এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)

    Samik
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১১ | ১৩৭৯৩৬ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | 212.*.*.* | ০৩ ডিসেম্বর ২০১২ ১২:৩৮510220
  • এ কি সত্যি একক? প্রাতিষ্ঠানিক বানামবিধির কাছে এই আত্মসমর্পণ? এককের? সত্যি?
  • ahaa | 69.*.*.* | ০৩ ডিসেম্বর ২০১২ ১২:৪১510221
  • সবাইকে ডাকছি। একটা জেনারালায়স্দ মীনস অব কমুনিকেশন চাই তো। নিজের মত লিখলে তোয়াক্কা করিনে :P
  • কুমু | 132.*.*.* | ০৩ ডিসেম্বর ২০১২ ১২:৪৩510222
  • দুখে ঠিক্কয়েচে,ভাবলুম গুরুতে পাট্টাইম দোভাষীর কাজ করে দুটি পহা পাব,সেই জ্যাগারিতেও -
  • ঐশিক | 132.*.*.* | ০৩ ডিসেম্বর ২০১২ ১২:৪৫510223
  • আমি আছি, একক্দা। কালকে আমি একটু জলপুলুশের সাথে ছিলাম কিনা তোমার ফোন শুনতে পাই নি
  • | 24.*.*.* | ০৩ ডিসেম্বর ২০১২ ১২:৪৮510224
  • হা হা হা হা দুখে না যে কোনওদিন যে কারুরু হাতে বিছুটি খাবেন এই বলে দিলাম।
  • ekak | 69.*.*.* | ০৩ ডিসেম্বর ২০১২ ১২:৫১510225
  • ঐশিক
    আমি কাল ওই সময়ে বানার্ঘাত্তা ছিলুম। তাই ফোন। আবার তোমার কল যখন এলো তখন বাড়ি ফিরে রান্না চাপিয়েছি।
  • ekak | 69.*.*.* | ০৩ ডিসেম্বর ২০১২ ১২:৫৩510226
  • একটা শুকনো ভাট হলে কেমন হয় ? তবে গুরু তে লোকজন হেব্বি বুজ্জয়া ! :(
    কেও রাজি হবে বলে মনে হয়না। রাজি হলে আমি সব ব্যবস্থা করতে পারি। শ্রুম অবধি !
  • ঐশিক | 132.*.*.* | ০৩ ডিসেম্বর ২০১২ ১৩:০০510227
  • আমি আছি
  • ঐশিক | 132.*.*.* | ০৩ ডিসেম্বর ২০১২ ১৫:২৫510228
  • বোতিন da লুরু এসে আমাদের ভুলে গেল
  • সায়ন | 170.*.*.* | ০৩ ডিসেম্বর ২০১২ ১৫:৪৫510230
  • ৭ ডিসেঃ থেকে ১ জানুঃ'র মধ্যে লুরু ভাট কল্লে ভালো হবে না :-X
  • কল্লোল | 125.*.*.* | ০৩ ডিসেম্বর ২০১২ ১৬:৫৪510231
  • ১৫/১৬ ডিসেঃ আছি। ওদিকে সায়ন তো ভেটো দিয়ে দিয়েছে। আমার আবার ২০ জানু অবধি চাপ। অবশ্য ২৬ জানু কল্লে হয়। লুরুগুরুসব বলুন একটু।
    তবে হ্যাঁ, ঐ খাবাদ্দোকানে আমি নেই। দুদ্দুর, আড্ডা দেবো না খাবো?
    আমার তো এককের বাসা চমৎকার লেগেছে। একক কি বলে? এট্টু দূর, তো কি? খাবাদ্দাবার বাইরে থেকে আনিয়ে নেওয়া যাবেখন।
  • ব্যাং | 132.*.*.* | ০৩ ডিসেম্বর ২০১২ ১৭:০৩510232
  • ছাব্বিশে জানুআরি কোলকাতা যেতে হবে না সব্বাইকে? বইমেলা না?
  • ekak | 69.*.*.* | ০৩ ডিসেম্বর ২০১২ ১৭:০৬510233
  • খাবাদ্দোকানে আম্মো নেই । আড্ডা জমে না। আমাদের বাসা তে কোনো চাপ নেই। মেইন সিটি থেকে এট্টু দূর এই যা।

    সায়ন এতদিন ধরে ছুটি নিয়ে কি করবে ? ! এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক না পুত্র-কন্যার বিয়ে ?
  • শ্রাবণী | 134.*.*.* | ০৩ ডিসেম্বর ২০১২ ১৭:২৩510234
  • পনেরর সকালে বেরনো দিল্লী/ফরিদাবাদ/নয়ডা থেকে................দুপুর নাগাদ সারিস্কায় পৌঁছনো।
    মাঝে ধাবায় লাঞ্চ, সবাই এক হয়ে। টাইগার ডেন জঙ্গলের ভেতরে রিজার্ভ ফরেস্টে ঢোকার গেটের মুখেই। চেক ইন করে আলওয়ারের সিলিসের লেক দেখতে যাওয়া। পাহাড়ঘেরা লেক, নীচে নেমে জলে বোটিং চাইলে করা যাবে। তবে ওপরে আর টি ডিসির দোকানের টেরাসে বসে চা কফি সহযোগে আড্ডা কনফার্মড।
    সন্ধ্যেয় ফিরে এসে এবার আরাম করে টাইগার ডেনের লনে বসা, দারুন পকোড়া বানায় ওরা। আড্ডা চলবে।
    রাতে খেয়েদেয়ে আবার আড্ডা।

    ষোল তারিখে সকালে উঠে জঙ্গল সাফারি। নটা নাগাদ ফিরে ব্রেকফাস্ট করে ফিরতি পথ ধরা।
    কিছু বুকিং করা হয়েছে (যেগুলো কনফার্মড যাওয়া), এখনো খালি আছে, আরো কেউ যোগ দিতে চাইলে।
    কুমুদি একটু চেষ্টা করোনা, প্লীজ!
    ওঃ, ভানগড়ের জন্যে সময় হবেনা এযাত্রায় তবে রাস্তাঘাটে যদি দু একটা ভুত ছিটকে আসে, খোঁজ করে রাখব যাতে পরে ইচ্ছুক জনেদের সুবিধে হয়!!
  • ব্যাং | 132.*.*.* | ০৩ ডিসেম্বর ২০১২ ১৭:৩০510235
  • শ্রাবণী, এইভাবে লোভ দেখালে ভালো হবে না, বলে দিচ্ছি!! লুরু থেকে দিল্লি যাওয়া কত ঝক্কির, তা কি তোমার জানা আছে?
  • শ্রাবণী | 127.*.*.* | ০৩ ডিসেম্বর ২০১২ ১৭:৩৮510236
  • ব্যাং, :))
    ও হ্যাঁ, এটা শুধু দিল্লী ও এন সি আরের জন্যে নয়, অন্যান্য জায়গা থেকেও আসা যায়। তবে তাদের প্রথমে দিল্লী আসতে হবে।
    আর কে না জানে দিল্লী আসার ঝক্কি সবচেয়ে কম, এত ট্রেন, এত ফ্লাইট!
  • ঐশিক | 132.*.*.* | ০৩ ডিসেম্বর ২০১২ ১৭:৫০510237
  • ইল্লি আর কি, লুরু থেকে দিল্লি যে যায় সে জানে, প্লেনে গেলে এখন ভার চলছে ৮-৯ হাজার ২ হপ্তা আগে কাটলে আর ট্রেনে গেলে ৩০ ঘন্টা
  • ঐশিক | 132.*.*.* | ০৩ ডিসেম্বর ২০১২ ১৭:৫২510238
  • আর ট্রেনে গেলে টিকিট কাটা আরেকটা কেলোর কাজ, আজকেই আমি গিন্নির জন্য টিকিট কাটতে গিয়ে ৩ বার টাকা কাটল তারপরে ১ বার টিকিট দিল। ভগমানের সাইট শালা ইসসা করে যে বা যারা বানিয়েছে তাদের কেটে খেয়ে ফেলি
  • sosen | 24.*.*.* | ০৩ ডিসেম্বর ২০১২ ১৭:৫৯510239
  • পনের কি?
  • sosen | 24.*.*.* | ০৩ ডিসেম্বর ২০১২ ১৮:০১510241
  • ও: হবেনা। সায়েন্স কংগ্রেসের জন্য ১৫-৫ ছুটি নেওয়া মানা।
  • 4z | 209.*.*.* | ০৩ ডিসেম্বর ২০১২ ১৮:১০510242
  • শ্রাবণীদি, এভাবে লোভ দেখান কি ঠিক হচ্ছে? এখান থেকে যাওয়ার ঝক্কি কম? আমি তো ট্রেনেও যেতে পারব না!
  • সায়ন | 170.*.*.* | ০৩ ডিসেম্বর ২০১২ ১৮:৩৫510243
  • @ একক,
    পুত্র-কন্যা! হ্যাহ্যাহ্যাহ্যা। নেঃ অ্যান্ড সাঃ কন্ডিশনের থেকে আউট অফ স্কোপ যদিও :-P
    আসলে অ্যাদ্দিনের ছুটিতে অনেক কিছু কভার করতে হবে। আর তোমরা তো সারা বছরই ছুটিতে থাকো আমার সেই ইয়ার এন্ড ইঃ। যাউগ্গিয়া, ভাটাও, দম দাও, দুগ্গাটুনটুনি হও - শুকনো ভাটে এমনিতেই নেই। জানুঃ তে দেখা যাবে।

    শ্রাবণীদি', আর ছ'দিন ঃ-)
  • Ekak | 69.*.*.* | ০৩ ডিসেম্বর ২০১২ ১৮:৩৯510244
  • বেশ, জানু তে দেখা হচ্ছে তাইলে। তবে আমি সারা বছর ছুটি তে থাকি শুনে নির্মল আনন্দ পেলুম :) :(
  • কল্লোল | 111.*.*.* | ০৩ ডিসেম্বর ২০১২ ১৯:২২510245
  • শ্রাবণী ও অন্য যারাই সারিস্কা ভাটে যাবে।
    সাফারী শেষ হয় একটা মন্দিরে এসে। সম্ভবতঃ একটা রাম মন্দির। পারলে মন্দিরটা পেছনে ফেলে দু কিমি মত হেঁটে গেলে পথে একটা হনুমান মন্দির পড়বে। হনুমান শুয়ে আছেন। এই একটা জয়গাতেই হনুমান শুয়ে। গপ্পোটা এরকম ঃ
    বনবাসের কালে কুন্তীর জল তেষ্টা পাওয়ায় ভীমকে জল আনতে পাঠানো হয়। রাস্তায় ভীম দেখেন একটি বাঁদর শুয়ে আছে। তার লেজটি রাস্তার ওপর দিয়ে পড়ে আছে। ভীম ভদ্রভাবে বাঁদরটিকে লেজ সরিয়ে নিতে বলেন। বাঁদর বলে সে এতো বুড়ো হয়ে গেছে, যে লেজটি সরানোর তাকতও তার নেই। ভীম যদি দয়া করে লেজটি এট্টু সরিয়ে দেয় তো ভালো হয়। ভীম খচেছেন। ভাবলেন লেজ ধরে একটা পটকান দেই। ওম্মা। লেজ ধরে বিস্তর টানাটানি করেও তা এক ইঞ্চি সরানো গেলো না। তাতে ভীমের মগজে বালব জ্বলে উঠলো। তিনি ভাবলেন মালটা তো সামান্য বাঁদর নয়। জিজ্ঞাসা করতে জানা গেলো উটি পবনপুত্র হনুমান। ভীমতো অভিভূত, এ যে বদ্দা!! তাপ্পর কোলাকুলি ও নানান কথা, মহাভারতে আছে।
    সেই হনুমান মন্দির ছাড়িয়ে আরও এক কিমি হাঁটলে একটা ছোট্ট ডোবা। নাম কুন্তীতাল। সেখানে থেকে একটু পাথর কেটে সিঁড়ির মত আছে। তাতে উঠে গেলে দেখা যাবে, একটা পাহাড়ের গায়ে মস্তো ফুটো। আকাশ দেখা যাচ্ছে। অনেকটা পোলো লজেঞ্চুসের মতো।
    গপ্পোটা হলো ঃ কুন্তীর গরম লাগছিলো বলে ভীম গদা দিয়ে মেরে পাহাড়ে ঐ ফুটোটা করে দিয়েছিলো বাতাস বইবার জন্য।
    শেষ এক কিমি রাস্তা বলে কিছু নেই (অন্ততঃ ২০০৩ সালে ছিলো না)। মস্তো মস্তো পাথরের উপর দিয়ে যেতে হবে। দল বেঁধে যেও।
  • kumu | 132.*.*.* | ০৩ ডিসেম্বর ২০১২ ১৯:৩৬510246
  • এককের ডেরা কোথায়?মানে,কল্লোলদার পছন্দ কিনা তাই কেমন সন্দ হল।
  • কল্লোল | 111.*.*.* | ০৩ ডিসেম্বর ২০১২ ২১:২১510247
  • কি মাইরী!!!!!
    যাগ্গে। ক্ষমা-ঘেন্না, না না, শুধুই ক্ষমা করে দিলুম।
    এককের বাসা ভিভেক নগর ব্যাঙ্গালুরু।
    চমৎকার বিশাল হল। পচ্চুর হাওয়া। নীচে রেল লাইন। লাইনের ওপারে মসজিদ।
    মানে, ব্যাঙ্গালুরুর গুরু ও চন্ডাল জনতা বিন্দাস কাচ্চা বাচ্চা সমেত ভাট কত্তে পারে। একক একাই থাকে। মাঝে মাঝে মুম্বাইয়া সহধর্মিণী আসে। সেটিও বিন্দাস। বিশেষ আসবাবপত্তর নাই (অন্ততঃ আমি যা দেখেছিলুম)। এক্কথায় ভাটের দি যায়গা।
    আমার বাসা কিঞ্চিত ছোট। নইলে ভাট করার জন্যে সেটিও অতি চমৎকার।
  • নেতাই | 131.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১২ ১৬:১০510248
  • নয়ডা ভাটের হালকা বিবরণ

    ছোট্ট মতন ঘর। আয়োজন করার ঠিক সাহস পাচ্ছিলাম না। শ্রাবণীদি ভরসা যোগালো। ভোজনের ব্যবস্থা আউটসোর্স করা হল নিশিকান্তকে। তারপরেও টেনশন টেনশন। রাজদীপ আর স্যান আগেই জানিয়েছিলো আসতে পারবেনা বলে। আর ভাটের দিন সকালে কুমুদির ফোন এলো
    -বুঝলে নিতাই, আসতে পারবোনা হে এবার।
    -আচ্ছা।
    -গাড়ীটি যত গড়বড় করছে।
    -আচ্ছা।
    -বিয়ের দিনকাল চারদিকে। কোনভাবেই কিচু করা যাচ্ছে না।
    -আচ্ছা।

    খানিক বাদে আবার ফোন এলো কুমুদির,
    -বুঝলে নিতাই, যাবার চেষ্টা করছি
    -আচ্ছা।
    -পৌঁছুলে অবশ্য দেরী করে পৌঁছোবো। তিনটে নাগাদ।
    -আচ্ছা
    -তোমরা কিন্তু খেয়ে নিও অ্যাঁ? আমার জন্য ওয়েট কোরো না। কেমন?
    -আচ্ছা।

    খানিক আবার কুমুদি। এবার ফোন নয়। এসেমেস এলো-
    -সরি, ইট্স নট পসিবল

    আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম।
  • Kaju | 131.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১২ ১৬:১৩510249
  • বাঃ পুরো অন্য ফর্মে লেখা কবতে !
  • pi | 127.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১২ ১৬:১৬510250
  • আচ্ছা কবতে।
  • নেতাই | 131.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১২ ১৬:২৪510252
  • এই ফাঁকে ঘরে পা রাখলো স্বর্নালীদি। সঙ্গে ছোট্ট সাঁঝ। সাঁঝকে শুধোলাম
    -সাঁঝ, কেমন আছো?
    মিষ্টি হেসে সাঁঝ বললে
    -ভালো।
    ওদিকে রুবিও রেডি। স্বর্নালীদি ঢুকতে না ঢুকতেই কলকল করে গল্প শুরু হয়ে গেলো। আমি একটু এগিয়ে স্বপনদা আর বৌদিকে ঘরে নিয়ে এলাম। তারপর বিখ্যাত কবি সুমনদাও পদার্পন করলো। সঙ্গে কবিপত্নি রেশমীদি আর পট্ট। পট্টকে শুধোলাম
    -পট্ট, কেমন আছো?
    পট্টও হেসে জবাব দিলো
    -অ্যাজ ইউজুয়াল।
    আর এর মাঝেই শ্রাবণীদি, সতীশদাও পৌছে গেছে ঘরে।

    শুরু হয়ে গেলো নয়ডা ভাট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন