এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৫৬২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a | ২৬ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৩518041
  • প্রশাসন অচল করে দেওয়া হলে যেটা হয় সেটা হল (ধরে নিচ্ছি এক্সিকুটিভ=প্রশাসন)

    ১। প্রতি দিন হাজার হাজার মানুষের রিয়াল দরকার থাকে প্রশাসনের কাছে। সেগুলো বন্ধ হয়ে যায়
    ২। সরকারী লোকেরা কাজ না করে পয়সা পান, সেটা আমাদেরই টাকা।
    ৩। ইস্যু কি হবে সেই আন্দোলনের? বর্ধমানের খুন, নাকি সুইস ব্যানে্‌কর কালো টাকা নাকি জনলোকপাল বিল? কিভাবে কনসেন্সাস হবে? নাকি হররোজ অচল করে দেবেন প্রশাসন?
    ৪। জুডিশিয়ারির উপর কিরকম প্রভাব পড়বে? যখন মামলা সাবজুডিস তখন এইরকম আন্দোলন কতটা প্রাসঙ্গিক
    ৫। প্রশাসন অচল করে দিলে মানবাধিকার সুরক্ষিত থাকবে তো? যদ্দুর আমি বুঝি মানবাধিকার কমিশনগুলো ও এক্সিকুটিভ র‌্যান্‌ক
  • ranjan roy | ২৬ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৯518052
  • ""মুক্তির উপায়""?
    মুক্তি কারে কয়? দাড়িদাদু বলে গেছেন না-"" মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি? মুক্তি কি আর আছে"? আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে, বাঁধা সবার কাছে।''
    মুক্তি-টুক্তি নয়, মানবাধিকার হল যে কোন রাষ্ট্রব্যবস্থায় (সমাজতান্ত্রিক, পুঁজিবাদী, সামন্তবাদী, ডিক্টেটরশিপ ইত্যাদি) ব্যক্তিমানুষের সম্মানজনক নাগরিক হিসেবে বেঁচে থাকার প্রাথমিক শর্ত।
    অয়ন,
    মানবাধিকার রক্ষা কি মনবাধিকার কমিশনের অফিস খোলা-বন্ধ থাকার ওপর নির্ভরশীল?
    আর সরকারি কর্মচারি বা পাবলিক সেক্টর কর্মীরা হরতালে যোগ দিলে ""নো-ওয়ার্ক, নো-পে'' নীতির ভিত্তিতে একদিনের মাইনে পাবেন না। আমিও ব্যাংকের হরতালে অংশ নিয়ে চাকরিজীবনে বহুবার বেতন কাটিয়েছি, ট্যাক্সের ওপর ভার পড়বে না।
    তোমার অনেক গুলো কথাই সত্যি। সেদিনের জন্যে অনেকের অনেক লোকসান হবে। কিন্তু কিছু না খুইয়ে কি কিছু পাওয়া যাবে?
    লোকে যদি একদিনের অসুবিধার চেয়ে হড়তালের কারণটা কে গুরুত্ব দেয় তবে হড়তাল সফল হয়, নইলে হয় না।
    দেখার প্রশ্ন-- মমতার ক'মাসের মিসরুলে আম-পাবলিক কতটা ক্ষেপে আছে? আপাতত: মমতা ক্ষেপে গেছেন দেখাই যাচ্চে।
    কিন্তু, সিপিএমের বেশ দৈন্যদশা। নইলে হাইকোর্টের রায় হল সরকার একদিনের হড়তাল ঠেকীতে যা ব্যবস্থা নিচ্ছে তা যথেষ্ট। অর্থাৎ, হাইকোর্ট মমতার-মদন মিত্রের "" ব্রেক অফ সার্ভিস"" ইত্যাদি ধমকগুলোকে আইনানুগ মানছেন। অথচ, কমরেড সূর্য্য বলছেন- এটা নাকি ওনাদের জয়! হা হতোস্মি!!
  • Somnath | ২৬ ফেব্রুয়ারি ২০১২ ১২:৩৫518063
  • বন্ধ ডাকা অবধি ঠিক আছে। মানুষ যদি মনে করেন প্রশাসন অচল করে দেওয়ার জন্যে তারা ঘরের বাইরে বেরোবেন না, তাহলেও ঠিক আছে। কিন্তু ডাকা বন্ধ কে সফল করার জন্যে যে গা জোয়ারি ও বলপ্রয়োগের ভুক্তভোগী আমরা হয়ে থাকি, সেটা মেনে নেওয়া যয়না। তেমনই ডাকা বন্ধ কে বিফল করার জন্যে যদি গা জোয়ারি করা হয়, সেটাও মেনে নেওয়া যায় না। এইটুকুই।
  • a | ২৬ ফেব্রুয়ারি ২০১২ ১৩:২১518074
  • রন্‌জনদা, কি পাবার জন্যে কি খোয়াচ্ছি সেটা গুরুত্বপূর্ণ নয়? বর্ধমানের খুনের জন্যে বন্ধ আর আমার বাড়ির মাল কিনতে সিন্ডিকেটের তোলাবাজিতে টিভিতে কটা বাইটমাত্র? সেই বন্ধে আমি কেন শামিল হব?

    আমি বলছি যে এক্সট্রীম হাতিয়ারগুলোর অসাবধান প্রয়োগ সেগুলোকে দুর্বলই করে। আন্না হাজারের আন্দোলন তার খুব প্রমিনেন্ট ইউস কেস।

    ইন এনি কেস, প্রশাসনকে অচল করা সাময়িক সলভ মাত্র (যদি আদৌ সলভ হয় কিছু), সাসটেইনবল সলুশন নয়। সেটা বার বার প্রমাণিত। নতুনভাবে ভাবতে না পারলে, নতুন আন্দোলনের পথ তৈরী না করতে পারলে ঐ কানাগলিতেই ঘুরতে হবে
  • PT | ২৬ ফেব্রুয়ারি ২০১২ ১৩:২৫518085
  • বন্ধ/ধর্মঘট হলে মানুষের ""কষ্ট"" হবে এই নিয়ে কাগজ-মিডিয়া বেশ নাটক করে; এই নাটকের তীব্রতা বেশ বেড়েছে কয়েক বছরে। এর সঙ্গে আছে ""কর্ম দিবস"" নষ্টের জন্য মিডিয়ার কষ্টের কথা। অথচ একটু খুঁড়লেই পাওয়া যাবে যে "" লক আউট"" - যেটা মালিকেরা করে তার জন্য কর্মদিবস অনেক বেশী নষ্ট হয়। আর ৩৬৫ দিনের মধ্যে ৫ দিন বন্ধ/ধর্মঘট-এর বাইরে ৩৬০ দিন ৩২ টাকা দিনে রোজগার করা মানুষেরা কিভাবে জীবনধারণ করে তা নিয়ে মিডিয়ার বিশেষ হেলদোল আছে বলে তো মনে হয়না!
  • kc | ২৬ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৩৯518096
  • নোটিস দিয়ে, আগে থেকে ঘোষনা করে একদিনের ধর্মঘট করা নেহাতই একটা অনুষ্ঠানসূচি, যাকে ঘুরিয়ে বললে নাটকই বলা চলে। এধরণের নাটকে কিস্যু হয়নি, হবেওনা।
    ধর্মঘট, প্রশাসন অচল করে দেওয়া, যখন স্বতস্ফুর্ত, ইনডেফিনিট, তখনই কিছু হয়। তা ভাল খারাপ যাই হোক, কিছু হয়। নয়তো তা একদিনের নাটকই।
  • PT | ২৬ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০২518107
  • নাটকই যদি তহলে মালিকপক্ষ আর মলিকদের বন্ধু সরকার বন্ধ ভাঙার জন্য ঊঠেপড়ে লাগে কেন? নাকি বন্ধ সফল হলে মানুষের কাছে কোন রাজনৈতিক বার্তা যেতে পারে সেটা স্বার্থের বিরুদ্ধে যেতে পারে?আর আজকাল যে বন্ধ/স্ট্রাইক শুধু বাম দলগুলৈ ডাকে তা তো নয় - প্রচুর মাইনে পাওয়া পাইলটরাও তো কর্মবিরতি ঘোষণা করে।

    আর স্ট্রাইক বহু ব্যবহারে জীর্ণ এই আপ্তবাক্যটিই বা কে চালু করেছে আর কোন ধান্দায় করেছে কে জানে!!

    LONDON - Paramedics, emergency crews, teachers, and even some employees from the prime minister’s office took to the streets of Britain for the country’s largest strike in decades....
    http://articles.boston.com/2011-12-01/news/30496089_1_largest-strike-government-cuts-public-sector


    এসব খবর অবিশ্যি বাংলা কাগজগুলো বিশেষ গুরুত্ব দিয়ে ছাপায় না।
  • kc | ২৬ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১২518118
  • নাটকের মতই তো আগেভাগে জানিয়ে ঢাকঢোল বাজিয়ে অনুষ্ঠানসূচি বানিয়ে মাঠে নামতে হয়। আর এইরকম অশান্ত পরিস্থিতিতে বন্ধ সফল করতে কিছু লোক রাস্তায় নামবে, আর কিছু লোক নামবে তাদেরকে আটকাতে, ক্যালাকেলি হবে, কিছু লোকের হাতপা ভাঙ্গবে, দুএকটা মরেও যেতে পারে, আমাদের বাবুরা মাইক নিয়ে বসে থাকবেন, বিবৃতি দেবেন। একবারও কি ভাববেন ওই লোকগুলোকে বিপদের মুখে লেলিয়ে দিয়ে কি হবে? কোন দাবী দাওয়াটা আদায় করা যাবে? এযাবৎ এইসব একদিনের বন্ধ দিয়ে কোন দাবীটা আদায় হয়েছে? নতুন কিছু চিন্তাভাবনার সময় এবার বার করুন কমরেড।
  • PT | ২৬ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৩২518130
  • একদিন বন্ধ করে যে হবেনা সেটা সবাই জানে। কিন্তু সাম্প্রতিক ইতিহাস ভুলে গেলে চলবে? মমতার ক্ষমতায় উত্থানের অনেকটাই এই বন্ধ-অবরোধ-অবস্থানের মাধ্যমে। প:বঙ্গের মানুষের "পরিবর্তন"-এর দাবি আদায় তো বহুলাংশে এইসব কর্মকান্ডের মাধ্যমেই হল।
  • kc | ২৬ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৩৬518141
  • আ: পিটিদা শেষমেশ আপনিও? মমতার উত্থান কারণ, ২০ ভাগ অ্যান্টিইনকামবেন্সি ফ্যাক্টর, আর আশিভাগ আলিমুদ্দিনের দাদাদের পচে যাওয়া গায়ের গন্ধ। অন্য কিছু নয়।
  • dukhe | ২৬ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪০518152
  • না না বনধ ভালো জিনিস। দুপুরে এট্টু ভাতঘুম হয়। কিন্তু তার বদলে ঐ শনিবার অফিস খোলা রাখাটা আটকানো হোক।
  • PT | ২৬ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪৫518163
  • বন্ধ-স্ট্রাইক-অবস্থানকে পরিবর্তনের ""কারণ"" বলিনি, পরিবর্তনের দাবি আদয়ের ""মাধ্যম"" বলেছি।
  • kc | ২৬ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪৮518174
  • আপনি কোনটাকে বেশী গুরুত্ব দেবেন? 'কারণ' কে না 'মাধ্যম' কে? ;-)
  • PT | ২৬ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫৬518185
  • এই উত্তরটা আপনার জানা নেই? কিন্তু কারণটাই যদি সব হত তাহলে মোদীর তো ক্ষমতায় থাকার কথা নয় আর সিঙ্গুরেও ন্যানোর কারখানা হত।
  • Generic letter | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ০০:৩৯518196
  • সাধারণ মানুষকে তো আমি কখনো এরকম কোনো রাজ্যব্যাপী বনধে "স্বত:স্ফূর্তভাবে' সামিল হতে দেখিনি। হয়ত স্থানীয় ইস্যুতে হতে পারে - অর্থাৎ কোনো এক কারখানায় directly affected শ্রমিকদের বন্ধ। কিন্তু otherwise বনধ তো পাতি show of power। মমতা নন্দীগ্রাম ইস্যুতে বন্ধ করে গদি উল্টেছেন ঠিকই, কিন্তু সেটা তো সাধারণ মানুষকে দেখানো যে এখন তিনোমূল একটা viable political alternative in terms of cadre strength..
  • omnath | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ০০:৫১518207
  • মোদ্দা কথা সি পি এম একটা বড় ব্রিগেড করেছে। কলেজ স্কোয়ারে সুশীল সামাজিক মোমবাতি জ্বালিয়েছে। এবার বন্ধ। সর্বসাধারণের। এটা শেষ হলে একটা ঘোষণা হবে, সাধারণ মানুষ আমাদের সাথে আছে। সাধারণ মানুষ এই সরকারে বীতশ্রদ্ধ। তারপর সি পি এম ক্যালাবে।

    শুধু দিন গোনা। আর সুযোগ খোঁজা, ব্যাপক ক্যাওস টা লাগার আগেই যদি পশ্চিমবঙ্গ থেকে কাটতে পারি।
  • ranjan roy | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ০১:১০518218
  • ২০০৯ অব্দি কত শত বন্ধ ডেকেছেন মমতা এবং এসইউসি! তাতে ওনার স্ট্যাচার কতটুকু বেড়েছিল? যা কিছু হয়েছে ওই কেসি যা বলছেন। মানুষ তার আগে কখনই মমতাকে বাম সরকারের ভ্যায়াবল্‌অল্টারনেটিভ ভাবেনি।
    সিঙ্গুর-নন্দীগ্রাম- আর ওই গুলি চালিয়ে ন'টা লাশ সব কিছু বদলে দিল।

    মিডিয়া সব কিছু কেন হবে? সোমনাথ যা বলছেন বা কেসি যা বলছেন সেগুলো তো ওনাদের বহুবছরের ব্যক্তিগত অভিজ্ঞতার ফল। মনে আছে একবার বাম সরকারের বিরুদ্ধে ট্রান্সপোর্ট স্ট্রাইক ডাকা হল। তখন গ্রুপ থিয়েটার ম্যাগাজিনে নাটক বেরোল। তাতে বিপ্লবী বাস ড্রাইভার শেষ সময়ে প্রতিক্রিয়াশীল স্ট্রাইকের বিরুদ্ধে নিজে বাস চালিয়ে বোমার ঘায়ে জীবন দিয়ে শহীদ হলেন।
    অয়ন/ সোমনাথ/ কেসির কথাগুলো ভাববার মত। আর পিটি ঠিক বলছেন যে আটাশের হরতালের ব্যাপারে মমতা একেবারে প্যারানয়েড।
    কিন্তু গণতান্ত্রিক অধিকার রক্ষার ব্যাপারে হাতিয়ার অথবা লড়াইয়ের নতুন রণনীতি নিয়ে ভাবতে আপত্তি কী? এই চিন্তাটাকে সহজে মিডিয়ার তৈরি কনসেপ্ট বলে উড়িয়ে দিলে চলবে?
    অয়ন,
    আমি তো তাই বলছি। লাভ-ক্ষতি তুল্যমূল্য বিচার করে তবেই তো পতে নামা। নেট পে-অফ ( শুধু অর্থমূল্যে নয়) দেখতে হবে না?

    আপাতত: যখন কোলকাতায় বন্ধ-হরতাল-ঘেরাও খুব ঘন ঘন হচ্ছিল সেই ১৯৬৮'র দিনে এক হাংগ্রি জেনারেশনের কবির কবিতা: ( স্মৃতি থেকে)
    তখন শহর কোলকাতায় বন্ধ।
    ট্রাম-বন্ধ, বাস-বন্ধ, পোয়াতি হবার রাস্তা বন্ধ।
    বন্ধ আর বন্ধের চক্করে পরে ল্যাক্টো বন্‌ বন্‌ চুষছে
    শহর কোলকাতা।:))))))
  • r2h | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১০:১২518229
  • প্রতিদিনে কুণাল ঘোষ- "এক তরুণী স্বেচ্ছায় পালাল প্রেমিকের সঙ্গে। ...সিপিএম নেত্রীর প্ররোচনায় বাবা বলছেন ধর্ষণ হয়েছে'।
  • siki | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১০:১৫518241
  • অন্য প্রসঙ্গে,

    কল্লোলদার গানের কালেকশন এখন আমার জিম্মায়। মানে স্টুডিও রেকর্ডিং-এর এমপিথ্রি। কীভাবে এবং কীসের বিনিময়ে সেগুলো জনতাকে দেওয়া যেতে পারে, তাই ভাবছি। :-)
  • demba ba | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১০:১৯518252
  • ২০০৯-এর পর তৃণমূলের বন্‌ধ হয়নি এটা মনে হয় মিডিয়া-কৃত ঢপ। কারণ অন্তত: দুবার বারো ঘন্টার স্ট্রাইক ডাকা হয়েছিলো - স্পষ্ট মনে আছে কারণ সাইকেলে গড়িয়া অবধি গিয়ে এক বন্ধুর বাড়ি সাইকেল রেখে অফিসের বাসে অফিস গেছি - ভোর পাঁচটার সময়। একটা সিপিএমের মনে আছে, কারণ বেশ গাল খেয়েছিলাম। অন্যটা অবশ্যই তৃণমূলের। এছাড়া আচমকা পথ-অবরোধ অনেক হয়েছে। কাজেই মমতা বন্‌ধ-অবরোধের রাজনীতি চান না বা ২০০৯-এর পর করেননি - এটা ঠিক হজম হয় না।

    যেটা ইন্টারেস্টিং সেটা হল আজ অবধি কোনো বন্‌ধে এই রকম হুমকি-টুমকি দেওয়া হয়নি - যে সার্ভিস ব্রেক হবে, ছুটি দেওয়া হবে না - ইত্যাদি। আইনত: সম্ভবত: এগুলো করা যায় না।
  • Du | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১০:২২518263
  • শিল্প ধর্মঘট ঘোষণা তো বহুদিন থেকে। বিমানের রিকোয়েস্ট না রাখলেও গুরুদাসের রিকোয়েস্ট রেখে মাহান নেত্রী মাধ্যমিকের দিন বদল করলেন। বেশ বেনেভোলেন্ট হাসি দুলছিল ঠোঁটের কোণে। এর মধ্যে এইসব ঘটলো, কাগজে, চ্যানেলে সরকারের নিন্দে। আবার কপালদোষে সিপীমের ব্রিগেডটা হল বেশ বড় এমনকি আবাপও ডাউন করলো না। আর কে পায়। জিট্টারি হয়ে হঠাৎ শেষ সপ্তাহে মালিকা এ পশ্চিমবঙ্গ, মদনবাহিনীকে নিয়ে পুরো বডি ফেলে বিরোধিতায় নামলো। পলিসি ফলিসি কিছু নেই, ঝগড়া আর হিংসেই এই সরকারের মূল চালিকা শক্তি। একটা মেলা, একটা ভাশা দিবস কি একটা জন্মদিন পালনই হোক, শহরের নাম বদলানো কি বন্ধের মতো একটা ইস্যু। অবশ্য অন্যথা কোনওদিনও ছিলও না, তবুও ভাবি আর কি।
  • siki | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১০:২৬518274
  • হয় নি তা নয়। এর আগেও ছোটোখাটো হুমকি দেওয়া হয়েছিল বলে মনে পড়ছে, সালতারিখ মনে নেই, তবে ঠিক আছে, নিম্নমেধার ভাষা তো একটু আলাদা হবেই, ওটুকু ফিল্টার করে নিতে হবে।

    মায়া আর মমতা যে বেসিকালি এক জিনিস, ধীরে ধীরে বুঝতে পারছি :-)
  • ppn | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩০518285
  • কিন্তু মাধ্যমিক এবং আইসিএসসি ইত্যাদি পরীক্ষার দিন ঘোষণা হয়েছিল আরো বহু বহুদিন আগে। মমতা "ঔদার্য' না দেখালে বামেরা এই ইস্যুতে আরো কেস খেতেন জ্যনাগ্যানের কাছে।
  • Du | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৪518296
  • সেই তো, সবটাই মুডের ওপর। তা নইলে আর মহারানী !
  • dukhe | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৫518307
  • শিল্পধর্মঘটের আওতায় ইস্কুলশিল্প, বাসট্রেনশিল্প, সব্জিবাজারশিল্প সবই পড়ছে তো ?
  • Du | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫২518318
  • সব্জীবাজার বন্ধ রাখতে কেউ এসে 'বলে' যাচ্ছে না বরং খোলা রাখতেই খুব আদর্ভরে তুই তুই করে 'বলে' যাচ্ছে।
  • Bratin | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫৮518329
  • বাম আমলে বন্ধ গুলো কি স্বত:ফুর্ত হত? আমাদের এক ক্লায়েন্ট তো এক বার জিগালো? সময় মতো করতে পারবে তো? কলকাতায় যা বন্ধ হয়?
  • dukhe | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১১:২১518340
  • সহস্রস্ফুর্ত।
  • ppn | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১১:২৮518352
  • বোতিন, ওসব ছাড়ো। ইনফিকে দিদি আনতে পারবে কি পারবে না? ব্যাখ্যাসহ লিখ। (১+৪)
  • quark | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১১:২৯518363
  • যাক্‌! বন্ধের ডাকে ব্রতীন আবার এল!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন