এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১৭ জুলাই ২০১২ ২৩:২৬23970
  • উফ্ফ ডেরাইভারি করে করে জেবনটা জেরবার হয়ে গেল। এদিকে আবার মিটিন শেষ হলোনা। আকবা
  • kk | ১৭ জুলাই ২০১২ ২৩:২৫23969
  • আকা, কেসি অলরেডি বলেই দিয়েছেন, ঐ হুমিসটাই আসল উচ্চারণ। তার মধ্যে আবার 'হ' টা ঠিক হ' নয়, মানে 'খ' আর হ' এর মাঝামাঝি একটা ব্যপার। ফ্রেঞ্চে 'র' এর উচ্চারণ যেমন হয় তেমনি। শুনতে খানিক এক্সট্রা মহাপ্রাণ বর্ণ লাগানো 'খুমেস' টাইপের লাগে আর কি। তবে অ্যামেরিকায় সে উচ্চারণ করলে কি আর বুঝবে? এখানে তো 'হামাস' ই বলে সব। হুমুসটাও একেবারেই ঠিক উচ্চারণ নয়। একজন মধ্যপ্রাচ্যের বন্ধু ভীষণ রেগে যেতো 'হুমুস' শুনলে।
  • h | ১৭ জুলাই ২০১২ ২৩:২১23968
  • উফ্ফ বাবা বোতিন কে কত শেখাবো।

    এরকম ভাবে বলবি,

    'বদোভোঁ দেখছি ফার্সী-ফরাসী চলন্তিকায় (মূলঃ জুলাই, ১৭৮৯; বঙ্গানুবাদ অরুন মিত্র ১৯৪১; বাংলানুবাদ উপাচার্য চিন্ময় গুহ মে ২০১১) বলছেন খো-আ-ঈ-শ, আর বলছেন ইশ্পাহানে ব্যবহৃত।
    অথচ ইরাকের নাজাফ বা দামাস্কাসের কলোকিয়াল গুলো নিয়ে কিছু বলা নেই। এডিটর দের এত অযত্ন না আজকাল, দাঁড়ান, আরেকটু রেফারেন্স করে জানাচ্ছি।
    '
  • | ১৭ জুলাই ২০১২ ২৩:১৩23967
  • খায়েশ না খোয়াইশ? কী জানি আমি বিশেষ জানি না এই সব।
  • h | ১৭ জুলাই ২০১২ ২৩:১২23965
  • অথবা মলয় রায়চৌধুরী ;-)
  • h | ১৭ জুলাই ২০১২ ২৩:১২23966
  • তারপরে এটুকু বলে দিলেই হবে, 'না লিখলে 'আমরা' বেল আউট নেবো, কারণ অ্যাকিউরেট প্রেডিক্ট করার সময় কঠিন ডিফারেন্শিয়াল ইকুয়েশন করতে আমার অনেক খচ্চা হয়েছে, তাছাড়া কবিতা ও আমরা, যাকে বলে টু বিগ টু ফেইল অথবা' ;-)
  • pi | ১৭ জুলাই ২০১২ ২৩:১০23964
  • আকাদা, ঃ))
  • kc | ১৭ জুলাই ২০১২ ২৩:০৮23963
  • হানুদা, বাংলাটাই জানিনা। তায় আরবী আর হিব্রু। ঃ-(
    তবে (এটা ডিডিদাকে শুনিয়ে শুনিয়ে) স্পানিশ আর ফারসি শেখার ক্ষুব খায়েশ আছে।
  • | ১৭ জুলাই ২০১২ ২৩:০৬23962
  • থ্যাঙ্কু আকা।
  • aka | ১৭ জুলাই ২০১২ ২৩:০৫23961
  • আজগাল ইনথিং হল যাই করবেন প্রেডিকশনের ছোঁয়া লাগাবেন, শুধু বিশ্বাসযোগ্য করার জন্য একটু কোয়ান্ট মানে প্রোবাবিলিটি ঢুকিয়ে দিন। যেমন উইথ ৯০% কনফিডেন্স উই ক্যান প্রেডিক্ট দ্যাট পাই বড় হয়ে কবিতা লিখবে।
  • aka | ১৭ জুলাই ২০১২ ২৩:০৩23960
  • পাই মনে হয় কালে কালে কবিতা লিখবে। প্রেডিকটিভ অ্যানালিটিকস লাগিয়ে বললাম।
  • পাই | ১৭ জুলাই ২০১২ ২৩:০২23958
  • অন্য অ্যাঙ্গেলটা একবার অন্যেরা দেখুন। বাঃ বলার পারেও বাঃ বলার জন্য স্বীকৃতি পাওয়া যায় না। নিদেন পক্ষে একটা ধইন্যযোগ। এদিকে ভুল করেও যদি সেটা দিয়ে দ্যান, তো তার্পর কান্নাকাটি করবেন, মেনশন করতে বারণ করলুম না কেন।
    যাগগে, আগাম নো মেনশন পিলিজ বলে রাখলুম।
  • h | ১৭ জুলাই ২০১২ ২৩:০১23957
  • কেসি কি হিব্রু বা আরবী জান নাকি?
    ইংল্যান্ডে বলতো হুমুস ঃ-)
  • | ১৭ জুলাই ২০১২ ২২:৫৯23956
  • কিন্তু হিমু তো আকবরের সঙ্গে যুদ্ধ করে টেঁশে গিয়েছিল।
  • kc | ১৭ জুলাই ২০১২ ২২:৫৫23955
  • হামাসের উশ্চারণ হল হুমিস। হিমুস বা হিমিসও বলতে পার। হুমায়ণ আহমেদকে মনে পড়তে পারে। তবে হামাস কইওনি, উগ্রবাদী ভাবতে পারে।
  • পাই | ১৭ জুলাই ২০১২ ২২:৫৪23954
  • বাঃ। বেশ আপডেটেড তো।
  • | ১৭ জুলাই ২০১২ ২২:৫০23952
  • আরে দূর বাবা, আগে জিনিস টি কী বলো?
  • aka | ১৭ জুলাই ২০১২ ২২:৪৯23951
  • হ্যাগা কেকে হামাসের উশ্চারণটা কি? এরা এবারে মাথাটা খাবে। এমনিতেই আমি উশ্চারণে কনফিউজড হয়ে পড়ি।
  • kc | ১৭ জুলাই ২০১২ ২২:৪৬23950
  • ধ্যানেশনারায়ণ চক্রবর্তী চলে গেলেন।
  • | ১৭ জুলাই ২০১২ ২২:৪১23949
  • আমি ও হামুস খাই নি। উহা কী?
  • kc | ১৭ জুলাই ২০১২ ২২:৪০23948
  • কিন্তু অন্য অ্যাঙ্গেলটা একবার ক্ষেউ দেখুন। সেদিন আমি বললাম হামুস খাইনি, নামও শুনিনি। তো দুই মক্কেল এসে আওয়াজ দিয়ে চলে গেল। আজকে যখন কইলাম আমি কিমচি খেইছি, তখন তো তাঁরা একবার বলবেন, 'বাঃ। বেশ আপডেটেড তো'।

    না বললেও কিছু না। সুদু এক্টু উৎসাহ আসে, আর এঁদের নিন্দুকও বলারও কম প্রেরণা পাই।
  • | ১৭ জুলাই ২০১২ ২২:৩০23947
  • সে কী? কে কবে কোথায়?
  • hu | ১৭ জুলাই ২০১২ ২২:২৮23946
  • মানে না বোঝার কি আছে? চারকুড়ি বয়সে এসে দুই কুড়িকে দেখে গলা শুকিয়ে গেছে। রাতে ঘুম আসছে না। মরনের তোয়াক্কা না করে কবি তলোয়ার হাতে কুড়ি জয় করতে চতুরঙ্গ নিয়ে নেমে পড়েছেন। এই তো ব্যাপার।
  • | ১৭ জুলাই ২০১২ ২২:২৬23945
  • আরে ফুটি ফেটে গেলেই ও জমে। গুড় দিয়ে খেতে হয় ঃ))
  • | ১৭ জুলাই ২০১২ ২২:২৪23944
  • এই তো,প্রচন্ড রোদ,প্রখর গরমে মাটি ফুটিফাটা- চাষবাসের দফারফা- দু;খে আছি।
  • | ১৭ জুলাই ২০১২ ২২:২০23942
  • /খবর
  • | ১৭ জুলাই ২০১২ ২২:২০23943
  • মিঠু কী খাবর?
  • bb | ১৭ জুলাই ২০১২ ২২:০২23941
  • কিমচি আমি কোরিয়াতেই খেয়েছি - ঝাল এবং বেশ গন্ধ লাগে।
    তা আমার অব্শ্য কোরিয়ান এবং জাপানীজ দুই খাবারেই গন্ধ লাগে। কোরীয়ান গ্রশারী দোকান গুলিতে ঢুকলেই একটা গন্ধ লাগে।
    কোরীয়াতে বাড়ীতে লোকে আমাদের মত হাঁটু গেড়ে বসে খায় আর ছোট ছোট স্টুলে থালা রাখে। তবে রেস্টোরেন্টেও আমি হাঁটুগেড়ে বসে অর্ডার নিতে দেখেছি- যা একটু অস্বস্তিকর লাগে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত