এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১০ জুন ২০১৪ ১০:৫৭239520
  • হুঁ আমিও সকালে পড়েই চুপ মেরে গেলাম। তারপর সারাদিন নানাভাবে পাইয়ের পোস্ট ফিরে আসছে।
  • Abhyu | ১০ জুন ২০১৪ ০৯:৪০239519
  • হ্যাঁ ওটা পড়ে খুবই খারাপ লেগেছিল।
  • ঈশান | ১০ জুন ২০১৪ ০৯:৩৭239518
  • আর পাই যেন গোসাবা হাসপাতালের ব্যাপারে খবর পেলে একটু জানায়। ওটা জেনুইন ভোলা যাচ্ছে না।
  • ঈশান | ১০ জুন ২০১৪ ০৯:৩৪239516
  • নাঃ আর না। বেশি গান শুনলে লোকে বখে যায়। কাজ করে ঘুনু কত্তে যাই।
  • Abhyu | ১০ জুন ২০১৪ ০৯:৩৪239517
  • ঈশান | ১০ জুন ২০১৪ ০৯:৩৩239515
  • আমার যেমন জ্ঞান গোঁসাইয়ের পিউ পিউ বিরহী পাপিয়া। শুনলেই ছোটোবেলার কথা মনে পড়ে। ভালো খারাপের ঊর্ধ্বে। :-)

    তোমার লিংক বেয়ে এখনও পিউ পিউ ই শুনছি।
  • Abhyu | ১০ জুন ২০১৪ ০৯:২৯239514
  • যাহ আমার দিব্যি লাগে। তবে ছোটোবেলায় শুনে ছিলাম প্রথম। আর একবার ভালো লেগে গেলে মুশকিল :)
  • ঈশান | ১০ জুন ২০১৪ ০৯:২৮239513
  • তবে মানবেন্দ্রর অরুণকান্তিটা মোটেও ভালো না। সে যাই বল।
  • Abhyu | ১০ জুন ২০১৪ ০৯:২৬239512
  • জ্ঞান গোঁসাই
  • ঈশান | ১০ জুন ২০১৪ ০৯:২৩239511
  • বাঃ বাঃ। তাহলে আম্মো একটা দিই।



    তারাপদ চক্কোত্তির মতো মেজাজ কারো কি শুনেছি?
  • Abhyu | ১০ জুন ২০১৪ ০৯:১৯239510

  • অরুণকান্তি কে গো যোগী ভিখারি


    পুছো না ক্যায়সে


    মন আনন্দ আনন্দ ছায়ো
  • Abhyu | ১০ জুন ২০১৪ ০৯:১৪239509
  • ঈশান | ১০ জুন ২০১৪ ০৩:২২239508
  • আমারও তাই ই মনে হয়। গোসাবা হাসপাতালে ওষুধ থাকার কথা। ডাক্তারও। গোসাবা বা বাসন্তী তো হাসপাতাল। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নয়।
  • এমেম | ১০ জুন ২০১৪ ০৩:০৭239507
  • পাই, কুস্বাস্থ্য টই তুলে দিলাম।
  • এমেম | ১০ জুন ২০১৪ ০২:৫৩239506
  • পড়ে দুঃখ পেলাম। গোসাবা হাসপাতালে এন্টিভেনম থাকবে না এটা আনলাইকলি। রিপোর্টে পরিষ্কার লিখেছে, চিকীৎসকদের উদাসীন, গা-ছাড়া ও অনিচ্ছুক ব্যবহার।
  • aka | ১০ জুন ২০১৪ ০০:৩৮239505
  • তা জানি না। ন্যাট জিও তে দেখেছিলাম মনে হচ্ছে কোবরার কামড় খেয়ে সাথে সাথে অ্যান্টি ভেনম দিয়ে হাসপাতালে দৌড়ল। ঠিক জানি না।
  • pi | ১০ জুন ২০১৪ ০০:০৬239504
  • হুঁ।
  • pi | ১০ জুন ২০১৪ ০০:০৩239503
  • গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের কী অবস্থা, তা নিয়ে এখন মোক্ষম সব অভিজ্ঞতা হচ্ছে। বিশেষ করে নর্থ ইস্টের প্রত্যন্ত অঞ্চলে যে কী দশা ! সে অবশ্য, স্বাস্থ্য কেন্দ্র থাকলে। বহু এলাকায় মাইলের পর মাইল জুড়ে তাও নেই।
    ক'দিন বাদে ফিল্ড ওয়ার্ক শুরু হবে। আর কী কী শক অপেক্ষা করে আছে কে জানে।
  • ঈশান | ১০ জুন ২০১৪ ০০:০১239502
  • ওহো সাপের ওষুধেও এরকম হয়?
  • pi | ০৯ জুন ২০১৪ ২৩:৫৯239501
  • মামু, আমি তো এটা নিয়ে সেই লিখেছিলাম, আম্রিগায় থাকতে সিটি স্ক্যান করাতে গিয়ে ডাই থেকে এই শক হবার পরে। এটা একটা সাংঘাতিক অ্যালার্জিক রিঅ্যাকশন - কোন খাবার বা ওষুধ বা এই অ্যাণ্টিভেনম জাতীয় কিছু থেকে থেকে -- চুলকানি, গলার আওয়াজ চলে যাওয়া, দম বন্ধ হয়ে যাওয়া, সঙ্গে সঙ্গে ব্যবস্থা না নিলে মৃত্যু হতে পারে।
    স্ক্যানিং এ ব্যবহৃত ইন্ট্রাভেনাস কনট্রাস্ট ডাই থেকে এটা হওয়া খুব আনকমন না, কিন্তু আমাকে স্ক্যানের আগে সেভাবে কিছুই বলা হয়নি। কোন টেস্টও করা হয়নি।
  • Ekak | ০৯ জুন ২০১৪ ২৩:৫৩239500
  • অধিকাংশ গ্রামীন স্বাস্থ্যকেন্দ্রে থাকেনা :/
  • pi | ০৯ জুন ২০১৪ ২৩:৫০239499
  • ওখানে কয়েকটা ব্যাপার নিয়ে ঠিকঠাক খবর পাওয়া দরকার। অ্যান্টি ভেনম ওখানে আদৌ ছিল কিনা .. প্রচুর হাসপাতালে নেই। এমনকি সেদিন পুণ্যদাদের কনভেনশনে, যেখানে ঐ ক্যানিং যুক্তিবাদী সমিতি থেকেও অনেকে এসেছিলেন ( জয়দেববাবুও এসে থাকতে পারেন), সেখানে কোলকাতার কিছু পড়ুয়া ডাক্তার বলছিলো, তাদের যদি গ্রামে গিয়ে সাপে কামড়ানোর চিকিৎসা করতে হয়, পারবেনা।
  • Ekak | ০৯ জুন ২০১৪ ২৩:৪৯239498
  • যে দেবে না। ধর তুই নিজে নিজে, নিজের ওপর সিরাম এপ্লাই করতে গিয়ে যদি শক খাস। নরমালি সিরাম দেওয়ার আগে স্কিন টেস্ট করা হয় আর পাশে একজন এপনেফ্রিনের ভায়াল রেডি করে দাঁড়িয়ে থাকে। কোনো কেচাল হলেই ঠুসে দেয়। এখন কেও আসেপাশে নেই নিজেই নিজেকে সিরাম দিচ্ছে ইটা ভীসন ফ্যাটাল। তাই সর্বদা নিজে নিজে নিতে বারণ করে।
  • ঈশান | ০৯ জুন ২০১৪ ২৩:৪৮239497
  • এই শকটা কি? জেনে রাখা ভালো।
  • pi | ০৯ জুন ২০১৪ ২৩:৪৬239494
  • কিন্তু অ্যানাফাইলেক্টিস শকের ব্যাপারটা বুঝলাম না। মানে, ঐ শকটা কী জানি, হাড়ে হাড়ে জানি, ভুক্তভোগী, কিন্তু ঐ যে দেবে, তার শক লাগবে মানে ? ঐ শক লাগলে তো মৃত্যু অব্দি হতে পারে।
  • ঈশান | ০৯ জুন ২০১৪ ২৩:৪৬239495
  • বিটিডাব্লু। শিবাজীর ছবিটা আমি দেখেছি। একটা মেয়ের শরীরের শিবাজীর মুন্ডু সুপার ইমপোজ করা হয়েছে। অকথ্য খারাপ কিছু লাগেনি।

    হিন্দু বীরপুরুষদের আপত্তি মনে হয় শিবাজিকে মেয়ে হিসেবে পোট্রে করায়। তাতে মানসম্মানের হেবি হানি হয়েছে।
  • Ekak | ০৯ জুন ২০১৪ ২৩:৪৬239496
  • খবর টা পড়ে খুব খারাপ লাগলো। আর স্বাভাবিক ও। সমস্ত খারাপ লাগা দ্রুত স্বাভাবিক হয়ে যাচ্ছে :|
  • pi | ০৯ জুন ২০১৪ ২৩:৪৩239493
  • অ্যান্টি ভেনম রুম টেম্পেরেচরে নিয়ে ঘোরা যায় বলে আমারো জানা নেই।

    দমদি, এই নিয়ে কথা বলছি।
  • Ekak | ০৯ জুন ২০১৪ ২৩:৪২239492
  • আর তাছাড়া আরেকটা ব্যাপার যদ্দুর জানি (আমাদের ইস্কুলের গায়ে বিআই কোম্পানি ছিল বলে কৌতুহল বসে আর কি ) তা হলো এন্তিভেনম নিজে নিজে দেওয়া বারণ করা হয় কারণ ওই ঘোড়ার রক্তের এন্তিভেনমে এনাফায়লেতিক শক লাগে। সে বহুত হারামি জিনিস। যার হয় সে আর এপিনেফ্রিন পুশ করার অবস্থায় থাকবে না। বাপ বলে কেলিয়ে যাবে। এখন কি সিরাম ইউস হয় ইত্যাদি ডাক্তার কেও থাকলে বলতে পারবেন।
  • ঈশান | ০৯ জুন ২০১৪ ২৩:৪১239491
  • অ্যান্টিভেনাম মনে হয় সঙ্গে নিয়ে ঘোরা যায় না। খবরটা পড়ে আক্কেল গুড়ুম হয়ে গেল। না পড়লেই ভালো ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত