এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ০৯ জুন ২০১৪ ২৩:৪০239490
  • কষ্টের খবর। অ্যান্টিভেনম কি রেফ্রিজারেট করে রাখতে হয় ? জানিনা। মানে নিজের সাথে সাথে নিয়ে ঘোরা যায় ? আর সব সাপের বিষে কি একই ওষুধ ?
  • | ০৯ জুন ২০১৪ ২৩:৩৯239488
  • পুণেতে যিনি মারা গেছেন তাঁর সাথে শিবাজীর ছবি আপলোডের কোনও প্রমাণ এখনও পাওয়া যায় নি।
  • pi | ০৯ জুন ২০১৪ ২৩:৩৯239489
  • ছবি তুলতে নাকি নেমেছিল অল্প ক'জনই। বাকিরা ডুবন্ত বন্ধুদের বাঁচাতে গেছিল। সবাই বিয়াসগর্ভে।
  • Ekak | ০৯ জুন ২০১৪ ২৩:৩৭239486
  • পলিভ্য়ালান্ট সিরাম কি পব তে এভেইলেবল ? জানিনা। রেপটাইল রেস্কু তে যাঁরা কাজ করেন তাঁদের দু পাঁচ বচ্চরে এক বার কামড় খাওয়া কমন। বান্গালোরেই দুজন কে চিনি। আমাদের প্রডাক্ট ম্যানেজার দুবার খেয়েছে। কলকাতায় দীপক বাবুএকাধিকবার হস্পিতালায়স্দ হয়েছেন। সঙ্গে নিয়ে ঘোরে কেও বলে শুনিনি। আর তাছাড়া পলিভায়ালান্ট তো এই সেদিন এলো মার্কেটে।
  • aranya | ০৯ জুন ২০১৪ ২৩:৩৭239487
  • আকা-র কথাটা আমিও ভাবছিলাম, নিজের কাছে কেন অ্যান্টি ভেনম রাখতেন না। হয়্ত প্রিসার্ভ করা মুশকিল - রেফ্রিজারেটেড রাখতে হয় ..
  • aka | ০৯ জুন ২০১৪ ২৩:৩১239485
  • এত বিপদ নিয়ে খেলতেন যখন নিজের কাছেই অ্যান্টি ভেনম রাখা উচিত ছিল। হাসপাতাল তো এরকমই। এটা খবরে এসেছে তাই, কতশত প্রিভেন্টেবল ডেথ প্রতিদিন হয়ে চলেছে।
  • aranya | ০৯ জুন ২০১৪ ২৩:১৯239484
  • মানুষের প্রাণের দাম এত কমে গেছে, একজন মরণাপন্ন রোগী হাসপাতালে পোঁছলেও তার চিকিৎসা হয় না !!
    হয়্ত বিপুল জনসংখ্যাই এর কারণ - জানি না
  • aranya | ০৯ জুন ২০১৪ ২৩:১৬239483
  • গুরুতে এসেই জয়দেব-এর মৃত্যুর খবরটা পড়লাম। এদের মত মানুষ-রাই রিয়াল হিরো, যদিও পদ্মশ্রী বা ভারতরত্ন পান না। ডাক্তার, নার্স-দের অবহেলায় মারা গেলেন এমন একজন মানুষ - এ আপশোস রাখার জায়গা নেই। তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করলে হয়ত নিজে বাঁচতেন আর জীবন ভর আরও অনেককে বাঁচাতেন।

    অপূরণীয় ক্ষতি :-(((((
  • | ০৯ জুন ২০১৪ ২৩:১০239482
  • পাই,
    ঐ ডাক্তার নার্সদের শাস্তির কোনও ব্যবস্থা হচ্ছে কি?
  • kumu | ০৯ জুন ২০১৪ ২৩:০৬239481
  • পাই আমি পান্টা সাহিবের কাছাকাছি একটি জায়গার কথা বল্লাম।
    পাইএর ৮ ১৮ পড়ে অবধি কিছু ভাল লাগছে না।
  • pi | ০৯ জুন ২০১৪ ২২:৫৯239480
  • NAPM এর স্টেটমেন্ট থেকে ঃ
    'There is a draft Dam Safety Bill brought by the UPA government in 2010, on which Parliamentary Standing Committee gave its report in June 2011 but it was never taken up after that. The Bill needs to be taken up again, however, it needs to be changed to include these kinds of operational failures and also bring in independent monitoring and reporting at each stage. Today there is none. We also need operational rules for each project in monitoring of which the downstream community representatives must have a role. It is then only that existing dams will be safe and not act as a death threat for downstream communities.'
  • pi | ০৯ জুন ২০১৪ ২২:৪৩239479
  • কুমুদি, আজ তকে বললো, ঐখানে নাকি কোন সাবধানবাণী লেখা ছিলোনা। এমনকি এক ছাত্র বললো, ওখানে স্থানীয় লোকজনকে জিগেশ করেই নাকি সবাই নেমেছিল।
    বাঁধের জল ছাড়ার আগে রেডিও ওয়ার্নিং দেওয়ার কথা, সেটাও নাকি দেওয়ার কথা।
    আর জল ছাড়ার আগেও হুটার বাজার কথা, বাঁধের দায়িত্বে থাকা ইঞ্জিনীয়ার মিনমিন করে বললেন সেটা বেজেছিল, কিন্তু ছাত্ররা বলছে, বাজেনি।
  • - | ০৯ জুন ২০১৪ ২১:০২239478
  • সিকি, অনেক ধন্যবাদ। যদিও আপাততঃ অর্পণের ওষুধেই সেরে গেছে, তবুও নামিয়েই রাখলাম। বলা যায় না, কখন কাজে লাগে!
  • সিকি | ০৯ জুন ২০১৪ ২০:৫৭239477
  • আচ্ছা, কদিন আগে নন-ইউনিকোড বাংলাপ্লেন ফন্ট কে খুঁজছিলেন? ড্যাশ কি?

    এইখান থেকে নামিয়ে নিন।

    https://db.tt/RsDlmbHG
  • সিকি | ০৯ জুন ২০১৪ ২০:২২239476
  • পাই অনলাইন থাকলে আর সময় থাকলে পিং করো। বাংলা ফন্ট সারিয়ে দিচ্ছি।
  • pi | ০৯ জুন ২০১৪ ২০:১৮239475
  • এই কম্পুতে বাংলা ফণ্ট সব ঘেঁটে যায়, সার্চ করতে পারিনা। কুস্বাস্থ্যর টইটা খুঁজতে পারলাম না। সংবাদ মন্থনের খবরটা এখানেই দিলাম।
    --------------------------------------------------------
    গত ১৮ এপ্রিল শুক্রবার দক্ষ সমাজকর্মী জয়দেব একটি উদ্ধার করা কেউটে সাপকে নিয়ে সুন্দরবন টাইগার প্রজেক্ট সজনেখালি রেঞ্জ-এ মুক্ত করতে গিয়েছিলেন। সেখানেই ওই সাপটির কামড় খেয়েছেন। তারপর নিজেই নির্ভীকভাবে গোসাবা হাসপাতালে পৌঁছেছেন দেড় ঘন্টার মধ্যে। তৎসত্ত্বেও তিনি মারা গেলেন সেই হাসপাতালে পৌঁছানোর চল্লিশ মিনিটের মধ্যে।
    জয়দেব মণ্ডল : বয়স সাঁইত্রিশ বছর। পেশা : মধু সংগ্রহ। সাড়ে পাঁচ বছরের একটি পুত্র সন্তান ও আড়াই বছর বয়সি এক কন্যা সন্তানের জনক। পিতা মাতা স্ত্রী বর্তমান। ‘সাপের কামড়ে আর মৃত্যুমুখে নয়’ — এই আন্দোলনের পুরোধা। ‘যুক্তিবাদী সাংস্কৃতিক সংস্থা : ক্যানিং’-এর অভিজ্ঞ সদস্য।
    সাপের কামড় খাওয়া মানুষকে বাঁচাতেন, মারকুটে মানুষের হাত থেকে সাপকে উদ্ধার করে আনতেন, মরা সাপকে কবর দিয়ে ফুল ছড়িয়ে দিতেন তার ওপর।

    সেদিন কী হয়েছিল হাসপাতালে
    যুক্তিবাদী সাংস্কৃতিক সংস্থা, ক্যানিং-এর বিজন ভট্টাচার্যের বিবরণমতো — সর্পদংশনে ধ্বস্ত জয়দেব যখন হাসপাতালে পৌঁছালেন তখন বিষের ক্রিয়ায় গলায় লালা জমে গিয়ে তিনি বাকরুদ্ধ। কথা বলবেন সে ক্ষমতা ছিল না তাঁর। চিকিৎসক-নার্স কেউই যখন আসছেন না, এমতাবস্থায় জয়দেব অতি প্রয়োজনীয় স্থিরবুদ্ধির পরিচয় দিয়ে দুটি কাগজে দুটি আলাদা আলাদা কথা লিখে তাঁর সঙ্গীকে দিয়ে ডাক্তার ও নার্সের উদ্দেশ্যে পাঠালেন। ডাক্তারের উদ্দেশ্যে লিখলেন, ‘এভিএস’ অর্থাৎ অ্যান্টি ভেনম সেরাম। আর নার্সদের উদ্দেশ্যে লিখলেন, ‘গলায় লালা’। তারপরই জ্ঞান হারালেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ এই লেখাদুটিকে কোনো গুরুত্বই দিলেন না। ফলত, এর চল্লিশ মিনিট পরে গলায় লালা জমে শ্বাসরোধ হয়ে মারা গেলেন জয়দেব!
    গোসাবা হাসপাতালের হেল্পলাইন মারফত ‘যুক্তিবাদী সাংস্কৃতিক সংস্থা, ক্যানিং’ এই ঘটনাটা জেনেছে আধঘন্টা দেরিতে। তখনই সংস্থা গোসাবা হাসপাতালে যোগাযোগ করেছে। কিন্তু চিকিৎসকদের উদাসীন, গা-ছাড়া ও অনিচ্ছুক ব্যবহার পেয়ে বিস্মিত হতবাক হয়ে পড়েছিল। কথা চলার মাঝখানে একাধিকবার লাইন কেটে দিয়ে দায় সেরেছেন হাসপাতালের ডাক্তারবাবুরা। তারপর আবারও হেল্পলাইনে যোগাযোগ করে সংস্থা জানতে পারে রুগি মারা গেছেন।
    জয়দেব মারা যাওয়ার পরে প্রতিবাদ হয়েছে, হচ্ছে, হয়ে চলেছে ক্রমাগত। চব্বিশে এপ্রিল ক্যানিং স্টেশনে প্রতিবাদ সভা হয়েছে। ২৬ এপ্রিল হয়েছে গদখালিতে, জয়দেবের নিজের বাড়ির কাছাকাছি। সাত আটশো মানুষ জমা হয়েছিলেন সেখানে। আরেকটা সভা হয়েছে ৬ মে ক্যানিং স্টেশন সংলগ্ন স্থানে। ২৬ মে গোসাবা হাসপাতালেও বিক্ষোভ হয়েছিল শান্তিপূর্ণভাবে। তখনই একটা তদন্ত কমিটি গঠিত হয়েছে। সাপের কামড়ে তদন্ত কমিটি সম্ভবত এই প্রথম।
    কেমন মানুষ ছিলেন জয়দেব

    যার মৃত্যুতে মসজিদবাটী ও গদখালি — বাসন্তী ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষ হাহাকার করছে, — এবার থেকে আমাদের বাঁচাবে কে? … রাতে মশারির ওপরে সাপ! — তো ডাক জয়দেবকে, … বিছানায় কালাচ সাপ! — তো ডাক জয়দেবকে।
    কুশলী হাতে গত চার বছরে তিনি কেউটে ধরেছেন আঠাশটি, কালাচ বারোটি, চন্দ্রবোড়া দুটি, শাঁখামুটি একটি, শঙ্খচূড় একটি। এই সমস্ত সাপ উদ্ধার করে তিনি সেগুলোকে নতুন জীবন দান করেছেন, কখনও সুন্দরবন টাইগার প্রজেক্ট-এর হাতে তুলে দিয়ে, কখনও ব্যক্তিগতভাবে, কখনও বা সংস্থার মাধ্যমে।
    বাসন্তী ব্লকের মসজিদবাটী এলাকাটি খুবই সর্পাঘাতপ্রবণ। প্রায়ই মান্দাস আসতে দেখা যেত ওই অঞ্চলে। জয়দেবের হাত ধরেই অঞ্চলের মানুষ সাপের কামড় খেলে ওঝা গুণিন ছেড়ে এখন হাসপাতালে পৌঁছাতে শিখেছে।
    ত্রিশজনের বেশি সাপে কাটা রুগিকে তিনি নিশ্চিত মৃত্যুর হাত থেকে কিংবা মৃত্যুভয় থেকে বাঁচিয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে, বারংবার প্রাণপাত পরিশ্রম করে দুর্গম এলাকা থেকে রুগিকে হাসপাতালে নিয়ে গিয়ে, অভিজ্ঞ মানবিকতাসম্পন্ন ডাক্তারদের সহযোগিতা নিয়ে, সর্বক্ষণ সঙ্গে থেকে। দিন রাত এক করে জীবনদায়ী ওষুধ বা রক্ত জোগাড় করে আনতে ছুটোছুটি কম করেননি তিনি।

    মানুষকে ভালোবেসেছিলেন জয়দেব। সাপের বিষের হাত থেকে মানুষকে বাঁচিয়েছেন পরম মমতায়। সাপকেও বাঁচিয়েছেন মারকুটে মানুষের হাত থেকে। সাপ মরলে মাটি খুঁড়ে সেটাকে কবর দিয়ে তার ওপরে ফুল ছড়িয়ে দিতেন তিনি।
    যে কোনো বিপজ্জনক কাজে দুর্ঘটনার সম্ভাবনা থাকে, সাপ ধরার ক্ষেত্রেও আছে। জয়দেবের ক্ষেত্রেও হয়েছে দুর্ঘটনা। দু-দুবার সাপের কামড় খেয়ে হাসপাতালে গিয়ে বেঁচেছেন তিনি। ২০১২ সালে সোনারপুরে গিয়ে চন্দ্রবোড়ার কামড় খেয়ে কলকাতার এনআরএস হাসপাতালে ছিলেন, আরেকবার ২০১৩ সালে বাসন্তীতে কেউটের কামড় খেয়ে বাসন্তী হাসপাতালে।
  • kumu | ০৯ জুন ২০১৪ ১৯:২৮239472
  • আচ্ছা সায়ন সাবধানে থাকো।
    পাই বিয়াসের কাছেই তো শ্যামলদার কোম্পানীর একটি প্ল্যান্ট। দুর্ঘটনা প্রায়ই হয় নাকি।পাড়ে নানা সতর্কতামূলক নোটিশ আছে,কেউ মানে না।
  • kiki | ০৯ জুন ২০১৪ ১৯:২৮239473
  • একক,
    ঃ)
    অমন হলে তো ছেলেই খুশী হয়ে লিখে দিত। এমনিতেই ও বাংলা ম্যামকে আর ম্যাম ওকে নিয়ে বিস্তর টেনসনে থাকে। :P
  • সায়ন | ০৯ জুন ২০১৪ ১৮:৪৭239471
  • কুমুদি', দুপুরেই গেছিলুম। হালার ডাক্তার আসুরিক পদ্ধতিতে সাফসুতরো করে ব্যান্ডেজ বেঁধে দিয়েছে। পেইন কিলার আর অ্যান্টিবায়োটিক চালাচ্ছি এখন।

    কয়েক বছর আগে ইন্দোরের কাছে পাতাল পানি'তে এই অ্যাকসিডেন্টটা হয়েছিল। একটা গোটা ফ্যামিলি ভেসে যায় ফ্ল্যাশ ফ্লাডে। বোধহয় একজন সারভাইভর ছিল। হিমাচলের ফুটেজগুলো দেখে এটা মনে এল। এরা কি দেখেও শেখে না! সন্ধ্যে সাতটার সময় এমন একটা নদীর পাড়ে ফোটো তুলতে নেমেছে যার ডেপথ্‌ পাঁচশ' ফুট পর্যন্ত! সমস্ত অ্যাডভেঞ্চারবাগীশরা এর থেকে নোট নিক অন্ততঃ। হ্যাভ দেয়ার বেসিকস রাইট! মাঠে-ঘাটে-রাস্তায় অন্য কেউ ভুল করবেই বেয়াড়াপনা করবেই - এটা মাথায় রাখলে ক'টা জীবন বাঁচতো।

  • de | ০৯ জুন ২০১৪ ১৭:৫৩239470
  • দু-দির ইন্টার্প্রিটেশনটা ভালো!
  • haripada guchhaait | ০৯ জুন ২০১৪ ১৭:৩০239469
  • যাক তবু একটা সম্ভাব্য ইন্টারপ্রিটেশন এলো। আমার মাথায় কিছুই আসছিলনা।
  • নেতাই | ০৯ জুন ২০১৪ ১৭:২২239468
  • বানানো ছবির সাথে নিহত টেকির যোগ নেই বলেই খবর।
  • Du | ০৯ জুন ২০১৪ ১৭:২১239467
  • কোন টইটাতে যে নিহত টেকি-র বানানো ছবি নিয়ে কথা হচ্ছিল খুঁজে পেলাম না। প্রথমে দেখে সবার মত আমারও ওটা কুরুচিপূর্ণ আর অর্থহীন মনে হয়েছিল। কিন্তু কাল বাড়িতে যতবারই সোনি চ্যানেল চালাই ততবারই ঐরকম সাজগোজে মহিলাদের নৃত্য দেখতে পাচ্ছিলাম বলিউডি সিনেমার। তখন মনে হল যে রাজ্যে বা জায়গায় লোকের মনে এই পরিমান এধরনের বিনোদন, সেখানেই আবার সবার মাথায় শিবাজী (লোকে মহারাজ ছাড়া ওনার নাম বলে না) সেটাকেই কি ডেপিক্ট করার চেষ্টা করেছিল ঐ টেকি?
  • san | ০৯ জুন ২০১৪ ১৬:৫২239466
  • ডাক্তারেরা কাঁঠাল বেচে না, নইলে নিশ্চয়ই দেখাত ঃ-)
  • kumu | ০৯ জুন ২০১৪ ১৬:৩১239465
  • সায়ন,ডাক্তার দেখাও আজই।
  • haripada guchhaait | ০৯ জুন ২০১৪ ১৪:১১239464
  • নেশা আমার স্ট্রং পয়েন্ট তাই জানিয়ে দি ভালো নেশারুর কিসুই লাগেনা তারা মিডিয়াম ছাড়াই পারে। ছেলে ছোকড়াদের ও সব সাপ টিকটিকি লাগে।
  • Kaju | ০৯ জুন ২০১৪ ১৪:০৪239463
  • ও চিরকালই সুবিধেবাদী টাইপের। স্বার্থের জন্যে যা খুশী করতে পারে।
  • Du | ০৯ জুন ২০১৪ ১৩:৫৬239462
  • কুনাল ঘোষ, অর্পিতা ঘোষের পর এবারে রুদ্রনীল ঘোষ।
  • Kaju | ০৯ জুন ২০১৪ ১৩:৪৮239461
  • ভালো খাজা কাঁঠাল। একমাত্র কাঁঠাল-ই পারে 'ভালো' আর 'খাজা' এই দুই বিপরীত মেরুর শব্দকে শান্তিপূর্ণ সহাবস্থানে পাশাপাশি রাখতে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত