এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • কহানি

    pi
    সিনেমা | ১১ মার্চ ২০১২ | ২৩৪৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১৩ মার্চ ২০১২ ০০:১৪535508
  • কোথায় ছিলে ওস্তাদ, তুমি কোথায় ছিলে?
  • Tirthang | ১৩ মার্চ ২০১২ ০০:১৬535509
  • বেশ বুঝতে পারছি এরা এমন চমৎকার সিনেমাটার ছিদ্রাণ্বেষণ করতই, সুযোগের অপেক্ষায় ছিল :-(
  • rimi | ১৩ মার্চ ২০১২ ০০:১৮535511
  • আবার সেই "মিলিন্দ"!!!!!!!!!!!! ওফ্‌ফ্‌ফ!

    তীর্থংদা :-))
  • aka | ১৩ মার্চ ২০১২ ০০:১৮535510
  • :))

    আর হু বাশ্রার সাথে কহানির তুলনা করছে। হায় হু।
  • aka | ১৩ মার্চ ২০১২ ০০:১৯535512
  • আরে মিলিন্দ দামজীর নাম কিশোর ভিমানি হলেও কহানি একটি সুপার ডুপার থ্রিলার।
  • sayan | ১৩ মার্চ ২০১২ ০০:২২535514
  • টেড়ি-মেড়ি প্রেম কহানী মুশকিল - রাহতদা' সেই কবেই গাঁক গাঁক করে চিল্লিয়ে বলে গেছেন।
  • Paramita | ১৩ মার্চ ২০১২ ০০:২২535513
  • সবাই চলে গেছে ঘুমোতে। একটি মাধবী এখন আলো নিবিয়ে হল পেরিয়ে কি করে যায়? কোন্‌ ইলেক্ট্রিশিয়ান যে ডিজাইন করে, এদিক ওদিক দুদিক থেকে নেবানোর সুইচ দিতে পারে না। আম্রিকা হলে..
  • sayan | ১৩ মার্চ ২০১২ ০০:২৫535516
  • পামিদি'র আলমারিতে যে বিজাতীয় আওয়াজ হত - থেমেছে? বারান্দার দিকটাও একবার দেখে নিও তো।
  • Siddhartha Sen | ১৩ মার্চ ২০১২ ০০:২৫535515
  • দুখানা সিনেমা থেকে ইন্সপায়ার্ড। শ্তেজ ফ্রাইট আর সুধীর মিশ্র-র ক্যালকাটা মেল।

    ফাটাফাটি সিনেমা। প্রায় ফ্ল'লেস।

    সাত্যকি যে আসল ক্লু সেটা আমার মাথাতেও ঘুরছিল। কিন্তু সকলে হ্যাটা দেবে বলে মুখ খুলি নাই :(

    পুরো সিনেমাতে ব্যাক ক্যালকুলেশন করলে সাত্যকি-কে ম্যান বিহাইন্ড দ্য সীন লাগে
  • aranya | ১৩ মার্চ ২০১২ ০০:২৬535520
  • গতকাল রাতে দেখার সময় বেশ ভাল লেগেছিল, কলকাতার কোলাজ মন কাড়া। ডেফিনিটলি ভাল সিনেমা, তবে দু বার দেখার মত না। সে অবশ্য কটা সিনেমাই বা দুবার দেখা যায় ...। কতিপয় প্রশ্ন/কিন্তু:
    ১। ড: গাংগুলীর কাছে যে রানা, ভিদ্যা গেছে সেটা ভিলেন-রা জানল কি করে? কিছু কি মিস করে গেছি?
    ২। প্রথম কয়েক মিনিট দেখি নি। মেট্রো-য় টেররিস্ট অ্যাটাক-টার পেছনে কারা আছে বলে সন্দেহ - সেটা কি উল্লেখ করেছে - লস্কর/আই-এস-আই ইত্যাদি?
    ৩। সুপারী কিলার-রা নিজেদের একটু শেপ-এ রাখবে তো - বিশাল ভুঁড়িওলা শাশ্বত-র সিঁড়ি বাইতে, দৌড়তে দম বেরিয়ে যাচ্ছে !
    ৪। IB-র 2nd in command খান নিজে বড্ড বেশী ছোটাছুটি করেছে - এটা অবশ্য অন্যরাও বলেছে দেখলাম
  • Netai | ১৩ মার্চ ২০১২ ০০:২৬535519
  • ভুলভাল
    :))
  • Netai | ১৩ মার্চ ২০১২ ০০:২৬535518
  • ভুলভাল
    :))
  • Paramita | ১৩ মার্চ ২০১২ ০০:২৭535522
  • চোওওপ।
    আমি চলিনু। একে একে নিবাবো দেউটি।
  • Netai | ১৩ মার্চ ২০১২ ০০:২৭535521
  • এখানে সত্যি ঝিমুতে ঝিমুতে দুবার পোষ্ট হয়ে গেছে
  • Suvajit | ১৩ মার্চ ২০১২ ০০:২৯535524
  • সিনেমাটা দেখার ইচ্ছে ছিলো কিন্তু আজকে ভিদ্যার একটা ইন্টারভিউ শুনে ঝাঁ* জ্বলে গেছে। ওনার দাবি 'আমি সোত্তি বোলছি' (এরকমই উচ্চারণ) গানটা যেমনভাবে কলকাতার স্পন্দন তুলে ধরছে তেমনভাবে নাকি আজ অবধি কোনো গান তুলে ধরেনি।
    হায় রে আমার দুখী কল্লোলিনী।
    আর বচ্চনসাহেব নাকি ট্যাগোরজীর 'গানটাকে' অন্য মাত্রা দিয়েছেন। 'গান' (গানা) কথাটা ঠিক শুনলাম কিনা শিওর নই। ;-)
  • Siddhartha Sen | ১৩ মার্চ ২০১২ ০০:২৯535523
  • সুপারী কিলাররা সব রাফ টাফ হয় নাকি? রিয়েল লাইফ সুপারী কিলার একদম পাতি পাব্লিক মার্কা দেখতে হয়।
  • Paramita | ১৩ মার্চ ২০১২ ০০:৩০535526
  • চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাবেন না - দেখে আসুন।
  • saikat | ১৩ মার্চ ২০১২ ০০:৩০535525
  • ঘুমোতে যাবার আগে দর্শককে ম্যানিপুলশনের আর একটা কথা বলে যাই, যেটা সিনেমা সংক্রান্ত কিন্তু ঘটছে সিনেমার বাইরে। সিনেমাটা রিলিজের আগে, প্রোমোতে, এবং রিলিজের পরেও রিভিউতে এটাই বলা হয়েছে যে সিনেমাটা একটা মেয়ের তার স্বামীকে খোঁজার গল্প। এটা মাথায় নিয়ে ঢুকলে, দর্শকদের পক্ষে প্রথম থেকে সবকিছু ধরতে পারা বিশেষ চাপ। ম্যানিপুলেশন এটাও। :-)
  • Paramita | ১৩ মার্চ ২০১২ ০০:৩৩535527
  • না, কিন্তু এটাও প্রোমোতে বলা হয়েছে সত্যি কি তার স্বামী একজিস্ট করে?

    রুচিরা ফেসবুকে একটা ভালো পয়েন দিয়েছে। এটা একটা প্রতিহিংসার গল্প। কিন্তু শেষটা প্রতিহিংসাতেই থেমে যায় - মেয়েটির জন্য পজিটিভ কোন নেক্সট স্টেপ দেখায় না।
  • Siddhartha Sen | ১৩ মার্চ ২০১২ ০০:৩৪535529
  • আরে পুরো সিনেমাটার অনেকগুলো লেয়ার আছে। একটা লেয়ারে পরিচালক দর্শককে মেসেজ ছুঁড়ে দিচ্ছে, গাইড-মিসগাইড করছে...আর পুরো সিনেমাটা খুঁটিয়ে বারবার দেখলে (আমি ২ বার দেখেছি) সাত্যকি কেসটা নিয়ে কিছু আইডিয়া হতে পারে
  • saikat | ১৩ মার্চ ২০১২ ০০:৩৮535531
  • না, স্বামী থাকা/না থাকার কথা কিছু বলা হয়নি মনে হয়।

    আর হ্যাঁ, এটা তো প্রতিহিংসার গল্প তো বটেই। ভিদ্যার দিক থেকে প্রতিহিংসার গল্প যেটা তৈরী হচ্ছে তার জীবনের গভীর শোক (২ টি) থেকে। প্রতিহিংসাটা তাকে নিজেকে নিতে হবে বলেই, সে শেষ পর্যন্ত IB-র কাছে অনুসন্ধানের কাজটা ছেড়ে দেয় না,, কিংবা নিজে সরে যায় না। শেষ পর্যন্ত একাই সে মুখোমুখি হয় আসল লোকটার।
  • Netai | ১৩ মার্চ ২০১২ ০০:৩৮535530
  • সাত্যকিই যে আসল এইটা জেনে অবধি ভেবলে গেছি।

    মানে আমি ১০ টাকার পান্তুয়ার অর্ডার দিতে দোকানদার আমাকে ১০ টাকার খাস্তা কচুরি ধরালো। আমি গোগ্রাসে খেয়েও নিলাম। আর ভাবলাম পান্তুয়াই খেয়েছি!!!
  • aka | ১৩ মার্চ ২০১২ ০০:৪১535532
  • সবই মায়া নেত্য। জেনে রেখো তুমি অন্য প্লেনে। এভ্রিথিং ইজ পসিবল হিয়ার। পান্তুয়া আসলে কচুরির লেয়ারে মোড়া সিঙ্গারার পুর।

    এই মনে হল বুঝেছি, তারপরই মনে হল নাতো, তারপরে মনে হল প্রথমে যা ঠিক মনে হয়েছিল, সেটা ভুল, আবার অনেক অ্যানালিসিসের পরে মনে হল প্রথমটাই ঠিক। আর তারও পরে একগাদা ইলিউশন। অহো কহানি।
  • Netai | ১৩ মার্চ ২০১২ ০০:৪৩535533
  • আকাদা :))
  • Nina | ১৩ মার্চ ২০১২ ০০:৪৮535534
  • উফফফফ!!!! এবার আমি খারাপ কথা বলবই বলব---
    ছেলের চেয়ে ছেলের গু ভারি হয়ে গেল !!
  • pi | ১৩ মার্চ ২০১২ ০০:৫১535536
  • পজিটিভ স্টেপ আছে তো। লাল পাড় সাদা শাড়ি পরে এরপর দুগ্গিঠাকুর এক কাঁখে পল্টু, আরেক কাঁখে রানিং হট ওয়াটার নিয়ে সাত্যকি ধামে রওয়ানা হইবেন।
  • aka | ১৩ মার্চ ২০১২ ০০:৫১535535
  • নীনাদি। :D

    একটু কম ওয়েটের ছেলে (প্রিম্যাচিওর্ড বেবি হলে) হলে সম্ভব। পামিতাদিই বলেছিল এক একবারে আড়াই না তিন পাউণ্ড হয়। ;)
  • pi | ১৩ মার্চ ২০১২ ০০:৫২535537
  • ঐ ডাটা সেন্টার আর গেস্ট হাউস কোন থানার আণ্ডারে পড়তো ?
  • pi | ১৩ মার্চ ২০১২ ০১:০৩535538
  • আর সাত্যকি আর ভিদ্যা যদি দুজনেই পরস্পরকে জানতো তাহলে ওদের নিজেদের মধ্যে ঐ ইন্দ্রনীল সংক্রান্ত স্মৃতিচারণ দেখানোটা অত্যন্ত গোদা লেভেলের মিথ্যাচারিতা। দর্শকদের প্রতি।
  • Somnath2 | ১৩ মার্চ ২০১২ ০১:২০535540
  • আম্মো একখান কোশ্নো রাখি - HR ম্যানেজার Agnes অর্ণব বাগচী কে কম্পানির ডেটাবেস এ খুঁজে পেল না কিন্তু মিলন দামজীর সঙ্গে মিল পেল - এদিকে দামজীর record access protected আর হার্ড কপির ফাইল তালাবন্ধ পুরনো অফিসে !! ক্ষী ক্ষেলো - তাইলে মেলাল ক্যামনে ? এই ঢপটাও হজম হয় নাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন