এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৮৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ৩০ জুন ২০১৬ ০৯:৪৫711605
  • আমি তো জানতাম ব্রতীন্দা চিঁড়েভাজা ইউনিতে পড়াতো - পূর্ব মেদিনীপুরে।
  • PT | ৩০ জুন ২০১৬ ০৯:৫৪711616
  • আলিয়া ইউনি, কোলকাতা।
  • d | ৩০ জুন ২০১৬ ১০:০১711627
  • অঃ চশমা কেস।
    আমি ভাবলাম সত্যিই বুঝি একটা ইউনির নাম হালুয়া।
  • Abhyu | ৩০ জুন ২০১৬ ১০:০৯711638
  • এখন পশ্চিমবাংলায় অনেক নতুন ইউনি হয়েছে সেটাও ঠিক। আর নামকরণের প্রতিভা তো ...
  • sm | ৩০ জুন ২০১৬ ১০:১০711649
  • আগে দলদাস শিক্ষক আর উপাচার্য যে দলে দলে মিলতো এতো গুরুর পাতায় চোখ রাখলেই বোঝা যায়।এখন মোটা দাগের দলবাজি চিহ্নিত করা যাচ্ছেনা, বলে এতো আফশোষ !
    আগে তো ক্লাস না নিয়ে মিছিলে কাটতো শিক্ষক রা।রন্ধ্রে রন্ধ্রেরাজনীতি ঢুকিয়ে কলেজ, ইউনি গুলোর সাড়ে সব্বোনাশ করে দেওয়া হয়েছিল।এখনো সেই সব্বোনাশ এর রাজনীতি, ধর্ণা, ঘেরাও থেকে কিছু প্রিমিয়ার ইন্সটি বেরুতে পারছে না।বাবা মা যদুপুর, প্রেসি যে ঢোকানোর আগে শংকিত চিত্ত হয়ে পড়ছে।এই পাপ, কি লোকজন ভুলে গেছে নাকি? নাকি একদিনে ধুয়ে যাবে?
  • | ৩০ জুন ২০১৬ ১০:২৫711660
  • সেই PT দা,

    অনিলায়ন কে দশ গোল দেবে? আর ইউ সিরিয়াস? ঃ))
  • PT | ৩০ জুন ২০১৬ ১০:২৬711671
  • এসব করেই না JU এখন প্রথম দশে.....

    #Ranked 10th in India, by Academic Performance (URAP) Research Laboratory 2012-13, considering academic indicators.........

    #Ranked 47th in the Times Higher Education-Thomson Reuters list of the 100 best universities in the BRICS and Emerging Economies, 2013

    #Ranked 84th among the 200 best Asian universities in the Times Higher Education Asia University rankings 2016......
  • | ৩০ জুন ২০১৬ ১০:২৯711682
  • আলিয়ার বর্তমান উপচার্য্য কে তুমি তো ব্যক্তিগত ভাবে চেনো। উনি ২০১৩ থেকে আছেন। বেশ ডায়্নামিক। ভালো ই করছেন।

    আর একটু বোঝ্হো, অনেক সমস্যা একটা একটা করে সমাধান করতে হবে। অনেক সমস্যা আছে তাই নতুন ইউনি খুলবো না। তোমার কী মনে হয় এটা একটা সমস্যার সমধান হতে পারে?
  • | ৩০ জুন ২০১৬ ১০:৩০711693
  • অভ্যু ঃ))

    আলিয়া আর কলকাতা বিশ্ববিদ্যালয় এ এম বি এ ডিপে।
  • sm | ৩০ জুন ২০১৬ ১০:৩২711705
  • মহা মুশকিল তো ! এরকম জেগে ঘুমোনো লোক কে নিয়ে মহা জ্বালা। বলা হচ্ছে, বাবা,মা শংকিত হয়ে পড়ছে আর উনি কোত্থেকে লিস্ট তুলে নিয়ে এলেন। বাস্তব কে অস্বীকার করার এমন অনমনীয় মনোভাব তো বেশ স্টাডি করার জিনিষ।
  • Abhyu | ৩০ জুন ২০১৬ ১০:৩৬711716
  • AMBA ডিপটা খুবই ভালো, ব্রতীন্দা, অনেক নামকরা লোক আছেন নিশ্চয়।
  • sm | ৩০ জুন ২০১৬ ১০:৩৯711727
  • http://www.4icu.org/in/

    এখানে যদুপুর পাচ্ছি 26 নম্বরে।বুইতে পারছিনা কারেন্ট স্টেটাস কি।
  • PT | ৩০ জুন ২০১৬ ১০:৪২711738
  • বাবা, মার ব্যাপারটা আমার ওপরে ছেড়ে দিন। আমি সেই একজন বাবা যে ছেলেকে কলেজে ভর্তি করার জন্য লড়ে যাচ্ছি এই বছর। আমি সত্যিই এখন নিদ্রাহীন রাত কাটাচ্ছি....কাজেই বেশ জেগেই আছি।

    শঙ্কার কারণ কোন বিশেষ কলেজ নয়, বাবা-মাদের শঙ্কা হচ্ছে কলেজে কলেজে শাসকদলের স্নেহধন্য বাচ্চা লুম্পেনদের দাপাদাপি নিয়ে।

    তবে আপনি জানেন না তাই জানিয়ে রাখি যে, JU-তে হোক্কলরবের দাপাদাপির সময়েও দিব্য ক্লাশ, পরীক্ষা ইত্যাদি হয়েছে- কোন বিশেষ সমস্যা ছ্ড়াই। ঐ সময়ে আমার বড় ছেলে JU-তে MSc করছিল।

    একটু হোমওয়ার্ক করে তক্ক করলে তক্কের মান-ইজ্জত রক্ষা হয়।
  • sm | ৩০ জুন ২০১৬ ১০:৫৭711749
  • আপনি কিছুই জানেন না। আমি ঐ ইউনি তে পড়েছি। আমার চেনা জানা অনেকে খুব ভালো রেসাল্ট করে ওখানে পড়বে কিনা ভাবছে। ভিন রাজ্যে যাবার মানসিক প্রস্তুতি নিচ্ছে। আর, আমাদের সময় কম্পু বা ইলেক্ট্রনিক্স বা অন্যান্য ডিপ এ পেলে লোকে বর্তে যেতো।
    আমি আপনাকে লিস্ট তুলে দেখলাম 26 নম্বরে নাম। এটার কি ব্যাখ্যা? অবনমন হচ্ছে না উর্ধমুখী হচ্ছে পারফরম্যান্স।
    হোক কলরব হয়ে; ইউনির ক্লাস, পরীক্ষায় কুনো ব্যাঘাত ঘটেনি - এসব কথায় ঘোড়ায় হাসবে।
    আগে শিবপুরে হামেশাই গন্ডগোল বেঁধে থাকতো-যদিও এতটা পলিটিক্যাল নয়। কিন্তু এখন গন্ডগোল থিতিয়ে বেশ দিব্যি চলছে।
    প্রেসি আর সেন্ট জেভিয়ারস দেখলেই বোঝা যায়, পরিবেশ কোথায় কতটা পড়াশোনার অনুকূল।
    এখনো যেটুকু পড়াশোনা চলছে তার বড় কারণ হলো প্রচন্ড মেরিট এর স্টুডেন্ট রা পড়তে যায় বলে। খড়্গপুর এই এই টি লিস্টের ওপরে থাকতেই পারে কিন্তু পাঞ্জাব ইউনি যখন এগিয়ে যায় তখন তো অবাক লাগেই।
  • cm | ৩০ জুন ২০১৬ ১১:২০711760
  • তা পাঁচবছর নেহাত কম সময় নয়, অবনমন হওয়ারই কথা। স্বীকৃতিও পাওয়া গেল।
  • Abhyu | ৩০ জুন ২০১৬ ১১:২৩711771
  • এই লিস্টে গুজরাট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি ৩২ নম্বরে আর আই এস আই ৩৭ নম্বরে!
  • pi | ৩০ জুন ২০১৬ ১১:৪২711782
  • কদ্দিন ধরে তো খবর ঘুরছিল যাদবপুর র‌্যাংকিং এ কত বেটার করেছে, লোকজন কত ভাল চাকরি পাচ্ছে এই সব নিয়ে।
    তবে এখন এস এম বাব্য দেখাচ্ছেন যাদবপুর কত খারাপ হয়েছে আর পিটিবাবু তার উল্টোটা, এতে বেশ মজা লাগল। ঃ)
  • sm | ৩০ জুন ২০১৬ ১১:৫৪711793
  • আপনার কি ধারণা; চট পট লিখে ফেলুন।যদুপুর যদি এই ঘেরাও, কলরব জাতীয় রাজনীতি থেকে না বেরিয়ে আস্তে পারে তাহলে আরো অবনমন ঘটবে।আগেই উদাহরণ দিলাম শিবপুরে পরিস্থিতি এখন আগের থেকে অনেক বেটার হয়েছে।যে ইউর সল্ট লেক ক্যাম্পাস টির মধ্যেও অস্থিরতা অনেক কম। একি ইউনি র দুটো ক্যাম্পাসের এমন বিপরীত ছবি কেন?
  • PT | ৩০ জুন ২০১৬ ১১:৫৫711816
  • "আমি ঐ ইউনি তে পড়েছি।"

    JU প্রসঙ্গে আমার পরিচিতির তালিকা নিম্নরূপঃ
    ১। আমার এক দাদু ইলেক্ট্রিকাল পড়েছেন।
    ২। আমি কেমিস্ট্রি পড়েছি।
    ৩। আমার ভাগ্নী ইতিহাস পড়েছে।
    ৪। আমার ভাগ্নে কেমিস্ট্রি পড়েছে।
    ৫। আমার ছেলে লাইফ সায়েন্স বায়োটেকনোলজিতে MSc করেছে।
    ৬। আমার বিশেষ পরিচিত অন্ততঃ ৪ টি ছেলে গতবছর JU-তে ভর্তি হয়েছে।

    এই তালিকার সকলেই বেজায় খুশী JU-র বর্তমান ও অতীত নিয়ে। আমার ছোটটি যদি সিলেক্টেড হয় তাহলে ওকেও JU-তে পড়াব। কেননা লুম্পেন ও চাড্ডিদের দাপাদাপির চাইতে শিক্ষিত "বিপথগামী" বামেদের দাপাদাপি অনেক বেশী প্রেফারেবেল।

    "এখনো যেটুকু পড়াশোনা চলছে তার বড় কারণ হলো প্রচন্ড মেরিট এর স্টুডেন্ট রা পড়তে যায় বলে। "
    বোঝো কান্ড-যুক্তির কি হাল!!
  • সে | ৩০ জুন ২০১৬ ১১:৫৫711804
  • sm এর লিংকটায় ওয়েব পেজটায় টেকনিকাল ঝামেলা আছে।
  • sm | ৩০ জুন ২০১৬ ১১:৫৬711827
  • সে আবার কি! খুলছে না; না ভুলভাল এনালিসিস।দুটোই হতে পারে আবার নাও পারে।
  • | ৩০ জুন ২০১৬ ১১:৫৮711838
  • কবি বলেছেন " ওরে পাগল, মা কি তোর একার?"

    ভেবে দেখলে কবির কথা মিথ্যে নয়। ঃ))
  • sm | ৩০ জুন ২০১৬ ১১:৫৯711860
  • পিটি তো বংশ তালিকা নিয়ে হাজির দেখছি।মহা জ্বালা। না, না আমার ওসবে ইন্টারেস্ট নেই।আপনি নিজে যা খুশি করুন গিয়ে, তাবলে সত্য কে তো অস্বীকার করা যাবে না।
  • | ৩০ জুন ২০১৬ ১১:৫৯711849
  • পিটি দা, তার মনে কি এটা তুমি যাদব্পুর সম্পর্কে আমাদের যা তথ্য দেবে সেটা আমর বিনা বাক্য ব্যয়ে জাস্ট "হজম" করে নেবো?
  • | ৩০ জুন ২০১৬ ১২:০০711871
  • /মানে
  • PT | ৩০ জুন ২০১৬ ১২:০৭711882
  • লোকে কত কম খবর রাখেন সেটা জানানোর জন্য বংশতালিকা দিলাম। আর "প্রচন্ড মেরিটের স্টুডেন্টরা" নির্বোধের মত JU-র মত খারাপ ইউনিতে পড়তে যাচ্ছে এইজাতীয় ইঙ্গিত করার আগে নিজের যুক্তিটা মেধামিটার দিয়ে বিচার করে নেওয়া উচিত।
  • PT | ৩০ জুন ২০১৬ ১২:০৯711893
  • b
    আমার কথা মানার দরকার নেই। তুমি বরং হালুয়া ইউনি আর JU-র মধ্যে একটা তুলনামূলক আলোচনা লেখ।
  • | ৩০ জুন ২০১৬ ১২:১৫711904
  • যদু পুর আর আলিয়া কোন তুলনাই হয় না। এট তো সবাই জানে পিটি দা।
  • sm | ৩০ জুন ২০১৬ ১২:১৭711915
  • যা বাব্বা, প্রচন্ড মেরিটের স্টুডেন্ট তো যাবেই। কারণ এখন ও এটাই পব র প্রিমিয়ার ইন্সটি। আমাদের সময়ে লোকে ভালো রেসাল্ট করে ভর্তি হবার জন্য দুবার ভাবতো না; এখন ভাবছে।এরকম ডামা ডোল চলতে থাকলে আরো বেশি করে অন্যত্র চলে যাবার কথা ভাববে। এটা কি শিশি বোতল কিছু?
  • sm | ৩০ জুন ২০১৬ ১২:১৯711927
  • লোকে কত কম খবর রাখেন সেটা জানানোর জন্য বংশতালিকা দিলাম।
    --
    আমি সত্যি ই আপনার বংশ তালিকা নিয়ে বিশেষ কিছু জানতাম না।এখন কিছু কিছু অবগত হলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন