এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ০৩ জুন ২০১৪ ২১:৪৪238441
  • এইজন্য বলি বেঙ্গালুরু আসুন। লোকজন আর যাই হোক অতটা ক্ষেনোফোবিক নয়।
  • | ০৩ জুন ২০১৪ ২১:৪২238439
  • আqর শনিবার সারারাত আর রোব্বার দিনভর নাকি প্রচুর এমেমেস ক্লিপ চালাচালি হয়েছে ভাঙচুরের। সেই দেখে অন্যরা উতসাহ পেয়েছে ইঃ
  • | ০৩ জুন ২০১৪ ২১:৪০238438
  • দেড়যুগ বাদে পুণে একজন মন্ত্রী পেয়েছিল, ফলে লোকজন খুবই শোকাহত, মুহ্যমান।

    যাই হোক লোকাল কাগজ বলতে DNA তে এইটা লেটেস্ট দেখেছি কালকে। আজ কিছু চোখে পড়ে নি।
    http://www.dnaindia.com/pune/report-a-day-after-chaos-in-pune-150-arrested-40-cases-registered-1992982

    আর সকাল টাইমস আরো পেছনে
    http://www.sakaaltimes.com/NewsDetails.aspx?NewsId=5660102505180412924&SectionId=5171561142064258099&SectionName=Pune&NewsDate=20140602&NewsTitle=After%20%27protests%27,%20150%20PMPML%20buses%20go%20off%20roads

    লোকজন, মানে মারাঠী লোকজন বেশ অদ্ভুতভাবে কিছুতেই কিছু বলতে চাইছে না, বরং বেশ গুরুত্বহীন করে দেখানোর চেষ্টা করছে। অফিসে একজন কলিগ এমেনেসের সক্রিয় সভ্য। সে বেমালুম ঝেড়ে অস্বীকার করল, নাকি কাগজপত্রে বাড়িয়ে লিখেছে। অন্যরাও 'না না তেমন সিরিয়াস কিছু না' অ্যাটিটিউড। তবে নিজেদের ভেতরে দ্রুত মারাঠী তে যা বলছিল তার সামান্য যেটুকু যা বুঝলাম তার নির্যাস হল মিডিয়া ওঁত্পেতে থাকে এইটা বুঝে একটু বুঝেশুনে তো করতে হয়। :-I

    আমাদের ক্যাম্পাসে যেসব বাঈরা আসে বেশীরভাগই পাহাড় পেরিয়ে পিরঙ্গুটের ওদিকটার ছোটখাট গ্রাম থেকে। তো তাদের ওদিকে নাকি অ-মারাঠী থেকেও বেছে বেছে মুসলমান বা বৌদ্ধ খোঁজ করে মেয়েদের ঘর থেকে টেনে বের করার চেষ্টা করেছে, একটা প্রাইমারী স্কুলে আগুন দিয়েছে, আর ভাঙচুর তো আছেই।
    ঐ গ্রামের দিকে যে কিছু বৌদ্ধ আছে সেটা শুনে বেশ অবাক হলাম। আমার কাজ করেন সুশীলাবাঈ বলছিলেন তোমরা মরদরা মারামারি করছ, 'দঙ্গল' করছ তাই করো, মেয়েদের ধরে টানছ কেন? শিবাজী মহারাজ কি কখনও এমন করেছেন? গণপতি কি রাগ করবেন না?
  • pi | ০৩ জুন ২০১৪ ২১:৩৫238437
  • তা লরেনবাবু এক্ষেত্রে কী করলেন ? কোথায় তো পড়লাম, শিবসেনার সাথে বিজেপিও দোসর ছিল!
  • Ekak | ০৩ জুন ২০১৪ ২১:২২238436
  • সবুজ মাছ ভালো নেই। ব্লাডার ইনফেকশন সারেনি :| আবার জল চেঞ্জ +মেত্রনিদাজোল।
  • quark | ০৩ জুন ২০১৪ ২১:২১238435
  • সুন্দর হয়েছে! মানে ঐ সমোস্কিতি আর কি!
  • সিকি | ০৩ জুন ২০১৪ ২১:১৪238434
  • আনন্দবাজার পাকাপাকিভাবে তা হলে বাঙালদের কুক্ষিগত হয়ে গেল।
  • * | ০৩ জুন ২০১৪ ২১:১৩238433
  • "কালকে ছন্দা গায়েনের ফেসবুক প্রোফাইল দেখলাম। পাহাড় টাহাড় না। একটা সেজেগুজে শাড়ি পরে তোলা ছবি। কীরকম একটা লাগল।"- ঈশান

    কেন? কীরকম লাগার কী হ'ল! যে পাহাড়ে ওঠে। সে সেজেগুজে শাড়ি পরা ছবি দিতে পারবে না?

    সেই ট্রাডিশান সমানে চলিতেছে- সুন্দরী(প্রথাগত গায়ের রং ফর্সা, চোখ টানা টানা...ইত্যাদি) হলে বুদ্ধি কম! বহির্জগতের সাফল্য নেই..

    ঈশানের কাছ থেকে একটু অন্যরকম বক্তব্য আশা করি। কেন এরকম বলল?
  • Atoz | ০৩ জুন ২০১৪ ২১:০১238432
  • এই ডেমোক্রেসি নাচছে শুনেই ঐ বাঘেরা নাচে এইসব মনে পড়ে সব গুলিয়ে গেল। আসলে মনে হয় গানে ওটা ছিল "মনের বনের শাখে/ নিখিল কোকিল ডাকে"। কেজানে তাও না হতে পারে!
    বিটিডাব্লু, বাঘেরা কি নাচতে পরে?
  • ঈশান | ০৩ জুন ২০১৪ ২০:৫৪238430
  • পচ্চিম ভারত হেবি ডেঞ্জারাস জায়গা হয়ে উঠেছে। অনেকদিন ধরেই। যত শিল্পায়ন তত উন্নতি।
  • dd | ০৩ জুন ২০১৪ ২০:৪২238429
  • এরকম?

    "আমার মনের বনের গাছে
    বানর ঝোলে, মাছেরা নাচে
    কাঁচের দোকান, নেইকো কাছে
    গামছা কেচে, বেজায় হাঁচে?"

    কবি অজ্ঞাত। সম্ভবতঃ অষ্টাদশ শতাব্দীর।
  • Ekak | ০৩ জুন ২০১৪ ২০:৩৯238428
  • না থাকলে চটপট লিখে ফেলুন। অসাধারণ গান।
  • Atoz | ০৩ জুন ২০১৪ ২০:৩০238427
  • এরকম একটা গান ছিলো না?
    "আমার মনের বনের মাঝে / যেন বাঘা বাঘা বাঘেরা নাচে"?
    ছিল কী? নির্ঘাৎ গুলিয়েছি। কিছু একটা ছিল এরকম।
  • dd | ০৩ জুন ২০১৪ ২০:২২238426
  • শিব সেনাকে পুলুশ কিছু করতে পারে না। কোনোদিনই না।স্রেফ গায়ের জোরে পেঁদিয়ে লাট করে মগের মুলুক করে যায়। ভোটেও জেতে। রাজ থেকারেও অবিকল এক জিনিস করে। মুছলমান মারে, বিহারী প্যাঁদায়, ম্যাড্রাসী ক্যালায়। এটা ট্র্যাডিশন

    পচ্চিম বংগে মমোতাও তেম্নি করে। হাইদ্রাবাদে আকবরুদ্দিন ওয়াইসিসি নিরুপ্রদবে ঘোর অ্যান্টি হিন্দু স্পীচ দ্যায়। শ্রোতারা আহ্লাদে ডিগবাজী খায়। সেক্ষুলারিজমের চুড়ান্তো।

    কাউকে কিছু করা যায় না। ডেমোক্রেসী নাচে।

    দেখি, লরেন বাবু যদি কিসু করতে পারেন।
  • ঈশান | ০৩ জুন ২০১৪ ২০:১৪238425
  • কালকে ছন্দা গায়েনের ফেসবুক প্রোফাইল দেখলাম। পাহাড় টাহাড় না। একটা সেজেগুজে শাড়ি পরে তোলা ছবি। কীরকম একটা লাগল।
  • pi | ০৩ জুন ২০১৪ ১৯:৩৩238424
  • এই পুণে কাণ্ডকে মিডিয়া যে পুরো ধামাচাপা দিয়ে দিল, সেটা ঠিক না ভুল, এনিয়ে বেজায় ধন্দে ছিলাম, আছিও। ইন জেনেরাল এই জাতীয় ইস্যু গুলোর মিডিয়া হ্যাণ্ডলিং নিয়েই। একদিকে মনে হয়, এইসব খবর থেকে দাঙ্গা বেঁধে যাবার সম্ভাবনা, তাই ব্ল্যাক আউট করলেই ভালো, অন্যদিকে এরকম চেপেচুপে দেওয়াটাও ভালো ঠেকে না।
    আর সবসময় যে চাপা দেওয়া হয়, এমনও তো না। এই আজাদ ময়দানের ঘটনার রিপোর্টিং এর খবরটা পড়ছিলাম। পুণে কাণ্ডে মিডিয়ার ভূমিকা নিয়ে যা অনেক প্রশ্ন তুলে দিচ্ছে।
    http://kohram.in/two-cases-and-different-standards-azad-maidan-2012-and-shiv-sena-vanadalism-in-pune/

    দমদি, স্থানীয় মিডিয়াতে কভারেজ কেমন ?
  • pi | ০৩ জুন ২০১৪ ১৮:৪২238423
  • থ্যাঙ্কু, থ্যাংকু !
  • Kaju | ০৩ জুন ২০১৪ ১৮:৪০238422
  • দিলুম।
  • pi | ০৩ জুন ২০১৪ ১৮:৩২238421
  • সার্চে বাংলা লিহতে পারছিনা। আমাকে কেউ প্যারোডি র থ্রেডের লিং টা খুঁজে দেবে ?
  • kumu | ০৩ জুন ২০১৪ ১৮:১৭238420
  • আচ্ছা দে।থাংকু।
  • de | ০৩ জুন ২০১৪ ১৮:০৪238419
  • পড়লাম কুমুদি - টইতেও তুলে রেখে এসেছি -
  • kumu | ০৩ জুন ২০১৪ ১৭:৫৬238418
  • দে আছ?২৩৬৪৯ ও ২৩৬৫১ পাতায় আমার পোস্ট পড়ো,সময় পেলে
  • pi | ০৩ জুন ২০১৪ ১৭:৫৫238417
  • বাংলা ফণ্ট ঘাঁটা এলে এনকোডিং এ গিয়ে যেন কোনটা সেট করতে হয় ?
  • de | ০৩ জুন ২০১৪ ১৭:৩০238416
  • হ্যাঁ - পেটকাটা!
  • pi | ০৩ জুন ২০১৪ ১৭:২৬238415
  • আপাতত দিকেদিকে ছোনিয়া গান্ধী জিন্দাবাদ দেখেছে ঃ)
  • Kaju | ০৩ জুন ২০১৪ ১৭:০০238414
  • কোন বয়ের নিচে? মাঙ্কি বয়?
  • সিকি | ০৩ জুন ২০১৪ ১৬:৪০238413
  • র অসমীয়াতে পেটকাটা ব, আর য় অসমীয়াতে বয়ের নিচে ছোট্ট ড্যাশ।
  • Kaju | ০৩ জুন ২০১৪ ১৬:৩৯238412
  • কতদিন পেঁয়াজি খাওয়া হয় নি। মাঝখান থেকে কটা দিন জ্বর হয়ে সব বন্ধটন্ধ হয়ে গেল।
  • tapas | ০৩ জুন ২০১৪ ১৬:৩৬238411
  • পেট কাটা ব লেখে না?

    ইডেনে লাঠি চার্জ হল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত