এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pipi | ১৭ জুলাই ২০১২ ২১:৫১23940
  • হাঁটু মুড়ে খেতে বসা কোরিয়ানদের একচেটিয়া নয়। জাপানী, চীনে, কিছু মিডল ইস্টার্ন, মরোক্কান রেস্টুরেন্ট - অনেক জায়গাতেই ওভাবে বসার ব্যবস্থা থাকে দেখেছি। বার্লিনের হুঁকা বার গুলো সবই ছিল মেঝেতে মোটা ফরাস পেতে তার উপর গাবদা তাকিয়া দেওয়া। কিন্তু দেখতে খিউট লাগে বলেই কি আর খানার প্রেমে পড়ে যাব? হুঁঃ
  • aranya | ১৭ জুলাই ২০১২ ২১:৪৩23939
  • হাঁটু মুড়ে বসে নীচু টেবিলের ওপর রাখা কোরিয়ান খানা খেতে হয়, দিব্যি লাগে তো।
  • aranya | ১৭ জুলাই ২০১২ ২১:৪২23938
  • দ-কে অনেক থ্যাংকস, কবিতাটার জন্য :-)। শুষ্ক, কর্মবহুল আপিসের মরুভূমিতে এক ফোঁটা নির্মল হাস্যরস।
  • pipi | ১৭ জুলাই ২০১২ ২১:৪১23937
  • আমি বোতলের কিমচি, রেস্টুরেন্টের কিমচি আর খাঁটি কোরিয়ান হাতের খিমচিও খেয়েছি (এক বন্দুকের গার্লি কোরিয়ান - সেই সোর্সে)। কোরিয়ান খাবার দাবারও খেয়েছি (নাম বলতে পারব না বাপু, অত অং য়াং চিং মনে থাকে না)। মোদ্দা কথা কিমচি তো পিকল, কিছু ঝাল হয়, কিছু হয় না। রেস্টুরেন্টে অব্শ্য সাধারণত ঝাল দেয় না। রান্নাবান্নাও ঐ - কিছু ঝাল, কিছু আঝালা। কিছুটা আবার নির্ভর করছে রাঁধুনীর মর্জির উপর। কিন্তু সবেতেই কেমং গন্দ! বন্দুকরা চলে গেছে - আমিও যৎপরোনাস্তি খুশি হয়ে কিমচির খিমচি বন্ধ করে দিয়েছিঃ-)
  • aka | ১৭ জুলাই ২০১২ ২১:৪০23936
  • যত্তসব, যেন কবিতার মানে বুঝতেই হবে, যেন সব কবিতার মানে বুঝেই বাহা বাহা করি।
  • | ১৭ জুলাই ২০১২ ২১:৩৩23935
  • দময়ন্তী, উত্তর দিয়েছি। কাল ফোন করবো। তোমার রাত নটা নাগাদ- ঠিক আছে?
  • a x | ১৭ জুলাই ২০১২ ২১:০৭23934
  • আর এরা আবার ক্যাশ ছাড়া কিছু নেয় না, এমনই অবস্থা।
  • a x | ১৭ জুলাই ২০১২ ২১:০৩23933
  • কলি, এখানে এসে আমি তোমাকে অমনি জায়গায় নিয়ে যাব। তবে একের বদলে দুই, মানে দুইমেবাদ্বিতীয়ম - ইংরেজিও ভালো করে জানেনা। সেখানেও খুব ঝাল আর জল চাইলে কেমন রেগে যায় শুনেছি। আমাদের এখনও যাওয়া হয়নি, মেয়েকে স্কুলে পাঠিয়ে নিজেদের স্কুল ছুটি করে কো-অর্ডিনেশন হয়নি তাই।

    এই যে এইটে http://www.yelp.com/biz/myung-dong-houston-2
  • | ১৭ জুলাই ২০১২ ২০:৫৮23932
  • এঃ টিম থাকলে এক্ষুণি ব্যাখ্যা করে দিত।

    মিঠু সময় সুযোগমত মেল দেখে নিও। তাড়া নেই কিছু।
  • পাই | ১৭ জুলাই ২০১২ ২০:৪৭23931
  • বাপ্স রে ! ৩০০ টাকা করে টিকিট !
  • | ১৭ জুলাই ২০১২ ২০:৪৫23930
  • মোটেই পালায় নি,বাথরুমে আয়নার সামনে দাঁত পরীক্ষা কচ্ছে!এরপর চোখেমুখে জল দিয়ে অভিঘাত কমাবে।
  • | ১৭ জুলাই ২০১২ ২০:৪১23929
  • যাঃ সবাই ভয় পেয়ে পালিয়ে গেল।
  • | ১৭ জুলাই ২০১২ ২০:২৮23928
  • বইপড়ুয়া গ্রুপে নজমুল আলবাব কোত্থেকে যেন এই কবিতাটার ছবি তুলে এনে দিয়েছেন৷ আমি এটা গুচ'র রেসিডেন্ট কবিদের করকমলে দিয়ে গেলাম৷ কেউ একটু ব্যাখ্যা করে দিও তো৷

    কুঁড়ি
    মো: দেলোয়ার হোসেন

    কন্ঠনালীর উৎকন্ঠায় ব্যষ্টীত গুঞ্জন;
    অকন্ঠীতা প্রিয়তমা,
    অত্যুৎকৃষ্ট অরিষ্ঠ বলি অগ্রে
    অকস্মাৎ আবেষ্টিত যৌবনা,
    বয়োজীর্ণে অব্যে চতুষ্কুড়ি৷

    অনিদ্রায় যামিনীর শোণিত ধমনি
    চতুরঙ্গে তরণীর পলায়ন,
    বয়স্বী পাত্রে কুঁড়ি দুই৷

    শানিত তারবারীর ধনীত গর্জন
    যৌবন পুর:সর এক কুঁড়ি,
    মরণের তওয়াক্কা কই৷
  • ঐশিক | ১৭ জুলাই ২০১২ ২০:১৭23926
  • সৃজিত মুখার্জির নতুনতম ব্লকবাস্টার ছবি 'হেমলক সোসায়েটি' (সঙ্গীতঃ অনুপম রায়) ব্যাঙ্গালোরের কিছু রসজ্ঞ দর্শক শ্রোতাদের সামনে হাজির করা হচ্ছে আগামী বেস্পতিবার, ১৯-শে জুলাই ফোরাম মলের PVR অডিটোরিয়ামে। সন্ধে আটটা। এটিএকটি বিশেষ প্রদর্শনী। টিকিটের দাম পড়ছে সম্ভবতঃ তিনশো টাকা। শোয়ের আগে সৃজিত ও অনুপমের সাথে দেখা মিলবে একটি Curtain Raiser অনুষ্ঠানে। ছটা নাগাদ।করমঙ্গলার আশেপাশেই কোনো ক্যেফেতে। কফির দাম অবশ্য আলাদা।
    অগ্রিম বুকিং ছাড়া এগোনো যাচ্ছেনা। যাঁরা আগ্রহী, লিখে জানাও। টিকিট অফেরৎঅযোগ্য। ফোন করেও জানাতেও পারো। কফিপানে মাত্র পঞ্চাশজনের জায়গা হবে। হল ভরতে অবশ্য এখনো দেরি আছে। তবু বলি, দেরি না করাই ভালো। ব্যাঙ্গালোরের বন্ধুগন, সবাইকে আলাদা করে আর লিখলাম না। এই পোস্ট-টিকেই ব্যক্তিগত সন্দেশ হিসেবে নিও। শেয়ার করো অন্যদের সঙ্গে। ফোনাফুনি করে ঘটনাটা চাউর করে দিও।"

    Contact Ranjon da for tickets at 098 45 151317...
  • pi | ১৭ জুলাই ২০১২ ২০:০৯23925
  • কী জানি, এখানে হয়তো আমেরিকানাইজড কোরিয়ান। আমাদের আপিসের সামনেই। এখানে কেউ এলেই টকের পর ওখানে যাওয়া হয়। সেরকম কোন ঝাল ই লাগে নাই।
  • aka | ১৭ জুলাই ২০১২ ১৯:৫৯23924
  • লংকা দেয় না? গায়ে লংকা লেগে থাকে তো।
  • pi | ১৭ জুলাই ২০১২ ১৯:৫৮23923
  • ঝালটা কীসের জন্য ? সস ?
  • kk | ১৭ জুলাই ২০১২ ১৯:৪৫23922
  • কিমচি তো ঝালই হবার কথা। বোতলের কিমচি জানিনা, কিন্তু ভালো কোরিয়ান রেস্তোরাঁর কিমচি চমত্কার খেতে হয়, আর বেশ ঝাল। সত্যি কথা বলতে কি আসল কোরিয়ান খাবার ভালো রকম ঝাল হয়। অ্যামেরিকানাইজ্‌ড্‌ করে যেসব রেস্তোরাঁ রাঁধে তাদের কথা বলছিনা। আমাদের এখানে একটা ছোট্ট কোরিয়ান রেস্তোরাঁ ছিলো। ছোট্ট মানে তাতে মোট টেবিল সংখ্যা ছয়, কিচেন ক্রু'র সংখ্যা এক, তিনিই শেফ, তিনিই লাইনকুক, তিনিই পরিবেশক -- একমেবাদ্বিতীয়ম। কিন্তু তাঁর মত ভালো পাচক দুনিয়াতে খুব কম আছে। সেই শেফের সাথে আমার বেজায় বন্ধুত্ব ছিলো। খাবার বেড়ে দিয়ে তিনি আমার পাশের চেয়ারে বসে হাজারো গপ্প জুড়তেন। সুখদুঃখের গল্প -- 'এই আমেরিকান গুলি মোটে ঝাল খেতে পারেনা, এদের জন্য রেন্ধে সুখ নাই' জাতীয় গল্প। তা তাঁর হাতের বুলগোগি, বি-বিম-বপ, বুলডাক, হট পেপার বীফ, য়াম বং ইত্যাদি যে খায়নি তার জীবনই বৃথা। ঐ খেয়ে খেয়েই কোরিয়ান খাবারের প্রতি আমার বেজায় ভালোবাসা জন্মেছে। আমি খুব ঝাল খাই,মানে খুবই, থাই মাপকাঠি ধরলে একেবারে সিক্স চিলি বা 'থাই হট' অব্দি খাই আর কি। সেই কারণে এই কোরিয়ান শেফের খুব প্রিয় পাত্র ছিলাম। তবে কোনো ভালো জিনিষই দুনিয়াতে বেশিদিন থাকেনা। একদিন শেফের হার্ট অ্যাটাক হলো। কোয়াড্রুপল বাইপাস সার্জারী করতে হলো। ডাক্তার হুকুম দিলেন যে ভারী কাজ আর করা চলবেনা, ফলে রেস্তোরাঁ উঠে গেলো। আমিও কোরিয়ান খাওয়া বন্ধ করে দিলাম। মানে অন্য যেখানেই খাই, ঠিক সেই স্বাদ আর পাই না ঃ(((।
  • কোয়ার্ক | ১৭ জুলাই ২০১২ ১৯:২২23921
  • এইবারে সিপিএম তুলে নিলে সেটা আরো বড়ো খোরাক হবে!
  • pi | ১৭ জুলাই ২০১২ ১৮:৫৯23919
  • আর এদিকে যে প্রসেনজিত বোস সিপিএম এর কাছে সমর্থন তুলে নেবার জন্য আপিল করলেন ! ঃ)

    Dear Comrades,

    You must have learnt by now that the Trinamul Congress chief has announced her party’s support to Mr. Pranab Mukherjee in the Presidential elections today in Kolkata. Given the fact that the Trinamul Congress is a partner of the UPA coalition, this is not altogether unexpected. The stated objective of the support extended to the Congress nominee by the CPI (M), in terms of utilizing the “conflicts and fissures” between the Congress and the Trinamul Congress, has clearly not worked.

    Since the meeting of the CPI (M) Central Committee is scheduled only after the Presidential elections, it is for the Polit Bureau to intervene in the situation. The discredited neoliberal Congress led government at the Centre now stands to gain by getting both the CPI (M) and the Trinamul Congress to support its Presidential nominee. This makes the position adopted by the CPI (M) so far, quite untenable.

    This is to appeal to the CPI (M) Polit Bureau to reverse its decision to extend support to Mr. Mukherjee on an immediate basis and unite with other Left Parties to abstain in the Presidential elections.

    http://www.pragoti.in/node/4723
  • Toba Tek Singh | ১৭ জুলাই ২০১২ ১৮:৪৪23918
  • *মণ*
  • Toba Tek Singh | ১৭ জুলাই ২০১২ ১৮:৪২23917
  • রাধা তো নাচলো, এখন সাত মন তেল পোড়ার হিসেবটা কবে জানা যাবে কে জানে ;-)
  • Kaju | ১৭ জুলাই ২০১২ ১৮:৩৫23916
  • ধুর কিচ্ছু বুঝতে পারছি না। কে যে কী ভেবে লেখে, সে শ্যালা আমি বুঝবো কী করে?
  • কোয়ার্ক | ১৭ জুলাই ২০১২ ১৮:২৭23915
  • ক'দিন আগে বিরোধিতা করছিলেন - রাজ্যের, মানুষের স্বার্থে। এখন সমর্থন করছেন - রাজ্যের, মানুষের স্বার্থে।
  • pi | ১৭ জুলাই ২০১২ ১৮:১৫23914
  • 'আমি যে অবস্থান নিই, তাতেই অটল থাকি' - কেউ একজন উবাচ, দিনকতক আগে ঃ)
  • | ১৭ জুলাই ২০১২ ১৮:১১23913
  • না এই বার কাটি।
  • pi | ১৭ জুলাই ২০১২ ১৮:০৫23912
  • আমার মুখবই ঢেকে গেছে বিজ্ঞাপনে ঃ(

    কীকরে এসব আপদকে দূর করা যায় !!
  • bb | ১৭ জুলাই ২০১২ ১৭:৪৯23911
  • '7 Habits' author Stephen Covey dies after cycling accident
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত