এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ০৪ জুন ২০১৪ ১১:১১238530
  • দিল্লি ট্রাফিক পুলিশ যে উইটনেস ছিল, সে জানিয়েছে মন্ত্রীর গাড়িই সিগনাল না মেনে এগিয়েছিল। ইন্ডিকার আসার রাস্তায় ব্রেকের জন্যে চাকার ঘষটানি দেখে অনুমান করা হচ্ছে ইন্ডিকা সবুজ আলো দেখেই এগোচ্ছিল, আচমকা শেষ মুহূর্তে সামনে গাড়ি দেখে জোরে ব্রেক মারে এবং ব্রেক মারা অবস্থাতেই ধাক্কা মারে।
  • de | ০৪ জুন ২০১৪ ১১:০৯238529
  • বম্বেতে এমেনেস আর শিবসেনাকে কেউ ঘাঁটায় না - ব্রেনলেস এন্টিটি - কিছু হয়ে গেলে পরে দুঃখ করে তো লাভ নেই! কে নাকি শিবাজির কি ব্যাড পিকচার পোস্ট করেছিলো তাইতেই এই - আপিসে বল্লাম যে ফেসবুকে আমাদের বাঙালী মনিষীদের নিয়ে যে পরিমাণে ইয়ার্কি করা হয় সেটা মাইন্ড করলে বাংলায় চব্বিশ ঘন্টায় চব্বিশটা দাঙ্গা হবে!

    ম ব্যা পঃ বঃ তে যা আনয়ন করেছেন সেটা হলো এই শিবসেনা কালচার।
  • de | ০৪ জুন ২০১৪ ১১:০৫238528
  • তপন শিকদারকে (বিজেপি হলেও) কিন্তু রসবোধসম্পন্ন ভদ্রলোক বলেই মনে হতো তারানন্দের প্রোগ্রামগুলোতে। একটা সময় বিজেপির একমাত্র সাংসদ ছিলেন পরপর দুবার দমদম থেকে। আমার কিন্তু খারাপই লেগেছে ওনার খবরটা শুনে!
  • Abhyu | ০৪ জুন ২০১৪ ১১:০৩238527
  • আর এখানে বলেছে যে দিল্লী পুলিশ মেনে নিয়েছে যে মন্ত্রীর গাড়িই লালবাতি মানে নি।
  • Abhyu | ০৪ জুন ২০১৪ ১১:০০238526
  • এও কি সম্ভব? ওরকম হিসেব করে ধাক্কা মারা?
  • | ০৪ জুন ২০১৪ ১০:৫২238525
  • পুণেতে লোকজন গোপীনাথকে খুবই পছন্দ করে/করত। সবাই খুব দুঃখিত আর সকলেই বলছে ঐ ইন্ডিকা ড্রিভারকে কেউ পয়সা দিয়ে মারিয়ে দিয়েছে। আবাপ'তেও সেরকম হিন্ট দিয়েছে।

    তপন শিকদার কি পশ্চিমবঙ্গে, কলকাতায়ও খুব সমাদৃত ছিলেন? একাহাতে সংগঠন দাঁড় করানো, দরজা সবার জন্য সবসময় খোলা ইত্যাদি ব্যপারে?
    তা না হলে একই রকম কভারেজ পাবেন না সেটাই স্বাভাবিক।
  • সিকি | ০৪ জুন ২০১৪ ১০:৪২238524


  • :)
  • সিকি | ০৪ জুন ২০১৪ ১০:২২238523
  • আরও দেখার জিনিস, গোপীনাথ মুন্ডের মৃত্যু এত বিশাল লাইভ কভারেজ পেল ও পাচ্ছে, আজ সংসদের প্রথম দিনের অধিবেশন অ্যাডজর্নড হয়ে যাচ্ছে গোপীনাথ মুন্ডের স্মরণে।

    তপন শিকদারও মারা গেলেন দিল্লিতেই। কোনও কভারেজ নয়, দুটি ফর্মাল শোকবার্তা। আজকের সংসদের শোকপ্রস্তাবে হয় তো তাঁর নাম থাকবে, জানি না, তবে হাইলাইটে থাকবে না।

    সব মরণ নয় সমান? ;-)
  • সিকি | ০৪ জুন ২০১৪ ১০:১৬238522
  • His landlord and neighbours became aware of Gurvinder Singh’s existence only after several journalists thronged the locality, asking for the whereabouts of the man “who had crashed his car into Union minister Gopinath Munde’s car, leading to the latter’s death”.
    Described by his landlord as a soft-spoken, humble person, Singh claimed it was Munde’s driver who jumped the traffic signal and caused the crash.
    Singh claimed Munde’s driver fled the spot after which he called the police control room. Singh was arrested from the accident spot only after it was confirmed that Munde was travelling in the other car and he was pronounced dead on arrival at AIIMS.
    A native of Nawanshahr in Punjab’s Hoshiarpur district, Singh lives in a two-room flat on the first floor of a three-storey building owned by Jaspal Singh, who also works with the same hotel where Singh is attached as a driver.
    His landlord’s son Harpreet Singh said Gurvinder is unmarried and his parents died some years ago. “Singh stays in our flat with his younger brother and we can guarantee that he will never break any law as he is a man of discipline. Moreover, he was on leave on Monday and stayed home the whole day. So, the possibility of him being deprived of sleep is totally ruled out. Had he been at fault, he would not have stayed at the accident spot or called the police,” said Harpreet.
    “We came to know about Munde’s death through the news channels. The name of Gurvinder Singh was being flashed as the accused driver. But it was only around 11 am, I got to know that the errant driver lived in our neighbourhood as a tenant. We rarely saw him as he used to stay home and not mingle much with others,” said a neighbour.
  • সিকি | ০৪ জুন ২০১৪ ১০:০৯238521
  • যাক, এটুকু ভালো খবর। এইটা কলকাতায় ঘটলে ড্রাইভারটার বাকি জীবনটা জেলে কাটত।

    Gurvinder Singh, who crashed his car into Union minister Gopinath Munde’s car, got bail on Tuesday even as the Intelligence Bureau and Delhi Police Special Cell were investigating ‘a conspiracy’.
    The police sought a 14-day judicial custody, saying they need to conduct a test identification parade. But, the magistrate said the offences against Singh were bailable gave bail on a personal bond and a surety bond of ` 30,000 each.
  • কি ছবি! | ০৪ জুন ২০১৪ ০৯:০৩238520
  • pi | ০৪ জুন ২০১৪ ০৮:৫৭238519
  • কাল।
    SABUJ MANCHA CALLS
    SAVE WETLAND AND WATER BODIES
    STOP FILLING UP CAPTAIN BHERI
    A part of East Kolkata Wetland
    the prestigious Ramsar Sight

    5th June World Environment Day
    12 PM MEET AT CHINGRIHATA CROSSING - CIT BUILDING
    1 PM - 2 PM CAPTAIN BHERI VISIT
  • pi | ০৪ জুন ২০১৪ ০৮:৫৬238518
  • চমৎকার।
  • - | ০৪ জুন ২০১৪ ০৭:৫৫238516
  • অর্পণ তিন তারিখ ৩টে আট, খুব, খুব, খুব হেল্পফুল সাজেশন। কাজ হয়ে গেল। অনেক ধন্যবাদ!
    সে আর সিকি-ও সাহায্যের হাত বাড়িয়েছেন। সেই জন্যও কৃতজ্ঞ। বাংলাফন্টের যে ডাউনলোডের যে মিডিয়াফায়ার লিঙ্কটা দিয়েছেন সেটা অ্যাক্টিভ নেই আর। যাগ্গে, কাজ হয়ে গেছে। সক্কলকেই আরও একবার ধন্যবাদ ঃ-)
  • Atoz | ০৪ জুন ২০১৪ ০৪:২৮238515
  • পশ্চিমাদের বড়ই সুবিধে এইদিকে, পরিষ্কার লাইন দিয়ে ঈশ্বর ও শয়তান ভাগ করা আছে, দুইদিকই একেবারে আড়াই আড়াই টক্কর দেবার মতন সমানে সমানে অবস্থা। সেই জন্য চমৎকার খোলে লড়াই এর ছবি।
    আমাদের পুবের দিকে মুশকিল, সব এমন ঝোলেঝালেটকে মিশে টিশে আছে, মহিষ ব্যাটা চমৎকার লড়ে দুর্গার সঙ্গে, কিন্তু শেষে জানা যায় সে শিবেরই অংশমাত্র! এইটাকে ঠিকঠাক ধরতে গেলে আরো সূক্ষ্ম অন্যরকম জিনিস দরকার।
  • Atoz | ০৪ জুন ২০১৪ ০৪:২২238514
  • একক, বুঝেছি। বেশ একটা স্ট্রং ইন্টার-অ্যাকশন চাইছেন।
  • একক | ০৪ জুন ২০১৪ ০৪:১৩238513
  • না না সবাই বেঁচে যাবে না। আসার তাহলে তো মজাও নেই :) এই যেমন এতক্ষণ আমরা যা এতল্বেতল ভাটালুম এর ওপর দিয়ে কনটেম্পরারী বাঙ্গালায় কে কী লিখে ফাটাচ্ছেন এবং কারা কারা নিজেদের গাল্ফুলো ও ছাতা মাথায় ভাবতেই স্বঘোষিত স্বচ্ছন্দ ও দর্পে কায়মচূর্ণ তাদের আপনি নির্মান করে ফেললেন। তারা জন্মানোর আগেই হয়ে রইলো। এটাতেই মজা। আমার জেমন ভায়োলেন্স এ মজা। রোদ্দুরে দৌড় করানোয় মজা। শো মাস্ট গো অন :) সবাই স্বেচ্ছায় দৌরলে তো সেই প্যানপেনে কীর্তন হয়ে যাবে কার্যক্ষেত্রে তাই না :)
  • Atoz | ০৪ জুন ২০১৪ ০৩:৫৩238512
  • অনেক গালফুলো বেঁচে যাবে দৌড়তে পেলে, মারতেও হবে না। ঐ গলায় বোতল ঝোলানো জেল থেকে বেরোতে পারলে বেঁচে যাবে, সিরিয়াসলি। যদিও ব্যক্তিগত ধারণা, তবু আমার মনে হয় মানুষ ইন জেনারেল কষ্ট করতে বিমুখ হয় না বা ভয় পায় না, ভয় পায় অনিশ্চয়তাকে। আর ঐটা দিয়েই দমিয়ে রাখে সমাজ, ঐ লাইনের ওপারে গেলি তো ভরাডুবি হলো, ব্যস। নইলে ঐ বোতল ছিঁড়তে কদিন লাগে মানুষের?
  • Tim | ০৪ জুন ২০১৪ ০৩:৪৯238511
  • ঃ-)))

    যাই একটু হেঁটে আসি চড়াই উৎরাই ভেঙে।
  • একক | ০৪ জুন ২০১৪ ০৩:৪৭238510
  • আমি সিরিয়াসলি চাইছি ইউথ মিলিটারী ট্রেনিং চালু হোক। ওটা হয়ে বিশাল কিছু হয়ে যাবেনা। কিন্তু ছেলেবেলা থেকেই ওই গাল্ফুলো গোবিন্দদের গলায় জলের বোতল ঝুলিয়ে ইস্কুল যাওয়া আর সারাটা দুপুর মায়েদের পর্তিকো তে বসে ক্লাস টেস্টের খাতা দেওয়া নেওয়ার হিরিক দেখে ব্যাপক ঝাঁট জ্বলা আছে। এ হয়ত নেহাতই ঈর্ষা তবু তাই সই। সব গাল্ফুলো কে পাছায় বেত মেরে রোদ্দুরে দৌড় করাও :))))
  • Atoz | ০৪ জুন ২০১৪ ০৩:৪৪238509
  • তবু গাঁ মফস্বলে মাঠগুলো ছিল বলে ছোটোবেলা অন্তত কিছু খেলাধূলা করতে পেরেছি আমাদের পরের গোটা দশ বছরের ছোটোরা পর্যন্ত। তারপরে সব লোপাট হয়ে গেল! আর সঙ্গে সঙ্গে ম্যাজিকের মতন লোপাট হয়ে গেল সেইসব গণবিজ্ঞান ক্লাব, একজিবিশন, জাঠা, সাক্ষরতা অভিযানের সেই সন্ধ্যেবেলার ক্লাসগুলো---সব। ঃ-(
  • একক | ০৪ জুন ২০১৪ ০৩:৪২238508
  • কেরানি বানানোর শিক্ষায় ধুলো কম থাকবে এই তো স্বাভাবিক :/ শুধুই খেলা।
  • Tim | ০৪ জুন ২০১৪ ০৩:৩৯238507
  • আজকেই সকালে বাসে আসতে আসতে দেখছিলাম ছেলে মেয়ে নির্বিশেষে নানা বয়সের মানুষ প্রচন্ড দৌড়ঝাঁপ করছে। এই কালচারের অভাবেই সব ন্যাতানো রয়ে গেল আমাদের দেশে। শারীরীকভাবে এত অক্ষম হয়ে একটা জাতি চরিত্রগতভাবে মজবুত হবে সে সম্ভব না। শুধু দর্শনেই ক্রীড়াপ্রেমের শুরু ও শেষ হলে যা হয়।
  • Tim | ০৪ জুন ২০১৪ ০৩:৩৬238506
  • কেন? বাকযুদ্ধতে যে চ্যাম্পিয়ন, বল্লে হবে? সে আখড়াও তো তৈরী।
  • Atoz | ০৪ জুন ২০১৪ ০৩:৩৪238505
  • পাড়ায় পাড়ায় ইস্কুলে ইস্কুলে মাঠে মাঠে পার্কে পার্কে প্রচুর আখড়া থাকলে খুব ভালো হতো! একদিকে হুলিয়ে কুস্তি, আরেকদিকে প্রচন্ড কৃষ্ণকীর্তন।
  • aka | ০৪ জুন ২০১৪ ০৩:৩২238504
  • সে বাপু দ্বাপর যুগের কথা, তখনও মূল্য ধরে দেওয়া বাজারে কাটে নি। আর কেষ্টার তো ওটাই জীবিকা ছিল লোককে জ্ঞান দেওয়া। কারুর রুজি কাড়া ঠিক কাজ না। দিলুম বকতে।
  • একক | ০৪ জুন ২০১৪ ০৩:৩১238502
  • একটা প্রচন্ড ক্যালাকেলি শুরু হওয়া দরকার। সবার প্রথমেই যা বলেছিলুম :)
  • Atoz | ০৪ জুন ২০১৪ ০৩:৩১238503
  • মূল্য ধরে দেওয়া? সেতো শুনেছি ন্যাড়া হতে না চাইলে মূল্য ধরে দিতে হয়।
    ঃ-)
  • Tim | ০৪ জুন ২০১৪ ০৩:২৯238501
  • মাইরি শাঁখে ফুঁ দেওয়া শেখার টিউশন ফি হিসেবে গীতা শুনতে হলো? ক্যানো বাপু মূল্য ধরে দিতে পারোনি? নিদেন দুটো হরিং মেরে দিতে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত