এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বস্তি উচ্ছেদ ও আন্দোলন নিয়ে

    Sam
    অন্যান্য | ৩১ মার্চ ২০১২ | ৩৯৭৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ১২ এপ্রিল ২০১২ ২১:৩৩539210
  • ধন্যবাদ।
  • Siddhartha | ১২ এপ্রিল ২০১২ ২১:৪০539211
  • ঘুমচোখে খবরগুলো পড়তে গিয়ে চমকে গেলাম। কি হচ্ছে এসব? :(

    পাব্লিক আগে বলত বামফ্রন্ট আর তৃণমুল সরকার উনিশ বিশ, মমতা সেই সুযোগটুকুও দিচ্ছে না।
  • pi | ১২ এপ্রিল ২০১২ ২১:৪২539212
  • এপিডিআর-এর মিছিলে হামালা
    প্রতিবাদে বুদ্ধিজীবী মহল

    এপিডিআর-এর মিছিলে তৃণমূল হামলা ও পুলিসের মারধরের প্রতিবাদ জানিয়েছেন মানবাধিকার সমগঠন ও বিশিষ্টজনেরা

    দেবপ্রসাদ রায়চৌধুরী, এপিডিআর কর্মী
    পুলিস কি জানত না, ঐ এলাকায় ১৪৪ ধারা জারি করা আছে? জানলে আমাদের মিছিল করার অনুমতি দিল কী করে? আর ১৪৪ ধারার নির্দেশপত্র কোথায়? অতীতেও ১৪৪ ধারাকে ব্যবহার করে সাধারণ মানুষের প্রতিবাদকে স্তব্ধ করা হয়েছে। এবারও তার অ্যাকশন রিপ্লে হল।

    সুজাত ভদ্র, মানবাধিকার কর্মী
    খুবই অপ্রত্যাশিত ও অনভিপ্রেত। সরকার ক্রমাগত অসহিষ্ণুতা দেখাচ্ছে। পূর্বতন সরকারের অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করেছিলাম। আশা ছিল, নতুন সরকার গণতন্ত্র রক্ষা করবে। শুধু তাই না, সম্প্রসারণ করবে। আমরা ক্রমাগত দেখছি, সম্প্রসারণ তো দূরের কথা, নূন্যতম গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিচ্ছে না। সাংবিধানিক অধিকার সরকার কেড়ে নিচ্ছে। এটা খুব খারাপ প্রবণতা। খুবই নিন্দাজনক। উচ্ছেদ হওয়া বস্তিবাসীদের সঙ্গে আলাপ আলোচনা হওয়া উচিত। সিঙ্গুর, নন্দীগ্রামের ক্ষেত্রে যদি আলোচনা হতে পারে, তাহলে এবিষয়ে নয় কেন? এই সরকার যে প্রেক্ষাপটে ক্ষমতায় এসেছে, একবছরের মধ্যে তারা তা ভুলে গিয়েছে। এবং মারাত্মক আক্রমণাত্মক হয়ে উঠেছ। সরকার সংশোধিত না হলে আরও গণ আন্দোলন হবে।

    সুমন মুখোপাধ্যায়, নাট্যকর্মী
    ক্রমাগত অশান্তির পরিবেশ সৃষ্টি হচ্ছে। এত তাড়াতাড়ি ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে যে, তা খুবই আশঙ্কার কথা। মিছিলের ওপর হামলার ঘটনা দু:খজনক, ধিক্কারের বিষয়। পর পর ঘটনায় আমি আশঙ্কিত।

    কৌশিক সেন, নাট্যকর্মী
    রাজনৈতিক রঙের বাইরে মানুষের পরিচয় হারিয়ে যেতে বসেছে। নতুন সরকারের সিপিআইএমের পদাঙ্ক অনুসরণ করা উচিত নয়। তাহলে পরিবর্তন কীসের? এই ঘটনায় তৃণমূলকর্মীরা থাকলে তো ভয়ঙ্কর প্রবণতা।
    http://zeenews.india.com/bengali/kolkata/apdr-reax_4720.html
  • pi | ১২ এপ্রিল ২০১২ ২১:৫১539213
  • Date: 12th April 2012
    To
    The Chairman
    West Bengal Human Rights Commission
    Bhabani Bhaban
    Alipur
    Kolkata - 27

    Respected Sir

    I want to bring into your attention on the incident of barbaric and rude physical attack on civil rights activists by the goons attached with Trinamul Congress Party; the ruling dispensation of state government. Today; 12.04.2012 at about 12 noon, score of activists of Association for Protection Democratic Rights (APDR) assembled at Hazra crossing for a protest demonstration. Here it should be mentioned that the organization with other organizations and section of democratic populace are protesting against illegal eviction of marginalized community from Nonadanga. They are also protesting the illegal arrest and detention of 7 activists on 8th of April. The 7 activists are supposedly being produced before the Chief Judicial Magistrate- Alipur Court from police remand. It should be also mentioned here that a large section of democratic community protesting these acts of illegality throughout the country and while I am complaining before you, a big number of students from Delhi are staging protests before Banga Bhaban at New Delhi.

    At the said time while they were assembled at the Hazra Crossing and about to start their procession being attacked by thugs of Trinamul Congress having active patronage of police. The organization, later informed us that they were contacted the Kalighat Police Station and informed them about their programme with a written application for permission to hold the procession. The organization even obtains the received copy of the application from the Kalighat police station. While the activists assembled at the Hazra Crossing and were in their last minute preparation for the procession, a large police contingent arrived and told the organizers of procession that the Commissioner of Police ordered not to hold any procession till 17th April. Though, the police failed to show any such written order. Activists were hell bent to hold their scheduled procession and argued with police that they would prefer to be arrested if restricted from hold the procession. In the mean time, the Minister of Transport; Mr. Madan Mitra came to the spot and had a whisper with the Police Officer, present at the spot. All of a sudden, a band of Trinamul Congress hooligans came at the spot and physically attacked the activists in front of the said Minister. The police were mute spectators and not resisted the hooligans from their advances. It was evidently proved that the Minister has swayed the act. It is also obvious that the posted police had certain instructions from the ruling dispensation to be mute during the attack by the thugs and apprehend those who were protesting against an illegal eviction and demanding release of arrested civil rights activists. The police, who were the spectators of these disrupting and savage attacks by ruling party goons, once a while, came into action and shoved the activists to their parked vehicles. The police not even informed the activists about the reasons of their arrest. As usual, the police while arresting those human rights defenders did not issue Memo of Arrest against any arrest. The following persons were arrested from the spot and till the information reached have been detained at the Central Lock- Up of Lalbazar; the Head Quarter of Kolkata Police:-

    Ms. Rangta Munshi, Advocate & Assistant Secretary, APDR
    Mr. Chandan Pramanik
    Mr. Priyabrata Bannerjee
    Mr. Prabir Das
    Mr. Subhadip Bera
    Mr. Sourya Bannerjee
    And others

    The whole incident were telecasted in different news channels of Kolkata.
    In this context I demand:-
    The overall attack by the ruling dispensation in front of police force on the democratic environ and Constitutional mandates must be protected by the Commission
    Right to hold peaceful assembly and protest must be maintained and guaranteed
    The role of Mr. Madan Mitra; the Minister of Government of West Bengal, during the attack by hooligans of Trinamul Congress must be ascertained and prosecuted according the law
    The police personnel present at the place of occurrence and the attackers attached with Trinamul Congress must be identified and prosecuted according the law
    An independent investigation over the incident by your Commission must be done
    The arrested persons must be unconditionally released
    The life and liberty of human rights defenders must be protected

    Sincerely Yours
    Banglar Manabadhikar Suraksha Mancha
    (MASUM)
    &
    National Convenor (PACTI)
    Programme Against Custodial Torture & Impunity
  • a | ১২ এপ্রিল ২০১২ ২২:১৪539214
  • যদ্দুর যা বুঝছি, নোনাডাঙ্গা আন্দোলন ক্রমশ এপিডিআর কতটা মার খেল আর দেবলীনাকে কি ধারা দেওয়া হবে (মাইরি ইনি কে আমি কিস্যু জানি না) এই আলোচনাতে পর্যবসিত হচ্ছে ও হবে।

    তো সেই আলোচনা চলুক, প্রচার সবাই চায়, তাতে কোন সমস্যা নেই। সমস্যা হল এর সলুশন কি? সরকার যেখানে যত জবরদখলকারী আছে সবাইকে পুনর্বাসন দেবে? কদ্দিনের জন্যে? তার বেসিস কি হবে? কত টাকা সরকারকে অতিরিক্ত দিতে হবে? কোথা থেকে আসবে? বাইরের রাজ্য বা দেশের লোক হলে কেন সেটা রাজ্য সরকারের দায় হবে? কিভাবে এনসিওর করা যাবে যে একই লোক বারবার ক্ষতিপুরণ নিচ্ছে না, বা সত্যিই সে জবরদখল বাসিন্দা? এদের দেশে বাড়ি আছে কি না, এদের দক্ষতা আছে কি না অন্য কাজে, সেখানে নিয়োগ করা যায় কি না?
  • a | ১২ এপ্রিল ২০১২ ২২:১৬539215
  • আজ ২৪ ঘন্টায় বাপি মন্ডলএর পর্স্পর বিরোধী বক্তব্য শুনে নির্মল আনন্দ পেলাম।

    ডিডির সেই "গরিব মানেই গোলগাল ভালো মানুষ" মনে পড়ে যাচ্ছিল
  • pi | ১২ এপ্রিল ২০১২ ২২:৩৪539216
  • নোনাডাঙ্গার অনশন :
    More than 60 evicted slum-dwellers and their supporters in Hunger Strike in Nonadanga
    More than 60 slum-dwellers, who were evicted from two colonies (Majdoor Colony and Shramik Colony) in Nonadanga, and their supporters are in Hunger Strike since 10 am today. The premise of the community kitchen which was run by the evicted people and anti-eviction activists till yesterday, has turned today into a mass hunger strike point. The evicted men and women, being daily wage earners, have virtually abandoned their daily work and came into sit-in and fasting for indefinite period

    http://khobordar.com/?p=557

    দুটো ভিডিও আছে। বাপী মণ্ডলের সাক্ষাতকারটা আছে।

    মায়া সর্দারের সাক্ষাতকারের ভিডিওটাতে উচ্ছেদকারী পুলিশের শেষ কথাটা ...

    ও হ্যাং, দুর্যোগ হলে আর তার ঠিকঠাক ত্রাণ না হলে, পুনর্বাসন না হলে, পুনর্বাসনের টাকা ঠিকঠাক না পৌঁছলে, তার দায় সরকারেরই। আর এই থ্রেডের উপরের দিকেই এরকম বেশ কিছু মানুধে্‌হর নিজেদের কথা দিয়েছিলাম। কেন, কোন পরিস্থিতিতে এসেছেন/আসছেন ইত্যাদি।
  • Binary | ১২ এপ্রিল ২০১২ ২২:৩৫539217
  • অয়ন,
    প্রশ্ন গুলো মনে হয় ঠিক প্রচার পাওয়ার চেষ্টায় নয়। পাওয়ার হাউসের জোরজুলুম, আর প্রকাশ্য রাস্তায় পুলিশের বাড়াবাড়ি দেখলে, এখনো মানুষ প্রতিবাদ করে, সেটাই। নাহলে তুমি যেগুলো বল্লে, সেগুলো নিয়ে শান্তি পূর্ণ আলোচনা হতেই পারে।

    বিতর্কিত টই -তে লিখবো না ঠিক করে-ও লিখলাম এমনি এমনি।
  • dukh | ১২ এপ্রিল ২০১২ ২২:৫৪539219
  • সব কবিতাই পুনর্লিখিত আর টইমাত্রেই বিতর্কিত।
  • Binary | ১২ এপ্রিল ২০১২ ২২:৫৫539220
  • না না, সাত্বিক টই আচে তো, নেই ?
  • dukhe | ১২ এপ্রিল ২০১২ ২৩:০২539222
  • আছে - সর্ষেবাটার টই। সবেধন নীলমণি।
    বাকি সবই গোলমেলে। রামকৃষ্ণের টই পর্যন্ত সাঙ্কিÄকের ধারেকাছে নেই।
  • pi | ১২ এপ্রিল ২০১২ ২৩:০৫539223
  • কি ভাগ্যে,টইয়ের নামে ইলিশভাপা নেই। নইলে কবে গোলমাল বঁধে যেত।
  • Deb | ১২ এপ্রিল ২০১২ ২৩:০৭539224
  • ছি মোম্‌ত ছি
  • pi | ১৩ এপ্রিল ২০১২ ০০:০৮539225
  • Ghanadaaajkersabhaeghureeseetagroupelikhehchen.tuledilaam.

    বামজমানাতে সরকারের কাজের প্রতিবাদ করলেই বলা হত- ও তো তৃণমূলের লোক, এরকম বলবেই!

    এই নতুন সরকার আসার পর, এই সরকারে কাজ- কর্মের প্রতিবাদ করলেই বলা হচ্ছে- এরা সব সিপিএমের লোক! সব চক্রান্ত।

    নোনাডাঙার উচ্ছেদ হওয়া লোকেদের সাথে কথা বলতে গিয়ে তাঁরা বললেন এই সব কথা।

    সাথে আরও যোগ করলেন:-তাহলে, যারা আমরা খেটে খাওয়া জনসাধারণ, তারা কাদের লোক? আমরা তো কোনো দল করি না!!!!!!!!! এই জনগণের উপায় কি? তা হলে এই সব জনসাধারণ কাদের? কারা এরা? এরা অভিভাবকহীন??? এদের জন্য কেউ কিছু বলবেন না? বলতে গেলেই, মিছিল করতে গেলেই, পোষা গুণ্ডা দিয়ে মারা হচ্ছে আর পেটোয়া চ্যনেলগুলোতে বলা হচ্ছে, এপিডিআর মিছিল করতে গেছিল, কিন্তু সাধারণ জনগণ এই মিছিল প্রতিহত করেছে। সেই “জনসাধারণ” আর আমরা কি আলাদা? যদি আলাদা হই, তালে ঐ সব “জনসাধারণ” কারা?

    মাথায় আপাতত কোনো ছাদ নেই, খাবারের জোগান নেই, ছেলেমেয়েদের পড়ার বই নেই- এসবের মধ্যেও রসিকতা পেছু ছাড়ে নি।

    একজন বললেন:- “ভগবানও” ফ্রাষ্টু খেয়ে গেছেন,

    ( উনি হতাশ বলেছিলেন, আমি আমার ভাষা জুড়ে দিলাম)

    আমারা যারা জনগণ তারাও ফ্রাষ্টু খেয়ে আছে। কারণটা কি জানেন?

    ভগবানও চামচা চায়, ভক্তিরস চায়। এই চামচার সংখ্যা কম বলেই প্রকৃত “সাধকের” সংখ্যা কম। কজন আর ভগব্‌ৎ প্রেমী হতে পেরেছে? তাই ভগবান হতাশ।

    “জনগণও” হতাশ! তারা ভগবানের কাছে কিছু চায়! নূন্যতম ভাবে, মাথায় একটু ছাদ, দু বেলা খাবার, ছেলে –মেয়েদের পড়াশোনা, চিকিৎসা।

    কিন্তু “ ভগবান” বেছে বেছে কিছু লোককে দিচ্ছেন।

    কজন আর টাটা, বিড়লা, জিন্দাল, নিদেন ঐ মুখার্জ্জীবাবু হতে পেরেছে?

    এই সেন্টুতেই ভগবান থেকে জন- সব “ভগজন”! সব মায়ের ভোগে! থুড়ি- দিদির ভোগে। আরও একজন কাঁচা ভাষায় তৃণমূল আর জনসাধারণের পার্থক্য বুঝিয়ে দ্যান আমাকে, কিন্তু এটার ভাষা একটু শোধরাতে হবে। পরে দেবো সেটা।

    যাক সে কথা! এই প্রতিবাদ সভার আয়োজন ছিল তাৎক্ষণিক। হাজরার মোড়ে মদনবাবুর “জনসাধারণ” এপিডিআরের ওপর হামলা চালানোর পরপরই এই প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত হয়।

    জ মিত্র, কবীর সুমন, সুনন্দ সান্যাল, সুমন মুখোপাধ্যায়, অসীম চ্যাটার্জ্জি, বোলান গঙ্গোপাধ্যায়, অভিনেতা কৌশিক সেন আর দেবদূত ঘোষ, এপিডিআরের সম্পাদক- দেবব্রত বন্দ্যোপাধ্যায় ( ইনি ঘুঁষি খেয়েছেন- হাজরার “জনসাধারণের” কাছে)- এরা সব হাজির ছিলেন।

    ছিল অসংখ্য ছাত্র- ছাত্রী আর প্রচুর মানুষ। আর পিঁপড়ের সারির মত মিডিয়া। সঙ্গে আরও ছিল আই বির লোক আর পুলিশ! দেখেই বোঝা যাচ্ছিল এদের। সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য্য কোলকাতার বাইরে থাকায় আসতে পারেন নি! তবে, তিনি তাঁর নৈতিক সমর্থন ফোন মারফ্‌ৎ পাঠিয়ে ছিলেন।

    কৌশিক সুরু করল সঞ্চালক হিসেবে। মাইকের বন্দোবস্ত ছিল, কিন্তু অনুমতি পাওয়া যায় নি। পরপর সবাই বলেছেন। আমি শুধু সবার বক্তব্যের সারটুকু তুলে ধরছি।

    এই সরকারের কাজের গঠনমূলক সমালোচনা করলেই চক্রান্তের গন্ধ পাচ্ছেন – মাননীয়া মুখ্যমন্ত্রী। সমস্ত রকম কথা বলা বারণ! আমাদের কথা বলার “ স্পেস” চাই! আমরা “ স্বজন” বলে একটি ফোরাম করেছিলাম, কিন্তু সেই ফোরাম থেকে বেশ কিছু লোক সরাসরি দলে ঢুকে যান।

    কেন নেমেছিলাম পথে সেই বাম আমলে!!!!! আমরা কি জনমত গঠন করতে নেমেছিলাম? মোটেও নয়! বরং জনগণই আমাদের পথে নামতে বাধ্য করেছিলেন!!!! সেই জনগণ তখন মার খাচ্ছেন, গুলি খাচ্ছেন, স্বজনহারা হচ্ছেন, জমি হারাচ্ছেন- তাই চুপ থাকতে পারি নি!

    আমরা পথে নেমেছিলাম, এই জনগণের সাথেই! আমরা ভেবেছিলাম- গাইয়ে, বাজিয়ে, অভিনেতা, নির্দেশক, আঁকিয়ে, হলেও আমাদের একটা ব্যক্তিসঙ্কÄ¡ আছে। সেই সঙ্কÄ¡র কাছে আমরা দায়বদ্ধ! সেই দায়বদ্ধতা আর সাধারণ লোকের শহিদ হওয়া, পথে নামিয়েছিল আমাদের!

    ২০০৬ সালে যে ভূমি- উচ্ছেদ কমিটি তৈরি হয়,তার মধ্যে যারা ছিলেন সেই মূল ব্যক্তি দুজন আজও উপস্থিত।

    কবীর সুমন এবং অধ্যাপক সুনন্দ সান্যাল। তাঁদের না জানিয়েই একটা করে পদ দিয়ে ছিলেন তারা!

    প্রতিবাদ করেন নি, কারণ তখন প্রতিবাদ করলে, বামেরাই বলত- দ্যাখো, এদের মধ্যেই গণ্ডগোল বেধে গেছে।

    আমরা হাঁফিয়ে উঠেছি, এখন! যতরকম স্বৈরাচারী পদ্ধতি নেওয়া যায় সেই পদ্ধতি গুলো এই সরকার প্রয়োগ করে চলেছে।

    সেই একই ধারা! সেই একই কার্য্য কলাপ! শুধু লোক আর দল পাল্টেছে।

    আমরা শান্তিপূর্ণ পদ্ধতিতে এই আন্দোলন চালাতে চাই।

    আজ যে কজনকে লালবাজারে বসিয়ে রাখা হয়েছে ( তখনও পর্যন্ত) তাদের কি হয়েছে, সেটাও কেউ জানাচ্ছেন না! তাদের আয়রেষ্ট করা হয়েছে কিনা, করলে কেন এবং কিসের জন্য, কেউ কিছু বলছেন না।

    ডিসি সাউথ কে ফোন করলে তিনি ফোন না ধরে অন্য অফিসারকে দিচ্ছেন। আর তিনি বলছেন- আমি আপনাদের কথা শুনবো কোনো জবাব দেবো না।

    সভা শেষ হয়- নাট্যকার মোহিত চট্টোপাধ্যায়ের মৃত্যু – সংবাদ দিয়ে।

    ( এই প্রতিবেদনে অনেক কিছু হয়তো বাদ পড়ে গেল। কারণ আর টাইপ করতে পারছি না। অশক্ত শরীরে এক জেদ নিয়ে গিয়েছিলাম। এখন, প্রচণ্ড হাত, আঙ্গুল ব্যাথা করছে একটানা টাইপ করে, তাই আজকে এখানেই ইতি টানছি। টিভির বাইট গুলো আর লিখলাম না। সেগুলো হয়তো, আপনারা দেখে এবং শুনতে পেয়েছেন।)

    http://www.facebook.com/#!/groups/guruchandali/doc/398031296881489/
  • riddhi | ১৩ এপ্রিল ২০১২ ০০:১১539226
  • ghanada(ramkrishnababu) rghotonsatholthekelekhaprotibedon.ekkhunifbthekepelam.tuledichhi.

  • aka | ১৩ এপ্রিল ২০১২ ০০:১৫539227
  • মমতা মনে হয় প:ব:কে পুরোটা চুষে দেবে। শালা রিটায়ারমেন্টের পরেও ফিরতে দেবে না।
  • a x | ১৩ এপ্রিল ২০১২ ০০:২৩539228
  • পিনাকী, অনলাইন থাকলে, ফেবুতে একটা টোকা দেবে একটু?
  • T | ১৩ এপ্রিল ২০১২ ০০:৩২539230
  • http://www.youtube.com/watch?v=kMxhtlH6Asw&feature=player_embedded#!

    0.47 এ পিছনের সারিতে কি ওটা ঘনাদা?
  • Siddhartha | ১৩ এপ্রিল ২০১২ ০০:৩৫539231
  • সুনন্দ সান্যাল বা কবির সুমনের সারল্য দেখে বিস্ময় জাগে প্রাণে।

    যাক, এখন এই কথাগুলো বলার সময় না।
  • I | ১৩ এপ্রিল ২০১২ ০০:৪২539232
  • সিদ্ধার্থকে ক।
  • Ishan | ১৩ এপ্রিল ২০১২ ০০:৪৪539233
  • আজকেই শালা কলকাতা ছাড়লাম।
  • Ishan | ১৩ এপ্রিল ২০১২ ০০:৫০539234
  • কবীর সুমন মদনকে নিয়ে লিখেছিলেন, অনেকেই ওনাকে নিয়ে অনেক খারাপ কথা বলে, কিন্তু মানুষটিকে তারা চেনে না। :)
  • pi | ১৩ এপ্রিল ২০১২ ০০:৫২539235
  • name:AvisekMookherjeemail:country:

    IPAddress:131.193.196.214Date:12Apr2012 -- 11:42PM

    নোনাডাঙ্গায় একটি কমিউনিটি কিচেন চালানো হচ্ছে। kmda যেদিন মানুষগুলোর ঘর ভেঙে দেয় সেদিন তাদের বাড়িগুলো থেকে প্রচুর জিনিসপত্র চুরি করে। ওদের জীবিকা নির্বাহ করার পথগুলূ বন্ধ করে দেয়। প্রতিদিন এই মানুষগুলোর খাবারের সংস্থান করতে খরচ হচ্ছে প্রায় ৩০০০ টাকা করে। বর্তমানে ভীষণ রকম আর্থিক অসুবিধে হচ্ছে। আপনারা বা আপনাদের বন্ধুরা যদি আর্থিক সাহায্য করতে পারেন তবে ওখানে গিয়ে ওদের হাতে তুলে দিন। পৌঁছোনো সম্ভব না হলে আমায় মেইল করুন বা কল করুন আমি অ্যাকাউন্ট নম্বর জানিয়ে দেবো। আমার মেইল আইডি :[email protected] ফোন নম্বর : ৭৮৯০০৮৮৯১১
  • Ishan | ১৩ এপ্রিল ২০১২ ০০:৫৬539236
  • মা
    মাটি
    মানুষ
    মমতা
    মদন।

    পঞ্চ ম। :)
  • pi | ১৩ এপ্রিল ২০১২ ০০:৫৮539237
  • পঞ্চ ম নিয়ে শ্রীপর্ণা একটা কার্টুন নামিয়েছে :)
  • Siddhartha | ১৩ এপ্রিল ২০১২ ০১:০৮539238
  • এই ঝামেলাগুলো মিটলে আমার ইচ্ছে আছে এই সুমন সুনন্দ বোলান এদের কয়েকটা প্রশ্ন করার।

    এখন রাস্তায় নামছেন খুব ভাল কথা। বামফ্রন্টের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন সেটাও ঠিক করেছিলেন। কিন্তু মাঝখানের সময়টায় কি করেছিলেন, মমতাকে নিয়ে কি বলেছিলেন, খবরের কাগজ তুলে তুলে জানতে চাইব।
  • pi | ১৩ এপ্রিল ২০১২ ০১:১৩539239
  • সুমন তো অনেকদিন ধরেই বলে যাচ্ছেন ! ভোটের পর থেকেই !
  • pi | ১৩ এপ্রিল ২০১২ ০১:১৮539241
  • সব লিখিত ভাবেও আছে। সময় করে পরে দিয়ে দেবো।
    আপাতত: বসের বাঁশ :(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]

মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন