এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৪ জুন ২০১৪ ০১:৫৭238470
  • বাংলাভাষার শক্তিকে ঠিকমতন ব্যবহারই করা হলো না! বাংলা বল্লেই লোকে মনে করে শরচ্চন্দ্রের প্যানপ্যানানি উপন্যাস, নয়তো গান আর কেত্তন।
    তেমন শক্তিশালী মনোবিশ্লেষণী লেখা বা ভালো থ্রিলার বা শিকারকাহিনি বা অভিযানের গল্প বা হার্ডকোর কল্পবিজ্ঞান বা তীক্ষ্ণ অনুগল্প ---কোথায়?
  • একক | ০৪ জুন ২০১৪ ০১:৫৩238469
  • আমাদের বাংলা ভাষায় যদি এরকম তৈরী করা যেত বড় ভালো হত :)
  • একক | ০৪ জুন ২০১৪ ০১:৪৮238468
  • আমি পড়ি। ক্রিপিপাস্তা পড়ুন, মজা পাবেন। বেশ কিছু বোকা বোকা ফিকশন আছে কিন্তু কিছু ভালো ও আছে। আর এটা ঠিকই লিখেছে ওরা একটা ভার্চুয়াল অর্ডার তৈরী করে। আপনাদের দিস্তোপিয়া পড়তে ভাল্লাগেনা ? আমারতো ব্যাপক লাগে।
  • Ekak | ০৩ জুন ২০১৪ ২৩:৪২238466
  • T Shirt বানাবো !! :)))

  • Arpan | ০৩ জুন ২০১৪ ২৩:৩৯238465
  • হোয়াটসঅ্যাপ প্রসঙ্গে।
  • Arpan | ০৩ জুন ২০১৪ ২৩:৩৫238463
  • কাজের জিনিস।
  • a x | ০৩ জুন ২০১৪ ২৩:৩৫238464
  • আর ড্রপবক্স তো সবসময়ই ব্যবহার করি - ফোনে ছবি তুললে ঐভাবেই কম্পুতে পাচার করি।
  • a x | ০৩ জুন ২০১৪ ২৩:৩৪238462
  • তবে কেউ ব্যবহার করে বলে দেখিনা। অ্যান্ড্রয়েড ইউজারই করে দেখি।
  • a x | ০৩ জুন ২০১৪ ২৩:৩৩238461
  • আইফোনে চলে তো।
  • Arpan | ০৩ জুন ২০১৪ ২৩:৩২238460
  • এ কী! এতদিন অ্যাপলে whatsapp চলত না!!?
  • তাপস দাশ | ০৩ জুন ২০১৪ ২৩:১৮238459
  • বানর বয়ই বটে ! তবে তার আগে বা ওই সঙ্গেই মাংকি বয়ও ছিল না? দ্বিভাষিক বিড়ি?
  • ঈশান | ০৩ জুন ২০১৪ ২৩:০৯238457
  • বাংলা লেখার কলতটা আপগ্রেড করতে হবে মনে হয়। মানে সাইটে করতে হবে। নিজের মেশিনে কিছু করার দরকার নেই।
  • kumu | ০৩ জুন ২০১৪ ২৩:০১238455
  • অ মামু আমার ফোনে সেই কক্খন থেকে বাংলা লিখুন আসছে না।মোবাইল /ওয়েব কোনটাতেই না।ভুলে কিছু উল্টোপাল্টা করেছি?ল্যাপি খুলতে হল এইটে লিখতে।
    কী করতে হবে???এইখানে লিখে রাখেন,খেয়ে এসে দেখব।
  • | ০৩ জুন ২০১৪ ২৩:০১238456
  • আর সেক্ষেত্রে দেশ নিরপেক্ষভাবে বলা হয় সমস্ত মুসলমানকে পাকিস্তান আর সমস্ত খ্রীস্টানকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দাও।
  • | ০৩ জুন ২০১৪ ২৩:০০238454
  • হবে না কেন হয় তো। কম হয়, কারণ সীমানা অঞ্চলের বেশীর ভাগই প্রকৃতি অত্যন্ত প্রতিকূল। বর্ডারের দুপাশেই সেনারাই ঘোরে ফেরে, সাধারণ মানুষের বাস ঐ পাঞ্জাব-ওয়াগা, গুজরাট রাজস্থানের অল্প কিছু জায়গা, কাশ্মীরেও কয়েকটা পয়েন্ট -- এমনি।
  • rabaahuta | ০৩ জুন ২০১৪ ২২:৫৬238453
  • পাকিস্তানী অনুপ্রবেশ কেন হয় না এই নিয়ে কোন একটা টইয়ে একটু কবোষ্ণ বাক্যবিনিময় হয়েছিল। (নাকি ফেসবুক গুরু?)
  • ঈশান | ০৩ জুন ২০১৪ ২২:৪৭238452
  • পাকিস্তান থেকে কোনো অনুপ্রবেশ হয়না? কখনও পাঞ্জাবি খেদাও শুনিনি। বা মোহাজির হটাও।
  • !!! | ০৩ জুন ২০১৪ ২২:৪৫238451
  • মংকি বয় আবার কবে বের হল।
    বিড়িটা তো বানর বয় ছিল।
  • | ০৩ জুন ২০১৪ ২২:৩৯238450
  • ধুসস ঈশান কিস্যু জানে না। আরে বাবা শিবাজী মহারাজ, বালবাবু আর তাঁদের বালবাচ্চা আর মারাঠী অস্মিতাকে গালি না দিলে কোনো পোবলেম নাই।

    তবে আমি আজ আপিসে বেশ জোড়া জোড়া রোষকষায়িত দৃষ্টির মুখে পড়লাম। লোকজনকে দুঃখী শোকার্ত দেখে খানিক মন দিয়ে শুনলাম তাদের কথাবার্তা। পরে বললাম দেখো বাপু তোমরা সব ঈশ্বরবিশ্বাসী লোক, অমন একজন পাপীকে প্রধানমন্ত্রী বানানো হল, তোমাদের কি মনে হয় না ঈশ্বর, ভবানী মাতা, শিবজি মহারাজ এঁরা খুব রাগ করেছেন? দ্যাখো গে ঐজন্যই হয়ত প্রতিদিন একজন করে বিজেপীর কেউকেটা মারা যাচ্ছেন। দ্যাখো গে ঠাকুর তোমাদিগে খুব পাপ দেছে।

    লোকজন ঠিক গুছিয়ে উত্তর দিতে পারল না আজ, স্রেফ কটমট করে তাকাল।
  • Ekak | ০৩ জুন ২০১৪ ২২:৩৪238449
  • ব্যাপারটা সবাই সবাইকে বেধরক্কা ক্যালাচ্ছে এমন জায়গায় এলে স্বস্তি বোধ করব। তার আগে অবধি খালি হিসেব নিকেশ :|
  • rabaahuta | ০৩ জুন ২০১৪ ২২:২০238448
  • আসামে নাকি শীঘ্র আসিতেছে, যোরহাটের বিজেপি সাংসদ কামাখ্যাপ্রসাদ তাশা বলেছেন, বাংলাদেশী ভাগাও অভিযান।আসামের 'বাঙাল খেদা'র তো ইতিহাসও আছে। শেষমেষ ব্যাপারটা টোটাল বাঙালীবিদ্বেষে শিফ্ট করে।
  • Arpan | ০৩ জুন ২০১৪ ২২:১৯238447
  • মারাঠিকে গালি দিলে তবে তো ডিরোগেটরি হবে। উল্টোটা কেংকয়ে হবা?!
  • ঈশান | ০৩ জুন ২০১৪ ২২:১১238446
  • আরও কোশ্নো। এই অর্পন, ধরা যাক গোয়ায় থাকে। আর আমি পঃবঃতে। এবার মারাঠি দমু অর্পণকে ফেবু তে গাল দিল, আর আমি সেটা লাইক করলাম। আমি কি মারাঠি আইনে পড়ব?
  • Apan | ০৩ জুন ২০১৪ ২২:০০238445
  • মহারাষ্ট্রের বাইরে থেকে লাইক করলে ধরে আনতে পুলুশ পাঠাবে?
  • ঈশান | ০৩ জুন ২০১৪ ২১:৫৯238444
  • ফেসবুক নিয়েও আইন হচ্ছে? বেশ বেশ। গুরুতে তালে কোনো সমস্যা নেই। :-)
  • | ০৩ জুন ২০১৪ ২১:৫৪238443
  • আর মহারাষ্ট্র সরকার বিধানসভায় বিল আনতে চলেছে যে কেউ যদি ফেসবুকে কোনও ডেরোগেটরি কমেন্টে লাইক দেয় তাহলে সেই লাইকদাতারও ৩-৫ বছর পর্যন্ত জেল হতে পারে।
  • | ০৩ জুন ২০১৪ ২১:৫০238442
  • কিন্তু মাত্র একটা শাড়ী পরা সাজগোজ করা ছবি তো। প্রোফাইল পিক তো হলুদ টি শার্ট পরা।
    আমার ঐ টাইমলাইনে শেষ লেখাটা ৪ এপ্রিলের যে কাল হাওড়া স্টেশান থেকে কাঞ্চনজঙ্ঘার উদ্দেশ্যে রওনা হচ্ছি পরে কিরকম খারাপ যে লাগল।
  • ঈশান | ০৩ জুন ২০১৪ ২১:৪৪238440
  • আরে কী জ্বালা। একটা মেয়ে মারা গেছে। তার একটা সুন্দরমতো ছবি দেখে আমার খারাপ লেগেছে। খারাপ লেগেছে মানে মনটা খারাপ লেগেছে। এতে অন্যরকম বক্তব্যের কী আছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত