এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১২ জুন ২০১৪ ১১:৫৩239910
  • মহাকবি কই? গোরু, বালতি ও মাছ নিয়ে তাঁর বাণী প্রার্থনা করি।
  • san | ১২ জুন ২০১৪ ১১:৪৯239909
  • আমি আবার কেন কে জানে প্লাস্টিকের মাছ পড়ে চমকে গেলাম !
  • de | ১২ জুন ২০১৪ ১১:৪৮239906
  • বম্বের এই প্রচন্ড গরমে এখন হাঁটা যাচ্ছেনা - তার ওপর আম, জাম, লিচু এইসব। আমি গরমে ওই "গাওরা বেড়াল " হয়ে যাই। শীত এলেই ঠিকঠাক!
  • T | ১২ জুন ২০১৪ ১১:৪৮239907
  • :), ঐ তো! ঝড় ফড় এলে খুঁটি ধরতে হবে না সেটা কেউ দেখছে না।
  • jhiki | ১২ জুন ২০১৪ ১১:৪৮239908
  • মাছগুলো কে খাবে?
  • de | ১২ জুন ২০১৪ ১১:৪৬239905
  • গোরুতে বালতি খায়?ছাগল নাকি?
  • Abhyu | ১২ জুন ২০১৪ ১১:৪৩239903
  • কাগজখেকো গরু কিছু খারাপ না, যদি বলতো মাছভর্তি প্ল্যাস্টিকের বালতিখেকো গরু তবে ব্যাপারটা ইন্টারেস্টিং হত।

    আর বিলো পঞ্চাশ পঞ্চান্ন (বয়স না, কেজি) কেউ আছেন?
  • quark | ১২ জুন ২০১৪ ১১:৪৩239904
  • একটা কী এসির বিজ্ঞাপন দেয় তো, রান্নাঘর্র প্যানে ডিম ফাটিয়ে জানালা খুলে বাইরে ধরলেই পোচ!

    ওদিকে কলকাতা ভারতসভার শ্রেষ্ঠা আসন নিয়েছে, আর উনি বলেছেন -

    In a recent post, chief minister Mamata Banerjee wrote "You all will be happy to know that Kolkata has been ranked as the best place for quality of life among Indian cities in a recently-conducted survey".

    এটা নিশ্চয় গত তিন বছরেই হয়েছে।
  • Ekak | ১২ জুন ২০১৪ ১১:৪০239902
  • দাঁড়ান, একটা ওযাইদ লেন্স নিয়ে আসি :P
  • T | ১২ জুন ২০১৪ ১১:৩৯239901
  • অ্যাঃ, আটষট্টি! রীতিমতো প্যাংলা। আমাকে দেখুন। একশ কেজি।
  • Ekak | ১২ জুন ২০১৪ ১১:৩৮239899
  • নাহ, এমনিতে কোনো সময় মেনে খাইনা। খিদে না পেলে খাইনা। পেলে গোগ্রাসে গিলি। এই ফেস টায় ওজন বাড়ে। কমাতে ইচ্ছে হলে খিদে না পেলেও খাই। নিয়ম করে ব্রেকফাস্ট খাই। মাঝরাত্তিরে ফ্রিজ খুলে হাবিজাবি খাওয়া বন্ধ করি। তার বদলে বিক্কুট খাই। প্রচুর জল খাই। ওজন কমে যায়।
  • san | ১২ জুন ২০১৪ ১১:৩৮239900
  • গাওরা বেড়াল (এটা কি ? ), কাগজখেকো গরু - উফফ কি সব চিত্রকল্প ঃ-))
  • Abhyu | ১২ জুন ২০১৪ ১১:৩৭239898
  • কেকের পরামর্শে যাঁরা মিষ্টি খাওয়া কমিয়েছেন তাঁরা রাতে শোয়ার আগে তিন চামচ আইসক্রীম খাওয়া শুরু করুন।

    গরমে মশাদের অসুবিধে হলে বিকেলবেলা আধঘন্টা করে ফ্রিজের দরজা খুলে রাখুন।

    আর রাস্তায় পড়ে থাকা পোচ খেতে হলে অ্যাকোয়া রিজিয়া ছিটিয়ে খাবেন।
  • jhiki | ১২ জুন ২০১৪ ১১:৩৬239897
  • 'কাগজ্খেকো গরু' ভালো লাগল, আমি 'চুষি হুয়ি আম' বলে থাকি ঃ)
  • san | ১২ জুন ২০১৪ ১১:৩৪239896
  • এইটা আমার শ্বশুরশাশুড়িও মানেন দেখি। সন্ধের পর ফল খাননা। আমাদের বাড়িতে আবার সবাই দিনে রাতে সবসময়েই ফল খেত, আমারো তাই অভ্যেস। কষ্ট করে এক আধটা ফল বার করতে হয় যা খেতে ভাল্লাগেনা :-)
  • de | ১২ জুন ২০১৪ ১১:৩২239895
  • চেক টা করেন কিভাবে? খাবাদাবা ছেড়ে দেন? একককে -
  • de | ১২ জুন ২০১৪ ১১:৩১239894
  • আম সকালেও খাই - রাত্তিরেও খাই - ঃ)
    আম নিয়ে একটু লোভ আচে - নানা রকমের আম খেতে ভালো লাগে খুব!
  • Ekak | ১২ জুন ২০১৪ ১১:২৯239893
  • আমি সেই কবে থেকে চন্দ্রকলার মত আটষট্টি থেকে আটাত্তর আটষট্টি থেকে আটাত্তর এই হয়ে চলেছি। আয়নার দিকে তাকিয়ে গাওরা বেড়ালের মত লাগলে একটু চেক করি। কমে আটষট্টি। আবার যখন আয়নার দিকে তাকিয়ে কাগজ্খেকো গরুর মত লাগে, রাশ আলগা করে দি।
  • jhiki | ১২ জুন ২০১৪ ১১:২৩239892
  • আমরা তো অন্ধকার হওয়ার পর সাধারণতঃ ফল খাইনা, ছোটথেকে তাই শিখে এসেছি। কোন ফলই খেতে বিশেষ ভালো লাগেনা বলে সে নিয়ম ভাঙারও চেষ্টা করিনি।

    আমের সময় মাঝেমধ্যে ব্রেকফাস্টে আর রোব্বার লাঞ্চের পর (আইসক্রীম সহ) খেয়ে থাকি।
  • de | ১২ জুন ২০১৪ ১১:১৬239891
  • ঋজুতা দিওয়েকরের সাথে কেকের লাইনের এত্তো এত্তো মিল - আমি তো ভাবছিলাম কেকেই বোধয় ছদ্মনামে লেখে ঃ) -

    কিন্তু গরমকালে রোজ রোজ আম খেয়ে আমার ওজন বেড়ে যাচ্ছে - রাত্তিরবেলা আম না খেলে মন খারাপ হয় - তার কি হবে? আমের সিজন ফুরোলেই আবার রোগা হয়ে যাবো!
  • san | ১২ জুন ২০১৪ ১১:১৪239890
  • সিকি :-D
  • jhiki | ১২ জুন ২০১৪ ১১:১২239889
  • রোগা হওয়াতো খারাপ না, কিন্তু আমি যেসব সিলিন্ডারদের স্লেন্ডার হতে দেখেছি, তাদেরকে দেখলেই রুগ্ন আর অপুষ্টিতে ভোগা লাগে, চামড়াতে কোন ঔজ্জ্বল্য নেই। আমার দেখার দোষও হতে পারে, তবে যাদের রোগা গড়ন তাদের দেখে আমার কখনও এরকম মনে হয়নি।
  • san | ১২ জুন ২০১৪ ১১:১১239888
  • ডায়েট ইত্যাদি নিয়ে রুজুতা দিভেকর বলে একজন ডায়েটিশিয়ানের বই ও পড়ছিলাম। Don't lose your mind, lose your weight। খুব সেন্সিবল অ্যাপ্রোচ। কেকেদির গাইডলাইনের সঙ্গে বেশ মিল আছে। আমার বেশ পছন্দ হয়েছে। আর কোনোদিনো লো-কার্ব ডায়েট বা অল-প্রোটিন ডায়েট বা শশা-স্যুপ-স্যালাড সমৃদ্ধ কোনো ক্র্যাশ ডায়েটই করবনা।
  • সিকি | ১২ জুন ২০১৪ ১১:০৪239887
  • স্যানের তো বিল্ট ইন সোয়েটার আছে। তোর ঠাণ্ডায় কষ্ট না লাগারই কথা।
  • san | ১২ জুন ২০১৪ ১০:৫৯239885
  • কেকেদি মোটেই আমিষ কম খেতে বলেনি। মাছের তো কিছু উপকারিতাও আছে। সব নিউট্রিয়েন্টস থেকে শরীরকে বঞ্চিত করে রোগা হয়ে হবেটা কি ?
  • jhiki | ১২ জুন ২০১৪ ১০:৫৯239886
  • এখানে এতদিন থাকার দরুণ ঠন্ডা-গরম দুটোতেই কষ্ট হয়। এখানে সারাবছর মোটামুটি ২০ থেকে ৩০ ডিগ্রী :)
  • | ১২ জুন ২০১৪ ১০:৫৬239884
  • এঃ পাই কিরম দেশের উন্নতিকে পিছন থেকে টেনে ধরতে, দেশের গর্বের জায়গাকে খাটো করে দেখাতে প্রবন্ধ লিখেছে দ্যাখো! ছি ছি দেশপ্রেমীরা দলে দলে ধিক্কার দেবেন দেখে নিও।
  • san | ১২ জুন ২০১৪ ১০:৫১239882
  • আমার সিকির উল্টো, ঠান্ডায় ভাল লাগে, গরমে কষ্ট হয়। এদিকে মাঝরাত থেকে পাওয়ার কাট, ইনভার্টার কতোক্ষণ চলবে কেজানে !
  • Jhiki | ১২ জুন ২০১৪ ১০:৫১239883
  • যে রোজ ৫০০ মিলি গরুর দুধ খাচ্ছে তার ঃ)

    নোটঃ গরুর দুধ টই পশ্য।
  • kc | ১২ জুন ২০১৪ ১০:৫০239881
  • কার থুতনি? ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত