এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • E না C | ০৬ জুন ২০১৪ ২২:০৪238920
  • এক-ই পোষ্ট দুবার হোলো কেন? Admin কে/দের অনুরোধ, অতিরিক্ত অংশ বাদ দিয়ে দিন। এই post টাও delete করে দিন।
  • কমাচাড্ডি | ০৬ জুন ২০১৪ ২২:০২238919
  • খাস কলকাতায় ফ্ল্যাট কিনতে গেলে পর্যন্ত ধর্মপরিচয় ম্যাটার করে

    এই যা খাস কলকাতায়ও ধর্মপরিচয় ম্যাটার করে নাকি? মিডিয়া টইতে আমার মনে হলো অনেকে বললেন কলকাতা আর আশেপাশে ধম্মোটম্মো নিয়ে কেউ খুব একটা মাথা ঘামায়্না।
  • pi | ০৬ জুন ২০১৪ ২১:৫৯238918
  • কিন্তু বাবা কাকা পিসি এবং আমাদের ঠিক কী কী করতে হত ?
  • E না C | ০৬ জুন ২০১৪ ২১:৫৮238915
  • আমার ছেলে পুনেতে আছে, পুণে বিশ্ববিদ্যালয়ে পড়ে। একমাস বাদে ব্যাঙ্গালুরু যাবে চাকরি করতে। ওর সঙ্গে এবং ওর বন্ধুদের সঙ্গে কথা বলে দেখেছি, ওরা খুব aggressively secular। ওদের মতামতকে শ্রদ্ধা করি, কিন্তু খুব চিন্তায় থাকি। ওরা খুব-ই সংখ্যালঘু। 'একক' কারণ সম্বন্ধে ইঙ্গিত দিয়েছেন। আমি মেনে নিচ্ছি এ পাপ আমাদের বাবা কাকা মামা দের, এবং আমাদের। কিন্তু কি করণীয়?
  • E না C | ০৬ জুন ২০১৪ ২১:৫৮238916
  • আমার ছেলে পুনেতে আছে, পুণে বিশ্ববিদ্যালয়ে পড়ে। একমাস বাদে ব্যাঙ্গালুরু যাবে চাকরি করতে। ওর সঙ্গে এবং ওর বন্ধুদের সঙ্গে কথা বলে দেখেছি, ওরা খুব aggressively secular। ওদের মতামতকে শ্রদ্ধা করি, কিন্তু খুব চিন্তায় থাকি। ওরা খুব-ই সংখ্যালঘু। 'একক' কারণ সম্বন্ধে ইঙ্গিত দিয়েছেন। আমি মেনে নিচ্ছি এ পাপ আমাদের বাবা কাকা মামা দের, এবং আমাদের। কিন্তু কি করণীয়?
  • পুরোড্যাশ | ০৬ জুন ২০১৪ ২১:৫৮238917
  • নাম নিয়ে এতো আপত্তি কিসের?
  • rabaahuta | ০৬ জুন ২০১৪ ২১:৪১238914
  • হ্যাঁ, তা মানছি, বর্ণ বিদ্বেষ তো বললাম তাছাড়া সামাজিক অবস্থান পয়সা কড়ি, অরিজিন এইসব নিয়েও নিশ্চয় আছে। কিন্তু আমাদের যে এগুলো বেড়েই চলেছে। পকেটের সাইঅজ্টা এমনিতেই বড়, এখন পকেট ফুটো হয়ে চারদিকে ছড়াচ্ছে।

    খাস কলকাতায় ফ্ল্যাট কিনতে গেলে পর্যন্ত ধর্মপরিচয় ম্যাটার করে, ভাড়া টাড়া তো পরের ব্যাপার। লোকজন ছদ্মসেকুলারিজমকে গাল দেয়, কিন্তু আমার মনে হয় ছদ্মই হোক, মুখোশটা যে পরে থাকার দরকার সেটা অনুভব করাও তো সভ্যতার দিকে এক পা।

    (কে যেন সেই চোর সাধু সেজে থাকতে থাকতে সাধু হয়ে গেল? মৃচ্ছকটিক?)
  • pi | ০৬ জুন ২০১৪ ২১:৩৫238913
  • হুতো, আম্রিগাতেও ডিস্ক্রিমিনেশন কিছু কম নয়। হয়তো এতটা গোদা নয়। কিন্তু এগুলো তো কিছু পকেটে। আম্রিগাতেও সেরকম পকেট আছে।
  • Atoz | ০৬ জুন ২০১৪ ২১:৩২238912
  • ভারতের ব্যাপার বিলাত-আমেরিকার কায়্দায় সাইজ করা যাবে বলে মনে হয় না। ভারতে একে তো নাম দেখেই মানুষের জাতগোত্রধর্মপরিচয় ভেসে ওঠে, তার উপর আছে সূক্ষ্ম সূক্ষ্ম নানারকম উঁচু নিচু ভেদ, নানারকম প্রিভিলেজ অথবা প্রিভিলেজের অভাব, তার উপরে আছে নিজস্ব বিশ্বাস, নিজের আত্মীয়্স্বজন ইত্যাদি নিকট সমাজের চাপ, তারপরে বন্ধু সহকর্মী বস প্রভু ইত্যাদি দূর সমাজের চাপ। পেটের দায়ে পশ্চিমী প্রথা মানতে হরে দরে বাধ্য হয় কিছু লোক, কেউ কেউ সেগুলো থেকে ফায়্দা ওঠায়, কেউ কেউ পারে না, বাধ্য হয়ে করে, তাই তারা বাধ্যতার সময়টা বাদ্দিয়ে বাকীটা ঢুকে পড়ে এইসব পূজার্চনার মধ্যে বা কোনো বাবাজীর আশ্রমে। ভারতে ব্যাপারটা খুবই মিশ্রিত অবস্থায়, কোনো রাস্তাই পুরোপুরি হয় নি, সব রাস্তাই মিশে মিশে জটিল হয়ে আছে। এইটাকে পশ্চিমী বাণিজ্যশক্তি দিয়ে চাপ দিয়ে সমান করতে গেলে হয়তো হিত হতেও পারে, তবে আবার অহিত হবারও অনেক সম্ভাবনা। মিলিজুলি একটা সমাজে যেখানে বেশীরভাগই প্রিভিলেজহীন আর আর্থিকভাবেও দুর্বল সেখানে খুব সহজেই লোককে ক্ষেপিয়ে দাঙ্গা বাধিয়ে দেওয়া যায়। তাতে মূল সমস্যা থেকে মানুষের মুখও ঘুরিয়ে দেওয়া যায়।

    অবশ্য এ হাটেমাঠের এক সামান্য মানুষের ব্যক্তিগত পর্যবেক্ষণ মাত্র। সমাজবিজ্ঞানীরা অনেক ভালো করে বলতে পারবেন এ পর্যবেক্ষণে ভুল আছে কিন বা এর সীমাবদ্ধতাটা কোথায় বা এইরকম হলে কী করা উচিত।
  • Ekak | ০৬ জুন ২০১৪ ২১:২০238911
  • হে হে ভারতের ক্যাপিতালিস্ম টা ক্রনি, জাতীয়তাবাদ টাও :)
  • rabaahuta | ০৬ জুন ২০১৪ ২১:১২238910
  • ফেসবুক বা সামাজিক মেলামেশা বিষয়ে আমি নিতান্তই নিরুদ্যম। তো এক অফিসের এক আমেরিকান আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, না করার উপায় নেই। কিন্তু এখন এইসব উত্তরপ্রদেশ হ্যানা ত্যানা এইসব সেও জানতে পেরে যাচ্ছে এই ভেবে আমার প্রবল অস্বস্তি।
    যুক্তিহীন, অন্যভাবে কি আর জানতে পারতো না, বা কঙ্কাল ক্লোজেটে লুকিয়ে রেখে কি হবে, বা এদের ঝুলিতে কি আর বেড়াল নেই, আনতর্জাতিক চাপ হওয়া উচিত ইত্যাদি, কিন্তু তবুও।

    যত দিন যাচ্ছে তত আমার বাণিজ্যের ওপর আস্থা বাড়ছে। বিজেপি বা কং সরকারকেও কেউ চাপে রাখতে পারলে সে বড় কর্পোরেটরা। তো এইসব ঘটনা যদি কোন ভাবে বাণিজ্যকে অ্যাফেক্ট করে।

    আমেরিকার নাগরিক তো অন্তত ভারতের সাধারন নাগরিক থেকে ভালো আছে, মানে থানায় গেলে অ্যাটলিস্ট জাত তো জিজ্ঞেস করবে না। টুকটাক বর্ণবিদ্বেষ সত্ত্বেও মোটের ওপর অনেক বেটার। তো এদের ও তো প্রবল জাতীয়তাবাদ আর মুক্ত বাজার। কি জানি কোনপথে মোক্ষ।
  • | ০৬ জুন ২০১৪ ২১:১১238909
  • হুঁ
    মে মাসে হিঞ্জেওয়াড়ি ফেস ওয়ানে একটি শিখ ছেলেকে পিটিয়ে মারা হয়েছে চোর অপবাদে। কোনও কাগজে আসে নি।

    যারা পুণেতে থেকে গেছে, পাই, ইন্টেলির মত, তারাই বুঝবে কি অদ্ভুত একটা অনুভুতি হচ্ছে এগুলো শুনে।
  • T | ০৬ জুন ২০১৪ ২০:৪৪238905
  • একক কে ক।
  • ঈশান | ০৬ জুন ২০১৪ ২০:৪১238904
  • কিন্তু ড্যাশ নিকে লেখাটা আমার মোটেও পছন্দ না। আগে একজন লিখতেন, তাঁকেও বলেছিলাম, তিনিই আপনি কিনা জানিনা অবশ্য। অন্য কিছু না, কাউকে ড্যাশ বলে সম্বোধন করা যায় নাকি?
  • pi | ০৬ জুন ২০১৪ ২০:৩৯238902
  • নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে আরো কিছু জায়গা।

    While attacks against Western tourists and women in urban centers have attracted a great deal of attention, rapes of lower-caste women routinely fail to provoke an outcry. Prime Minister Narendra Modi, for example, has yet to condemn the rape and murder in Katra Saadatganj...

    একদিকে,

    Much of the caste-based sexual violence emerges out of a feudal sense of entitlement among some upper-caste men. “You have not really experienced the land until you have experienced the Dalit women” is a popular saying among the landowning Jats, a politically powerful group that, despite being relatively low caste themselves, are above the Dalits.

    অন্যদিকে,
    Though upper-caste men are rarely imprisoned for raping Dalits, they have a widely accepted defense at their disposal, should they ever need one: They would never touch a lower-caste woman for fear of being “polluted.” In one famous 1995 case, a Dalit woman’s allegations of gang rape were dismissed by a judge who claimed that “an upper-caste man could not have defiled himself by raping a lower-caste woman.”

    সত্য,সেলুকাস !
  • Ekak | ০৬ জুন ২০১৪ ২০:৩৫238901
  • আমাদের বাপ কাকারা যেদিন নিজেদের হিন্দু পরিচয়দানের মধ্যে সীমাবদ্ধ রেখে কার্য্যক্ষেত্রে শুধু পাড়ার ছেনো -মদনা দের সরস্বতী বানানের ভুল ধরছিলেন ...তখন থেকেই এই দিনের সূচনা :) :) এখন ছেনো রা ইতিহাস লিখবে। যেখানে বুঝতে পারবেনা সেখানে কয়েক ঘটি ভক্তি আর জয়সিআরাম :) এর বীজ অনেক পুরনো। অবহেলা থেকেই তো আগাছারা জন্মায়।
  • | ০৬ জুন ২০১৪ ২০:৩২238900
  • হুঁ নিঠারী --- প্রায় ভুলেই তো গেসলাম।
  • | ০৬ জুন ২০১৪ ২০:৩১238899
  • বাব্বা! অভ্যু এইসব গানও শোনে?
  • rabaahuta | ০৬ জুন ২০১৪ ২০:২৩238898
  • নিঠারীর বাচ্চারা যখন হারিয়ে যাচ্ছিল, তাদের মা বাবারা থানায় গেলে, নিজের বাচ্চা সামলে রাখ্তএ পারোনা বলে খেদিয়ে দিয়েছিল, মনে পড়লো।

    প্রতিভাবান লোকেরা ব্যাবসা বাণিজ্য করলে একটু লাভ হতো। এই যে সাড়ে চারশো কোটি টাকার প্রজেকট পঞ্চাশটা শিক্ষামূলক চ্যানেল হবে, বিজেপির রাজত্বে শেষ অব্দি কি হবে, সেই রাম সীতা ভীম কৃষ্ণ এইসবের প্রচার। ছোটা ভীম লিট্ল কৃষ্ণা এইসব একটু আধটু দেখে আমি খুবই বিব্রত। কিন্তু দেশে ফিরে তো এসবই দেখবে, যতদিন যাবে ভক্তিরস স্পষ্টতর হবে। তারপরেও যদি সেগুলো কোয়ালিটির দিক থেকে ভালো হতো।
  • সিকি | ০৬ জুন ২০১৪ ২০:১৪238896
  • কে করলে বিলা বলা হল? :-O
  • - | ০৬ জুন ২০১৪ ২০:১৪238897
  • আজ একটা কথা মনে হল গতকালের হরিপদ গুছাইত কেস দেখে। ধরা যাক, এইপাতাতেই এবিসি নিকে কেউ লেখেন। এইপাতাতেই পড়ে পড়ে তাঁকে "ব্যক্তি" ধরে একটা ধারণা তৈরী হল। পরে তিনি এক্সোয়াইজেড নিকে লিখছেন। তাঁর লেখার স্টাইল, আইপি ইত্যাদি প্রায় কাছাকাছি। এইবার পুরানো "ব্যক্তি" সম্পর্কে জানা "তথ্য" দিয়ে, (অর্থাত, ব্যক্তিগত তথ্য দিয়ে) যখন নতুন ব্যক্তিকে নিয়ে গোয়েন্দাগিরি করে "আমি চিনেছি" বলে দাবী করা হয়, তখন সেটা কি খুব ক্রেডিটযোগ্য মনে হয়?
    যদি হয়, তবে আর কেউ যখন এইপাতাতেই দেওয়া পুরোনো তথ্য পড়ে মনে রাখেন, এবং সময়মত ব্যবহার করেন, তখন সমান প্রশংসনীয় হয় না কেন?
    যদি না হয়, তবে অক্রেডিটযোগ্য এই গোয়েন্দাগিরি করাই বা হয় কেন?
    না কি, আমি করলে লীলা আর অন্যে করলে বিলা এই থিওরিতেই বিশ্বাস রাখেন এই খেলার প্রবক্তারা?
    খুবই সাধারন প্রশ্ন। কাওকেই ব্যক্তিগত আক্রমন করার জন্য জিগাইনি। কৌতুহল হল, প্রকাশ করে দিলাম। জানিই, যারে দেখতে নারি তার চলন বাঁকা আজকের প্রবাদ নয়। তাই যার যা ইচ্ছে উত্তর দিতে বা না দিতে পারেন।
  • quark | ০৬ জুন ২০১৪ ১৯:৩৮238895
  • জোকারের রেজাল্টটা অদ্ভুত হ'ল।
  • pi | ০৬ জুন ২০১৪ ১৯:২৪238894
  • WHEN a distressed father is reporting his daughter’s disappearance to a policeman in India, there are some questions he doesn’t want to hear. “What is your caste?” is one of them. Yet, the father, Sohan Lal, said this was the first thing the police asked him last Tuesday, when he begged them for help. After revealing his low-caste background as a Shakya, Mr. Lal said the officers mocked him and refused to lift a finger....

    An analysis of Uttar Pradesh’s crime statistics for 2007 by the People’s Union for Civil Liberties showed that 90 percent of rape victims in 2007 were Dalit women....
  • Kaju | ০৬ জুন ২০১৪ ১৮:৪৫238893
  • সবাই নোক্কাটতে বসে গেল নিকি ?
  • সায়ন | ০৬ জুন ২০১৪ ১৭:৩৫238892
  • কাটিং প্লায়ার, চিমটা, উখো, ... পাওয়ার ড্রিলার - সবই খুব ভালো যন্ত্র। টেলিব্র্যান্ডের ইমপ্যাক্ট টুলকিট কিনবো ভাবছি। বাড়িঘরদোর থেকে নখ, সব কভার করা হয়ে যাবে।



    দে'দি, লিখি তো ঃ)
  • Kaju | ০৬ জুন ২০১৪ ১৭:০৫238891
  • বা ওই হাতে কারুর পিঠে 'কীর্‌রে কুয়ত্তদিন পর' করে চাপড় মাইরেন নাঃ !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত