয়া গেসে। এক্কেরে ঘেঁটে ঘ।
  • kc | ৩১ মে ২০১৪ ২০:০৬237962
  • নানা যেসব কল্কাত্তাইয়া বনেদি ঘটি আছেন সিমলেপাড়া কিম্বা ফড়েপুকুরের, তাঁরা 'ময়দা' বলেন বটে। টোটাল ঢপ নয়।
  • T | ৩১ মে ২০১৪ ১৯:৫২237961
  • ঘটিরা খামোখা লুচিকে ময়দা বলতে যাবে ক্যানো? অ্যাত অ্যাত ঘটি দেখলাম, কেউই বলে না। যত্ত ঢপ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত