এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৪ জুন ২০১৪ ০৩:২৭238500
  • টিম, "চৌকি"তে থাকলে চৌকিদারি ছাড়া আর কী হবে? জমিতে নামলে তবে না জমিদারি!
    ঃ-)
  • aka | ০৪ জুন ২০১৪ ০৩:২৬238499
  • আমি ভালো শাঁখে ফুঁ দিতে পারি। কেষ্টা শিখিয়েছিল, কুরুক্ষেত্রের মাঠে। আর তারপর জ্ঞান দিলে একগাদা, তোমরা এখন গীতা বলে পড়।
  • Atoz | ০৪ জুন ২০১৪ ০৩:২৫238498
  • অরণ্যদা, বাংলা ব্লগোফিয়ারে কিছু কিছু ভালো লেখা আসে, ভালো রম্যরচনা বা ভ্রমণ বা এমনি সাধারণ গল্পও কিছু কিছু আসে বেশ ভালো মানসম্পন্ন। কিন্তু ব্লগমন্ডলগুলো পুকুরের মতন, ছোটো ছোটো ক্লোজ গ্রুপ- একটার সঙ্গে আরেকটার ইন্টার-অ্যাকশন প্রায় নেই বা খুব অল্প। অনেক ক্ষেত্রে রীতিমতন বিরোধিতা। তাই সেভাবে বৃহৎ হয়ে ওঠে না কোনো কিছু, পুকুরে যেমন কিনা জোয়ার আসে না।
  • একক | ০৪ জুন ২০১৪ ০৩:২৪238497
  • কৃতকৌশল এর দিক দিয়ে "ভালো" লেখা অবশ্যই বেরোচ্ছে। কিন্তু ডিস্টার্বিং কিছু তো পাইনা। আমি অবশ্যই সমস্ত প্রকাশিত বাংলা লেখা পড়ে বসে নেই। গুরুতে অনেক পড়ুয়া আছেন তাঁরা বলতে পারবেন।
  • Tim | ০৪ জুন ২০১৪ ০৩:২১238496
  • ও হ্যাঁ আর যারা পারতো তারা ডাক্তারি, আইটি আর চৌকিদারি এইসবে কালক্ষেপ করতেছেন। ;-)
  • Tim | ০৪ জুন ২০১৪ ০৩:১৮238494
  • এতজ ঠিক, কিন্তু এই ছোট ছোট পরিবর্তন সাহিত্যে ধরার জন্য যে সময় এবং পরিশ্রম/প্রতিভা লাগবে সেটা এই মুহূর্তে বাংলা সাহিত্যে আছে কি? আমি জানিনা, তবে সম্ভবত নেই। নেই কারণ যারা পারতো তারা সবাই হয়ত ইংরেজিতে লেখে বেশি করে লোকের কাছে পৌঁছবে বলে।
    বা অনেক অপেক্ষা করলে হয়ত এক আধজন বেরিয়ে আসবে এর হেতর থেকেই।
  • aranya | ০৪ জুন ২০১৪ ০৩:১৮238495
  • 'আমরা মাঠে যতই চার, ছয় মারি না কেন, তা দিয়ে সাধারণ মানুষের জীবনকে সত্যিই ছুঁয়ে যেতে পারি কি? জানি না। হ্যাঁ, ফ্যানদের মুখে আমরা হাসি ফোটাই। কিন্তু তার জন্যই তো আমাদের কাঁড়ি কাঁড়ি টাকা দেওয়া হয়। তাই মানুষের জন্য আরও অনেক বেশি কিছু করার সুযোগ রয়েছে।
    সত্যিকারের চ্যাম্পিয়ন হয়ে উঠতে এখনও আরও অনেক উন্নতি করতে হবে' - গৌতম গম্ভীর

    ভাল লাগল।
  • Atoz | ০৪ জুন ২০১৪ ০৩:১৭238493
  • আর এই প্রো আর অ্যান্টি! কী ঝামেলা! এক বন্ধু এক গপ্পো লিখেছে, তো সেখানে নানারকম মাস হিস্টিরিয়া ইত্যাদি আছে, তার এডিটার মশাই কেবলই তকে বলে এটা বিরুদ্ধপক্ষের চক্রান্ত হিসাবে দেখানো যায় কিনা! সে যত বলে ওরে না রে বিরুদ্ধপক্ষ না, সিস্টেমের মধ্য থেকে নানারকম গন্ডগোল আসতে পারে, কে শোনে কার কথা! সম্পাদক একটি অ্যান্টিপক্ষ না তুলে ছাড়বেন না!!!! ঃ-(
  • aranya | ০৪ জুন ২০১৪ ০৩:১২238492
  • বাংলা লিটল ম্যাগে ভাল লেখা বেরোচ্ছে হয়ত, হাতে আসে না
    ব্লগে কেমন লেখা হচ্ছে, আতোজ জানবে নিশ্চয়ই
  • Atoz | ০৪ জুন ২০১৪ ০৩:১১238491
  • আরে একক, আমি তো কিছুতেই শাঁখ থেকে আওয়াজ বের করতে পারি না, অনেক কষ্টে ফুসফুস ভরে হাওয়া টেনে নিয়ে দিলাম রাম ফুঁ, কিছুই হলো না, কোনো আওয়াজ নেই! ঃ-( আসলে কোনো একটা কায়্দা আছে, তেমন করে কায়্দা করতে পারিনি।
  • একক | ০৪ জুন ২০১৪ ০৩:০৭238490
  • আরেকটা ব্যাপার। পাশ্চাত্যের "ডার্ক" এর ধারণা আর প্রাচ্যের "ডার্ক" এর ধারণা এক নয়। কোনদিন এক হতে পারেনা। বেসিক ইদীয়লোজি আলাদা। ওদের একদিকে দাঁড়িয়ে মেষপালকদের পিতা আরেকদিকে রেইন ম্যান। এই দ্বন্দ ওদের তাড়িয়ে নিয়ে বেড়ায় সমস্ত শিল্প সাহিত্যে। ক্রাইসিস টাকে ওরা অন্যভাবে তুলে ধরে কারণ ওদের প্রতাগনিস্ট এন্তাগনিস্ট এর পোলারিতি ঐভাবেই তৈরী।
    আমাদের এক বেঁড়ে পাকা দর্শন :( আমরা শেষ দেখে ফেলেছি। সাব্যস্ত হয়ে গেছে। আমরা জেনে ফেলেছি পুরুষস্য পুরাণ:। এ এক ভয়ঙ্কর অসুবিধে :( এতো গায়ে গায়ে দাঁড়িয়ে থাকলে মাঝখান দিয়ে হাঁটা যায় নাকী :( :( তাও যেত। আমাদের মত করেই যেত। কিন্তু হটাত আমরা "ওদের" মত করে ভাবতে চেষ্টা করলুম। ফলাফল বন্ধাত্য। এই ক্যাচাল টা কাটিয়ে ওটা বিশাল চাপের। আমাদের মত করে ডার্ক নেস যবে আসবে লেখায় .......কেজানে কবে আসবে। শিল্প কে সাধনা এইজন্ন্যেই বলে বধায়। বোধে বোধ না হওয়া অবধি শুধু শাঁখ ফুঁকে গোল। আর বালের পূজাবার্ষিকী।
  • Atoz | ০৪ জুন ২০১৪ ০৩:০৬238489
  • টিম, এই যেগুলো বল্লে এইসব আসলে একটা ছোটো লেয়ারের মধ্যে একটু এদিক ওদিকে ব্রাউনিয়াম মোশনের মতন, কিন্তু বিপর্যয় তো আসলে হচ্ছে এর বাইরে। চোখের সামনে লোপ পাচ্ছে একটু হাফছাড়ার জায়্গা, বাচ্চাদের খেলার জায়্গা নেই, ছোট্টো ছোট্টো বাক্সের মধ্যে ঢুকে যাচ্ছে মানুষ, রিমোটে চলা বায়োবটের মতন আচরণ করছে বিশাল বিশাল দেশের জোয়ান ছেলেপুলেরা, অসংখ্য মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মরে যাচ্ছে, তাদের চিকিৎসায় কত খরচ পড়লো সেই নিয়ে ঢাক বাজাচ্ছে তার আপন লোকেরা--এইসব সাংঘাতিক মানবিক বিপর্যয় কোথায় আসছে সাহিত্যে?
  • Tim | ০৪ জুন ২০১৪ ০৩:০৩238488
  • ও আইপিএলের কথা বলতে ভুলে গেলাম। ঐ উদ্দীপনা দেখলেই বোঝা যায় বাঙালীর (এবং হয়ত আপামর ভারতবাসীর) জেবনে তেমন চাপ নাই।
  • Atoz | ০৪ জুন ২০১৪ ০২:৫৭238487
  • সঞ্জীব চট্টো ও তো প্রথমদিকে "ডোরাকাটা জামা" ইত্যাদি কী চমৎকার সব লেখা লিখলেন! তারপরে এলিয়ে গেলেন, কেমন যেন ভক্ত বনে গেলেন। ঃ-(
  • Tim | ০৪ জুন ২০১৪ ০২:৫২238486
  • বাঙালীর জীবনে এইসব বিপর্যয়, যা এতজ বললো, সেইসব কবেকার কথা? যখন এইসব হচ্ছিলো তখন লেখালেখিও জোরকদমে এগিয়েছে।
    ইদানিং বিপর্যয় বলতে তো সিপুএমের বজ্জাতি, দিদির কবিতা আর ছবি, নয়ত সারদা। বা বড়োজোর আইটিতে রিসেশন। এই মেটেরিয়াল দিয়ে ক্যালানেপনা ছাড়া আর কি হবে?
  • একক | ০৪ জুন ২০১৪ ০২:৪৯238484
  • আরে শীর্ষেন্দু যে ইদীয়লোজি তে বিশ্বাসী তাতে একটু এক্স্ত্রাপলেত করলেই বর্ণভেদ আসে। সে আসুক। সেটাও চাপ নয়। এই যে তোলকেইন। সারা জীবন কমিউনিস্ট দের গুষ্টির তুষ্টি পুজো করলেন। যেখানে পেরেছেন সাম্যবাদ কে স্কন্দালাইজ। তাতে কী ? লেখা টা দেখুন। অমন ভাষা দুটি হবেনা। শব্দ ব্রহ্ম আয়ত্তে। যা করেছেন নিজের হাইট তৈরী করে নিয়ে। লেখা টা দাঁড় করাতে হবে তো। তার মধ্যে চূড়ান্ত বর্ণবিদ্বেষ বা সাপ ব্যাং ভুতের ছানার প্রতি প্রেম তা দিয়ে কিছু এসে যায়না। অন্তত আমার এসে যায়না। শীর্ষেন্দু শেষদিকে কিরকম হাল ছেড়ে দিলেন। এক্সপ্লোর নেই। কেমন একটা না পেয়েই ধরে ফেলেছি ভাব আর কৃত্তিম তন্ময়তা চোখে মুখে। আসলে ওনার যে স্কুল তার তলপেটে চুলকে দিতে পারে এমন আরও দু-এক জন লেখক দরকার ছিল। কেও নেই। কাজেই ভ্যাব্লাই ভালো।
  • aranya | ০৪ জুন ২০১৪ ০২:৪৯238485
  • শীর্ষেন্দু অনুকুল ঠাকুরের কাছে না গেলে হয়ত লেখায় ঐ বর্ণভেদ ইঃ আসত না -সবই নিয়তি।
    আবার জীবনের খুব কঠিন সময়ে শক্তি পেয়েছিলেন অনুকুল ঠাকুরের কাছ থেকে - এও সত্যি
  • একক | ০৪ জুন ২০১৪ ০২:৪৩238483
  • কীর্তন কে দোষারোপ করি কেমনে :( এখুনি আমার ঘরে বাজছে "প্রেম করা রাখালের সনে সে কী প্রেমের মরম জানে / তোমরা কী তা জাইনাও জানো না "। আমার মুখে কেত্তন কে গালি সভা দেবে না। আর তাছাড়া যে ভাষায় লেখা হয় " মরিলে তুলিয়া রেখো তমালেরই ডালে " সে ভাষায় ডার্ক ক্রিপি মেটেরিয়াল নেই এ আমি মানবোনা। কীর্তন থেকে তন্ত্র, বাউল থেকে মারফতি জাস্ট কানে গেলেই প্রচন্ড স্যাডিস্ট একটা ভায়োলেট রং ছমছমে হয়ে ঘিরে ধরে। বিষাক্ত জিনিসপত্র। আসলে এগুলো বোধ হয় লেখকেরা শোনেন না বা এত বেশি সুপার এগ্রিগেসনে চলে গেছেন ছাত্রবনধু মুখস্ত করা শিক্ষাব্যবস্থার মধ্যে দিয়ে এসে যে যৌনতার একমাত্র প্রাপ্তি সন্তানত্পাদনের মত দরকচা মেরে গেছে সব কিছু। সমস্ত মানে বই ছুঁড়ে ফেলে দিলে কয়েক প্রজন্ম বাদে হয়ত কিছু বেরোতে পারে। তার আগে চোখ বন্ধ করে বলা যায় প্রতিষ্ঠিত দের লেখায় পার পেজে কোন শব্দ কতবার রিপিট হবে। গোড়ায় গোলমাল আছে আমাদের। জাস্ট চিহ্ন থেকে চিহ্নে ট্রান্সফার করে যাচ্ছি রাতদিন। কুলির জাত। চাবি টা হারিয়ে দেওয়া দরকার। জাস্ট দেলিবারেত্লি। কী অসহ্য সব লেখা। নিজে দুলাইন লিখলেও কদিন বাদে তোষকে মুতের দাগ ছাড়া কিছু মনেহয়না। ধুস।
  • Atoz | ০৪ জুন ২০১৪ ০২:৩৬238482
  • হুতো, না না এঁরা সব নানাধরণের লিখেছেন শক্তিশালী লেখা, কিন্তু বঙ্গসমাজ নিয়েছে কোনগুলো? জনপ্রিয় হয়েছে ঐ মধ্যপন্থী সুরেলা বেলকুঁড়িমালা খোঁপায় জড়ানো রবীন্দ্রনৃত্যের জন্য প্রস্তুত টাইপ লেখাগুলো। ঃ-)
  • Atoz | ০৪ জুন ২০১৪ ০২:৩১238481
  • অরণ্যদা, আমাদের পাড়ার অষ্টপ্রহর সঙ্কীর্তন গুলো যদি শুনতেন, তবে বুঝতেন। ঃ-)

    আজই শীর্ষেন্দুর "পারাপার" উপন্যাসটার কথা ভাবছিলাম, কলমের এতখানি জোর যে টুকরো টুকরো মায়াময় মুহূর্তগুলো কিছুতেই ভুলতে দেয় না। অথচ সেই তিনি সূক্ষ্মভাবে বর্ণভেদ প্রথাকে প্রোমোট করে গেলেন ভীষণ জোর দিয়ে! ঃ-( ভাবতে গেলেই রাগ হয়, লেখাগুলো সর্বাংশে আর তত ভালো লাগে না। তবু ও অস্বীকারও করতে পারি না যে লেখাগুলো শক্তিশালী। ঃ-(
  • rabaahuta | ০৪ জুন ২০১৪ ০২:৩০238480
  • ইয়ে, মানিক বন্দ্যো তারাশঙ্কর বিভুতিভূষন সুনীল শীর্ষেন্দু শ্যামল সন্দীপন বেবাক শুধু এলানো সুরে ক্যালানো কীর্তন করেছেন জাস্ট মানা গেলনা।
  • aranya | ০৪ জুন ২০১৪ ০২:২৪238479
  • 'এলানো সুরে ক্যালানো কীর্তন' :-)

    বিকেলের মৃত্যু-টা মিস করে গেছি, একসময় শীর্ষেন্দু খুবই প্রিয় ছিল
  • Atoz | ০৪ জুন ২০১৪ ০২:২০238478
  • আরেকটা আছে অরণ্যদা, "বিকেলের মৃত্যু।" ওটাও শীর্ষেন্দুর থ্রিলার।
  • Atoz | ০৪ জুন ২০১৪ ০২:১৮238477
  • অথচ বাঙালির জীবনে দাঙ্গা দুর্ভিক্ষ মহামারী যুদ্ধ প্রায়ই বন্যা ঝড় ইত্যা ইত্যা সবই হয়ে গেছে, কিন্তু অদ্ভুত নেশাগ্রস্তের মতন বাঙালি ভেজানো চিঁড়ের মতন কেবল এলানো সুরে ক্যালানো কীর্তন শুনে গেছে! সাহিত্যে সেরকম আগুন ঝড় বন্যা যুদ্ধ কোথাও দেখতেই পাই না!
  • একক | ০৪ জুন ২০১৪ ০২:১৭238476
  • কল্পবিজ্ঞানের জগৎ অনেক দিন ধরেই এক্ঘ্য়েমি তে ভুগছে। একই ফর্মে রং চড়ছে শুধু। পলিটিকাল ক্রাইসিস চূড়ান্ত।
  • Atoz | ০৪ জুন ২০১৪ ০২:১৪238475
  • মু জাফর ইকবালের কল্পবিজ্ঞান মৌলিক কিছু না, ঐ সেই পশ্চিমে যেসব ভিনগ্রহ, রোবট, সুপার ইন্টেলিজেন্স এইসব নিয়ে লেখা হয়ে গেছে, সেসব ধরণেরই জিনিস। নিজস্বতা নেই। রিডান্ডান্টও বটে। কিন্তু ওঁর কিশোরদের অ্যাডভেঞ্চার ধরণের লেখাগুলো দারুণ চমৎকার, মৌলিকও বটে।
  • aranya | ০৪ জুন ২০১৪ ০২:১২238474
  • শীর্ষেন্দুর একটা থ্রিলার পড়েছিলাম অনেকদিন আগে, নামটা বোধহয় 'কালো বেড়াল, সাদা বেড়াল' - নট ব্যাড
  • একক | ০৪ জুন ২০১৪ ০২:১১238473
  • বাংলায় কী আছে তাই নিয়ে লেখক দের গাল না পেড়ে বাঙালির জেবনে কীঈই আসে ভাবলেই বোঝোন যায় :|
  • একক | ০৪ জুন ২০১৪ ০২:০৭238472
  • ভায়োলেন্স নেই ভাঅলেনস নেই। একটা অদ্ভুত ব্রয়লার প্রসেসে সকলেই দেরেমুষে ম্যারিনেট হচ্ছি :|
  • aranya | ০৪ জুন ২০১৪ ০২:০৫238471
  • জাফর ইকবালের কল্পবিজ্ঞান ভাল
    ভাল থ্রিলার কি বাংলায় কিছু আছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত