এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিংগল k | ০৭ জুন ২০১৪ ১৪:৫০239250
  • এই আরটিআই এর বিষয়বস্তু মজার -
    http://getup4change.org/rti/30283/permission-to-electric-auto-rickshaws-to-ply-on-roads-in-delhi-new-delhi/

    নানা দেশের ইলেকট্রিক বাইসাইকেল আইন -
    http://en.wikipedia.org/wiki/Electric_bicycle_laws

    মহেন্দ্রর নতুন রেবার ওয়েবসাইট-
    http://mahindrae2o.com/

    পেছনের বাড়িতেও 'পুষ্পক' বলে একটা টুকটুকের কোম্পানী খুলে গেছে। তাদের নেটে কোন উপস্থিতি দেখছি না। নিশ্চয়ই চীনা মাল রিব্রান্ড করে বেচে।

    দমদি দেখে নেবেন যেটার ওপরে স্টীকারটা লাগানো সেটার কেরোসিনে কোন ক্ষতি না হয়। কাঁচ বা মেটাল হলে কোন সমস্যাই নেই। রবার হলে ভেবেচিন্তে।
  • quark | ০৭ জুন ২০১৪ ১৪:৩৯239249
  • নীতিকথা : শিবাজি-মহম্মদ, টলি-কালি, মম-বুদ্ধ নির্বিশেষে মন্তব্য হইতে বিরত থাকুন।
  • | ০৭ জুন ২০১৪ ১৪:৩০239248
  • হ্যাঁ হ্যাঁ ইবাইকের রেজিস্ট্রেশান লাগে না তো। গলফ কার্টেরও না। মাঝরাস্তায় চার্জ ফুরিয়ে গেলে কী করব ভেবে আমি ই-বাইক কিনি নি।
    তবে গলফ কার্ট চালিয়েছি। বেশ মজার। :-)

    কেরোসিন। হুমম। এইটা যোগাড় করা সহজ হবে।
  • pi | ০৭ জুন ২০১৪ ১৪:২৮239247
  • এই সিনিমাটা দেখতে চা-আ-আ-ই !! গানগুলো অন্ততঃ শুনতে চাই !

  • pi | ০৭ জুন ২০১৪ ১৪:২০239246
  • বাপরে, মীরের ফেবু মন্তব্য নিয়ে কী বাওয়াল !
  • quark | ০৭ জুন ২০১৪ ১৪:১৮239245
  • ৮৬ তে আর্জেন্টিনা কাপ জেতার পর একটা ছড়া চলত -

    ধিন্‌তা ধিনা পাকা নোনা
    কাপ জিতেছে মারাদোনা।
    ফকল্যান্ডের যুদ্ধে হেরে
    ইংল্যান্ডকে দিল মেরে

    ……………………

    আর মনে নাই
  • সিংগল k | ০৭ জুন ২০১৪ ১৪:১২239244
  • ভারতবর্ষের কোথাও 250W এর নিচের বা ঘন্টায় ২৫ কিলোমিটারের কম স্পীডের ইলেকট্রিকচালিত গাড়িতে রেজিস্ট্রেশন লাগে না। চাইলে করানোও যায় না। ভারতে সবচেয়ে ইলেকট্রিক চালিত গাড়ী বেশী বোধহয় পন্ডিচেরীতে। আশ্রমের নিজেরই খানকয়েক আদ্দিকালের রেবা আছে। সাধারন মানুষেরও বেশ কিছু আছে। দুচাকা তো প্রচুর।
    পশ্চিমবঙ্গও এই রেজিস্ট্রেশনের ব্যাপারে ব্যতিক্রম নয়। এখানেও ব্যাটারীচালিত কোন গাড়ীরই রেজিস্ট্রেশন লাগে না। টুকটুক হোক বা গল্ফ কার্ট, বাস হোক বা দুচাকা।

    যেকোন স্টীকার কেরোসিন তেল দিয়ে তুলুন দমদি। ঝাঁ করে উঠে যাবে, কোন দাগ থাকবে না।
  • সায়ন | ০৭ জুন ২০১৪ ১৪:০৮239243
  • এদিকে আমাদের মোহল্লায় ট্রাফিক পুলিশ মান্থলি কালেকশনের টার্গেট রীচ করতে বুদ্ধি খাটিয়ে দুটো অতিরিক্ত বোর্ড লাগিয়েছে। রাস্তার দুই ফুটে। একটায় লেখা পার্কিং অনলি অন অড ডেটস (১,৩,৫,৭...) আর অন্যফুটে ইভন ডেটস (২,৪,৬,৮...)। লোকজন ভুল পার্কিং করবেই এবং দিনে দশবার টোয়িং হচ্ছে। একবার গাড়িতে হাত পড়ে গেলে আর ছাড়ান নেই। নানা মাপের ফাইন। তোলার সময় উইদাউট রসিদ ১০০/-, তুলে থানায় নিয়ে যাওয়ার পর ছাড়াতে গেলে যদি হুইল-লক না-করে থাকে তাহলে ৩০০/-। হুইল লক হয়ে গেলে ৫০০/-। আর কোর্টে উঠলে তো হয়েই গেল।
  • সায়ন | ০৭ জুন ২০১৪ ১৪:০১239242
  • কাঁচ মুছতে টাইমস অফ ইন্ডিয়ার জুড়ি নাই :)
  • সায়ন | ০৭ জুন ২০১৪ ১৩:৫৯239241
  • সেরকম ছাগলের সংখ্যাও অঢেল। এই যে -
  • jhiki | ০৭ জুন ২০১৪ ১৩:৫৪239240
  • উইন্ডেক্স দিয়ে রোজ বাড়ীতে দরজার কা`চ ইত্যাদি পরিষ্কার হয়, ওতে আঠা ওঠে না।
  • | ০৭ জুন ২০১৪ ১৩:৫২239238
  • সেটাই ভাবলাম তো। জুলাইতে সার্ভিসিং। :-)
    তবে নেলপালিশ রিমুভার বা স্পিরিট আরো কাজে লাগে, একটা এনে রাখতে হবে।
  • Arpan | ০৭ জুন ২০১৪ ১৩:৫১239237
  • আরেকটা অপশন আছে। খুব তাড়া না থাকলে নেক্সট টাইম সার্ভিসিঙের সময় বলে দিও।
    ওরা করে রাখবে।
  • | ০৭ জুন ২০১৪ ১৩:৩৫239235
  • এহ কোনওটাই নাই বাড়ীতে। এনে দেখতে হবে।
  • Arpan | ০৭ জুন ২০১৪ ১৩:৩৫239236
  • এ দিয়ে ভিজিয়ে ওঠাতে বলছে। দেশে নিশ্চয় ইকুইভ্যালেন্ট কিছু পাওয়া যাবে।

  • jhiki | ০৭ জুন ২০১৪ ১৩:৩৪239234
  • নেল পলিশ রিমুভার/ থিনার/ স্পিরিট
  • | ০৭ জুন ২০১৪ ১৩:৩১239232
  • আচ্ছা পুরানো পার্কিং স্টিকার জল দিয়ে ওঠাতে পারছি না, কেউ কোনও উপায় বাতলাতে পার?
  • pi | ০৭ জুন ২০১৪ ১৩:২৪239231
  • লুরুতে শুরু হয়েছে ? বাঃ, ভালো তো !
  • Arpan | ০৭ জুন ২০১৪ ১৩:২৩239230
  • অবশ্যই পাব্লিক ট্রান্সপোর্ট বাড়া উচিত। কিন্তু সেটা তো আগে ইম্প্লিমেন্ট করতে হবে। একবারে তো সব কিছু একসাথে হবে না।
  • Arpan | ০৭ জুন ২০১৪ ১৩:১৯239229
  • চওড়া রাস্তা হলে ঠিক আছে। এখন ওই লেনে গাড়ি পার্ক করা থাকে। সেগুলো ধরে ধরে ফাইন করা উচিত।
  • সায়ন | ০৭ জুন ২০১৪ ১৩:১৮239228
  • এখানে অন্ততপক্ষে কিছু রাস্তায় ডেডিকেটেড বাইসাইক্লিং লেন শুরু হয়েছে -
  • pi | ০৭ জুন ২০১৪ ১৩:১৪239227
  • তবে হ্যাঁ, লাইসেন্সিং এর ব্যবস্থা অবশ্যই করা উচিত ছিল। একমত।
  • pi | ০৭ জুন ২০১৪ ১৩:১২239226
  • আমি তো চাই রাস্তায় প্রাইভেট গাড়ি কমুক, পাব্লিক ট্রান্সপোর্ট বাড়ুক। সেও কি আর হবে ?
  • quark | ০৭ জুন ২০১৪ ১৩:০৪239225
  • ইয়ে, না না। বেড়াতে গেসলুম। তবে এখন শ্বশুরবাড়ীর দিকের কানেকশন।
  • quark | ০৭ জুন ২০১৪ ১৩:০৩239224
  • রাইট। আমারই ভুল, ওটাও কোয়ার্টার ফাইনাল, ব্রাজিল-ফ্রান্স এর মতই।
  • kc | ০৭ জুন ২০১৪ ১৩:০১239222
  • অ্যাঁ!! কোয়ার্কেরও বহরমপুর কানেকশন? কিরকম কিরকম?
  • quark | ০৭ জুন ২০১৪ ১৩:০১239223
  • আসলে ঐ ক'টা খেলার ফলাফলেই মনে রাখার মশলা।

    প্রথমটাতে ৮২ সালে দাপিয়ে জেতা ইতালি সারা ম্যাচে গোল করতে না পেরে এক গোলে হেরে যায়। দ্বিতীয়্টা তো ঐ আকা বলেছে, টুর্নামেন্টের সেরা ম্যাচ। তিন নং সেই মাঝমাঠ থেকে ৭ জনকে কাটিয়ে গোল। তার সাথে হ্যান্ড অব গড। আর ফাইনাল টাও দারুণ খেলা হয়েছিল।
  • Arpan | ০৭ জুন ২০১৪ ১৩:০০239221
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল ছিল না? সেমিতে তো বেলজিয়ামকে খেলল। ওদের গোলিটা তুখোড় ছিল মনে আছে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত